১ম প্রকাশ, ২০২১
চতুর দোষে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | চতুর দোষে |
| Author | ইফতেখার ইনান |
| Publisher | বৈভব |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.241 Kg |
| ISBN | 9789849573555 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিFarhana rikta , Jan 2, 2022
"এই বইয়ের কবিতাগুলোর মূল আকর্ষণ মূলত এর শব্দ ও ছন্দের বুননে। সাধারণ পাঠক হিসেবে সবাই স্বভাবতই কবিতার বিষয়বস্তুর সাথে নিজেদের একাত্ব করতে চায়।'চতুর দোষের' কবিতার কবিতার বিষয়বস্তুতেও অভিনবত্ব আছে বৈকি।তবে এই বইয়ের অধিকাংশ কবিতার একটি সাধারণ উপাদান হচ্ছে বিষাদ।একেকটা কবিতা যেনো অভিমানে জমে থাকা চোখের টলমলে জলের মতন। একই সাথে বিষাদময় কিন্তু অদ্ভুত সুন্দর..! কিন্তু এসব ছাপিয়েও এই বইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কবি শব্দ ও ছন্দ নিয়ে যে খেলাটা করেছেন সেটা।সেখানে আলোকপাত না করলে এই বইয়ের আলোচনা অসম্পূর্ণই থেকে যাবে। যেমন বইয়ের প্রথম কবিতাটার দিকেই যদি তাকাই, ব্যথাবাদ্য _________ না হয় নেমেই এসো তন্দ্রাহত তারা, কুয়াশার কণ্ঠা ছিঁড়ে বাজাও সেতার, শ্রুতির অধিক সুরে রাত মাতোয়ারা- পাতার পতনে বাজো ব্যথার বেতার। ঝরা পাতাদের বুকে ঝড় জমে আছে, বাতাস বুনছে কালবোশেখির বীজ, বেজে ওঠো নিমডালে, নিরাশার নাচে ভাঙো দশদিক বাঁধা কবচ-তাবিজ। নীলে ও নিখিলে এসো, বাজাও অসংখ্য শঙ্খচিল চিৎকার-আদি আশঙ্কার, ভায়োলিনে বাজো ভয়, ভুল করা অঙ্ক, বাজো চাঁদ, পিয়ানোর উন্মাদ ঝংকার। এ রাতে এড়াতে কেউ পারবে না তারে, বাজো বেদনার ঢেউ - নিথর পাথারে। কবিতাটি লেখা হয়েছে অক্ষর বৃত্ত ছন্দে। নীলে ও নিখিলে এসো.. এই চরনগুলির দিকে তাকালে দেখা যায়... -নীলে ও নিখিলে,শঙ্খচিল চিৎকার,আদি আশঙ্কার, উন্মাদ ঝংকার...। এইযে শব্দচয়নের এই অদ্ভুত,অভিনব কৌশল এটাই এই বইটাকে অন্যসব বইয়ের ভীরে আলাদা করে দেয়,কোরে তোলে অনন্য।এরসাথে যখন লাইনগুলোর অন্তমিল,ছন্দ যুক্ত হয় তখন এই চতুর্দশপদীগুলো একেকটা কবিতা ছাপিয়ে চিত্রকর্ম হয়ে ওঠে বলে ভ্রম হয় মাঝে মাঝে। শিল্পী যেমন পরম যত্নে ক্যানভাসে তুলির আঁচড় টানে কবি ঠিক একই যত্ন নিয়ে একটার পর একটা শব্দকে সাজিয়েছেন বলে মনে হয়। ইনান আক্ষরিক অর্থেই শব্দ নিয়ে খেলাই করেন।তাঁর ভাষ্যমতে শব্দ তার আশৈশব খেলনা। খেলার ছলেই সেগুলো হয়তো কবিতা হয়ে ওঠে একসময়। সবমিলিয়ে কবিতাপ্রেমী পাঠকের কিছু সুন্দর সময় কাটতে পারে এই বইটির সাথে। শেষ হয়ে গেলেও যার রেশ রয়ে যাবে বহুদিন....।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চতুর দোষে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: