১ম প্রকাশ, ২০২৩
ডায়েরি ১৮৫৭
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
স্পাই স্টোরিজ ২
মোজাম্মেল হোসেন ত্বোহা
২৪-এর গণঅভ্যুত্থান : স্মৃতিচারণ ও ইতিহাস
আবদুল্লাহ আল মাসউদ
প্রিজনারস অফ জিয়োগ্রাফি
টিম মার্শাল
ফিলিস্তিনের পাশে থাকুন
ড. রাগিব সারজানি
বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত
আশিফুল ইসলাম জিন্নাহ্
আরব ও ইসরায়েল
মনোরমা দেওয়ান
বইটির বিস্তারিত দেখুন
| Title | ডায়েরি ১৮৫৭ |
| Author | আবদুল লতিফ |
| Publisher | প্রজন্ম পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 152 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | রাজনীতি |
| Weight | 0.31 Kg |
| Translator | মুহিউদ্দীন মাযহারী |
| ISBN | 9789849748960 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
Md. Nazmus Sakib , Jun 25, 2026
"Good!"
880****846 , Jun 12, 2026
""১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস যারা জানতে আগ্রহী, তাদের জন্য এটি একটি অসাধারণ বই। বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর 'চাক্ষুষ বিবরণ'। বিভিন্ন ডায়েরি ও প্রত্যক্ষদর্শীর বয়ানের মাধ্যমে লেখক সেই সময়ের অস্থির ও রক্তক্ষয়ী দিনগুলোর একটি জীবন্ত চিত্র তুলে ধরেছেন। ইতিহাসের শুকনো তথ্যের বাইরেও সাধারণ মানুষের অভিজ্ঞতাগুলো এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে। যারা ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের ব্যক্তিগত সংগ্রহে রাখার মতো একটি বই। প্রগতি থেকে দ্রুত ডেলিভারিতে বইটি পেয়েছি, ধন্যবাদ।""
Md. Rasin Hasan Shad , Jul 7, 2025
"সিপাহী বিদ্রোহের মূল এবং অরিজিনাল সব তথ্য এই বইয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে। আবদুল লতিফের নিজের লৈখা ডায়েরি। যিনি ১৮৫৭ সালের তার দেখা ঘটনা ও ইতিহাসগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন"
Aminur Islam Rifat , Dec 10, 2023
"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ ◽নির্বাচিত লাইন: ❝১৮৫৭ সালের আন্দোলন কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ থেকে উদ্ভূত হয়নি। এর পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্রও ছিল না। দীর্ঘকাল ধরে মানুষের হৃদয়ে ইংরেজদের প্রতি যে গভীর বিদ্বেষ ও উদ্বেগ দানা বেঁধেছিল,এটা ছিল তার খুবই স্বাভাবিক বহিঃপ্রকাশ।❞ . ◽বই প্রকাশের তথ্য: বই: ডায়েরি ১৮৫৭ (সিপাহি বিদ্রোহের চাক্ষুষ বিবরণ) মূল: আবদুল লতিফ ভূমিকা: খালিক আহমেদ নিজামী অনুবাদক: Muhiuddin Mazharee প্রকাশনায়: প্রজন্ম পাবলিকেশন প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০২৩ পৃষ্ঠাসংখ্যা: ১৫২ মুদ্রিত মূল্য : ৩০০৳ . ▫️লেখক পরিচিতি: ডায়েরি ১৮৫৭-যা আবুল লতিফের লিপিবদ্ধ করা। লেখকের (আবদুল লতিফ) বিস্তারিত জীবনী পাওয়া না গেলেও। তিনি দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। সেইসাথে তিনি ছিলেন মুঘল রাজদরবারের একজন এক্টিভ সদস্য। তার জবানে আলোচ্য ডায়েরিতে উঠে এসেছে সে সময়ের বিবরণ। ফলে তার চাক্ষুষ বর্ণনায় ১৮৫৭ সালের বিপ্লবের দিনগুলি হয়ে উঠেছে জীবন্ত। . ▫️বই সম্পর্কে: মূল ডায়েরিটা ফারসিতে লিপিবদ্ধ করা হলেও সেখান থেকে উর্দুতে ভাষান্তরিত, পূর্ণসংকলন এবং সম্পাদিত করেন আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের শিক্ষক খালিক আহমেদ নিজামী। সর্বশেষ বাংলায় অনুবাদ করেন মুহিউদ্দিন মাযহারী। . ▫️অনুভূতি : সিপাহিদের সর্বব্যাপী প্রচেষ্ঠা ও দিনশেষে তাদের ব্যর্থতার বর্ণনা বারংবারই আপ্লূত করেছে। শেষমেশ দিল্লির পরাজয় এবং ইংরেজদের বিজয়ের ফলশ্রুতিতে ফিরিঙ্গিদের নিষ্ঠুরতা ও বর্বরতার শিকার হতে হয় হাজারো নিরীহ মানুষের। তাদের হত্যা ও ধ্বংসযজ্ঞের উক্ত নির্মম আবহের মর্মান্তিক স্বরূপ উপলব্ধি করার জন্য বইয়ে উল্লেখ্য নিম্নোক্ত লাইন-ই যথেষ্ঠ মনে করছি— “লাশগুলোকে বাড়িঘর থেকে টেনে নিয়ে নৌকার পর নৌকায় ভরেছে। কোনো কবরও নেই, কাফনও হয়নি, কাঁদারও কেউ নেই!” খুবই দুঃখজনক ব্যাপার ছিল। গাঁ শিউরে ওঠার মতো অবস্থা! এটাই ছিল ব্রিটিশদের নির্দয় ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। যা পাঠ করলে আজও শরীরে কাটা দিয়ে ওঠে। হৃদয়ে দুঃখ-কষ্টের ভার চেপে বসে। . ◽পাঠ পর্যালোচনা: পুস্তিকাটির পুরোদস্তুর বর্ণনা বিপ্লবের ঘটনাপ্রবাহ পড়ে যখন আপনার মনে চিত্র আঁকতে শুরু করবেন। তখন মনের আয়নায় ভেসে উঠবে উক্ত সময়ের রোডম্যাপ। কিন্তু এর জন্য অবশ্যই বইটাতে নিম্নোক্ত বিষয়গুলো থাকা চাই তথাপি উক্ত সময়ের: ১. মানুষের জীবনাচরণ, সংস্কৃতি, প্রথা, পারিপার্শ্বিক অবস্থা প্রভূতি। ২.ভৌগোলিক বর্ণনা ও মানুষের পেশাগত হালচাল। যার দীর্ঘ কন্টাকাকীর্ণ মানুষকে বিপ্লবী করে তুলেছিল। দিনশেষে বইটা পাঠ করে তিনটি প্রশ্ন উত্থাপন করে এবং তার প্রকৃত কারণ সমাধা করতে সক্ষম হয়। তথা- ১.কেন জনমনে ব্রিটিশদের বিরুদ্ধে মহাবিপ্লবের জন্য উদ্যমী হয়ে উঠলো? ২.এবং কীভাবে শুরু হয়েছিল সেই বিপ্লব? ৩.কেনই বা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল সেটা?? সর্বোপরি বইখানা পাঠে উপরিউক্ত দিকগুলি নিদারুণভাবেই ফুটে উঠেছে বলে মনে হয়েছে। তবে হ্যাঁ, পড়াকালীন মনে হচ্ছিলো ডায়েরির পাতার বিবরণ যদি আরও বর্ণনাকর হতো? তাহলে আরও বেশ দুর্দান্ত ধারণা ফুটে উঠতো সে সময়ের অবস্থাদি। এছাড়াও বইটা যেহেতু অনুবাদ করা। তাই এক্ষেত্রে দেখতে পাই কিছু শব্দ সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা হয়নি। যেটা পড়তে একটু বিরক্তই লাগেছে বটে। সার্বিকভাবে সাবলীল হলেও আরও প্রাঞ্জল হতে পারত। এবং অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করা বেমানানই হবে। কেননা উনার অক্লান্ত পরিশ্রম এবং এমন ঐতিহাসিক ঘটনাবলী পর্যবেক্ষণে বইটা বাংলা ভাষায় সংযোজন জরুরতই ছিল। ◽পরিশেষে- ডায়েরিতে আবদুল লতিফ দৈনিক কর্মদিবসের যে চাক্ষুষ বিবরণ দিয়েছেন সেটা অধ্যয়ন আপনাকে তৎকালীন ভারতের সুলতান,শাহজাদা, আমির-উমারা ও মন্ত্রীদের হালাত ও রাজদরবারসহ পরিবেশ পরিস্থিতি কল্পনায় চিত্রিত হবে। বইটি আপনাকে নিয়ে যাবে তৎকালীন মুঘল রাজদরবারে। সেইসাথে তৎকালীন মানুষের বাজার- খানুমের সৌন্দর্য ও আর্থিক অবস্থার দৃশ্য ভেসে উঠবে। খালিক আহমেদ নিজামীর সুবিস্তৃত বিশ্লেষণাত্মক ভূমিকাই বইটিকে অধিক বোধগম্য ও তথ্যবহুল হিসেবে গুরুত্ববহ করে তুলেছে। . 🔸ব্যক্তিগত রেটিং– ৪.৬/৫ রিভিউ কার্টেসি: আমিনুর ইসলাম রিফাত রিভিউ নং—১"
Book Revew , Jul 31, 2023
"এটি একটি ঐতিহাসিক দলীল। উপমহাদেশের ইতিহাস নিয়ে যারা আগ্রহী, তারা পড়তে পারেন। অমূল্য সম্পদ এটি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ডায়েরি ১৮৫৭" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: