১ম মুদ্রণ, ২০২১
দি আইশ্যাডো বক্স
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দি আইশ্যাডো বক্স |
| Author | সালসাবিলা নকি |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম মুদ্রণ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 174 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.36 Kg |
| ISBN | 9789849584131 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টিRafia Rahman , Mar 26, 2023
"নাম: দি আইশ্যাডো বক্স লেখক: সালসাবিলা নকি জনরা: হরর থ্রিলার প্রচ্ছদ: মো. সাদিতউজজামান প্রকাশনী: চলন্তিকা প্রথম প্রকাশ: বইমেলা ২০২২ পৃষ্ঠা সংখ্যা: ১৭৪ মুদ্রিত মূল্য: ৩০০/- সৃষ্টির বহু রহস্য যেমন এখনও দূর্বোধ্য, তেমনি অনেক রহস্যের সমাধান করা যায় না। কিছু রহস্য অধরা হয়েই থেকে যায়। —(বই থেকে) রানির মুখাবয়বের চমৎকার একটি আইশ্যাডো বক্স দেখছে রাত্রি। তেরোটি খোপে রয়েছে বিভিন্ন রঙ কিন্তু কেমন জানি লালাভ আভা ছড়াচ্ছে! কিন্তু জোর করে কিনে নেয় হৃদিমা। আইশ্যাডোর মোড়কে যে বিপদ কিনে নিয়েছে তা অজানাই রয়ে যায়! কিন্তু এই অভূতপূর্ব বক্স কোথা থেকে উদয় হলো শপের মালিক-সেল্সম্যান কেউই জানে না। শুরু হয় একের পর এক মৃত্যুর তান্ডব! আর্তচিৎকার দিয়ে অনন্যা বেহুশ হয়ে পড়ে। পড়ে যাওয়ার আগে হৃদিমার রুমের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করে। অন্ধকার রাতে রাত্রি-শম্পার নিজের চোখকেই বিশ্বাস হয় না! এতো বিভৎস দেখতে কেউ কীভাবে হতে পারে? পরেরদিন ডোবায় ভেসে উঠে রফিকের লাশ। মেসে পাওয়া যায় আয়শার ছিন্নভিন্ন লাশ। কিন্তু কারো শরীরে এক ফোঁটাও রক্ত নেই! রাত্রির মনে কু’ডাক ডেকে উঠে যেন বিপদের তো কেবল শুরু। ভারত থেকে রহস্যময় দুই আগন্তুকের আগমন রহস্যের জাল আরও বিস্তৃত করে। আইশ্যাডো বক্স পেতে তারা মরিয়া। তাহলে কি রহস্যময় মৃত্যুগুলোর সাথে কোনোভাবে জড়িত বক্সটি? দুঃস্বপ্ন তাড়া করে ফেরে রাত্রিকে। প্রকৃতির রূপ বদলে যায় যেন ফিসফিসিয়ে বলছে, ❝সাবধান, তার আসার সময় হয়ে গেছে❞... কোনো বই পড়ার সময় তিনটি বিষয়ে আমি বেশি গুরুত্ব দেই- প্লট, উপস্থাপনা ও লেখনশৈলী। ভারতের এক রাজবংশের অতীত কালো অধ্যায়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত নিয়ে অতিপ্রাকৃতিক যে প্লট লেখিকা তৈরি করেছেন তা বেশ উপভোগ্যই বটে। কিন্তু উপস্থাপনা বেশ নাটকীয় যেন হিন্দি হরর কোনো টিভি শো। এককালে হিন্দি হরর সিরিজ ❝আহাট❞, ❝লাল ইশক❞ দেখতাম। পড়ার সময় বারবার সেসবের কথাই মনে পড়ছিল, নষ্টালজিয়া। লেখনশৈলী সহজবোধ্য কিন্তু কিছুটা অপরিপক্কও মনে হয়েছে। বইটা পড়া শেষে আমার প্রতিক্রিয়া মিশ্র। না মন্দ বলবো আর না ভালো। মোটামুটি লেগেছে। এবার আসি পজিটিভ ও নেগেটিভ পয়েন্টগুলোতে। বইয়ের সবচেয়ে পছন্দের বিষয়টা হলো হরর সিনগুলোর বর্ণনা। হাতে গোনা কয়েকটা বাদে মোটামুটি বাকিগুলো সিন পড়ে গা শিরশির করে উঠেছে। রাতে পড়ার কারণে আরও মজা পেয়েছি। চরিত্রায়নে আরও কাজের প্রয়োজন ছিল। প্রথমেই বলে দেওয়া হয়েছে ভালো কে আর মন্দ কে আর সে অনুযায়ী ফল পাচ্ছে। এমন দেখানো হয়েছে যেন সম্পূর্ণভাবে শুধু রাত্রি চরিত্রটিই ভালো সবাই তারই গুনগান করছে। কেন্দ্রীয় চরিত্রকে অপরুপ সুন্দরী আর নিষ্পাপ দেখানোর টেন্ডেনসি নতুন না। কিন্তু বইয়ে এমনভাবে দেখানো হয়েছে যে বাস্তব মনে হয়নি। পুলিশ অফিসারের চরিত্রটা অনেক দূর্বল। বিখন্ডিত মাংসপিণ্ড জোড়া হয়ে জীবিত মানুষ হয়ে যাচ্ছে আর সে বৈজ্ঞানিক যুক্তি খোঁজে! তদন্ত, পুলিশি প্রসিডিওর তুলনামূলক অল্প। শেষে ডিটেকটিভ তো আসে কিন্তু কোনো কাজই করেনি। গ্রুপ ওয়ার্ক থাকলে ইন্টারেস্টিং হতো। স্বপ্ন ও ঘোরের মধ্যে রাত্রি ভবিষ্যৎ, কী করতে হবে সবই দেখে ফেলছে, বুঝেও যাচ্ছে! একাই সবই করার জন্য তেমন জমে নাই। রাত্রি-ঈশানের সব কথাই যে ইংলিশে হয়েছে এটা তো বুঝাই যাচ্ছে। কিন্তু কখনো ইংলিশে তো আবার ট্রান্সলেশনে লেখা। এক প্যারা বাংলা, অন্যটা ইংলিশ! বাংলা-ইংলিশের মিশিং দৃষ্টিকটু লেগেছে। সমাপ্তি টানা হয়েছে সুন্দরভাবে। তবে কিছু প্রশ্ন আছে, সম্ভবত পরবর্তী বইয়ের জন্য রাখা হয়েছে। কারণ সমাপ্তি অসমাপ্ত! ছোটখাটো বানান ও বিরামচিহ্নে বিভ্রান্তি আছে। পড়তে তেমন কোনো সমস্যা হয়নি। চলন্তিকার প্রোডাকশন কোয়ালিটি ভালো হয়। বিশেষ করে পেজের মান। এছাড়া বাঁধাই, হার্ডকভার, বইয়ের জ্যাকেটও ভালো হয়েছে বইয়ের। প্রচ্ছদটা আমার অনেক পছন্দের। বইটা নেওয়ার পিছনে এটাও একটা কারণ বটে।"
Md. Abu Eyamin Rusho , Mar 18, 2022
"লেখিকা আপু, আপনার লেখা বইয়ে সবসময়ই আমি নতুনত্ব খুজে পাই। আপনি সবসময়ই আপনার বইয়ের মাধ্যমে সমাজের মানুষকে সুন্দর এবং শিক্ষনীয় একটা ম্যাসেজ দিতে চেষ্টা করেন আর আপনার এই বিশেষত্ব আমার মতো আরও অনেক পাঠককে মুগ্ধ করে বলে আমি মনে করি। আপনার নতুন প্রকাশিত "দি আইশ্যাডো বক্স" বইটির মূল ঘটনা জানলেও, বইটি পড়ার জন্য অধীর আগ্রহে আছি। খুব তাড়াতাড়ি বইটি পড়ে ফেলবো বলে আশা করছি। এমন সব বই আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো আপনার জন্য..............🙂"
Nazneen Nisha , Mar 15, 2022
"মাত্রই পড়া শেষ করলাম ‘দি আইশ্যাডো বক্স’। ইদানিং বই পড়ার সাথে সাথে রিভিউ লিখে ফেলতে না পারলে কেমন অস্থির লাগে। তাই এতো রাত্রে লিখে ফেলছি--- প্রথমেই কাহিনী সংক্ষেপটা সংক্ষেপে বলে নিই, কাহিনী সংক্ষেপ: রাত্রি ও হৃদিমা একই মেসে থেকে পড়াশোনা করে। রাত্রির মনটা ভীষণ ভালো, সবসময় সবাইকে সাহায্য করতে চেষ্টা করে। অন্যদিকে হৃদিমা সম্পূর্ণ বিপরীত, সেই সাথে রাত্রিকে যেকোন কিছুতে হারাতে সে বেশ পছন্দ করে। একদিন একটা কসমেটিকস স্টোরে রাত্রির পছন্দ করা একটা আইশ্যাডো বক্স অনেকটা জোর করেই কিনে নেয় হৃদিমা। কিন্তু অঘটনটা শুরু হয় এরপরই। আইশ্যাডো বক্স বিক্রি করা দোকানের সেই কর্মচারী রফিক খুবই নির্মমভাবে খুন হয়। এরপর কি তাহলে হৃদিমার পালা? কিন্তু খুনগুলো করছে কে? রাত্রি? শুধু একটা আইশ্যাডো বক্সের জন্য খুন? কী এমন বিশেষত্ব আছে এই বক্সে? নাকি অন্য কেউ খুন করে দোষটা রাত্রির উপর চাপাতে চাচ্ছে? সব প্রশ্নের উত্তর মিলবে 'দি আইশ্যাডো বক্স' এ। এবার আসি আমার কেমন লাগল সে বিষয়ে, মূলত কিছুটা হরর, কিছুটা রহস্য, কিছুটা প্রেম আর সাথে কিছুটা ফ্যান্টাসি সবকিছু মেশানো একটা চমৎকার স্বাদের বই 'দি আইশ্যাডো বক্স'। এই বইয়ের যে দিকটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হচ্ছে একইসাথে দুটি ভিন্ন ধারার জীবন প্রবাহের গল্প বলা। একদিকে বাংলাদেশে ঘটা খুনের রহস্যের উন্মোচন অন্যদিকে ভারতের একটা রাজ্যের রাজা, রানী, রাজপুত্রের সাথে ঘটা ঘটনা। ঠিক যেন রূপকথার গল্প। আর এই দুই ভিন্ন দেশের ঘটনাপ্রবাহ লেখক যখন একটা সুতায় বেঁধে ফেলেছেন, তখন বুঝতে পেরেছি লেখকের লেখার দক্ষতা ঠিক কতটুকু। লেখক সালসাবিলা নকির লেখার একটা বিশেষত্ব হচ্ছে, প্রতিটি লেখায় উনি একটা সামাজিক ম্যাসেজ দিতে চেষ্টা করেন। এই বইটিও তার ব্যতিক্রম নয়। কিছু কিছু জায়গায় আপনাকে বেশ খানিকটা সময় ভাবাবে। লোভ, হিংসা, বিদ্বেষ কখনই ভালো ফল বয়ে আনে না; সেটাও বুঝতে পারবেন। আইশ্যাডো বক্সে যেমন চোখ সাজানোর জন্য বিভিন্ন রঙ দেওয়া থাকে; এই বইটিতেও তেমনি আলাদা আলাদা পরিস্থিতিতে হরর, থ্রিলার, সাসপেন্স, ভয়, রোমান্স, বিরহ, উৎকন্ঠা প্রতিটি আলাদা আলাদা অনুভূতির সম্মুখীন হয়েছি। এক্ষেত্রে আমি বলব 'দি আইশ্যাডো বক্স' বইটির নামকরন যথাযথ ও যুক্তিযুক্ত হয়েছে। আর বইয়ের শেষটা আপনাকে বেশ চিন্তায় ফেলে দিবে। কিছুটা রহস্য কিন্তু রয়েই যায়। এ যেন শেষ হইয়াও হইল না শেষ... প্রকৃতি রহস্য পছন্দ করে, আমরাও করি। তাই সব রহস্যের সমাধান হতে নেই। থাকুক না কিছু রহস্য... লেখকের এটি দ্বিতীয় একক বই। প্রথম বই 'ক্যানভাসে আঁকা মৃত্যু' বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। বইয়ের একটা ছোট্ট বিষয় ভালো লাগেনি আমার। "অন্যদিকে রোগা, ছিপছিপে গড়নের হৃদিমার ব্যবহারও তার শরীরের মতই হ্যাংলা।" এই লাইনটা পছন্দ হয়নি। অনেকটা বডি শ্যামিং এর মতো মনে হয়েছে। যদিও এটা গল্পের প্রয়োজনেই ছিল, তারপরও আমি দেখতে হালকা পাতলা বলে এটা ভালো লাগেনি। সবমিলিয়ে বলব 'দি আইশ্যাডো বক্স' দারুণ কম্বিনেশনে চমৎকার একটা ফ্যান্টাসি হরর বই। একবার পড়ে দেখতেই পারেন। উপন্যাসের পরতে পরতে ভয়ংকর কিছু ঘটনা আছে যা আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে, তেমনই একটি ঘটনার অংশবিশেষ, "চোখের পাতা এক করতে না করতেই আবারও শুরু হলো সেই একঘেয়ে সুরে কান্না। হৃদিমার কেন যেন মনে হচ্ছে, বক্সটা থেকেই কান্নার আওয়াজটা ভেসে আসছে। সে বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। কাছে গিয়ে দেখতে পেল, আইশ্যাডো বক্সের ভেতর থেকে কালচে লাল রঙের রক্ত উপচে বাইরে পড়ছে। মুহূর্তেই পুরো টেবিল রক্তে পরিপূর্ণ হয়ে গেল। তারপর সেখান থেকে গড়িয়ে মেঝেতে পড়তে লাগল ফোঁটায় ফোঁটায়। এমন দৃশ্য দেখে হৃদিমা চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। তখনই পেছনে কারো সাথে ধাক্কা লাগল। পিছনে ফিরে দেখতে পেল, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আইশ্যাডো বক্সের ঢাকনার রানির মুখের মতই দেখতে তার মুখটা!" শেষ করছি বই থেকে পছন্দের একটি লাইন দিয়ে, "আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমরা কখনো চাই না, আবার দেখা যায় আমরা যা চাই তা কখনো ঘটেই না, সম্ভবই হয় না। তাই আমাদের চাওয়ার মধ্যে একটা সীমারেখা আঁকা থাকা প্রয়োজন।" একনজরে: বইয়ের নাম: দি আইশ্যাডো বক্স জনরা: ফ্যান্টাসি হরর থ্রিলার লেখক: সালসাবিলা নকি প্রচ্ছদ: মোঃ সাদিতউজজামান প্রকাশনী: চলন্তিকা মুদ্রিত মূল্য: ৩০০ টাকা।"
Rafa , Mar 11, 2022
"#দি_আইশ্যাডো_বক্স বই: দি আইশ্যাডো বক্স লেখক: সালসাবিলা নকি প্রকাশনী: চলন্তিকা প্রকাশকাল: বইমেলা, ২০২২ প্রচ্ছদ: মো. সাদিতউজজামান মুদ্রিত মূল্য: ৩০০ টাকা ◽ জিনিসটা দেখতে চমৎকার। একটা রানির মুখাবয়ব। থুতনি ভেতরের দিকে ঢোকানো, অনেকটা আপেলের মতো। সেখানে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে ঢাকনাটা সরালেই আসল জিনিসটা। চারকোণা ছোটো ছোটো বিভিন্ন রঙের তেরোটা খোপ। “এটা একটা আইশ্যাডো বক্স!” ◽ ★ ভূমিকা : _____________________ ভৌতিক ছোটগল্প পড়া হলেও, ভৌতিক উপন্যাস তেমন পড়া হয়নি। ‘দি আইশ্যাডো বক্স’ উপন্যাসটিকে প্রথমে থ্রিলার জনরার ভেবেছিলাম। কিন্তু ভূমিকা পড়ে বুঝতে পারি, এটি একটি ভৌতিক উপন্যাস। মূলত একটি আইশ্যাডো বক্সকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে। একটি প্রসাধনী সামগ্রীকে ঘিরে তৈরি হয়েছে নানা ঘটনা, যার পুরোটা বুঝতে হলে উপন্যাসটি শেষ করতে হবে। ★ নামকরণ: ______________________ কাহিনীর শুরু হয় একটি আইশ্যাডো বক্সকে নিয়ে। তারপর এই আইশ্যাডো বক্সটি নিয়েই আরো ঘটনার সূত্রপাত হয়েছে। বইটিতে প্রায় সব ঘটনার সাথে এই বক্সটির সংযোগ রয়েছে। তাই আমি মনে করি, বইটির নাম ‘দি আইশ্যাডো বক্স’ একদম যথাযথ হয়েছে। ★ প্রচ্ছদ: ______________________ বইটির প্রচ্ছদে রানির মুখের অবয়বের মতো একটি আইশ্যাডো বক্স দেখা যায়। আবার বক্সটির ভেতরে কয়েকটি সুদৃশ্য রঙের আইশ্যাডোর খোপও লক্ষ্য করা যায়। উপন্যাসটিতে যে আইশ্যাডো বক্সটির বর্ণনা দেয়া হয়েছে, প্রচ্ছদের বক্সটি দেখতে একদম একইরকম। আইশ্যাডো বক্সটি পাওয়ার পর থেকেই, অনেকের জীবনে আঁধার নেমে আসে। যেটি প্রচ্ছদের মধ্যেও ফুটিয়ে তোলা হয়েছে। চমৎকার এই প্রচ্ছদটি করেছেন মো. সাদিতউজজামান। ★ কাহিনী সংক্ষেপ: _______________________ হৃদিমা সাজ নামের একটি কসমেটিকসের দোকান থেকে একটি আইশ্যাডো বক্স কিনে আনে। তারপর থেকেই, তাদের মেসে ঘটতে থাকে একের পর এক অশুভ ঘটনা। হৃদিমা রাত্রির জানের পিছনে পরে যায়। রাত্রি কী বাঁচতে পেরেছিল? আর মেসেটি কী স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছিল? অন্যদিকে, ভারতের ঈশানগড় রাজ্যে খুশির আমেজের মধ্যে রাজার মনে দুশ্চিন্তার কালো ছায়া। তিনি বুঝতে পারছিলেন যে কোনো অশুভ কিছু ঘটতে যাচ্ছে। তার দুশ্চিন্তার কথা অবশেষে দুই পুত্র অর্জুন ও ঈশানকে খুলে বলেন। তারা কী সমাধান বের করতে পেরেছিল? আর আসলেই কী কিছু ঘটতে যাচ্ছে? ★ পাঠ অনুভূতি: ________________________ মেয়েদের সাজসজ্জার একটি গুরুত্বপূর্ণ জিনিস আইশ্যাডো বক্স। আইশ্যাডোর ছোঁয়া না পেলে সাজটা যেন পূর্ণতা পায় না। এই আইশ্যাডো বক্সকে নিয়ে লেখিকা এমন দারুণ এক উপন্যাস লিখেছেন যা সত্যিই প্রশংসনীয়। একদিকে যেমন হৃদিমাদের মেসের ঘটনা আমরা পড়তে থাকি, অন্যদিকে জানতে পারি ঈশানগড় রাজ্যের কাহিনী। দুই স্থানের ঘটনা লেখিকা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমি বইটা পড়তে শুরু করি মাঝরাত তিনটায়। তাই হয়তো বইয়ের ঘটনাগুলো বেশি উপভোগ করেছি। ঘূর্ণিঝড়ের রাতের ঘটনাগুলো পড়তে গিয়ে ভয়ে শিউরে উঠছি। এমন মনে হচ্ছিল যেন আমার মেসের মধ্যেই এই ভয়ানক ঘটনাগুলো ঘটছে! দুইস্থানের ঘটনার সংযোগ সুন্দরভাবে দেখানো হয়েছে। কোনো গোঁজামিল দেয়া হয়নি। বইটার শেষটাও আমার ভালো লেগেছে। অন্য কোনো সমাপ্তি উপন্যাসটিতে মানাতো না। এছাড়া, বইয়ের মধ্যে দেখা যায়, লোভের পরিণতি কখনো ভালো হয় না। দুনিয়ার যাবতীয় পাপকাজ সংঘটিত হয় এই লোভকে কেন্দ্র করেই। যা কখনো কল্যাণকর হয় না। এই শিক্ষণীয় বার্তাটি বইয়ের মাধ্যমে লেখক তুলে ধরেছেন। ★ ব্যাক্তিগত মতামত : _________________________ ‘দি আইশ্যাডো বক্স’ উপন্যাসটি আমি রাত ৩ টা থেকে শুরু করে, ভোর ৬ টা পর্যন্ত পড়ে শেষ করেছি। বইটি পড়ার সময় একবারও ঘুমের কথা মনে হয়নি। বরং মনে বারবার এই চিন্তা এসেছে, এরপর কী ঘটবে। সবমিলিয়ে, বইটি আমার কাছে অসাধারণ লেগেছে। যারা ভৌতিক উপন্যাস পড়তে পছন্দ করেন, তারা ‘দি আইশ্যাডো বক্স’ উপন্যাসটি সংগ্রহ করতে পারেন।"
Priya Rahman , Mar 10, 2022
"#দি_আইশ্যাডো_বক্স আজকাল থ্রিলারের পোকা ঢুকেছে মাথায়। তাই একসাথে অনেকগুলো থ্রিলার পড়া হয়েছে গত একসপ্তাহে। সম্প্রতি পড়েছি ফ্যান্টাসি হরর ‘দি আইশ্যাডো বক্স। এখন বলি বইটা পড়ে আমার কেমন লাগল। প্রচণ্ড ঝড়ের রাতে মেসের করিডোর ধরে প্রাণপণে ছুটছে রাত্রি। তার পেছনে উদ্যত ছুরি হাতে তাড়া করছে হৃদিমা। হৃদিমা কেন রাত্রিকে মারতে চায়? রাত্রি আর হৃদিমা চট্টগ্রামের একটি মেসে থাকে। স্বভাবে রাত্রি যতটা শান্ত ভদ্র আর মিষ্টভাষী হৃদিমা ততটাই বদমেজাজি অহংকারী আর প্রচন্ড আত্মকেন্দ্রিক একটি মেয়ে। এরকম বেশ কিছু ভয়ানক অভিজ্ঞতার সাথে আপনাদের পরিচয় করাবে, বর্তমানের পাঠকপ্রিয় লেখক সালসাবিলা নকি'র লেখা দ্বিতীয় ফ্যান্টাসি হরর উপন্যাস "দি আইশ্যাডো বক্স"। আপাতদৃষ্টিতে দেখলে আইশ্যাডো বক্স বর্তমানে জনপ্রিয় একটি সাজসজ্জার উপকরণ হলেও, এটি যে কারো মৃত্যুর কারণ হতে পারে এবং এর পিছে ভয়ানক সব রহস্য লুকিয়ে থাকতে পারে তা এই উপন্যাসটি পড়লে জানা যায়। কাহিনী সংক্ষেপেঃ কাহিনী শুরু হয় ১৩০০০ টাকা মূল্যের একটি আইশ্যাডো বক্স এর মাধ্যমে। অনিন্দ্য সুন্দর এক রানীর মুখোমণ্ডলের মতো দেখতে একটি আইশ্যাডো বক্স যার ভিতরে রয়েছে ১৩ টি চমৎকার রঙের সেডস্। কিন্তু এই আইশ্যাডো বক্সটি সাধারণ কোনো আইশ্যাডো বক্স না। যার কাছে এই বক্সটি থাকবে তার জীবনে ঘটে যাবে প্রলয়কাণ্ড। কাহিনীর এক পর্যায়ে জানা যাবে সুদূর ভারতের ঈশানগড় রাজ্যের এক রানি স্বর্ণপ্রভা দেবীর গা শিউরে ওঠা গল্প। মহারানি তার নিজস্ব কারিগর দিয়ে নিজের মুখের আদলে একটি বাক্স তৈরি করলেন। উদ্দ্যেশ্য ছিল চোখ সজ্জার কাজে ব্যবহার করবেন। কিন্তু এটা চোখের পাতায় লাগালেই রানির রূপে দেখা যেতো ভয়ংকর পরিবর্তন। এর পেছনে রহস্যটা কী? যুগের পর যুগ এই রহস্য কেউ উদঘাটন করতে পারেনি। সেই আইশ্যাডো বক্স বাংলাদেশে কীভাবে এসে পৌছাল? ভারতের সীমানা পেরিয়ে এই আইশ্যাডো বক্স বাংলাদেশের চট্টগ্রাম শহরের হৃদিমার হাতে পৌঁছে যায়। আর তারপর থেকেই চট্টগ্রামের এক মহিলা হোস্টেলে শুরু হয় একের পর এক মৃত্যুর মিছিল। এই আইশ্যাডো বক্সের খোঁজে সেই রাজবংশের উত্তরসূরি ঈশান বাংলাদেশ পা রাখে। ঈশানা আর রাত্রি কি পারবে অভিশপ্ত এই আইশ্যাডো বক্সকে থামাতে? নাকি এই মৃত্যুযজ্ঞ চলতেই থাকবে। কে ছিল ত্রিলোকনাথ? এসব কিছুর সাথে তার সম্পর্ক কী? সব প্রশ্নের উত্তর মিলবে বইটির শেষে। ★★ভালো না লাগার দিকঃ ব্যক্তিগতভাবে চমৎকার এই উপন্যাসটির কিছুদিক আমার মনক্ষুণ্ণ করেছে। বিশেষ করে শেষটা। উপন্যাসের শেষে পাঠকদের মনে কিছু প্রশ্ন রয়ে যাবে। শেষ হয়েও যেন হইলো না শেষ এমন। রাত্রি আর ঈশানের সমাপ্তিটা যথাযথ ছিল কিন্তুু অন্যরকম হলেও পারতো। হয়ত সমাপ্তিতে লেখক রহস্যময় রাখতেই এমনটি করেছেন। তবুও পাঠক হিসেবে জানার আকাঙ্খা আমার রয়েই গেছে। ★★ভালো লাগার দিকঃ পুরো উপন্যাসটি এত সহজ আর সাবলিল ভাষায় লিখা হয়েছে, যে কোথাও শব্দের কোনো মেদ খুজে পাইনি। অতিকথন ছিল না, প্রতিটা চরিত্র নিজ নিজ জায়গায় যথাযথ ছিল। বানানরীতি, শব্দচয়ন চমৎকার ছিল আর ছিল কিছু পজিটিভ মেসেজ। এজন্য আমি লেখককে সাধুবাদ জানাই।"
Musfika Islam , Mar 10, 2022
"বুক রিভিউ উপন্যাসে যে গোলাপের পাপড়ির মতো চোখের পাতার বর্ননা আমরা শুনি, বাস্তবে তার দেখা মেলা ভার! আমরা বাস্তবে গোলাপের ন্যায় যে চোখের পাতা দেখি তার কৃতিত্ব পুরোটাই আইশ্যাডো বক্সের! নারীর মন কাড়া বাহারি রঙের চোখের পেছনের রহস্য এটাই। কিন্তু এই একেকটি আইশ্যাডো বক্সের দাম কত হতে পারে? ৩০ টাকা থেকে ৩হাজার অবধি হয় জানি। কিন্তু এই আইশ্যাডো বক্সের দাম নাকি ১৩ হাজার! হ্যাঁ, ঠিকই শুনেছেন ১৩০০০! না এটা Mac বা কোনো হাইয়েন ব্র্যান্ডও না। তবে কি এমন বিশেষত্ব আছে এই আইশ্যাডো বক্সে?? একটা দারুন নামকরণ দিয়ে উপন্যাসটির যাত্রা, যার নাম আর প্রচ্ছদ আমার মতো হাজারো পাঠককে বইটির প্রতি উৎসাহী করতে বাধ্য। এই প্রাচীন প্রসাধনী বক্সটি উত্তর ভারতের সংরক্ষিত রাজকুঠুরি থেকে ঘটনাক্রমে এসে পড়ে বাংলাদেশের কলেজ পড়ুয়া এক তরুনীর হাতে। যার স্পর্শে বদলে যেতে শুরু করে সে মানুষটি, আলো ভেদ করে ভেতরের অন্ধকার সত্তা গাঢ় হতে শুরু করে। প্রথমদিকে কিছু অস্বাভাবিক ঘটনা, তারপর থেকে হঠাৎই সে মহিলা হোস্টেলে একের পর এক খুনের ঘটনা। কিন্তু এই খুনের পেছনের রহস্য কি? আর কে'ই বা থামাবে এই খুনের সিরিয়াল? কে পারবে আগের সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে? বইটি মূলত ভৌতিক উপন্যাস হলেও এর মধ্য দিয়ে একটি চমৎকার মেসেজ দেওয়া হয়েছে। হিংসা, লোভ, অহংকার, দুর্ব্যবহার, অমানবিকতা কখনো সুফল বয়ে আনে না। আর এমন বৈশিষ্ঠ্যের মানুষগুলোকে শাস্তি দেওয়া হয় দেখতে চমৎকার এই প্রসাধনী বক্সের মাধ্যমে। উপন্যাসটির মাধ্যমে পাঠক একই গল্পে আলাদাভাবে হরর, সাসপেন্স থ্রিলার, রোমান্সের মতো জনরার স্বাদ পাবেন। চিরকাল ধরে আমাদের মাঝে চলমান দুটো সত্তার ব্যাপারে পাঠক নতুন করে এই আইশ্যাডো বক্স দিয়ে অনুভব করতে পারবেন। সর্বোপরি, দারুনভাবে পাঠককে মুগ্ধ করতে পারার মতো একটি উপন্যাস "দি আইশ্যাডো বক্স"। বিঃদ্রঃ আমার বিশ্বাস, প্রচ্ছদ আর রিভিউ দেখার পর আমার মতো অধীর আগ্রহ নিয়ে উপন্যাসটির অপেক্ষা আপনারাও করবেন। উপন্যাসঃ #দি_আইশ্যাডো_বক্স লেখিকাঃ সালসাবিলা নকি প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান প্রকাশনীঃ চলন্তিকা মলাট মূল্যঃ ৩০০টাকা"
Sajnul Sayef , Dec 26, 2021
"আপনার বইটি সর্বত্র ছড়িয়ে পড়ুক, বইটি পাঠকপ্রিয় হোক এটি ই চাওয়া। এ পৃথিবী বইয়ের হোক,বইয়ের ভাষায় প্রকাশিত হোক সুখ এবং শোক!❤️"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দি আইশ্যাডো বক্স" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: