হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ডুবসাঁতার - শফিক আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ডুবসাঁতার

2 Ratings | 1 Reviews
TK. 209 TK. 240 -13% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

মন কেন ডােকরা থাকে সেটা মনােবিজ্ঞানের কোনাে অধ্যায় বা গবেষণায় স্পষ্টভাবে নেই। রফিক স্যার একদিন বলেছিলেন, মনের ভাবনাকে তাড়িয়ে বেড়ায় আমাদের চারপাশের বা অতীত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

মন কেন ডােকরা থাকে সেটা মনােবিজ্ঞানের কোনাে অধ্যায় বা গবেষণায় স্পষ্টভাবে নেই। রফিক স্যার একদিন বলেছিলেন, মনের ভাবনাকে তাড়িয়ে বেড়ায় আমাদের চারপাশের বা অতীতের বিস্তার। সেই বিস্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ডুবসাঁতার
Author শফিক আহমেদ
Publisher বিসর্গ প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.25 Kg
ISBN 9789849520627
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

2 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
salman ismail

salman ismail , Jun 14, 2021

★ ★ ★ ★ ★

"নামঃ ফাতেমা ইসমাইল কেয়া "তোমাকে পাইনি কখনও,তবু সারাটা বেলা ভয় হয় এই বুঝি তোমাকে হারালাম।" বইঃ ডুবসাঁতার লেখকঃ শফিক আহমেদ ধরনঃ সমকালীন উপন্যাস প্রকাশনঃ বিসর্গ প্রকাশনী প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬ মুদ্রিত মূল্যঃ ৳২৪০ শুরুর কথাঃ 'ডুবসাঁতার' একটি মধ্যবিত্ত পরিবারের গল্প, একটি হাহাকারের গল্প, একটি আর্তনাদের গল্প। কাছে পেয়েও হারানোর গল্প। স্বার্থপর এই পৃথিবীতে একটু ভালোবাসার স্পর্শ পাওয়ার গল্প। বইটি লেখকের আকাশ ছোঁয়ার সাধের গল্প। সেই গল্প শোনার নিমন্ত্রন সবার। ফ্ল্যাপ থেকেঃ একটি বইয়ের মধ্যে ঠিক কতটা আবেগ লুকানো থাকে তা বইটির ফ্ল্যাপ পড়লেই বোঝা যায়। 'ডুবসাঁতার' বইয়ের ফ্ল্যাপে লেখা-মানুষ মরে গেলে মানুষ টের পায়। মৃত মানুষের জন্য মায়া হয়। সৎকারের জন্য কত তোড়জোড়!জীবন্ত লাশের কেউ খোঁজ রাখে না। মানুষের নিঃশ্বাস হারিয়ে মানুষ মরে একবার। জীবনের কাছে বেঁচে থেকেও মানুষ মরে বারবার। সাদা কাপনে মোড়া লাশের খোঁজ নেয় মানুষ। রঙিন কাপড়েও যে মোড়ানো হাজার লাশ ঘুরে বেড়ায় টের কি পায়! কি সাধারনভাবে কয়েকটা বাস্তব কথা লেখক তুলে ধরেছেন! মধ্যবিত্ত পরিবারের সাধারন ঘটনাকে অসাধারন গল্পের রুপান্তরই হলো 'ডুবসাঁতার'। লেখক পরিচিতিঃ লেখক শফিক আহমেদ (জন্ম: ১৭ই সেপ্টেম্বর,১৯৯৪) গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। তিনি ছোটো গল্প, কবিতা লিখে থাকেন। লেখালেখির ক্ষেত্রে উৎসাহ পেয়েছেন বোন তনুর থেকে। 'ডুবসাঁতার' তার প্রকাশিত প্রথম উপন্যাস। লেখকের কথাঃ জীবন আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। ভাবতে শেখায় আনমনে। 'ডুবসাঁতার' আমার একাকীত্বে নির্ঘুম রাতে ভেবে যাওয়া কথামালা। 'ডুবসাঁতার' আমার প্রথম বই। পাঠক কিভাবে নিবে সেটা পাঠকের হাতেই ছেড়ে দিলাম। 'ডুবসাঁতার' আপনার আমার চারপাশের গল্প শোনাবে। আর নিজের কথা না বাড়াই। চলুন গল্পে ডুব দেওয়া যাক। প্রচ্ছদঃ 'ডুবসাঁতার' বইটির প্রচ্ছদটি এক কথায় দারুন। একটি নারীমূর্তি বিজন ভূমিতে সম্পূর্ন একা। তার একটি চুল উড়ছে। একটু সামনে একটি বেঞ্চ একা পড়ে রয়েছে। কোথাও কেউ নেই। পরাগ ওয়াহিদ অসাধারন একটি প্রচ্ছদ এঁকেছেন যা পাঠককে প্রভাবিত করতে বাধ্য। পাঠ সংক্ষেপঃ 'এই যে আকাশ মেঘের আভাস মন খারাপ দিন, দমকা হাওয়া সুখের চাওয়া এক নিমিষেই বিলীন।' একদমই তাই, এক নিমিষেই সব পাল্টে গেলো। মধ্যবিত্ত পরিবারের ডাল-ভাত খাওয়া ইরার বিয়ে ঠিক হয়ে গেলো আজম সাহেবের ঢাকায় পড়ুয়া ছেলে রিফাতের সাথে। ইরার বাবা নিজের বড় মেয়ে রাবেয়াকে রেখে ইরার বিয়ে দিয়ে দিচ্ছেন। কারন তিনি অসহায়। তার এই অসহায়ত্বের মূল কারন রাবেয়া বাক প্রতিবন্ধী। হুট করেই সব ঠিক হয়ে গেলো। বাবার ইচ্ছায় রিফাত বিয়ের পিড়িতে বসে গেলো। কিন্তু তার মন পড়ে আছে বিশিষ্ট ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে সিনথিয়ার কাছে। এক প্রকার জোর করে বিয়ের পিড়িতে বসা রিফাত ইরাকে রেখে শহরে চলে আসলো। সদ্য বিবাহিত ইরাকে রেখে সিনথিয়ার পিছনে সময় কাটাতে লাগলো। আলো ছেড়ে আলেয়ার পিছনে দৌড়াতে লাগলো। বিয়ের রাতেই স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার থেকে ইরা যে পুরোপুরি বঞ্চিত তা সে জানতে পারলো। তবুও ইরা আশায় বুক বেঁধেছিলো। কারন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ে একটাই। তাদের আশা ছাড়তে নেই। সে ভেবেছিলো রিফাত নীড়ে ফিরবে। তাকে একদিন অনেক বেশিই ভালোবাসবে। সত্যিই ভালোবাসা পাবে তো সে? এমন হাজারো প্রশ্ন নিয়ে সম্পর্কের টানাপোড়ে সংসারটা চলতে থাকে। একসময় সিনথিয়ার বিয়ে ঠিক হয়ে যায়৷ রিফাত ইরাকে ঢাকায় নিয়ে আসে। কিন্তু কি হলো শেষে? ইরার মন খারাপের চিৎকার কি চার দেয়াল ভেদ করে রিফাতের কানে পৌঁছেছিলো? রিফাত কাকে আপন করে নেয়? সিনথিয়া নাকি ইরা? আলো নাকি আলেয়া? ভালোবাসা নাকি বিচ্ছেদ? নাকি পেয়েও সব হারানোর আর্তনাদ? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পাঠককে বইটি পড়তে হবে। পাঠ প্রতিক্রিয়াঃ বইটি পড়ার সময় এক ধরনের ভোতা অনুভূতি কাজ করেছিলো নিজের মধ্যে। রিফাত যখন সিনথিয়াকে নিয়ে রবীন্দ্র সরোবরতে হাঁটছিলো ঠিক তখন ইরার গুমরে গুমরে মরা আমাকে বিষন্ন করে তুলছিলো। আবার রিফাত যখন এলোমেলো চুলে নির্ঘুম রাতে হাঁটছিলো তখন তার বিষাদ আমাকে ছুঁয়ে দিচ্ছিলো। বইটি পড়তে পড়তে মন খারাপের জগতে ডুব দিয়েছিলাম। মাঝে মাঝে এই জগত থেকে বের হতে পারবো এই আশা কাজ করছিলো। কিন্তু লেখক বের হতে দিলেন না। আশা দিয়ে দিয়ে বারবার আশাহত করে ফেলেছিলেন আমাকে। সবশেষে তো লেখক আমাকে কাঁদিয়েই দিলেন। সেই কান্নাবিজড়িত কন্ঠে লেখকের ভাষায়ই বলতে ইচ্ছে করছে, "আমি ভালোবেসে হাত বাড়িয়ে দিলেম, তুমি ধরলে মোহ! এই যে বিচ্ছেদের পর এলে ফিরে তবু তোমাকে আগলে নিয়েছি, সে কথা জানলো না কেহ!" প্রিয় লাইনঃ ১.দারিদ্রতা মানুষকে তার ভালো কাজের বিবেকগুলো নষ্ট করে দেয়। ২.বেঁচে থেকেও মরে যেতে হয় নিজের মধ্যে প্রিয়জন হারিয়ে সে জানে সেটা কী যে কষ্টকর! ৩.যাকে ভালোবাসা যায় তার উপর রাগ করা যায় না। তার অনুপস্থিতিতে খানিকটা অভিমান জমে। ৪.চোখের জলের রং হয় না৷ হলে বোধহয় ভালো হতো। একেক জনের জন্য কাঁদলে একেক রকম রংয়ের জল হতো। বোঝা যেতো কার জন্য মন কতখানি কান্দে। ৫.তুমি যদি মেঘ সরিয়ে আনতে পারো রোদ, তবু আমি পাথরই রবো বাড়ুক আরো শোক! পাঠক সমালোচনাঃ আমার ব্যক্তিগত মতামতে 'ডুবসাঁতার' বইটিতে লেখকের কিছু ত্রুটি রয়ে গেছে। যেমন- শুরুতে রাবেয়া চরিত্রটা পড়ে মনে হয়েছিলো চরিত্রটা ভালোই প্রভাব ফেলবে মূল গল্পে। কিন্তু তার কিছুই পেলাম না। আবার পত্রিকাওয়ালা ছটকুর বলা ঘটনাটা গল্পের সাথে সম্পূর্ণ বেমানান ছিলো। অনেক জায়গায় মনে হয়েছে অনর্থক কথা বাড়ানো হয়েছে। বিনির এবং চেয়ারম্যানের চরিত্রটা গল্পে কোনো প্রভাবই ফেলতে পারে নি। চরিত্রগুলো না থাকলেই বেশ ভালো হতো। ভাষার প্রয়োগেও কিছুটা অমিল রয়ে গেছে। অতিসূক্ষ্মভাবে না দেখলে অবশ্য চোখে পড়ার মতো না। যাইহোক, এটি লেখকের প্রথম উপন্যাস। ত্রুটি থাকাই স্বাভাবিক। তবে সব মিলিয়ে বইটি আমার ভালো লেগেছে। লেখক গল্প শেষে এক ধরনের আক্ষেপ তৈরি করতে পেরেছেন। সেই আক্ষেপ নিয়েই বিড়বিড় করে যাচ্ছি, "আমারও বেঁচে থাকতে স্বাদ হয়, হয় পেতে ভালোবাসার আদর, পাইনি তবু,বিষাদের মেঘ কেবল, কুয়াশায় মোড়া দুঃখের চাদর।" ব্যক্তিগত রেটিংঃ ৭.৫/১০"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ডুবসাঁতার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ডুবসাঁতার পাতা: 1 / 8
পাতা 2
ডুবসাঁতার পাতা: 2 / 8
পাতা 3
ডুবসাঁতার পাতা: 3 / 8
পাতা 4
ডুবসাঁতার পাতা: 4 / 8
পাতা 5
ডুবসাঁতার পাতা: 5 / 8
পাতা 6
ডুবসাঁতার পাতা: 6 / 8
পাতা 7
ডুবসাঁতার পাতা: 7 / 8
পাতা 8
ডুবসাঁতার পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।