৪র্থ মুদ্রণ, ২০১৭
চতুষ্কোণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | চতুষ্কোণ |
| Author | মানিক বন্দ্যোপাধ্যায় |
| Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
| Edition | ৪র্থ মুদ্রণ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.21 Kg |
| Editor | আবদুল মান্নান সৈয়দ |
| ISBN | 9844150760 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Ariful Islam , Aug 2, 2021
"অসাধারণ"
Arif Shahriar , Sep 29, 2019
"মানিক বন্দোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসটিতে দেখা যায় রাজকুমার নামক মূল চরিত্রের সাথে তার শারীরিক ও মানসিক অশান্তির কারন হিসেবে কিছু কারন বের হয়ে আসে যেটা অন্য সাধারণ মানুষের কাছে অসামাজিক মনে হয়। রাজকুমারের শরীর এই কারণ গুলোর অস্বাভাবিকত্বের জন্য মানসিক অশান্তি সহ্য করতে পারে না। তাকে ভিন্ন চাহিদার মধ্যে লেখক উপন্যাসে ফুটিয়ে তুলেন। রাজকুমার নারীর শারীরিক অবয়বের সাথে তার মনের অবয়বের সামঞ্জস্য আর প্রকৃতির মিল খুঁজতে চায়,ধরন বুঝতে চায়। আর তার জন্য তার দেখতে ইচ্ছা জাগে প্রতিটি আলাদা আলাদা নারীর নিরাবরণ দেহ। মানিক বন্দোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসটি ভিতরে রয়েছে সুক্ষ্ম মনোবিজ্ঞান,যার রহস্য আমরা শুধুমাত্র চতুষ্কোণ নামক বইয়ের পৃষ্ঠায় একজন রাজকুমারকে নিজের বুদ্ধিমত্তা ও বিবেকের সংস্পর্শে নিয়ে এসে উদ্ধার করতে পারব।বসরের এই সংস্করণটা অনেক ভালো লেগেছে!"
Shahnaz Shetu , Jul 30, 2019
"বই:চতুষ্কোণ লেখক:মানিক বন্দ্যোপাধ্যায় ঘরানা:চিরায়ত উপন্যাস প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠা সংখ্যা:৯৬ উপন্যাসটি শুরু হয়েছে রাজকুমারের অকারণ ও অনির্দেশী মাথা-ধরার যন্ত্রণায় এবং একটু পরেই তার ঘরের বর্ণনায়।ঘরটির বেশ খুটিয়ে বর্ণনাই দিয়েছেন লেখক।এই চারকোণা ঘরটির জন্যই কী তবে উপন্যাসের নাম ‘চতুষ্কোণ’?ঐ চারকোণা ঘরটিই কী প্রতীক,রুদ্ধশ্বাস সমাজের ও জীবনের?নাকি রাজকুমারের চার প্রেমিকার জন্যই এরকম নামকরণ? যদিও রাজকুমারের এই উপাখ্যানটিতে অন্য আরোও নারী চরিত্রের প্রবেশ পাওয়া যায়।রাজকুমারকে ঘিরে এই উপাখ্যান চার নারীতে স্থির হয়নি! উপন্যাসের প্রধান চরিত্র রাজকুমারকে লেখক বর্ণনা করেছেন এক জটিল ও দ্বন্দ্বপূর্ণ মনস্তত্ত্বের অধিকারী হিসেবে।মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক নায়কের মতোই রাজকুমারকেও একাকীত্বের অনুভূতি বিষণ্ন করে তোলে।লেখক তাকে মানবিক দোষে-গুণে তৈরি করেছেন।তার ভাড়াটিয়া ও দূর সম্পর্কের দিদি মনোরমার উদারতায় হাসি পাওয়া,মিথ্যা দুর্নামের সংস্পর্শে এসে দিশেহারা হয়ে যাওয়া,অন্যের স্বাস্থ্যের জন্য হিংসা,হঠাৎ আসা ঝোঁক,গভীর একাকীত্বের অনুভূতি–এসবই রাজকুমারের মনসমীক্ষণতার প্রকাশ। উপন্যাসজুড়ে পাঠক অনেকবারই রাজকুমারের যৌন আকর্ষণ-বিকর্ষণে আবর্তিত হওয়ার উপলদ্ধি পাবেন।সরাসরি বলতে হয়,‘চতুষ্কোণ’ এ খুব স্পষ্টভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষ,চেতন ও অবচেতন যৌনতার ব্যবহার আছে।কিন্তু তা কখনোই অশ্লীল নয়।এ উপন্যাসে লেখক যৌনতার প্রবলপ্রচুর ব্যবহার সত্ত্বেও তা অতিক্রম করে মানব মনস্তত্ত্বের এক অনন্য নিদর্শন দিয়েছেন।যৌনতাকে উপস্থাপন করেছেন সহজ-সরল ও স্বাভাবিক ভঙ্গিমায়।অশ্লীলতার নির্দেশ মানিকবাবু ‘চতুষ্কোণে’ অন্তত দেন নি,নির্দেশ দিয়েছেন এক অনন্য মানস ক্রিয়ার! এতো নারী চরিত্রের সংস্পর্শে এসেও রাজকুমার কি নিজেকে মুক্ত করতে পেরেছিলো?শেষ পর্যন্ত তবে কি সে তার মনের চতুষ্কোণ দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পেরেছিলো?? রাজকুমার ও তার প্রেমিকাদের সম্পর্কে প্রচলিত প্রেম-উপাখ্যানের ছায়া নেই এ উপন্যাসে বরং তাদের সম্পর্কের মধ্যে অনেক রকমের আলো-ছায়ার প্রকাশ ঘটে,মনস্তত্ত্বের জোর দেখতে পাওয়া যায়।বইয়ের শেষে রাজকুমারের যা পরিণতি হয়,তা যত না প্রেমে ততোধিক প্রয়োজনে–দায়িত্বশীলতায়! উপন্যাসটির পরিধি যদিও মাত্র কটা পৃষ্ঠায় আবদ্ধ তবুও এটি মুহূর্তেই গলাধঃকরণযোগ্য নয়,ধৈর্য নিয়েই পড়তে হবে।অনেক পাঠক বইটির সঠিক মর্মোদ্ধার করতে বেশ ঝামেলায় পড়তে পারেন,তার জন্য বইয়ের ভূমিকায় বইটির সম্পাদক আবদুল মান্নান সৈয়দ স্যার সুন্দর ব্যাখ্যা করেছেন।👌 অভিজ্ঞ পাঠক শুধু খানিকটা উষ্ণ বর্ণনায় ‘চতুষ্কোণ’ কে বিচার করবেন না,অভিজাত সাহিত্য জ্ঞান দ্বারাই তারা লেখক যে সূক্ষ্মাতিসূক্ষ্ম মনস্তাত্ত্বিকতার ও মানবমনের রেখাপাত করেছেন তা অনুধাবন করবেন।বইয়ের শেষে এক গভীর দায়িত্বশীলতার আবেগবোধে আচ্ছন্ন হওয়ার সুযোগ আছে পাঠকের! বইয়ের উপস্থাপন,বাঁধাই,প্রচ্ছদ এবং প্রিন্ট অনেক সুন্দর...প্রকাশনীকে শুভেচ্ছা😊 পছন্দের দু'টো লাইন— “অভিধান নিরর্থক।শব্দের মানে তারাই ঠিক করে,যে বলে আর যে শোনে।”"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চতুষ্কোণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: