হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি - জাহানারা ইমাম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় মুদ্রণ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি

3 Ratings | 2 Reviews
TK. 215 TK. 250 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

শেক্সপীয়ারের নাটকের প্রধান সৌন্দর্য এবং আকর্ষণ এর সংলাপ। যাকে বলে brilliant dialogues; কয়েক শত বৎসর আগে রচিত হয়েও এখনাে এইসব সংলাপ এদের ঔজ্জ্বল্য হারায়নি,এখ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

শেক্সপীয়ারের নাটকের প্রধান সৌন্দর্য এবং আকর্ষণ এর সংলাপ। যাকে বলে brilliant dialogues; কয়েক শত বৎসর আগে রচিত হয়েও এখনাে এইসব সংলাপ এদের ঔজ্জ্বল্য হারায়নি,এখনও এসব সংলাপকে সেকেল
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি
Author জাহানারা ইমাম
Publisher চারুলিপি প্রকাশন
Edition ২য় মুদ্রণ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
Category শিশু কিশোর বই
Weight 0.32 Kg
Translator জাহানারা ইমাম
Editor কবীর চৌধুরী
ISBN 9789845982009
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.67

3 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২টি
Ratna Biswas

Ratna Biswas , Jul 14, 2017

★ ★ ★ ★ ★

"বাংলায় শিশুসাহিত্যের বড়ই অভাব। কথাটা অতিরঞ্জন মনে হলেও ইদানিংকালে শিশুসাহিত্যে সাহিত্যিকদের অনাগ্রহ প্রকাশ পাচ্ছে, অথচ ইংরেজিতে প্রতিদিন বের হচ্ছে হাজার হাজার বই, যেগুলো মানের দিক দিয়েও দুর্দান্ত। শুনতে অবাক মনে হতে পারে, কিন্তু মোটামুটি অবিশ্বাস্য একটি বিষয় হচ্ছে, শিশু কিশোরদের বিশ্বসাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লেখিকা জাহানারা ইমাম বিশ্বখ্যাত লেখক উইলিয়াম শেক্সপীয়ারের লেখা বিয়োগান্তক নাটকগুলিকে কিশোরদের উপযোগী করে অনুবাদ করেছেন ‘চিরায়ত সাহিত্যঃ শেক্সপীয়ারের ট্রাজেডি’ বইটি। উইলিয়াম শেক্সপীয়র ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অব অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।উইলিয়াম শেকসপিয়র রচিত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটকগুলি শেক্সপিয়রীয় ট্র্যাজেডি নামে পরিচিত। শেকসপিয়র তাঁর কর্মজীবনের প্রথম থেকেই ট্র্যাজেডি রচনায় মনোনিবেশ করেছিলেন। তাঁর প্রথম যুগের ট্র্যাজেডিগুলির মধ্যে অন্যতম টাইটাস অ্যাড্রোনিকাস। এর কিছুকাল পর তিনি রচনা করেন রোমিও অ্যান্ড জুলিয়েট। যদিও তাঁর সর্বাধিক প্রশংসিত ট্র্যাজেডিগুলি রচিত হয়েছিল ১৬০১ থেকে ১৬০৮ সালের মধ্যবর্তী সাত বছরে। এই সময়ই রচিত হয় তাঁর চার প্রধান ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার ও ম্যাকবেথ। এছাড়াও অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, কোরিওলেনাস এবং স্বল্পখ্যাত টিমনস অফ অ্যাথেনস ও ট্রলিয়াস অ্যান্ড ক্রেসিডা নাটকদুটিও এই সময়কার রচনা।রোমিও অ্যান্ড জুলিয়েট , অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এবং ওথেলো প্রণয়মূলক ট্র্যাজেডি। অনেকেই অ্যারিস্টটলীয় ধারণায় এই ট্র্যাডেজিগুলিকে সংজ্ঞায়িত করেন: নায়ক বা মুখ্যচরিত্র এখানে একটি প্রশংসনীয় চরিত্র। তাঁর চরিত্রে কিছু দোষ আছে, যা দর্শকরা সহানুভূতির সঙ্গে গ্রহণ করেন। একথা সত্য, শেকসপিয়রীয় ট্র্যাজেডির নায়কের চরিত্রে ভাল ও মন্দ গুণ মিশ্রিত রয়েছে।ফলে চরিত্রগুলো, গল্পগুলো অধিকতর মানবীয় হয়ে উঠেছে।অনুবাদক অবশ্য বলেছেন, শেক্সপীয়রের নাটকের অন্যতম আকর্ষণ এর সংলাপ।"

Tultul Zabin

Tultul Zabin , Mar 11, 2017

★ ★ ★ ★ ★

"‘চিরায়ত সাহিত্যঃ শেক্সপীয়ারের ট্রাজেডি’ ইতিহাসের বিখ্যাত নাটক লেখক উইলিয়াম শেক্সপীয়ার এর লেখা বইয়ের অনুবাদ । তবে বইটি কিছুটা সংস্করন করে কিশোরদের উপযোগী করে অনুবাদ করেছেন জাহানারা ইমাম । শেক্সপীয়ার পৃথিবীর ইতিহাসের একজন অন্যগম সেরা লেখক । তিনি এতোদিন আগে যা লিখে গিয়েছেন এখন ও তার লেখার উপর চর্চা হয় একইরকম ভাবে । তিনি বহু বিখ্যাত উপন্যাস ও নাটক লিখে গিয়েছেন যার মধ্য থেকে কিছু বেছে অনুভাদ করেছেন জাহানারা ইমাম । জাহানারা ইমাম একজন পরিচিত মানুষ । তিনি একজন শহীদ জননী । তিনি নিজেও অনেক বই লিখেছেন যা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে পাঠক সমাজে । তার অনুবাদ করা বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় মুদ্রন ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটির প্রকাশনা সংস্থা চারুলিপি প্রকাশনী এবং এর প্রকাশক হুমায়ূন কবির । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । বইটির ভূমিকা লিখেছেন কবীর চৌধুরী । শেক্সপীয়ার এর নাটকের প্রধান সৌন্দর্য এবং আকর্ষন হচ্ছে এর সংলাপ । সেই সংলাপ গুলো এতো বছর আগে লিখে গেছেন যা এখনো আগের মতোই উজ্জল ভাবে রয়েছে । অনুবাদক বইটিতে শেক্সপীয়ার এর লেখা বিয়োগাত্মক নাটকসমুহ থেকে সাতটি নাটক বেছে বেছে অনুবাদ করেছেন কিশোর বয়সী ছেলেমেয়েদের জন্য যাতে তারা শেক্সপীয়ার এর সম্পর্কে ধারনা করতে পারে । বইটির আসল গল্পগুলো বড়দের জন্য লেখা হলেও অনুবাদক যত্নসহকারে তা কিশোর বয়সীদের জন্য উপযোগী করে অনুবাদ করে ছাপিয়েছেন । এ্যান্টনী এন্ড ক্লিওপেট্রা , হ্যামলেট , ম্যাকবেল , কিং লীয়ার , ওথেলো , জুলিয়াস সীজার ও সর্বশেষে ছাপিয়েছেন রোমিও এন্ড জুলিয়েট । অসাধারন এ কাহিনীগুলো যে কোন বয়সী ও যে কোন ধরনের পাঠকদের নিকটই ভালো লাগবে ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
My First Padded Board Books of Nursery Rhymes
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -35% OFF
TK. 389
My First Padded Board Books of Times Table
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Times Table ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -0% OFF
TK. 598
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি) হাসান রাউফুন
(5)
TK. 100 -21% OFF
TK. 79
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 100 -21% OFF
TK. 79
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
একটু পড়ে দেখুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭) সিসিমপুর
(4)
TK. 280 -11% OFF
TK. 249
আদর্শ গণিত প্রথম শ্রেণী
একটু পড়ে দেখুন
আদর্শ গণিত প্রথম শ্রেণী মোঃ আঃ জব্বার
কোনো রেটিং নেই
TK. 110 -32% OFF
TK. 75
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 120 -26% OFF
TK. 89
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা
একটু পড়ে দেখুন
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা আনিকা তাসনুভা
(2)
TK. 100 -31% OFF
TK. 69

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 1 / 11
পাতা 2
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 2 / 11
পাতা 3
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 3 / 11
পাতা 4
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 4 / 11
পাতা 5
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 5 / 11
পাতা 6
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 6 / 11
পাতা 7
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 7 / 11
পাতা 8
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 8 / 11
পাতা 9
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 9 / 11
পাতা 10
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 10 / 11
পাতা 11
চিরায়ত সাহিত্য : শেক্সপীয়ারের ট্রাজেডি পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।