১ম প্রকাশ, ২০২৫
চিন্তার অনুপ্রবেশ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
অল্প বিদ্যা ভয়ংকর
মাওলানা মুনীরুল ইসলাম
বইটির বিস্তারিত দেখুন
| Title | চিন্তার অনুপ্রবেশ |
| Author | এনামুল হক মোমেন |
| Publisher | দূরবীণ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 64 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.29 Kg |
| ISBN | 9789849717059 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিLima Sultana , Mar 20, 2025
"#রিভিউ বই: চিন্তার অনুপ্রবেশ লেখক: এনামুল হক মোমেন প্রকাশনী: দূরবীণ প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ ▫️ফ্লাপ: আমাদের জীবনে প্রতিদিন সংগৃহিত হয় নানা রকম নেতিবাচক চিন্তা। তাই আমরা ইতিবাচক চিন্তা করতে একসময় ভুলে যাই। আমাদের সামনে যে ঘটনাই ঘটুক না কেন, আমরা প্রথমেই কল্পনা করি তার নেতিবাচক দিক। আমরা আমাদের ভিতরের অপরাধবোধকে জাগ্রত করতে ভুলে গেছি। তাই বেড়ে যাচ্ছে সীমাহীন অপরাধ। চিন্তার সব স্তরে স্তরে আমরা রেখেছি মানুষের হস্তক্ষেপ। তাইতো চাইলেও নিজেকে খুশি করতে পারছি না। আমাদের ভিতরে একটা সৌন্দর্য আছে তাকে আমরা অকালেই হত্যা করি আর দায় দেই সমাজের। কখনো কি চিন্তা করেছেন নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে আমি ঠিক কী কী কারণে নিজেকে মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারি এই পৃথিবীর কাছে ? ▫️ উৎসর্গ: সেই উদ্যমি তরুণ-তরুণী ও জনতাকে। যারা ন্যায় প্রতিষ্ঠায় ও মুক্তির দাঁড় উম্মোচন করতে, রাজপথ আঁকড়ে ধরে, কামান গোলা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, ইনকিলাব জিন্দাবাদ। আর এক সুন্দর চিন্তার মানুষের প্রতি কৃতজ্ঞতা রইল যে আমাকে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে, একজন বন্ধু জামিউল ইসলাম। সেই সাথে বইয়ের অনেক বিষয়ে যাদের জ্বালাতন করেছি সুমনা দিদি, আমান ভাই, জিনিয়া আপু। আরেকজন হঠাৎ হঠাৎ রেগে গেলেও সুন্দর মনের মানুষ তহুরাকেও জানাই কৃতজ্ঞতা অনেকক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্য। ▫️লেখক পরিচিতি: এনামুল হক মোমেন। জন্ম: বরগুনা জেলার তালতলি উপজেলার ছাতনপাড়া গ্রামে। লিখছি নিজের ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাগুলোকে একত্রিত করে। তুলে আনতে চেষ্টা করছি জনজীবনে ভাবনা ও অভিজ্ঞতাকে। ▫️কান্না প্রথম কবিতা এই কবিতায় লেখক বলেছেন একটা ছেলের বড়ো বোনকে তার মত না থাকা শর্তেও তার বাবা বিয়ে দেয়।ছেলেটি তার বাবাকে খুব ভয় পায় তার জন্য সেদিন কোনো প্রতিবাত করতে পারেনি। তার তিন বছর পর ছেলেটির বড়ো বোনকে তার স্বামী মাতাল অবস্থায় পি*টিয়ে হ*ত্যা করে। আর তখন বাবার কান্না দেখে ছেলেটি বলে "ওরকম কেঁদো না তো বাবা তোমার কান্না আপা শোনে না, যেমন তুমিও একদিন আবার কান্না শোনোনি "। ▫️আত্ম-উন্মাদনা এই অনু কবিতায় ভালোবেসে ছেড়ে যাওয়া মানুষের প্রতারণা কে লেখক বলেছেন আত্ম-উন্মাদনা। ▫️ঠিকানা এই অনু কবিতায় লেখক বলেছেন মৃত্যুর পরের ঠিকানার কথা। যে ঠিকানায় না কোনো চিঠি পাঠানো যায় আর না সেখানে নিজের ইচ্ছায় যাওয়া যায়। ▫️বইটিতে এমন চমৎকার মোট ৫১টি কবিতা রয়েছে। যা পড়লে সবার ভালো লাগবে। মনে হবে এ তো আমার কথা লেখক জানলো কেমন করে। ▫️বইটিতে যা ভালো লেগেছে: লেখকের গল্প বলার ধরন খুব সাবলীল। পাঠক কে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। আকৃষ্ট করতে পেরেছেন তাঁর কবিতায় বলা গল্প দিয়ে। এক বসাতে শেষ করার মতো একটি বই। এই বইটি পড়ে নিঃসন্দেহে পাঠকের কাছে ভালো লাগবে। ▫️ব্যক্তিগত মতামত: একটি কবিতা স্বার্থক হয়ে উঠে তখনই, যখন এটি জীবনের অদেখা অংশকে আমাদের সামনে দৃশ্যমান করে তুলতে পারে। সেদিক থেকে এই বইয়ের প্রতিটি কবিতাই সফল ও স্বার্থক। পাঠক প্রতিটি কবিতায়ই নতুন স্বাদ খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। লেখক এতো সুন্দর সাবলীলভাবে প্রতিটি কবিতায় এক একটা গল্প উপস্থাপন করেছেন তাতে যে কেউ'ই গল্পের সাথে মিশে যেতে বাধ্য। খুব খুব ভালো লেগেছেন বইটি। ▫️ব্যক্তিগত রেটিং - ৩.৫/৫ Review by লিমা সুলতানা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চিন্তার অনুপ্রবেশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: