১ম প্রকাশ , ২০২৩
দিন শেষে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দিন শেষে |
| Author | রবিন জামান খান |
| Publisher | অন্যধারা |
| Edition | ১ম প্রকাশ , ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.25 Kg |
| ISBN | 978-984-96834-6-9 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Eva Mojumder , Dec 27, 2023
"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ মা-বাবা ও ভাইকে হারিয়ে ছন্দহীন এক জীবন অতিবাহিত করছে ডাক্তার তুলি। কিছুদিন আগেই ইন্টার্নি শেষ করে জুনিয়র ডাক্তার হিসেবে নিয়োগও পেয়েছে। আর এরই মাঝে সে নিজেকে জড়িয়ে ফেলেছে ভয়ানক এক বিপদে। আচমকা ইমার্জেন্সি এক রোগী আসে হাসপাতালে। পিঠে তিনটি গুলি নিয়েও লোকটি একা একাই হাসপাতালে চলে এসেছে। কিন্তু তুলি লোকটিকে বাঁচাতে পারেনি। মৃ-ত্যুর আগে বয়স্ক লোকটি তুলির কানে কানে কিছু কথা বলে যায়। কি এমন কথা বলেছে সেটা কেউ না জানলেও ঘটনাটি তুলির জীবনে বয়ে আনে ভয়ানক রকমের এক বিপদ... একে একে বেশ কয়েকটি গ্রুপ তুলির পিছনে লেগেছে। তবে সবার উদ্দেশ্যই এক এবং তা হলো তুলিকে জীবিত ও অক্ষত অবস্থায় নিজেদের খপ্পরে নেওয়া। হঠাৎ করে আসা এ আলোড়নের কিছুই তুলির জানা নেই। সে এ-ও জানে না, কেন এতোগুলো লোক তার পেছনে পড়ে আছে। ঠিক তখনই এক অচেনা যুবক তুলিকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই যুবকটির মোটিভও তুলির জানা নেই।জলের উপরে ভাসা শেষ খড়কুটোর টুকরোটির মতনই তুলি তাকে আঁকড়ে ধরে। কিন্তু মেয়েটি তখনও জানে না নিজেকে বাঁচাতে গিয়ে বরং বাঘের গুহায়ই নিজেকে ঠেলে দিচ্ছে সে। কিন্তু এখানে প্রশ্ন অনেকগুলো। ডাক্তার তুলিই বা কে? কেন এতোগুলো লোক তার পেছনে পড়ে আছে? আগন্তুক যুবকটিই বা কেন তুলিকে সাহায্য করছে? ক্ষমতা, লোভ, অহমিকার এ যুদ্ধের শেষ কোথায়? 🗣️পাঠপ্রতিক্রিয়া— বইটা পড়ার পর একটা বাক্যই শুধু ঘুরেফিরে আমার মাথায় আসছে, ‘হুদাই কষ্ট, সময় নষ্ট’। সত্যি বলতে এই বইটা পড়তে যতটুকু শ্রম ও সময় ব্যয় হয়েছে, তার পুরোটাই বৃথা মনে হচ্ছে আমার। বইটির ফ্ল্যাপ পড়ে কিন্তু একদমই ফেলনা মনে হয়নি। কিন্তু পড়তে গিয়ে... বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ৯৬। মূল কাহিনির শুরু প্রথম পেজ থেকেই। সেখানে ইমার্জেন্সি রোগীর আসা, তুলির কানে কানে কথা বলা, তুলির ফোনে কল ও মেসেজ আসা, আসন্ন বিপদ সম্পর্কে মেয়েটির জ্ঞাত হওয়া, এক অচেনা যুবকের সাহায্য নেওয়া ও বেঁচে যাওয়া পর্যন্ত কাহিনি টেনে নেওয়া হয়েছে এবং এতোটুকুর মধ্যে আমি কোনো ভুল পাইনি। কিন্তু সমস্যাটা হলো এরপরে। একটু আগে যে ঘটনাসমূহের কথা বলা হলো তার সবটাই ডাক্তার তুলির নজরে বর্ণনা করা হয়েছে। এরপর ঠিক একই ঘটনা, এমনকি কথোপকথনগুলোও পুনরায় উল্লেখ করে দিয়ে তুলিকে বাঁচানো অচেনা যুবকের দৃষ্টিতে ঘটনাটি আবারো বর্ণনা করা হয়। এরপর আবারো...আবারো ডিবি স্পেশাল ব্রাঞ্চের অফিসারের নজরে একই ঘটনার পুনরায় বর্ণনা! মানে কতটা বিরক্তিকর হতে পারে একটা বই! এই একই ঘটনার তিনবার তিন এঙ্গেল থেকে বর্ণনা করে কাহিনিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৭০ পৃষ্ঠা পর্যন্ত। তাহলে ভাই ৯৬ পৃষ্ঠার একটি বইয়ে আর কি অবশিষ্ট থাকে আমি জানতে চাই! এরপর হালকা করে ভালোলাগার পয়েন্টটায় সামান্য নজর বুলাই। শেষ টুইস্টটা ভালো লেগেছে আমার। তবে খুব করে অনুভব করতে পারিনি। করবো কি করে? আগের ঘটনাগুলো পড়ে যদি সামান্য ভালো লাগাও কাজ করতো তবে হয়তো পরে আমার প্রত্যাশা খানিকটা হলেও বেড়ে যেতো। কিন্তু তা ঘটেনি! এমনকি আমার তো মনে হয়েছে ফ্ল্যাপের কথার সাথে বইয়ের ঘটনারও খুব সামান্যই মিল। ফ্ল্যাপটা আগ্রহ উদ্দীপক হলেও বইয়ের কাহিনি নয়! তবে লেখকের বর্ণনা করার ভঙ্গি ও লিখনশৈলী ভালো লেগেছে। এ বই নিয়ে আর বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। তবে আমার মনে হয়েছে লেখক ইচ্ছে করলে বইটিকে আরেকটু সুন্দর ও গুছিয়ে সবিস্তারে উপস্থাপন করতে পারতেন। বই- দিনশেষে লেখক- রবিন জামান খান জনরা- থ্রিলার প্রকাশনী- অন্যধারা পৃষ্ঠা সংখ্যা- ৯৬ মুদ্রিত মূল্য- ২৪০ টাকা"
.... , Dec 27, 2023
"মোটামুটি লেগেছে। একই ঘটনার ঘুরিয়ে ফিরিয়ে তিনবার বর্ণনা বিরক্তির উদ্রেগ ঘটিয়েছে।"
Travel With Books , Mar 23, 2023
"দিন শেষে লেখক: রবিন জামান খান প্রকাশনী: অন্যধারা ধরণ: ক্রাইম থ্রিলার মুদ্রিত মূল্য: ২৪০ পৃষ্ঠা: ৯৬ কোন ক্রাইমে একজন সাধু যদি মাস্টারপ্লানার হয় তাহলে তাকে কেউ অতি সহজে সন্দেহ করতে পারে না। বরং নীরহ ভেবে তাকে আসন্ন বিপদ থেকে বাঁচানোর সব চেষ্টা করতে থাকে। ছোট মরিচে ঝাল বেশি থাকে। কিন্তু আমার কাছে ঝালের পরিমাণ অনেক খানি কম লেগেছে এই বইতে। দেশের অন্যতম প্রভাবশালী এক গডফাদারের প্রধান সহকারী আহত অবস্থায় মারা যায় ডাক্তার তুলির তত্ত্বাবধানে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অপরাধ জগত থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার একাধিক দল সক্রিয় হয়ে ওঠে ডাক্তারকে নিজেদের করায়ত্ব করতে। প্রাণ বাঁচাতে ডাক্তার তুলিকে সাহায্য গ্রহণ করতে হয় অচেনা একজন মানুষের কাছ থেকে। দুজনে মিলে নিজেদের রক্ষা করতে গিয়ে ঢুকে পড়ে অপরাধ জগতের অন্দরমহলে। একটি মৃত্যুকে ঘিরে আবর্তিত হওয়া তিনজন মানুষ; একজন ডাক্তার, এক খুনি আর একজন পুলিশ অফিসার। আবর্তনের কেন্দ্রবিন্দুতে সক্রিয় ক্ষমতা, লোভ, প্রতিহিংসা আর বিশ্বাসঘাতকতা মানুষগুলোকে ঠেলে দেয় পরিশিষ্ট পরিণতির দিকে। গল্পটা তিন জন মানুষ নিয়ে ঘুরতে থাকে। এক তুলি, দুই আফসার এবং তিন তানভীর। প্রথম তিনটা চ্যাপ্টারে তিনজনের দিক থেকে তাদের গল্পটা বর্ণনা করা হয়। আমার কাছে মনে হয়েছে একই জিনিস বারবার পড়ছি। এর পর থেকে কাহিনীটা ভালো ভাবেই আগাচ্ছিলো কিন্তু শেষের দিকে এসে আবার খেই হারিয়ে ফেলে। মনে হচ্ছিলো অনেক দ্রুত শেষ করার প্রবণতা। শেষের টুইস্ট টা ভালো ছিল। লেখার কথা যদি বলি তাহলে বলবো এক কথায় অসাধারণ। রবিন জামান ভাইয়ের লেখা নিয়ে কোন অভিযোগ নেই। আছে শুধু গল্প নিয়ে। বাতিঘর থেকে বইটা বের হয়েছিলো অনেক আগে তখন কেনা হয়নি। অনেক দিন পর আবার রিপ্রিন্ট হয়ে অন্যধারা থেকে বের হলো। আশা যা ছিলো তা ফিলাপ করতে পারেনি। পার্সোনাল রেটিং : ২.৫/৫ গুডরিডস রেটিং (পার্সোনাল): ৩/৫"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দিন শেষে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: