হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) - মাওলানা মুহাম্মদ সালমান মনসুরপুরী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশিত, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট )

2 Ratings | 1 Reviews
TK. 1,440 TK. 2,400 -40% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন জরুরি মাসআলা মাসায়েল দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন জরুরি মাসআলা মাসায়েল
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন জরুরি মাসআলা মাসায়েল দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন জরুরি মাসআলা মাসায়েল
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট )
Author মাওলানা মুহাম্মদ সালমান মনসুরপুরী
Publisher রাহনুমা প্রকাশনী
Edition ১ম প্রকাশিত, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 1648
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 2.27 Kg
ISBN 978-984-93855-0-9
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 1 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
MD MOYNUL ISLAM

MD MOYNUL ISLAM , Dec 11, 2020

★ ★ ★ ★ ★

"#প্রিভিউ "তিনি যাকে ইচ্ছা হেকমত দান করেন এবং যাকে হেকমত দান করা হয় সে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানের অধিকারী।" (সূরা বাকারা : আয়াত ২৬৯) "আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, তাকেই দ্বীনের বুঝ ও প্রজ্ঞা দান করেন।" (সহীহ বুখারী : ১/১৬) —————————————————————————— 📘 ভূমিকাঃ ——————— সমস্ত পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। তিনি এক বিশেষ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করে সকলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আর সেই উদ্দেশ্য ও অভিষ্ট লক্ষ্য অর্জন করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার যথাযথ ব্যাবস্থা স্বরুপ পবিত্র কুরআন নাযিল করেছেন। প্রিয় রাসূল ﷺ কে সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন। তাঁর একান্ত মেহনত ও অবিরাম চেষ্টার ফলে চরম বর্বতার অবসান ঘটে সভ্যতার স্বর্ণযুগ সৃষ্টি হয় এবং অকাট্যভাবে প্রমাণিত হয় যে ইহকাল ও পরকালের প্রকৃত শান্তি অর্জন এর একমাত্র পথ হচ্ছে ইসলাম, আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর প্রতি সঠিক ঈমান স্থাপন করা এবং পরিপূর্ণ আনুগত্য করা। এর দ্বিতীয় কোন বিকল্প নেই। আর এ কথাও আজ সুস্পষ্ট যে, মানুষ ইসলামী জীবন ব্যাবস্থা থেকে যে পরিমাণ দূরে সরে গিয়েছে সে পরিমাণই ধ্বংসের ছোবলে আক্রান্ত হয়েছে, হচ্ছে এবং হয়ে চলছে। অপরদিকে কুফফার জনগোষ্ঠী ইসলাম কে চিরতরে নির্মূল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা ইসলামের ভিতরে নানা সন্দেহ-সংশয় সৃষ্টি করে চলছে। তাই আজ নিজেকে আর পুরো মুসলিম জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য 'ইসলামী হুকুম আহকামের ব্যাপক এবং নিখুঁত প্রচার-প্রসারের বিশেষ প্রয়োজন, প্রয়োজন সমসাময়িক আধুনিক যুগ-জিজ্ঞাসার গবেষণামূলক সঠিক উত্তর এবং জ্ঞান চর্চার। একথা সর্বজন স্বীকৃত যে, ব্যাপক প্রচার-প্রসারের ক্ষেত্রে জ্ঞানগর্ভ রচনা এবং বই-পুস্তকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে মুসলিম মনীষীগণ এর অবদান তুলনাহীন। তারা অসংখ্য কিতাব রচনা করে গেছেন, যাচ্ছেন আর ইনশা-আল্লাহ রচনা করে যাবেন। তবে একজন সাধারণ মানুষের পক্ষে ইসলাম মোতাবেক স্বীয় জীবন গড়ে তোলার জন্য এতসব ঘাটাঘাটি করা অতি সহজ ব্যাপার নয়, তাই এ ক্ষেত্রে সহজে সবকিছু হাতের নাগালে পেতে মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী "কিতাবুল মাসায়েল" গ্রন্থটি রচনা করেন। এতে ইসলামের চারটি রোকন তথা নামাজ, রোজা, হজ, যাকাত এর পাশাপাশি তাহারাত, সদকায়ে ফিতর, কুরবানি, আকীকা ও দুরুদ শরীফ নিয়ে দলীলসহকারে বিস্তারিত আলোচনা করেছেন। যেন সহজেই সাধারণ মুসলিম এসব মাসআলা-মাসায়েল জেনে উত্তমরুপে ইবাদত আদায় করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে সক্ষম হয়। বাংলা ভাষাভাষীদের জন্য উক্ত বিষয়টি মাথায় রেখে "দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড" নামে বইটি রাহনুমা প্রকাশনী প্রকাশ করতে যাচ্ছেন। 📘 বই নিয়ে বিস্তারিতঃ ———————————————— বইয়ের সূচীপত্র দেখে যে কেউ মিষ্টি এক ভালবাসা অনুভব করবেন! আর মনের অজান্তেই হয়ত বলে ফেলবেন, এক বইয়ে এত কিছু! তিন খন্ডের ১৬০০ এর অধিক পেজের এই বইটিতে ইসলামের চারটি রোকন তথা নামাজ, রোজা, হজ, যাকাত এর পাশাপাশি তাহারাত, সদকায়ে ফিতর, কুরবানি, আকীকা ও দুরুদ শরীফ নিয়ে দলীলসহকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাভাষায় এত বৃহৎ কলেবরে এত বিস্তারিত আলোচনা খুব কম বইয়েই এসেছে, যেগুলোতে এসেছে তার মধ্যে আবার অনেক কিতাবেই আধুনিক মাসআলা-মাসায়েল প্রায় অনুপস্থিত। 📄 বইটির সংক্ষিপ্ত সূচীঃ ————————————— 📗 প্রথম খন্ডঃ ————————— বইটির প্রথম খন্ডের প্রথম অংশে আলোচনা করা হয়েছে পবিত্রতা অর্জন নিয়ে। এখানে সমস্ত প্রকার নাজাসাত চিহ্নিত করণের পাশাপাশি তা থেকে পবিত্র হওয়ার সমস্ত উপায় দলিলসহকারে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অংশে দলিল সহকারে নামায সংক্রান্ত মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হয়েছে। 📗 দ্বিতীয় খন্ডঃ ————————— বইটির দ্বিতীয় খন্ডে নামাজের বাকি অংশ, জানাযা, দাফন-কাফন, রোযা, ইতিকাফ, যাকাত, সদকায়ে ফিতর, কুরবানি এবং আকীকা নিয়ে দলিলসহকারে সাবলীল ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। 📗 তৃতীয় খন্ডঃ ————————— বইটির তৃতীয় খন্ডের প্রথম অংশে হজ ও ওমরা নিয়ে ৩০ টির অধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। হজের যাবতীয় খুঁটিনাটি বিষয়ও এ অধ্যায়ে স্থান পেয়েছে। দ্বিতীয় অংশে দুরুদ শরীফের ফযিলত ও নির্বাচিত কিছু দুরুদ নিয়ে আলোচনা করা হয়েছে। 📜 বিস্তারিত সূচিপত্রঃ ———————————— আশা করি, বিজ্ঞ পাঠকগণ বিস্তারিত সূচিপত্র দেখেই বুঝতে পারবেন, কোথায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আমি প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা না করে শুধুমাত্র বিস্তারিত সূচিপত্র পেশ করছিঃ 📗 প্রথম খন্ডঃ ————————— 📚 প্রথম অধ্যায় : তাহারাত বা পবিত্রতাঃ ———————————————————— 👉 দলিলসহ আহকামে তাহারাত 👉 নাজাসাত ও তাহারাত ★ পবিত্রতার বর্ণনা 🔸ওযুর মাসায়েল 🔸গোসলের মাসায়েল 🔸ফরয গোসল সংক্রান্ত কিছু আহকাম 🔸তায়াম্মুমের বর্ণনা 🔸মোজার উপর মাসেহ করার বর্ণনা 🔸জখমের উপর মাসেহ করার বর্ণনা 🔸মা'যুর ব্যাক্তির বর্ণনা 🔸নেফাসের বর্ণনা 📚 দ্বিতীয় অধ্যায় : নামাযঃ —————————————— 🔸নামাযের সময় 🔸আযান ও ইকামতের মাসায়েল 🔸নামাযের শর্ত 🔸সতরের আহকাম 🔸ইস্তেকবালে কেবলা-কেবলামুখী হওয়া 🔸নিয়ত সংক্রান্ত মাসায়েল 🔸নামাযের ওয়াজিবসমূহ 🔸কাযা নামাজের বর্ণনা 🔸সাহু সেজদার মাসায়েল 🔸নামাযের কিছু আদব ও মুস্তাহাব 🔸নামাযের সুন্নত তরিকা 🔸নামাযে যেসব কাজ মাকরুহ 🔸নামাযে যেসব কাজ মাকরুহে তাহরিমী 🔸নামাযে যেসব কাজ মাকরুহে তানযিহী 🔸নামায ভঙ্গকারী কাজ সমূহ 🔸জামাত সংক্রান্ত মাসায়েল 🔸মুদরিক, লাহেক, মাসবুক 🔸কাতার সংক্রান্ত মাসায়েল 🔸বিতির সংক্রান্ত মাসায়েল 🔸জুমা সংক্রান্ত মাসায়েল 🔸জুমার খুতবা সংক্রান্ত মাসায়েল 🔸ঈদের মাসায়েল 📗 দ্বিতীয় খন্ডঃ ————————— 📚 প্রথম অধ্যায় : নামাযঃ —————————————— 🔸সুন্নাত ও নফল সংক্রান্ত মাসায়েল 🔸তারাবীহ সংক্রান্ত মাসায়েল 🔸মুসাফিরের নামায 🔸অসুস্থ ব্যাক্তির নামায 📚 দ্বিতীয় অধ্যায় : জানাযা, দাফন, কাফনঃ ——————————————————————— 👉 জানাযার বর্ণনা 🔸কাফন-দাফন ও জানাযার নামায সংক্রান্ত নির্বাচিত মাসায়েল 🔸কাফন সংক্রান্ত মাসায়েল 🔸দুর্ঘটনার মৃত্যু সংক্রান্ত মাসায়েল 🔸জানাযা বহন করা সংক্রান্ত মাসায়েল 🔸জানাযার নামায 🔸দাফন সংক্রান্ত মাসায়েল 👉 শহীদের বর্ণনা 🔸শহীদের আহকাম 📚 তৃতীয় অধ্যায় : রোযা ও ইতিকাফঃ ———————————————————— 👉 রোযার বর্ণনা 🔸রোযা সংক্রান্ত নির্বাচিত মাসায়েল 🔸যেসব কারণে রোজা ভাঙ্গে না 🔸যেসব কারণে রোজা ভেঙ্গে যায় 🔸রোযা অবস্থায় যেসব কাজ মাকরুহ 🔸যেসব কারণে রোযা ভেঙ্গে ফেলা যায় 👉 ইত্তেকাফের বর্ণনা 📚 চতুর্থ অধ্যায় : যাকাত ও সদকাঃ ———————————————————— 👉 যাকাতের বর্ণনা 🔸জীব-জন্তুর যাকাত 🔸জমির ফসলের যাকাত 🔸যাকাতের খাত 👉 সদকায়ে ফিতিরের বর্ণনা 📚 পঞ্চম অধ্যায় : কুরবানি ও আকীকাঃ ———————————————————— 👉 কুরবানি বিষয়ক নির্বাচিত মাসায়েল 🔸কুরবানির মাসায়েল 🔸কুরবানির পশু সংক্রান্ত মাসায়েল 🔸ত্রুটি যুক্ত পশু সংক্রান্ত মাসায়েল 🔸আপনি কিভাবে কুরবানি করবেন? 🔸কুরবানির গোশত ও চামড়া সংক্রান্ত মাসায়েল 👉 আকীকা সংক্রান্ত নির্বাচিত মাসায়েল 📗 তৃতীয় খন্ডঃ ————————— 📚 প্রথম অধ্যায় : হজ ও ওমরাহঃ ————————————————— 👉 হজ ও ওমরাহ 🔸মীকাত বিষয়ক মাসায়েল 🔸হজ ও ওমরার রোকন 🔸ইহরামের বর্ণনা 🔸তালবিয়া সংক্রান্ত হুকুম আহকাম 🔸সুগন্ধি মাখা সংক্রান্ত মাসায়েল 🔸সেলাইকৃত কাপড় সংক্রান্ত মাসায়েল 🔸চেহারা ও মাথা ঢাকা সংক্রান্ত মাসায়েল 🔸চুল কাটা সংক্রান্ত মাসায়েল 🔸নখ কাটা সংক্রান্ত মাসায়েল 🔸স্ত্রীর সঙ্গে নির্জন সাক্ষাৎ সংক্রান্ত মাসায়েল 🔸শিকার সংক্রান্ত মাসায়েল 🔸হরমে সংঘটিত অপরাধ 🔸মক্কার পথে 🔸বাইতুল্লাহর তাওয়াফ সংক্রান্ত মাসায়েল 🔸যমযমের পানি 🔸সাফা-মারওয়ায়ের সাঈ 🔸সাঈ সংক্রান্ত আপরাধসমূহ 🔸মিনা সংক্রান্ত মাসায়েল 🔸আরাফার দিন সংক্রান্ত মাসায়েল 🔸মুযদালিফা সংক্রান্ত মাসায়েল 🔸জামরা সংক্রান্ত মাসায়েল 🔸হজের কুরবানি 🔸মাথা মুন্ডন করা 🔸পাথর নিক্ষেপ 🔸বিদায়ী তাওয়াফ 🔸বদলী হজ 🔸হজ ছুটে গেলে কি করণীয় 🔸নারীদের হজ ও ওমরার আহকাম 🔸ওমরা সংক্রান্ত নির্বাচিত মাসায়েল 🔸আপনি কীভাবে হজ করবেন 🔸হাদীসে বর্ণিত হজের সফরের কিছু দোয়া 🔸রওযা শরীফের যিয়ারত 📚 দ্বিতীয় অধ্যায় : দুরুদ শরীফঃ ————————————————— 👉 দুরুদ শরীফের ফযিলত ও নির্বাচিত কিছু দুরুদ 📓 বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ ———————————————— 🔹রাহনুমা প্রকাশনীর বইয়ের পেজ কোয়ালিটি, বাইন্ডিং, প্রচ্ছদ, অনুবাদে সাবলীলতা প্রশংসনীয়। বিশেষ করে প্রচ্ছদ। রাহনুমার প্রচ্ছদ মানেই সবচেয়ে আকর্ষণীয়, দৃষ্টিনন্দন, নতুন কিছু। 🔹বইটি যেহেতু সাধারণ মুসলিমদের জন্য লেখা, তাই অনুবাদে ভাষা সহজ-সরল রাখা হয়েছে। 🔹প্রতিটি মাসআলার সঙ্গে ফিকহের নির্ভরযোগ্য কিতাবের আরবী মূলপাঠও উল্লেখ করা হয়েছে। তাই উক্ত গ্রন্থটি সাধারণ মুসলিমের পাশাপাশি উলামায়ে কেরামের জন্যেও বেশ উপকারী হবে। 🔹আধুনিক যুগে প্রতিনিয়ত যেসব অবস্থার সম্মুখীন আমরা হচ্ছি ফিকহের মূলনীতির আলোকে সেগুলোর সমাধানও পেশ করা হয়েছে। 🔹বাংলাভাষী পাঠকদের প্রতি লক্ষ রেখে মাসআলার দলিল উল্লেখ করার ক্ষেত্রে কোথাও কোথাও সামান্য পরিবর্তন আনা হয়েছে। যেমন ধরুন, মূল কিতাবে কোন একটি মাসআলাতে আলাদা আলাদা চারটি কথা বলা হয়েছে। প্রতিটি কথার নিচে দলিল হিসেবে বেশ লম্বা আরবী পাঠ দেয়া হয়েছে। ফলে মূল কথাগুলোর মাঝে বেশ তফাৎ হয়ে গেছে। যা সাধারণ পাঠকদের জন্য মূল কথাটা বুঝার ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এ বিষয়টি মাথায় রেখে সেক্ষেত্রে মূল কথাগুলো ওপরে এক জায়গায় নিয়ে এসে, নিচে সব কথার দলিল একত্রে দেয়া হয়েছে। 🔹প্রকাশনার ক্ষেত্রে বাংলায় তিন খন্ডের কলেবর যেন প্রায় সমান থাকে সেজন্য প্রথম খন্ডের শেষের কিছু অংশ ২য় খন্ডের শুরুতে ছাপা হয়েছে। 📘 বইটি কারা পড়বেন? ——————————————— প্রতিটি মুসলিমেরই বইটি পড়া উচিত, বিশেষ করে যারা দলিলসহ বিভিন্ন মাসআলা-মাসায়েল সম্পর্কে জানতে চান, আর যারা সময় সুযোগের অভাবে বা লজ্জার কারণে বিভিন্ন মাসআলা-মাসায়েল জানার জন্য সবসময় আলেমের শরণাপন্ন হতে পারেন না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটি। আর উক্ত বইটিতে প্রতিটি মাসআলার সঙ্গে ফিকহের নির্ভরযোগ্য কিতাবের আরবী মূলপাঠও উল্লেখ করা হয়েছে, তাই সাধারণ মুসলিমের পাশাপাশি উলামায়ে কেরামের জন্যেও বেশ উপকারী হবে। আর খুব সহজেই এসব মাসআলা-মাসায়েল জেনে একজন মুসলমান ইবাদতগুলো অতি উত্তমরুপে আদায় করে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারবে। 🔎লেখক পরিচিতিঃ ——————————— মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী (দা.বা.) ভারতের দীনী মহলে খুবই পরিচিত একটি নাম। নামটি আমাদের দেশেও দীনী মহলের অনেকের কাছে পরিচিত। তিনি বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নামঃ 🔹কিতাবুল মাসায়েল। 🔹তোহফা ই রমাজান। 🔹কিতাবুন নাওয়াযিল। 🔹খুতুবাত ই সিরাত ই তায়্যিবা। 🔹ফাতওয়া নাওয়াইসি কা রাহনুমা উসুল। 🔹তাহরীক ই আযাদী ই হিন্দ মেঁ মুসলিম উলামা অর আওয়াম কা কিরদার। 🎤 শেষ কথাঃ ———————— আশা করি, দলিলসহ নির্ভরযোগ্য মাসআলা-মাসায়েল জানার জন্য "দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল)" বইটি অন্যতম সেরা একটি বই হবে। এমন একটি বই প্রত্যেক মুসলিমের সংগ্রহে রাখার পাশাপাশি, প্রতিদিন অধ্যয়ন করা উচিত। এই বইটির প্রকাশনার সাথে জড়িত প্রকাশক, অনুবাদক, লেখক এবং অন্যান্য সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং প্রত্যেকের আমলনামায় এর সমস্ত সওয়াব পৌঁছে দিন। আমিন। 🔹রেটিংঃ ১০/১০🔹 ———————————————————————– 📕মূল বইয়ের নামঃ কিতাবুল মাসায়েল ✍লেখকঃ মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী 📖অনুবাদ বইয়ের নামঃ দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড ✒অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ নাঈম 🖨প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী 💵প্রচ্ছদ মূল্যঃ ৮০০ ৮০০ ৮০০=২৪০০ টাকা 📄পৃষ্ঠা সংখ্যাঃ ৫৪৪ ৫৪৪ ৫৫২=১৬৪০ 📘প্রচ্ছদঃ মুহাম্মাদ মাহমুদুল ইসলাম ⏳প্রকাশকালঃ ডিসেম্বর ২০২০ ———————————————————————– দুঃখিত বইটির কলেবর যেমন অনেক বড়, আমার প্রিভিউ টি তেমন অনেক বড় হয়ে গেল।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট )" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 1 / 32
পাতা 2
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 2 / 32
পাতা 3
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 3 / 32
পাতা 4
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 4 / 32
পাতা 5
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 5 / 32
পাতা 6
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 6 / 32
পাতা 7
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 7 / 32
পাতা 8
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 8 / 32
পাতা 9
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 9 / 32
পাতা 10
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 10 / 32
পাতা 11
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 11 / 32
পাতা 12
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 12 / 32
পাতা 13
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 13 / 32
পাতা 14
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 14 / 32
পাতা 15
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 15 / 32
পাতা 16
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 16 / 32
পাতা 17
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 17 / 32
পাতা 18
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 18 / 32
পাতা 19
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 19 / 32
পাতা 20
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 20 / 32
পাতা 21
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 21 / 32
পাতা 22
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 22 / 32
পাতা 23
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 23 / 32
পাতা 24
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 24 / 32
পাতা 25
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 25 / 32
পাতা 26
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 26 / 32
পাতা 27
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 27 / 32
পাতা 28
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 28 / 32
পাতা 29
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 29 / 32
পাতা 30
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 30 / 32
পাতা 31
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 31 / 32
পাতা 32
দৈনন্দিন জীবনে ইসলামের বিধান : কিতাবুল মাসায়েল ( ১-৩ খন্ডের সেট ) পাতা: 32 / 32
পাতা / 32
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।