১ম প্রকাশ, ২০২৪
ডেঞ্জার জোন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
পরশ পাথরের দেশে
শাহীন মোস্তফা
স্পাই স্টোরিজ ২
মোজাম্মেল হোসেন ত্বোহা
২৪-এর গণঅভ্যুত্থান : স্মৃতিচারণ ও ইতিহাস
আবদুল্লাহ আল মাসউদ
প্রিজনারস অফ জিয়োগ্রাফি
টিম মার্শাল
ফিলিস্তিনের পাশে থাকুন
ড. রাগিব সারজানি
বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত
আশিফুল ইসলাম জিন্নাহ্
বইটির বিস্তারিত দেখুন
| Title | ডেঞ্জার জোন |
| Author | শাহীন মোস্তফা |
| Publisher | স্বরবর্ণ প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 64 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | রাজনীতি |
| Weight | 0.26 Kg |
| ISBN | 9789843602534 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিHuzaifa Aman , Oct 24, 2025
"ডেঞ্জার জোন নামটা শুনলে মনে হবে যে নিশ্চয়ই কোনো থ্রিলার বা রহস্যপন্যাস জাতীয় কোনো বই। কিন্তু আসলে না। এটি আগাগোড়া সম্পূর্ণই একটি কাব্য গ্রন্থ। কবিতার বইয়ের রিভিউ কি করে দিতে হয় আমার জানা নেই। অবশ্য অন্য কোন জনরার বইয়ের রিভিউ যে খুব ভালো লিখতে পারি সেরকমও না। তবে উপন্যাসের রিভিউ দেখা যায়। কাব্য গ্রন্থের রিভিউ চোখে পড়ে না। গতকালকেই বইটা পড়া শুরু করেছিলাম। একবসায় পড়া শেষ হয়ে গিয়েছে। এক কথায় অসাধারণ বলার মতো কোনো বই না এটা। তবে হ্যাঁ বর্তমান সময়ের জনপ্রিয় দু'জন কবির(আপনারা নাম জানেন) চেয়ে নিঃসন্দেহে ভালো। বইটিতে আছে — প্রেমের কথা , দ্রোহের কথা , রাজনীতির কথা , নিঃসঙ্গের কথা , বিপ্লবের কথা , প্রতিবাদের কথা , আছে ফিলিস্তিনের কথা ,জুলাই'ও বাদ যায়নি। আপনি কবিতার ভাষা বুঝলে বইয়ের কবিতাগুলো আপনার ভালো লাগবে। তবে সবগুলো না , বেশ কয়েকটা কবিতা একেবারে যাচ্ছেতাই মনে হয়েছে। বইটা পড়ার সময়ই মনে হয়েছিল যে লেখক হয়তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। পরে দেখি যে আসলেই তাই। বুঝতেই পারছেন বইয়ে রাষ্ট্রের কথাও আছে। কিন্তু সহজভাবে লেখা নেই। কবিতার ভাষা না বুঝলে আপনি বুঝবেন না। বই থেকে কিছু লাইন ** তোমারে দেখলেই আমি নুয়ে যাই যেভাবে নুয়ে যায় লজ্জাবতীর ফুল,পাতা আর সমস্ত শরীর! ** আরেকবার প্রেমে পড়লে ফ্যাসিবাদের আশ্রয় নিব। বিপ্লবের এই জমিনে সফলতম প্রেমিক হইতে গেলে ফ্যাসিস্টই হতে হয়! ** এখানে বিপ্লব যেন অযাচিত কোনো অপচয়। হিসাব কষা বড্ড বিলাসীতা অল্পতেই হাঁপিয়ে যায় জনতার ডিমান্ড। ** শকুন রাজ্যে প্রজা হওয়ার অধিকার কেবল মৃতদেরই যারা প্রেম, কাম কিংবা বিপ্লবের উর্ধ্বে! ** আমরা মৃত নই, তোমার প্রজাও নই।’ ** পৃথিবীর পবিত্রতম কলম ‘বাবা’ , যার ঘামে লেখা হয় সন্তানের ভাগ্য। ** আর্টিফিশিয়াল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক নিরাময়কারী (মায়েদের সম্পর্কে বলা) এরকম আরো অনেক লাইন পাবেন বইতে। বইয়ে খারাপ লেগেছে কিছু বিষয় , যেমন সবগুলো কবিতা চলিত ভাষায় লিখা হয়েছে , তার মধ্যে কিছু আঞ্চলিক শব্দও চলে এসেছে , যেমন —'তোমারে', 'তাকায়া', 'পাইলাম', 'গেছি', 'ধইরাই', 'পাইলেই', 'শুক্কুর','জমতেছে', এরকম আরো অনেকগুলো আঞ্চলিক শব্দ চলে এসেছে কবিতায়। যার কারণে পড়ার গতি ধীর হয়েছিল বেশ কয়েকবার। সবগুলো কবিতা আঞ্চলিক ভাষায় হলে সমস্যা ছিল না কিন্তু যেহেতু চলিত ভাষায় লেখা সেক্ষেত্রে এসব আঞ্চলিক ভাষাগুলো ভালো লাগেনি। আবার কিছু বানানও ভুল ছিলো , যেমন — *লেখিয়ে (লিখিয়ে হতো), *ইশ্বর এটা অশুদ্ধ (ঈশ্বর হতো) এরকম আরো ভুল বানান ছিল। কবিতার লাইনের মাঝখানে বেশ কয়েকটা ইংরেজি শব্দ এসেছে যেগুলো ভালো লাগেনি। এগুলো সাধারণ বাংলা বললেও মানুষের বুঝতে অসুবিধা হতো না । যেমন 'ব্রেইন' না বলে 'মগজ', 'আর্টিফিশিয়াল' না বলে 'কৃত্তিম' বললেও সকলে বুঝতো। এরকম আরো কিছু শব্দ ছিল। ***নাম কবিতাটা খুবই সুন্দর হয়েছে। বইয়ের কবিতাগুলো এবং বর্তমান বাংলাদেশ যেন একই। কিছু শব্দের অর্থ আমি পাইনি যেমন— শব্দানশন, কোরাস, ১।'দুর্ভিক্ষ নীতিমালা' কবিতাটা পড়তে গিয়ে রফিক আজাদের মানচিত্র খাবার ঘটনা মনে পড়ে যায়। আমার মতে কবিতা হবে এরকম যেটা পড়তে গিয়ে অন্য কোনো কবিতার লাইন মাথায় আসবে না। ২।'বেড়ে ওঠা' এবং 'মুদ্রাস্ফীতি' শিরোনামের কবিতাটা ভালো লাগেনি। ৩।'অল্টারনেটিভ' নামের কবিতাটা 'বিকল্প' নাম দিলেও খারাপ হতো না আবার 'মূলধন' নামের কবিতাটা 'লুপ -২' দিলে মানানসই হতো। এরকম আরো বেশ কয়েকটা নাম ,,, কবিতা পড়ে মনে হয়েছে যে আসলে মনে হয়েছে নামটা মানানসই হয়নি। নামের সাথে প্রচ্ছদের বেশ ভালো মিল লেগেছে আমার কাছে। ©আহমেদ ঋদু"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ডেঞ্জার জোন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: