হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দাসত্বের মহিমা - شيخ الاسلام ابن تيمية (শাইখুল ইসলাম তাকিউদ্দিন  ইবনে তাইমিয়া) এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দাসত্বের মহিমা

15 Ratings | 5 Reviews
TK. 219 TK. 250 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"দাসত্বের মহিমা" বইয়ের সংক্ষিপ্ত কথা: দুনিয়াতে মানুষের আগমনের উদ্দেশ কেবল আল্লাহর দাসত্ব করা। আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা৷ আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"দাসত্বের মহিমা" বইয়ের সংক্ষিপ্ত কথা: দুনিয়াতে মানুষের আগমনের উদ্দেশ কেবল আল্লাহর দাসত্ব করা। আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা৷ আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে নিয়ে তাঁর বান্দা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দাসত্বের মহিমা
Author شيخ الاسلام ابن تيمية (শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া)
Publisher মাকতাবাতুল বায়ান
Edition ১ম সংস্করণ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 176
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.33 Kg
ISBN 9789848041024
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.87

15 Ratings and 5 Reviews

★★★★★
13
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Mahmudul Maruf

Mahmudul Maruf , May 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Every Muslims should read this book, This book contains much knowledge which is necessary."

Md. Touhidul Islam

Md. Touhidul Islam , Feb 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Average Book"

Salman Mahadi

Salman Mahadi , Dec 8, 2019

★ ★ ★ ★ ★

"বই পরিচিতিঃ এটি শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া'র "আল উবুদিয়্যাহ" গ্রন্থের অনুবাদ। বইটি ইবাদত সম্বন্ধনীয়। এবং বইয়ের লেখার উদ্দেশ্য নিয়ে অনুবাদক ইমামের ৫ টি কারণের কথা উল্লেখ করেছেন (পৃঃ৮). যেমন- ইবাদত কি? উদ্দেশ্য কি? ইত্যাদি। আমার কথাঃ ইসলামে প্রবেশ করেছেন বা একটু একটু করে ইসলাম জানছেন তাদের জন্য একটি উত্তম পাথেয়। আবার অনেকে ইসলাম সম্পর্কে মোটামুটি ভালই জানে, কিন্তু কিছু বিষয়ে নিজের অজান্তে গুলিয়ে ফেলেন কিংবা নব্য উদারপন্থী মশলায় ধুকছেন তাদের ঔষধ এই বই। কেননা বইয়ের প্রথমেই আপনাকে কয়েকটা বেসিক সূত্রে আপনাকে নিক্তিতে তুলতে সহায়তা করবে। যেমন- ইবাদত পরিচিতি (এখানে আপনাকে শিখাবে ইবাদত কি শুধু আল্লাহর নামাজ, রোযা, হজ্জ নাকি অন্য কিছু। এর ব্যপকতা বর্ণনায় লেখক দাসত্ব, দীন বিষয় গুলো এনে পাঠককে চিন্তায় ফেলতে বাধ্য করবে সে কার দাসত্ব করছে। অনেক সময় দাস ও দাসত্ব বিষয় অনেকে গুলিয়ে ফেলে লেখক তার পার্থক্য সহজ করেছেন। এই পরিচ্ছেদের সবচেয়ে চুম্বক অংশ হল "দাসত্বের দুই অর্থের মধ্য পার্থক্য করা"। কারণ এর মাধ্যমে আপনার আকিদা ঠিক হবে আপনি কার দাসত্ব করবেন)। এই অধ্যায়ের মূল কথা হল " ভালবাসা ও আনুগত্য"। এটাই আকিদা। পরবর্তীতে এটার ব্যাপকতা এভাবে লেখা হয়েছে " আল্লাহর যা ভালাবাসেন তা ভালবাসা এবং তিনি যা ঘৃণা করেন তা ঘৃণা করা"। মূলত আমার কাছে মনে হল "এই কথাটাকে কেন্দ্র করে বইটি সাজানো হয়েছে। যা লেখক সারকথায় বলেছেন সবকিছু " আল্লাহ" কে কেন্দ্র করে। দ্বিতীয় বিষয় যা আলোচনা করেছেন তা হল "তাকদির" নিয়ে। এবং দেখিয়েছেন এই বিষয়ে পদস্খলিত কিছু দলের আকিদা। যেমন- (উজুদ, জাবরিয়া, মুতাযিলা) তাদের পরিচয় দিতে গিয়ে প্রথমে তাদের ভুলটা দেখিয়েছেন তারপর মুমিনদের আকিদা কি তা এনেছেন। [এজন্য ব্যক্তিগতভাবে মনে হল সম্পূর্ন বই পড়ার পর ৩০-৫৭ পৃষ্ঠা পুনরায় পড়লে আপনার জ্ঞানের পরীক্ষা হবে, আপনি নিজ থেকে সহজেই মিলাতে পারবেন মুমিন আর ভ্রষ্টদের আকিদার পার্থক্য]. তবে লেখক এ ক্ষেত্রে প্রথমেই তাকদির নিয়ে আমাদের কি করণীয় তা বলে দিয়েছেন এবং শুরু করেছেন শায়খ জিলানি (রহিঃ)র উক্তি দিয়ে, এর মাঝে তিনি আলোচনা করেছেন তাকওয়াবান ও পাপিষ্ঠদের দায়িত্ব (এজন্য তিনি আদম (আঃ) ও মূসা (আঃ) এর [তাকদির] বিতর্ক টেনেছেন এবং বুঝিয়েছেন তাওবার গুরুত্ব)। ভ্রষ্টদের পরিচয় শেষে তিনি তাদের সাথে বিদআতিদের সাদৃশ্য টেনেছেন। তৃতীয় বিষয় হল ইবাদতের মূলনীতি হল "আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না করা। সেই পন্থায় ইবাদত করা......” এই আলোচনায় সালিহ বান্দাদের ইবাদতের নীতি টেনেছেন। তারপর একটি পর্যালোচনা এনেছেন। এ দিয়ে মূলত " দাসত্ব" বিষয় সহজ করেছেন। এবং দুই পাঠে "দাসত্বেই" যে সৃষ্টজীবের পূর্নতা এবং তা ফিতরাতের অংশ তা সুন্দর করে বুঝিয়েছেন এই জায়গায় এসে বইয়ের বাংলা নামের সার্থকতা পেলাম। তার সাথে সম্পর্ক রেখে আলোচনা করেছেন মানুষের মর্যাদা কিসে নিহিত এবং এক্ষেত্রে মানুষের পদস্খলনের কিছু রোগ উল্লেখ্ করেছেন। যা অতীব গুরুত্ব ব্যক্তি জীবনে (প্রেমের দাসত্ব, নেতৃত্বের দাসত্ব ইত্যাদি)। এই পাঠের সারকথা হল "যে জিনিসই অন্তরকে দাস বানিয়ে ফেলে এবং গোলামে পরিণত করে, মানুষ তারই বান্দা হয়ে যায়"। এই পাঠের আর একটি আলোচনা হল " সৃষ্টির কাছে কোন কিছু চাওয়ার নীতি এবং সালাফদের সতর্কতা"। এরপরই তিনি এনেছেন পার্থিব জিনিসগুলোর চাহিদা। এই জায়গায় সালাফদের নীতি উল্লেখ করেছেন এবং এর সূত্র ধরে জিহাদের কথা এনেছেন তারপূর্বে আলোচনা করেছেন আল্লাহর বান্দা কারা? তাদের পরিচয় দিতে তিনি জিহাদের কথা এনেছেন। এ পাঠের সারকথা হল " বান্দা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে; অন্য কারও কাছে নয়।" তারপর আলোচনা করেছেন সকল নবীর দীন কি ছিল। প্রথমেই বলেছেন ইসলাম সহকারে তারা প্রেরিত হয়েছেন। এবং ওহির বানী দিয়ে তা ব্যাখ্যা করেছেন। তারপর আলোচনা করেছেন "আল্লাহ তা আলাই সবকিছুর স্রষ্টা " কারণ পরবর্তীতে তিনি এর ভিত্তিতে ভ্রষ্টদের পরিচয় দিয়েছেন। যারা স্রষ্টা ও সৃষ্টি এক করে ফেলে। তারপর তিনি মিল্লাতে ইবরাহীম এর চেতনা আলোচনা করেছেন - যার মূল বিষয় হল ঈমানের মিষ্টতা। যা তিনটি জিনিসের মাধ্যমে অর্জিত হয় - ক) আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা খ) ভালোবাসা শাখা-প্রশাখা বিস্তৃতি গ) ভালোবাসার পথে প্রতিবন্ধকতা প্রতিরোধ। এর মাধ্যমে বিশেষ ও সাধারণ ভালোবাসা নির্নয় হয়। এই পাঠে অনেক তাসাউফ পন্থীরা কিভাবে পদস্খলিত হয় তা আলোচনা করেছেন। যা ফানার পরিচয় অধ্যায়ে সহজ করেছেন। ফানা তিন প্রকার - ক)পূর্ণাঙ্গ মানুষের ফানা। (পূর্ণাঙ্গ হলেন নবী এবং ওলীরা) খ) মধ্যপন্থীদের ফানা। (ওলি ও নেককা্র) গ) মুশাব্বিহা, মুলহিদ ও মুনাফিকদের ফানা। ( ভ্রষ্টদের) এবং এক্ষেত্রে তাদের ব্যাপক আলোচনা করেছেন এবং সালাফদের আকিদা উল্লেখ করেছেন। তার আগে তিনি সহজ করেছেন মুমিন ও মুনাফিকদের পার্থক্য যা কিনা একনিষ্ঠতার উপর নির্ভর করে। শেষে তিনি যিকির প্রসংগে কথা বলেছেন- আল্লাহ আল্লাহ জিকির এর ব্যবচ্ছেদ করেছেন যুক্তি ও ব্যাকরণ দিয়ে এবং বলেছেন অসম্পূর্ণ ও উদ্দেশ্যহীন শব্দ দিয়ে জিকিরের অসারতা। তারপর কিছু অতি উত্তম জিকিরের কথা ও ফযীলত উল্লেখ করেছেন। সর্বশেষ তিনি দ্বীনের সারকথার মূলনীতি দিয়েছেন - ক) আমরা আল্লাহ ছাড়া আর কার ও ইবাদত করব না । খ) এবং পন্থা হবে যা তিনি শরীয়তে বিধিবদ্ধ করেছেন। এর ব্যাপকতা বর্ণনা করেছেন এবং দো'আ করেছেন আল্লাহ যেন আমাদেরকে এই দ্বীনের উপর অবিচল রাখেন ও মানার তাওফিক দান করেন এবং তার উপরই আমাদের ও আমাদের মুসলিম ভাইদের মৃত্যু দান করেন।"

abdur rahman

abdur rahman , Mar 23, 2019

★ ★ ★ ★ ★

"স্বাধীনতা হলো অন্তরের স্বাধীনতা। দাসত্ব হলো অন্তরের দাসত্ব। একইভাবে সচ্ছলতাও হলো অন্তরের সচ্ছলতা। নবিজি স. বলেছেন,"ধনের আধিক্য থেকে সচ্ছলতা হয় না। সচ্ছলতা হলো অন্তরের সচ্ছলতা।" [সহিহ বুখারি : ৬৪৪৬; সহিহ মুসলিম : ১০৫১] অসাধারন একটি বই।"

Jahid Ahsan

Jahid Ahsan , Mar 21, 2019

★ ★ ★ ★ ★

"রূহের জগতেই আমরা এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছি যে, সকল বাতিল উপাস্যকে অস্বীকার করে কেবল আল্লাহর গোলামী করবো। কিন্তু দুনিয়ায় আসার পর, এর চাকচিক্যের মোহে পড়ে আমাদের সে ওয়াদার কথা ভুলে বসে আছি। তাই তো আজ আল্লাহকে বাদ দিয়ে অজস্র সৃষ্টির দাসত্ব করছি। আর এটাকেই আধুনিকতা মনে করছি। অথচ মাখলুকের দাসত্বের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। মাখলুকের দাসত্ব বাদ দিয়ে এক আল্লাহর দাসত্বে নিয়োজিত হওয়াটাই সম্ভ্রান্ত ব্যক্তির পরিচায়ক।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দাসত্বের মহিমা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দাসত্বের মহিমা পাতা: 1 / 10
পাতা 2
দাসত্বের মহিমা পাতা: 2 / 10
পাতা 3
দাসত্বের মহিমা পাতা: 3 / 10
পাতা 4
দাসত্বের মহিমা পাতা: 4 / 10
পাতা 5
দাসত্বের মহিমা পাতা: 5 / 10
পাতা 6
দাসত্বের মহিমা পাতা: 6 / 10
পাতা 7
দাসত্বের মহিমা পাতা: 7 / 10
পাতা 8
দাসত্বের মহিমা পাতা: 8 / 10
পাতা 9
দাসত্বের মহিমা পাতা: 9 / 10
পাতা 10
দাসত্বের মহিমা পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।