১ম প্রকাশ, ২০১৭
চমনবাহার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | চমনবাহার |
| Author | ফাহিম হাসান |
| Publisher | ভাষাচিত্র |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.16 Kg |
| ISBN | 9789849280347 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Rean Sharker , Sep 28, 2019
"পড়ে শেষ করলাম...... 😮 চনমবাহার - ফাহিম হাসান আমি বলছিঃ- বইটা আসলেই জর্দার মতো।পানের সাথে মিশিয়ে যত চিবুতে থাকবেন ততই মজার পরিমান বেড়ে যেতে থাকবে। যখন শেষ হয়ে যাবে তখনও এর মজা মুখে লেগে থাকবে। এই বইটির বেলায় এমনই হয়েছে আমার। আজ ৫ দিন হলো বোরিং কিছু বই পড়ে মন মেজাজ খারাপ হয়ে আছে। এই ছোট্ট বইটি ম্যাজিকের মতো সব ঠিকঠাক করে দিল। দুর্দান্ত গতির একটি বই। আমি কখনো কোন বই এক নিশ্বাসে শেষ করেনি আজই প্রথম করলাম। যখনই বইতে বোরিং লাগা শুরু হতে যাচ্ছিল তখনই আবার গতি বের গেল। খুবই তৃপ্তিকর একটা বই।গল্পের একটা অধ্যায় এসে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কান্না আসতে চাচ্ছিল। ব্যাপার টা লক্ষ্য করে আমি বেশ অবাক হয়ে গেছিলাম। বই থেকে একটু শুদ্ধ গালি শিখেছে। সেটা এখন দিব .? এই নটীর ছেলে রিভিউ লেখতে পারবো না অাদি ভাইয়ার অসম্ভব সুন্দরী রিভিউটা পড়ে ফেলেন। হ্যাপী রিডিং........ 🙂 সেবা বই গুলো ভালো লাগে কারণ এগুলো ছোট্ট হয়। কিন্তুু সেবার পেইজ গুলো নিম্নমানের। এই বইটা সেবার সাইজের হলেও পাতা বেশ ভাল। বইটি আমার কাছে কিউট লেগেছে। ছবিতে বোতাম কেন? কারণ বই এর এক জাগায় লেখা,'আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে, হরেক রকম শার্ট কেনার টাকা থাকা সত্বেও, দুই দফা সুইয়ের খোঁচা খেয়েও আমার পুরনো শার্টটার একটা ছেঁড়া বোতাম পাল্টে নতুন বোতাম লাগানো। কিংবা............ ' . . #রিভিউ #মাসুম_আহমেদ_আদি বইঃ চমনবাহার লেখকঃ ফাহিম হাসান প্রকাশকঃ ভাষাচিত্র প্রচ্ছদঃ আল নোমান পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ মূল্যঃ ১৫০ টাকা প্রথমে বই কেনার গল্পটা বলি। গতকাল রাতে গেলাম বইমেলায়। ভাষাচিত্রের স্টলে দেখলাম ভীড় নেই। যাক বাবা বাচা গেল! স্টলে গিয়ে বললাম ভাই একটা চমনবাহার জর্দা দেন তো। স্টলের এক ভাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, একটু পাশে দেখলাম একটা আপুও হা করে তাকায় আছে। কিছুক্ষণ পর ভাইয়াটা বুঝলো, সাথে সাথে বইটা বের করে দিল। আপুটা তখনও হা! মজনু। অপরাধ জগতের বাসিন্দা। হেন কোন কাজ নেই করেনা। তবে দেহব্যবসায় দালাইটাই মূল কাজ। মজনু মেরাদিয়া বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিল। পাশে একটা মেয়ে পড়ে আছে হাত পা বাধা। হুট করেই মজনু একটা গুলি খেল পায়ে। ধরে নিয়ে গেল তাকে। মেয়েটাকে হাসপাতালে পাঠানো হল। মজনুকে বলা হল একটা প্রশ্নের উত্তর দিলেই ওকে ছেড়ে দেয়া হবে। চমনবাহার কোথায়? চৌধুরীপাড়ার পরের গলিতে একজন রিক্সাওয়ালা হাজারো গার্মেন্টসকন্যার মাঝে একজনকে খুঁজে ফিরে। তার স্ত্রী সালমা। রাগ করে বের হয়ে গেছিল বাসা থেকে। আসলে সে রিক্সাওয়ালা না, একটা ঔষধ কোম্পানির গাড়ির ড্রাইভার। কারো কাছে শুনেছিল তার বউ এদিকে কোথাও গার্মেন্টসে চাকরী করে। ছয়মাস থেকে সন্ধার পর থেকে রিক্সা নিয়ে বের হয় মজিদ। বউকে খুঁজে ফিরে। একদিন এক লোক তার রিক্সায় উঠে বলল, নন্দীপাড়া ব্রিজে চলো। যাওয়ার পর বলল, মজিদ ভাই আপনাকে আর সন্ধার পর রিক্সা চালাতে হবেনা। আপনার স্ত্রী সালমা এখানেই থাকে, এই সিরিয়ালের শেষ ঘরের আগের ঘরটায়। আমাকে শুধু একটা তথ্য দিতে পারবেন মজিদ ভাই? চমনবাহার কোথায়? মগবাজার ডাক্তারগলিতে একটা একতলা বাড়িতে থাকেন মিসেস আসহাব। স্বামী মারা গেছে অনেকদিন। মেয়েটাও বিদেশে থাকে। বাড়িটা ব্যাঙ্কের কাছে মর্টগেজ দেয়া। ঋণের টাকা আর সুদ বেড়ে এমন অবস্থা হয়েছে যে বাড়িটা না কবে নিয়ে নেয়। এদিকে আত্মীয় স্বজনরা সুযোগের সদ্বব্যহার করতে ছাড়েনি। সবাই এসে বলছে বিক্রি করে দিয়ে ফ্ল্যাট কিনে নিতে। কিন্তু নিজের স্বামীর হাতে গড়া এই বাড়িটা উনি ছেড়ে দিবেন? এমনসময় একদিন স্যুট পরা একটা যুবক আসলো তার বাসায়। বললো সে আসহাব সাহেবের ছাত্র ছিল, তাছাড়া তার বাবার বন্ধুও ছিল। তারা দুজনে মিলে একটা প্লট কিনেছিল, কিন্তু লোকাল পোলাপান ঝামেলা করছে তাই বিক্রি করে দিয়েছে। স্যার এর ভাগের টাকা দিয়ে ব্যাঙ্কের ঋণ শোধ করা হয়েছে, আর এখানে একটা চেক আছে ২৫ লাখ টাকার, বাড়ি মেরামতের কাজ করেও বেশ কিছু টাকা থাকবে। যাওয়ার আগে একটা প্রশ্ন করল যুবক। আচ্ছা আন্টি, আপনি চমনবাহারকে চিনেন? নিশ্চয় বুঝতে পারছেন চমনবাহারকে একজন হন্যে হয়ে খুঁজছে। সেটা কেন? ভালো কিছুর জন্য? ভালোবাসার জন্য? নাকি খুন করার জন্য? নাকি অন্যকিছু আছে এর পিছনে? বইটা গত বইমেলার শেষদিন বের হয়েছিল। তখন আর কালেক্ট করতে পারিনি। এতদিন পর হাতে পেয়ে শেষ করে ফেললাম। গল্পটার চুম্বক অংশ একদিন শুনিয়েছিলেন লেখক। তখনো গল্প লেখা শেষ হয়নি। অপেক্ষায় ছিলাম তখন থেকেই। ভালো একটা গল্পের জন্য অনেকদিন অপেক্ষা করা যায়। গল্পটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। তবে লেখকের লেখনী কিছুটা দুর্বল লেগেছে। আশা করি নতুন বইয়ে এটা কাটিয়ে উঠবেন তিনি। বইয়ে গল্পের খাতিরে কিছু স্ল্যাঙ ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে অতিরিক্ত মনে হয়নি। চরিত্রের বৈশিষ্ট্য বোঝাতে স্ল্যাঙ এর ব্যাবহার দরকার আছে। শেষ করছি একটা লাইন দিয়ে। পছন্দের মানুষেরা হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া যায়না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চমনবাহার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: