হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দর্পহরণ - ফারহানা ইয়াসমিন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দর্পহরণ

1 Ratings | 1 Reviews
TK. 525 TK. 700 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কথায় আছে, রাজনীতির মঞ্চে যে যত পুরনো সে তত পাকা খেলোয়াড়। ইব্রাহিম সালিম তেমনই একজন পাকা খেলোয়াড় যে ঢাকার অদূরে বসে সরকার ও দলীয় রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্ত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কথায় আছে, রাজনীতির মঞ্চে যে যত পুরনো সে তত পাকা খেলোয়াড়। ইব্রাহিম সালিম তেমনই একজন পাকা খেলোয়াড় যে ঢাকার অদূরে বসে সরকার ও দলীয় রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে এক যুগের
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দর্পহরণ
Author ফারহানা ইয়াসমিন
Publisher নয়া উদ্যোগ
Edition ১ম প্রকাশ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 400
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.52 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.00

1 Ratings and 1 Reviews

★★★★★
0
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Priya Rahman

Priya Rahman , Aug 13, 2026

★ ★ ★ ★ ★

"#দর্পহরণ "কথায় আছে, রাজনীতির মঞ্চে যে যত পুরনো সে তত পাকা খেলোয়ার। ইব্রাহিম সালিম তেমনই একজন পাকা খেলোয়াড়।" পাকা রাজনৈতিক খেলোয়াড় ইব্রাহিম সালিমের দীর্ঘদিনের একক ক্ষমতার দাপট,দম্ভ ও অহংকার তরুণ রণ-এর সততা ও প্রতিবাদের কাছে ধূলিসাৎ হওয়ার গল্পই দর্পহরণ। ⏳ কাহিনি সংক্ষেপ : ঢাকার অদূরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাখা শক্তিশালী সাংসদ ইব্রাহিম সালিম। যার বিরুদ্ধে কথা বলার পরিণতি গুম বা শীতলক্ষ্যার বুকে ভেসে ওঠা লাশ। তার এই লাগামহীন দাপট ও অন্যায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় অদম্য সাহসী তরুণ রণ। রণ মাঠে নেমেই ইব্রাহিম সালিমের দুর্বল জায়গায় আঘাত করে প্রথম চালেই বাজিমাত করে দেয়। ​শুরু হয় রাজনীতি ও ক্ষমতার বিষাক্ত খেলা। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তুলতুল ও শুভ্রা নামের দুই তরুণী। রণর বাবার গুম ও হত্যা, সালিমের ছেলে সোহেল হত্যা, শুভ্রার অপহরণ এবং তুলতুলের ধর্ষণের মতো নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে গল্পটি একটি ভয়াবহ মোড়ের দিকে এগোয়। দুই পরিবারের পুরোনো রাজনৈতিক শত্রুতা এবং একের পর এক প্রতিশোধের আগুনে শেষ পর্যন্ত ক্ষয়ক্ষতি ও বিয়োগান্তক পরিণতির মধ্য দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে। ​ ​⏳ পাঠ প্রতিক্রিয়া : ​'দর্পহরণ' উপন্যাসটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার একাংশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন লেখক । সামগ্রিকভাবে বইটি পড়ার অভিজ্ঞতা ভালো হলেও প্রাপ্তি ও প্রত্যাশার মাঝে কিছু মিশ্র অনুভূতি রয়ে গেছে আমার। ​ ✅ ​ইব্রাহিম সালিম চরিত্রটি ভিলেন হিসেবে এককথায় দুর্দান্ত। তার ক্ষমতার মোহ, কুটিলতা ও ব্যক্তিত্ব যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সত্যি প্রশংসনীয়। ​উপন্যাসের প্রধান চরিত্র 'রণ' শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ছিল। তার সততা, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ভাবমূর্তি গল্পের দিকে টেনেছে আমাকে। ​ তুলতুল, ফাহিম, শরীফ,জলি,হাসি-খুশি,মিহির, সোহেল,তন্ময়, এই পার্শ্বচরিত্রগুলোর উপস্থাপন বেশ ভালো লেগেছে এবং গল্পের মোড় ঘোরাতে তাদের ভূমিকা ছিল সংগতিপূর্ণ। গল্পের শেষটা বেশ গোছানো ও পরিপাটি মনে হয়েছে। বিশেষ করে শরীফের টুইস্টটা বেশ ছিলো। বইয়ের প্রোডাকশন ভালো ছিলো আর প্রচ্ছদ এক কথায় নজরকাড়া। বিশেষ করে লেখকের সাবলীল শব্দচয়ন ও স্টোরি টেলিং ভালো লেগেছে, যার দরুন বইটি টানা পড়ে শেষ করতে মন্দ লাগেনি। ​ ​❌ বইয়ের শুরুটা যতটা টানটান উত্তেজনাময় ছিল, মাঝের অংশে এসে গল্পের গতি কেমন যেন ঝিমিয়ে যায়। একটা রাজনৈতিক থ্রিলারধর্মী বইয়ে যেসব অপ্রত্যাশিত 'টার্ন অ্যান্ড টুইস্ট' আশা করে ছিলাম, সেই এক্সপেকটেশনটা পুরোপুরি ফুলফিল হয়নি আমার। রাজনৈতিক চাল ও মারপ্যাঁচগুলো কিছুটা সাধারণ মানের মনে হয়েছে। ​নায়িকা হিসেবে 'শুভ্রা' চরিত্রটিকে আরও কিছুটা বোল্ড আশা করেছিলাম। বিশেষ করে বিয়ের পর শুভ্রার সেই প্রাথমিক তেজ বা বোল্ডনেস অনেকটাই ম্লান হয়ে গেছে, যা চরিত্রটিকে কিছুটা নিষ্প্রভ করে তুলেছে আমার নজরে। শেষটা সুন্দরভাবে গুটিয়ে আনা হলেও কাহিনির ভেতরের বেশ কিছু জায়গায় প্রশ্ন ও লুপহোল রয়ে গেছে আমার মতে, বিশেষ করে শুভ্রা ও জলির প্রথম সাক্ষাৎ এবং কথোপকথনটা উপস্থাপন করা দরকার ছিলো। গল্পের এক পর্যায়ে সালিম সাহেব ডিভোর্স পেপারে শুভ্রার সিগনেচার নেয়ার পর কারো সাথে ফোনে ষড়যন্ত্র করে,অপর পাশের ব্যক্তির পরিচয়টা স্পষ্ট করার দরকার ছিলো। সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, বইয়ের অনেক পাতায় একটা দুটো করে বানান ভুল,নামের ভুল বা শব্দ এলোমেলো ছিলো...২৪,৫২,৫৩,৬৫,৬৬,৯৬,৯৭,১০০,১৩৯,১৪৫,১৫১,১৫৯,১৬১,১৬২,১৬৬,১৬৯,১৭৫,১৯৩,২১৪,২২০,২৩৩,২৪২,২৫৩,২৫৬,২৫৮,২৭৪,২৭৮,২৮০,২৯০,৩০৫,৩১০,৩১১,৩১৪,৩২২,৩৩১,৩৩৪,৩৩৮,৩৫০,৩৫৩,৩৫৫,৩৫৯। পরবর্তী মুদ্রণে সম্ভব হলে এই পেজগুলোর ভুলগুলো সংশোধন করার অনুরোধ রইলো। ​ ⏳ ​পাওনা-দেনার হিসাব বাদ দিলে ক্ষমতার লড়াই, পারিবারিক দ্বন্দ্ব এবং রাজনীতিতে তরুণ প্রজন্মের উঠে আসার গল্প হিসেবে 'দর্পহরণ' মন্দ লাগে নি। রাজনৈতিক গল্প পছন্দ করেন এমন পাঠকদের জন্য বইটি ভালো অভিজ্ঞতা দিতে পারে। লেখকের জন্য শুভকামনা রইল।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দর্পহরণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দর্পহরণ পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।