১ম প্রকাশ, ২০২১
দি ইটার্নাল চ্যালেঞ্জ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | দি ইটার্নাল চ্যালেঞ্জ |
| Author | আবু জাকারিয়া |
| Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 192 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.56 Kg |
| Translator | শোয়েব হাসনাত,ইজতিহাদ আবতাহী |
| ISBN | 9789849512677 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
18 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
Md Jakaria Hossain , Jan 20, 2024
"মুসলিমরা কেবল বিশ্বাসের জোরে কুরআনকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ বলে মেনে নেয় না; বরং কুরআন বাস্তবিকার্থেই একটা বিস্ময়ের নাম। এটা জীবন্ত মুজিজা- যা আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি। এমন জোরালো দাবির পেছনে অবশ্যই শক্ত প্রমাণ থাকতে হয়। আর এই শক্ত প্রমাণ কুরআন দিয়েছে বিভিন্ন প্রাকৃতিক উদাহরণ দিয়ে এবং মানুষের মধ্যে অতি প্রাসঙ্গিক কিছু প্রশ্ন জাগিয়ে দেওয়ার মাধ্যমে। প্রমাণের অংশ হিসেবে কুরআন জায়গায় জায়গায় পাঠকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মানুষের মাঝে প্রচলিত বিভিন্ন ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এভাবে মানুষের মধ্যে গেড়ে বসা ভুলগুলোকে উপড়ে ফেলে কুরআন সেখানে স্থাপন করেছে শক্তিশালী শক্তির ভিত। আপনি যদি ধর্মগ্রন্থগুলো নিয়ে সন্দেহবাতিকতায় ভোগেন, যদি ভাবেন, এসব বই যত সব আজগুবি কোথায় ভর্তি- যেগুলোর পর্যাপ্ত কোন প্রমাণ নেই, তাহলে প্রস্তুত হন চমকে যাওয়ার জন্য। রিভিউ : Firoza Ayat"
রিয়াজ আহমেদ , Nov 26, 2023
"বইটি একটি খোলা জানালা। কেউ নির্বিঘ্নে, নিষ্কলুষ মন নিয়ে বইটি পড়তে বসলে মানব-ভ্রূণের অসাধারণত্বের আলাপ খুঁজে পেয়ে পুলকিত হবেন। ইতিহাসের নিশ্ছিদ্র পাঠ পেয়ে চমকে যাবেন। স্রষ্টার ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাবেন। কুরআনকে ভাষাতত্ত্ব, কিরাত, সিরাত, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতির চোখ দিয়ে দেখে অনুসন্ধানী গবেষকের মনকে কিছুটা হলেও পরিতৃপ্ত করার চেষ্টা করা হয়েছে। আবেগের গভীরে নাড়া দিয়ে এক মহাপ্রভাবশালী কিতাব এবং তার স্রষ্টার ব্যাপারে জ্ঞানতৃষ্ণা জাগিয়ে দেওয়ার এক প্রচেষ্টার নাম 'দি ইটার্নাল চ্যালেঞ্জ'। . অসাধারণ বই টি"
Marzia Tabassum , Oct 29, 2022
"Muslims do not accept the Qur'an as the book of Allah only by faith, but the Qur'an is actually the name of something wonderful. And behind it there is strong evidence. What the Qur'an has given is with various true natural phenomena, raising very common or normal questions among people, and various challenges in places. By challenging various misconceptions among people. In this way, the mistakes that are rooted in people, the Qur'an has put the fear of eternal truth! But why this Qur'an? In simple words, the one who created it will specify its use and purpose, right? The revelation of the Qur'an for the same purpose. This is my own words."
Ayesha Khanam Tinu , Oct 23, 2022
"মহান আল্লাহ তার ফেরেশতা জিবরাইল (আ.)- এর মাধ্যমে প্রিয় বিপ্লবী নেতা মুহাম্মদ (সা.) এর উপর কুরআন অবতীর্ণ করেছেন। পৃথিবীতে কুরআনের প্রভাব অসীম। সপ্তম শতাব্দীতে আরব ভূখণ্ডে কুরআন অবতীর্ণ হলেও এতে রয়েছে সর্বকালের ও সমস্ত ভূখণ্ডের মানুষের জন্য গ্রহণযোগ্য গাইডলাইন। বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৮০ কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। লাখ লাখ মানুষ কুরআন পড়ছে, মুখস্ত করছে, কিন্তু আসলে কি এমন আছে এই কিতাবে। মুসলিমরা কেবলমাত্র বিশ্বাসের জোরেই কুরআনকে আল্লাহর গ্রন্থ বলে মেনে নেয় না,বরং কুরআন বাস্তবিকভাবেই একটা বিস্মকর কিছুর নাম।আর এর পেছনে আছে শক্তিশালী প্রমান।যা কুরআন দিয়েছে বিভিন্ন সত্য প্রাকৃতিক ঘটনা দিয়ে,মানুষের মাঝে অতি কমন বা স্বাভাবিক প্রশ্ন জাগিয়ে তুলে,জায়গায় জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে,মানুষের মাঝে থাকা বিভিন্ন ভুল ধারণার দিকে চ্যালেঞ্জ দিয়ে। এভাবে মানুষের মধ্যে গেড়ে থাকা ভুলগুলো দূর করে কুরআন বসিয়েছে চির সত্যের ভীত! কিন্তু কেন এই কুরআন?সহজ কথায় বলতে গেলে,যিনি সৃষ্টি করেছেন তিনিই তো এর ব্যবহার ও উদ্দেশ্য নির্দিষ্ট করে দিবেন তাই না?ঠিক একই উদ্দেশ্যে কুরআনের অবতারনা।এটা তো আমার নিজস্ব কথা।কিন্তু বইতে এটাকেই বুঝাতে হয়েছে চমৎকার ভাবে। প্রাচীন কাল থেকেও দার্শনিকগন "সৃষ্টির রহস্য,উদ্দেশ্য ও গন্তব্য নিয়ে প্রশ্ন করতেন নিজেদের ও নিজেরাই উত্তর তালাশ করতেন"! আর তাই কুরআনেও প্রথমেই আলোচনা করা হয়েছে সৃষ্টির রহস্য,উদ্দেশ্য ও গন্তব্য নিয়েই! এ বিষতে কুরআন বলে--" তারা কি কোনো কিছু সৃষ্টা ছাড়া আপনাআপনিই সৃষ্টি হয়েছে?নাকি তারা নিজেরাই (নিজেদের) সৃষ্টা?তারা কি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে?বরং তারা তো নিশ্চিত বিশ্বাস করে না।(সুরা আত-তুরঃ৩৫-৩৬) কুরআন যৌক্তিক প্রশ্ন করে এইভাবেই তার পাঠককে ভাবতে বাধ্য করে। আর এগুলোর উত্তর তালাশের জন্যই আল্লাহ গবেষণা করতে বলেছেন।এর উত্তর জানলেই আমরা বস্তুজগৎ এর সৃষ্টি রহস্য জানতে পারি। আর এই সৃষ্টি জগতের রহস্য বের করতে গিয়েই এই পর্যায়ে দেওয়া হয়েছে অসাধারণ এক যুক্তি।এই বর্ণনাই এই অধ্যায়ের প্রাণ! দেখুন,পদার্থ বিজ্ঞানের অসাধারণ ফাইন-টিউনিং এর কথাই ধরা যাক।পদার্থবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধ্রুবক গুলো এতটাই সুক্ষ যা একটু এদিক সেদিক হলেই সৃষ্টিজগত এর টিকে থাকা অসম্ভব হয়ে হতো। এরকমই একটি উদাহরণ হলো মহাজাগতিক ধ্রুবক।এই ধ্রুবক মুলত মহাবিশ্বে শক্তির ঘনত্ব নির্দেশ করে।এই শক্তির মান যদি ১,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ভাগের এক ভাগ পরিমানও যদি নড়বড়ে হতো,তবে এই মহাবিশ্ব উদ্ভব ই হতো না! বুঝতে পারছেন সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার জন্য কতটা সুক্ষ মানের প্রয়োজন হয়েছে। এ ব্যাপারে আমরা "লাইফ ইন দ্য ইউনিভার্স" এ নোবেল বিজয়ী স্টিফেন ওয়াইনবার্গের থেকেই জানতে পারি! একবার ভাবুন!অথচ,কেউ একজন বলল এই মহাবিশ্ব এমনই সৃষ্টি হয়েছে!বা কোনো দুর্ঘটনায় বিশৃঙ্খলায় সৃষ্টি হয়েছে;আর আমরা বিশ্বাস করে নিলাম? একবার ভাবুন তো,এতো সুক্ষ ভাবে আর কে তৈরি করতে পারে আল্লাহ ছাড়া? সকল সৃষ্টির ই তো উদ্দেশ্য থাকে,কিন্তু এই সৃষ্টি জগতেরও রহস্য আছে!থাকবেই!কিন্তু কি সেই উদ্দেশ্য? উত্তর জানতে হলে ডুব দিতে হবে বইয়ের পাতায়। অন্তত পক্ষে আনন্দের সাথে আধুনিকতার সাথে ইসলামের উপর অটল থাকতে,কুরআন নিয়ে ভাবতে ও চিন্তা করতে হলে,নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য চিনতে হলে এই বইটি আবশ্যক! বইটির প্রচ্ছদ বেশ সুন্দর।নাম করণের বিশেষত্ব হলো,এটা অমুসলিমের কাছে গোপনেও ইসলামের দাওয়াত পৌছে দিতে সক্ষম! বইটির বিশেষত্বঃবইটি কুরআন সম্পর্কে এতো সুন্দর করে বয়ান দিচ্ছে,যা আমাদের বাস্তবিক জীবনে একান্ত প্রয়োজন।যা অন্যান্য। তবে এটা অবশ্যই ব্যাতিক্রম ও চিন্তাশীলদের জন্য আবশ্যক একটা ম্যাটেরিয়াল!"
Shanto , Feb 10, 2022
"আমি প্রথমে ইংরেজি অনুবাদটি পড়েছিলাম পিডিএফ আকারে। তারপর যখন দেখলাম এর বাংলা অনুবাদ ও বের হয়েছে সাথে সাথে ওইটাও অর্ডার দিয়ে দিলাম। মাস্ট রিড বুক। মাশা আল্লাহ।"
milan , Dec 8, 2021
"কুরান টা নিম্নমানের কাগজে লিখা । আর আপনাদের এজেন্টদের কাছে ভাংতি টাকা থাকে না ।"
Atiq Hasan , Nov 7, 2021
"Underrated"
Nur Hossain Raton , Nov 5, 2021
"বুক রিভিউ বইঃ দি ইটার্নাল চ্যালেঞ্জ লেখকঃ আবু জাকারিয়া অনুবাদকঃ Muhammad Shoyab Hasnat,ইজতিহাদ আবতাহী যেকোন ধর্মগ্রন্থের সর্বজনীনতা নিয়ে ভাবলে বিশ্বাসী অথবা সংশয়বাদী যেকারোরই মনে প্রশ্ন আসতে পারে,"একটা বই কীভাবে অন্ততকালের সকল মানুষের জন্য দিকনির্দেশক হতে পারে?" এই বৈশিষ্ট্য লাভের জন্য অবশ্যই বইটিকে সকল ভুল ত্রুটির উর্ধ্বে উঠে সকল সময়ের মানবগোষ্ঠী ও মানবসভ্যতার কাছে বিভিন্ন বিষয়ের ইতিহাস,ব্যাখ্যা- বিশ্লেষণ ও ভবিষৎবাণী দিতে সক্ষম হতে হবে এবং সেগুলো কোন পরিবর্তন,পরিমার্জন ছাড়াই সংরক্ষিত থাকতে হবে। একটু চিন্তা করলেই বুঝা যাবে এরকম একটি বই রচনা করা কোন মানুষের পক্ষ থেকে সম্ভব না,এরকম কিছু অবশ্যই কোন সত্ত্বার পক্ষ থেকে আসতে হবে যিনি মহাবিশ্বের সকল সময়ের সব বিষয় নিয়ে জ্ঞাত। এই বইটিতে পাঠক সেই সত্ত্বার পরিচয় পাবেন যিনি এরকম একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচয়িতা ও সংরক্ষক।সর্বশ্রেষ্ঠ সেই গ্রন্থে মানুষের সফলতার দিকনির্দেশনা,বিজ্ঞান,দর্শন,সমাজনীতি, রাজনীতি, শ্রেষ্ঠ সাহিত্যরীতি, শিক্ষা ও আবিষ্কার সহ যাবতীয় বিষয়ের যেসব বর্ণনা রয়েছে তার সারসংক্ষেপ বিশ্লেষণ ফুটে উঠেছে "দি ইটারনাল চ্যালেঞ্জ" বইটিতে।কুরআন কীভাবে একটি বর্বর,মূর্খ, অন্ধকারাবৃত বিশ্বব্যাবস্থাকে নিয়ে এসেছে আলোর পথে এবং জাতি,ধর্ম,বর্ণ সবার কাছে হয়ে উঠেছে বিশ্বততা ও গ্রহণযোগ্যতার প্রতীক। আচ্ছা ভাবুন তো,পবিত্র কুরআন এ আল্লাহ তা'য়ালার সমগ্র মানুষ ও জিন জাতির প্রতি কুরআন এর যেকোন সূরার অনুরূপ আরেকটি সুরা তৈরি করার যে চ্যালেঞ্জ দেয়া হয়েছে বিজ্ঞানের বা সভ্যতার এত উন্নতি সত্ত্বেও কেন এরকম আয়াত বা সুরা বানানো মানুষের পক্ষে সম্ভব হয়নি? এরকম সুক্ষ্ণ বিশ্লেষণ ও গবেষণাধর্মী আলোচনাগুলো যেকোন বিশ্বাসী,অবিশ্বাসী, সংশয়বাদী,চিন্তাশীল পাঠকের চিন্তার খোরাক জোগাবে নিঃসন্দেহে। আল্লাহ তা'য়ালা এই বইয়ের লেখক,অনুবাদক ও সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন।"
Arafat Sakib , May 4, 2021
"অনুবাদক শোহেব হাসনাতকে অসংখ্য ধন্যবাদ বইটি উপহার দেয়ার জন্য। যতই পড়ছি ততই ভালো লাগছে আলহামদুলিল্লাহ! শুভকামনা অনুবাদকদের জন্য! ❤️"
Niamul Bari , Apr 12, 2021
"আলহামদুলিল্লাহ, এমন সুন্দর একটি বই উপহার দেওয়া জন্য শুকরিয়া"
Shameem Rezayee , Apr 9, 2021
"কুরআন যেভাবে বিশ্বজুড়ে ন্যায়বিচার ছড়িয়ে দিলো' অধ্যায়টি এ বইয়ের বেস্ট অধ্যায় বলে মনে করি। কিভাবে কুরআন স্বল্প সময়ের মাঝে আরবদের জীবনে বৈপ্লবীক পরিবর্তন আনে? কিভাবে সারাবিশ্ব্বে শান্তি ও ন্যায়বিচারে শাসন নিয়ে ছড়িয়ে পড়ে? এই বিষয় সকল মুসলিমের জানা প্রয়োজন। কেন মুসলমানদের স্পেন-মিশর-জেরুজালেম দখল করতে হলো। মুসলমানরা কি উদ্দেশ্য নিয়ে বিজয়াভিযানগুলো চালিয়েছে? কুরআন কী বলে? যারা কুরআন বাস্তবায়ন নিয়ে স্বপ্ন দেখেন, আবু জাকারিয়ার গবেষণামূলক ফাইন্ডিংসগুলো এক বসায় পড়ে ফেলা দরকার তাঁদের। ধন্যবাদ।"
MD Prince AL Amin , Apr 9, 2021
"দি ইটার্নাল চ্যালেঞ্জ বইটি এক কথায় অনবদ্য। প্রতিটি অধ্যায় আমাকে পুলকিত করেছে,অতি সহজ সরল ভাষায় স্রস্টা,কুরআন এর বিভিন্ন বিষয়বস্তু, ভবিষ্যতবানী সমূহ এবং সবকিছুর সংক্ষিপ্ত বিবরণ। যেকোনো ব্যক্তি যার কুরআন ও হাদিসের উপর একাডেমিক পড়াশোনা নেই সে ও সহজে এই বই পড়ে অনেক কিছু শিখতে পারবে।"
H M Maruf , Mar 26, 2021
"One of the Best Books"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দি ইটার্নাল চ্যালেঞ্জ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: