হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দৈবী - পাপিয়া দত্ত এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দৈবী

3 Ratings | 3 Reviews
TK. 449 TK. 515 -13% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

শেখরকে অপছন্দ না করলেও বিয়তে মন থেকে সাড়া পাচ্ছে না পূর্বা। এবার বাংলাদেশে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। হোটেল রুম থেকে চুরি হয়ে গেল তার সেলফোন। আজকাল স্বপ্নের মা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

শেখরকে অপছন্দ না করলেও বিয়তে মন থেকে সাড়া পাচ্ছে না পূর্বা। এবার বাংলাদেশে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। হোটেল রুম থেকে চুরি হয়ে গেল তার সেলফোন। আজকাল স্বপ্নের মাঝে কোনো এক রাজবাড়ির
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দৈবী
Author পাপিয়া দত্ত
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 191
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.36 Kg
ISBN 9789843556905
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.67

3 Ratings and 3 Reviews

★★★★★
2
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Priya Rahman

Priya Rahman , Dec 23, 2024

★ ★ ★ ★ ★

"#দৈবী "তুমি কোন সাধারণ বংশে জন্ম নেয়া স্বাভাবিক আর দশটা বাচ্চার মত কখনোই নও দিদিভাই। তোমার জন্ম যে ভবিতব্য ছিল। অনেক সাধনায় পাওয়া ধন তুমি তোমার জন্ম নিয়ে ভবিষ্যত বাণী ছিল যে। রাজপুরোহিতেরা সেই তিনশত বছর আগেই তিথি নক্ষত্র মিলিয়ে তোমার আগমন কবে হবে বলে দিয়েছিলেন। " (পৃ: ৮৮) ★দৈবীর আগমনী ঘটনা প্রবাহ: পাপিয়া দত্তের লেখা ‘দৈবী’ হল রহস্য, অতিপ্রাকৃত এবং ইতিহাসের মোহময় এক মিশেল। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩০০ বছরের পুরোনো রাণীকুঠি। এই রাণীকুঠি একসময় রাণী অন্নপূর্ণার বাসস্থান ছিল, আর তার ছায়া যেন আজও বয়ে চলেছে। "নিয়তির লেখা খন্ডাবে কার সাধ্য। তুমি যদি যেতে চাও আমি আটকাবোনা দিদিভাই। কিন্তু বাংলাদেশ তোমার জন্য বিপদজনক হতে পারে। " ( পৃ : ১১) গল্পের আধুনিক চরিত্র পূর্বাণী সেন, অর্থাৎ পূর্বা, রাণী অন্নপূর্ণার বংশধর। পূর্বার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা, যখন তার ঘনিষ্ঠ বান্ধবী ও তুখোড় পুলিশ অফিসার চৈতালীর বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। কিন্তু কেন অপহরণ? কে বা কারা এর পেছনে কাজ করছে? অন্যদিকে, রুদ্র নামে এক রহস্যময় চরিত্র, শংকরের বংশধর। সে কালাজাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে পূর্বাকে বশ করতে চায়। কিন্তু কেন? রাণীকুঠি, পূর্বা ও রুদ্রের এই জটিল সম্পর্কের পেছনে কি কোনও অতীত রহস্য লুকিয়ে আছে? " তুমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানো, পূর্বা। " ( পৃ: ২৭) গল্পের প্রতিটি মোড়েই উঠে এসেছে অতীত এবং বর্তমানের মেলবন্ধন, রহস্যময় ছায়া, এবং অতিপ্রাকৃতের উপস্থিতি। লেখিকা পাঠকদের কাহিনির সঙ্গে এমনভাবে বেঁধে রেখেছেন যে শেষ পাতা পর্যন্ত উত্তেজনা ধরে রাখে। ★দৈবীকে পড়ার অনুভূতি : পাপিয়া দত্তের ‘দৈবী’ গল্প বলার দারুণ ক্ষমতা এবং বর্ণনামূলক লেখনীর এক উৎকৃষ্ট উদাহরণ। কাহিনির প্লট অত্যন্ত শক্তিশালী এবং আকর্ষণীয়। রাণীকুঠির ইতিহাস এবং বর্তমানের ঘটনার মধ্যে লেখিকার যাতায়াত পাঠককে মোহিত করে। প্রতিটি চরিত্রের গভীরতা এবং রহস্যময়তা চমৎকারভাবে ফুটে উঠেছে। পূর্বা এবং রুদ্র দুই চরিত্রই একদিকে বাস্তব, অন্যদিকে অতিপ্রাকৃতের সঙ্গে জড়িত। পূর্বার সংগ্রাম এবং রুদ্রের ভয়ানক অভিপ্রায় পাঠককে ভাবতে বাধ্য করে। "স্রষ্টাই আমাকে এই বোঝার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আমি ওদের মন পড়তে পারি। কিছুটা ট্যালিপ্যাথির মতো। হতে পারে এগুলা আমার ভবিষ্যৎ পাগলামির বর্তমান উপসর্গ। ( পৃ: ৭৮) চৈতালীর উপস্থিতি গল্পে যুক্ত করেছে বাস্তববাদী এক স্পর্শ। ব্যক্তিগতভাবে চৈতালি চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। " সুতোর একটা প্রান্ত যেহেতু টেনে আনতে পেরেছে। আরেকটা প্রান্তও চলে আসবে। অপেক্ষা শুধু সময়ের। ( পৃ: ৯৬) লেখিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে রহস্য এবং অতিপ্রাকৃতের সমন্বয় করেছেন। কালাজাদু, তন্ত্রমন্ত্র এবং রাণীকুঠির মায়াবী পরিবেশ পাঠককে কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যায়। গল্পের গতি প্রথম থেকে শেষ পর্যন্ত একঘেয়েমি আসতে দেয় নি। প্রতিটি অধ্যায়ের শেষে তৈরি হয় নতুন রহস্য, যা পাঠককে এগিয়ে যেতে বাধ্য করে। ★বর্তামানের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ফাইজা ইসলাম চমৎকার কাহিনির সাথে মিল রেখে প্রচ্ছদটি করেছেন। ছাপাখানা প্রকাশনীর প্রোডাকশন বরাবরই মুগ্ধ করে। এই বইটাও তার ব্যতিক্রম নয়। বইটিতে ছোটো-ছোটো ৩/৪ টা টাইপো থাকলেও বিশেষ কিছু ভুল ছিলোই না বলতে গেলে, তবে ১০৫ পৃষ্ঠায় চৈতালীর জায়গায় পূর্বা হয়ে গেছে এটা চোখে লেগেছে বড্ড। বইয়ের সমাপ্তি পাঠককে মুগ্ধ করবে এবং রাণীকুঠির অতিপ্রাকৃত প্রভাব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেয় ঠিকই তবে, কিছু জায়গায় রহস্যের পর্দা আরও কিছুটা উন্মোচিত হতে পারত। ★‘দৈবী’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি রহস্য, ইতিহাস এবং অতিপ্রাকৃতের এক মায়াবী উপাখ্যান। যারা রহস্য এবং অতিপ্রাকৃত গল্প ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। পাপিয়া দত্তের লেখার শক্তি এবং সৃজনশীলতা ‘দৈবী’-কে নিঃসন্দেহে স্মরণীয় এক উপন্যাসে পরিণত করেছে।"

Arfia Jahan

Arfia Jahan , Mar 17, 2024

★ ★ ★ ★ ★

"পাপিয়া দত্তের প্রথম বই পড়েছিলাম তপুদের দোতলা বাড়ি। উপন্যাসটি সামাজিক ঘরনার ছিলো। সেইটুকুতেই উনার লেখনীর ভিন্নতা ঠাহর করে নিয়েছিলাম। এবার দৈবী বইটির মাধ্যমে তিনি নিজের লেখক সত্তার আরেকটি বিশেষ দক্ষতা দেখালেন। থ্রিলার জনরার বইটিতে অতিপ্রাকৃত চমৎকার আবহ সৃষ্টি করেছেন। যার কারনে মাঝরাত্রে খানিকটা পড়ে বই রেখে দিয়েছিলাম। আর্কিওলজি, সিম্বোলজি, পালমিস্ট্র, অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয়ে যথেষ্ট তথ্য উল্লেখ করা হয়েছে বইটিতে। এছাড়াও মেডিক্যাল টার্মগুলোতে স্বচ্ছতা রয়েছে। বিশেষ করে প্রশংসা করতে হয় উনার শব্দচয়ন এবং লেখনীর ভিন্নতার। পড়তে গেলে আদিম সংস্কৃতি ও সাহিত্যের ছোঁয়া পাই। শব্দের নান্দনিকতায় কিছুটা পৌরাণিক ধাঁচ-ও খুঁজে পাওয়া যায়। দৈবী যে প্লটে লেখা এমন গল্পগুলোতে সাধারনত রহস্য ঠিকঠাক ধরে রাখা কষ্টকর, কিংবা মাঝপথে আগ্রহের সুতো কে*টে যায়, পরিসমাপ্তিতে এসে খাপছাড়া লাগে। কিন্তু লেখক এই জরুরি বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রেখেছেন। রানিকুঠির রহস্য উদঘাটনের পাশাপাশি আরও অনেক রহস্যের জাল বিছিয়ে রেখেছেন। তাই শুধু এক প্রশ্নের উত্তরের পিছু ছুটে বিরক্ত হতে হয়নি। সময়ে সময়ে ধেয়ে আসা আ*ক্রমণ, বি*পদের হাতছানি পাঠককে তাড়া করিয়ে বেড়াবে। পরিসমাপ্তিতে সমস্ত রহস্যের উন্মোচন অবশ্য করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। সেই সাথে আবার পাঠকের মস্তিষ্কে খানিকটা জায়গা দখল করে রেখে গেছেন।"

Rafa

Rafa , Mar 13, 2024

★ ★ ★ ★ ★

"❝শেখর পা টিপে টিপে এসে পূর্বার পেছনে বসেছে অনেকক্ষণ। পূর্বা টের পায়নি এখনও। সে যেন ধ্যানমগ্ন কোনো তপস্বী। নিমীলিত চোখে কী ভাবছে কে জানে! এত কাছে এসে বসায় শেখর পূর্বার চুল থেকে ভীষণ স্নিগ্ধ একটা ঘ্রাণ পাচ্ছে। অনেকক্ষণ ধরে দুটো প্রজাপতি ওর চুলের উপর দিয়ে উড়ছে।❞ ~দৈবী মানুষের জীবনের মোড়ে মোড়ে থাকে নানা রহস্য। এইসব রহস্যের সমাধান করতে যেয়ে অনেক সময় বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য যা মানুষের অতীতের সাথেও জড়িত। লেখক পাপিয়া দত্ত এর লেখা ‘দৈবী’ উপন্যাসটিও এমন সব রহস্যময় নানা ঘটনার সমন্বয়ে রচিত হয়েছে। ◼️কাহিনী সংক্ষেপ: রাণাঘাটের মেয়ে পূর্বার বিয়ে ঠিক হয় শেখরের সাথে। যদিও পূর্বার আদিবাড়ি যশোরে। ঠাকুরদা আর ঠাম্মার কাছেই মানুষ হয় পূর্বা। শেখরের সাথে বিয়ে ঠিক হলেও, পূর্বা পুরোপুরি মত দিতে পারে না। একটা সংকোচ যেন থেকে যায়। কিন্তু কেন? অন্যদিকে পূর্বা বাংলাদেশ আসার পর, চৈতালির বাড়ি থেকে তাকে কি'ড'ন্যা'প করা হয়। ডিটেকটিভ ব্রাঞ্চের চৌকস অফিসার চৈতালি কী পারবে প্রিয় বন্ধুকে বাঁচাতে? চৈতালি পূর্বার ব্যাগের এক গোপন পকেট থেকে একটি ছোট রত্নখচিত হাতির খোঁজ পায়। এই হাতিটার পেছনের রহস্যটা কী? ছোট দেখতে এই হাতিটি কী সাধারণ কোন বস্তু নাকি এর পেছনেও রয়েছে অতীতের বড় কোন কাহিনী? ৩০০ বছরের পুরনো রাজবাড়ি রানীকুঠিতে মানুষের বসবাস না থাকলেও, একে ঘিরে নানা সময় নানা চাঞ্চল্যকর খবর শোনা যায়। এর পেছনের রহস্যটা কী? সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে লেখক পাপিয়া দত্ত এর লেখা ‘দৈবী’ উপন্যাসটি। ◼️ পাঠ প্রতিক্রিয়া: সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীতে লুকিয়ে আছে নানা অজানা রহস্য। যা অনেকসময় মানুষের ব্যাখ্যা বা জানার বাইরে থাকে। মানুষ অনেক সময় বিশেষ কোন ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ব্যস্ত থাকে। কিন্তু সেই ঘটনার শেকড় হয়তো মানুষের অতীতে লুকিয়ে থাকে। অনেকসময় এই শেকড়ের সন্ধান করতে করতে তারা মুখোমুখি হয় ভয়ানক কোন সত্যের। লেখক পাপিয়া দত্ত এর লেখা দ্বিতীয় উপন্যাস ‘দৈবী’ তেও আমরা এমন সব ভয়ানক সব ঘটনার মুখোমুখি হবো। কাহিনীর সূচনা পূর্বা নামক এক সাধারণ মেয়েকে ঘিরে শুরু হয়। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে পূর্বার জীবন সম্পর্কিত বিস্ময়কর সব তথ্য, যা পাঠকদের চমকে দেবে। পূর্বা বাংলাদেশ আসার পর থেকেই নানা রহস্যের সৃষ্টি হয়। শেখরের সাথে বিয়ে ঠিক হলেও, শেখরের অনেক বিষয় বুঝতে পারে না পূর্বা। চৈতালি চরিত্রটির আগমনের সাথে সাথে কাহিনী আরো জমজমাট হয়ে উঠে। পূর্বার কি'ড'ন্যা'পিং, দাদাজীর বলা সব কথা, ঠাকুরদা আর ঠাম্মার সাথে ঘটে যাওয়া ঘটনা আর অন্যদিকে রাজবাড়ির রহস্য- সব যেন এক সুতোয় বাঁধা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে চলে। বিশেষ করে রাজবাড়ির বিষয়গুলো লেখক চমৎকারভাবে বর্ণনা করেছেন। পড়ার পর রাজবাড়ির সবকিছু চোখে ভাসছিল। প্রত্নতাত্ত্বিক বিষয় যদি ভালোভাবে বর্ণিত না হয় তাহলে তা পড়তে একঘেঁয়ে লাগে। কিন্তু, এই উপন্যাসের প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোও পড়তে ভীষণ ভালো লেগেছে। উপন্যাসের শেষটাও লেখক দারুণভাবে টেনেছেন। শেষপর্যন্তও কিছু রহস্য থেকে যায়। বিশেষ করে সবশেষের যে অংশটা রয়েছে ওইটুকু অসাধারণ ছিল। ◼️ ‘দৈবী’ বইটি মূলত মিস্টিক থ্রিলার জনরার। এই জনরার বই আগে কখনো পড়া হয়নি। এটি মূলত কল্পকাহিনীর একটি ধারা যা অতিপ্রাকৃত বা অতীন্দ্রিয় উপাদানগুলোর সাথে রহস্য এবং সাসপেন্স এর উপাদানগুলোকে একত্রিত করে। এই জনরার লেখাগুলোতে অলৌকিক বা আধ্যাত্মিকতার বিষয়গুলোরও উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘দৈবী’ বইটা তাই শুরু থেকেই আগ্রহ নিয়ে পড়ছিলাম। যত সামনে এগিয়েছে তত যেন রহস্যের জট বেড়েছে। কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে আসে ধীরে ধীরে। একের পর এক চমক বইয়ে পাঠকদের জন্য অপেক্ষা করবে। সব প্রশ্নের উত্তর মিলবে বইয়ের শেষে। শেষটুকুর জন্য উপন্যাসটি আরো দারুণ হয়ে উঠেছে। সহজ, সাবলীল ভাষায় বর্ণিত ‘দৈবী’ উপন্যাসটি একবসায় পড়ে ফেলবার মতো। বইয়ের প্রচ্ছদটাও বেশ সুন্দর এবং উপন্যাসটির সাথে মানানসই। এছাড়া, বইয়ের কোয়ালিটি, বাঁধাই সবকিছু খুব ভালো ছিল। বইয়ের দামটাও আমার কাছে একদম ঠিক লেগেছে। যারা থ্রিলার উপন্যাস পড়তে ভালোবাসেন তারা এই মিস্টিক থ্রিলার জনরার ‘দৈবী' উপন্যাসটি পড়ে দেখতে পারেন। আশা করি উপন্যাসটির সাথে চমৎকার কিছু সময় অতিবাহিত হবে। ◼️বই পরিচিতি: বই: দৈবী লেখক: পাপিয়া দত্ত প্রকাশনী: ছাপাখানা প্রকাশনী প্রচ্ছদ: ফাইজা ইসলাম ক্যাটাগরি: মিস্টিক থ্রিলার প্রকাশকাল: বইমেলা, ২০২৪ পৃষ্ঠা সংখ্যা: ১৯১"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দৈবী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দৈবী পাতা: 1 / 20
পাতা 2
দৈবী পাতা: 2 / 20
পাতা 3
দৈবী পাতা: 3 / 20
পাতা 4
দৈবী পাতা: 4 / 20
পাতা 5
দৈবী পাতা: 5 / 20
পাতা 6
দৈবী পাতা: 6 / 20
পাতা 7
দৈবী পাতা: 7 / 20
পাতা 8
দৈবী পাতা: 8 / 20
পাতা 9
দৈবী পাতা: 9 / 20
পাতা 10
দৈবী পাতা: 10 / 20
পাতা 11
দৈবী পাতা: 11 / 20
পাতা 12
দৈবী পাতা: 12 / 20
পাতা 13
দৈবী পাতা: 13 / 20
পাতা 14
দৈবী পাতা: 14 / 20
পাতা 15
দৈবী পাতা: 15 / 20
পাতা 16
দৈবী পাতা: 16 / 20
পাতা 17
দৈবী পাতা: 17 / 20
পাতা 18
দৈবী পাতা: 18 / 20
পাতা 19
দৈবী পাতা: 19 / 20
পাতা 20
দৈবী পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।