১ম
চোখের বালি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | চোখের বালি |
| Author | রবীন্দ্রনাথ ঠাকুর |
| Publisher | অঙ্কুর প্রকাশনী |
| Edition | ১ম |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 200 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.32 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Supriya dey , Nov 22, 2016
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা নাম: চোখের বালি লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর ধরণ: সামাজিক উপন্যাস প্রকাশনা:অঙ্কুর প্রকাশনী মূল্য:১৬০৳ বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকীয় জীবনবোধের সহজবোধ্যতা এড়িয়ে অন্তঃজগতের মনস্তত্বের সন্ধানী প্রচেষ্টায় সম্পূর্ণ নতুন ঘরাণার জন্ম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের "চোখের বালি" উপন্যাসের হাত ধরে।বঙ্কিম সময়কালে রচিত এই উপন্যাস মধ্যবিত্তের ব্যক্তিত্ব,মানসদ্বন্দ্ব ও তাদের মূল্যবোধের অসংগতি তুলে ধরার যে প্রয়াস,তাই "চোখের বালি" কে করে তুলেছে স্বতন্ত্র,প্রাঞ্জল।তাই তো উপন্যাস রচনার প্রায় ৩৫ বছর পর স্বয়ং রবীন্দ্রনাথ এই বইয়ের সূচনা লিখেছেন,যাতে তিনি লিখেছেন-"সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনাপরম্পরার বিবরণ দেওয়া নয়,বিশ্লেষণ করে তাদের আঁতের কথা বের করে দেখানো।" কিন্তু কেন এই বর্ণনার ছটা?তা জানতে হলে পড়তে হবে বাংলা সাহিত্যের প্রথম অন্তঃদ্বন্দ্বমূলক এই উপন্যাস। সারসংক্ষেপঃ উপন্যাসের মূল বিষয় হচ্ছে-সমাজ ও যুগযুগান্তরের সংগে ব্যক্তি জীবনের বিরোধ যা গড়ে উঠেছে সংসারের কর্ত্রী মা,বালিকাবধূ,এক বাল্যবিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে। উপন্যাসের মুখ্য চরিত্র সুন্দরী ও শিক্ষিতা,যৌবনের ক্ষরস্রোতায় দীপ্ত বিনোদিনী যে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই বিধবা হয়।বাল্যবান্ধবীর মেয়ে হওয়ার দরুণ মহেন্দ্রর মা রাজলক্ষ্মী তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।বিনোদিনীকে দেখে মহেন্দ্র মুগ্ধ হয়,যদিও সে তার বন্ধু বিহারীর সাথে মেয়ে দেখতে গিয়ে নিজেই আশালতাকে পছন্দ করে বিয়ে করে।কিন্তু বিনোদিনীকে দেখেই মহেন্দ্রর মনে সমমনা স্ত্রীর অভাব জেগে উঠে,ক্রমে সে বুঝতে পারে নারী শুধু ভোগ্য নয় বরং নারীকে জয় করে নিতে হয়।এতোদিন মা রাজলক্ষ্মী,কাকীমা বা আশালতার ভালোবাসাকে মহেন্দ্র জন্মগত প্রাপ্য ভেবেছিল কিন্তু বিনোদিনীর সাংস্কৃতিক মন বা নবজাগরণের চেতনা মহেন্দ্রকে বুঝিয়েছে আত্মিক সঙ্গীর প্রয়োজনীয়তা।ফলে বিনোদিনীর দুর্ভেদ্য চরিত্র মহেন্দ্রকে ক্রমেই পরকীয়ার দিকে ঠেলে নিয়ে গিয়েছিল।এদিকে মহেন্দ্রর বন্ধু বিহারী,যে আশালতাকে পছন্দ করে ও মহেন্দ্রর জেদের কাছে তাকে বিসর্জন দিয়েছিল,সেই বিহারী আশার কষ্টে মনে গোপন ব্যাথা অনুভব করে বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয়।বিনোদিনী বিহারীর ব্যক্তিত্বের পাণিপ্রার্থী হলেও সে বিহারীর এই প্রস্তাবের পিছনের রহস্য জানে।ফলে পুরো উপন্যাস মোড় নেয় এর চরম পরিণতির দিকে। বিহারী বা মহেন্দ্র কে সমাজের শেকল অবজ্ঞা করে বিনোদিনীর সিথিকে রাঙিয়ে দিবে?অনড় চরিত্রের বিনোদিনী নিজেই কি বিহারীর এই বিসর্জনের প্রস্তাবে সায় দিবে?সবচেয়ে বড় প্রশ্ন সুরুচি সম্পন্না শিক্ষিতা বিনোদিনী কেনই বা গ্রাম্য,স্বল্প শিক্ষিত পাতানো সই "বালি" র সংসার ভাঙতে চায়?এই চতুর্ভুজ প্রেমের পরিণতিই বা কি? পাঠ প্রতিক্রিয়াঃ ১৯০৬ সালে উপন্যাসের ২য় প্রকাশনার সময়ে এর বিজ্ঞাপন ছিল- " অতিশীঘ্র এই উপন্যাস পাঠ করুন!নরনারী,যুবক-যুবতী,বিবাহিত-অবিবাহিত,যাঁহারা নূতন বিবাহ করিয়াছেন,যাঁহাদের প্রেমে ভাটা পড়িতেছে,যাঁহারা স্ত্রীকে মনের মতো করিতে চাহেন,যাঁহারা সুখের দাম্পত্য প্রেম চাহেন,তাঁহারা "চোখের বালি" নিশ্চয়ই পাঠ করিবেন।" তাই বলছি,আমার রিভিউতে আশ্বস্ত না হয়ে বিজ্ঞাপনের ভাষায় সুখী হতে চাইলে পড়ে ফেলুন ৫৫টি পরিচ্ছদে বিধৃত মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া,চারিত্রিক সংলাপ-প্রতিসংলাপের সত্তাময় ও ব্যক্তিময় অন্তর্দ্বন্দ্বের কাহিনী বর্ণিত এই সমুজ্জ্বল উপন্যাস।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চোখের বালি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: