২য় সংস্করণ, ২০১৫
চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট |
| Author | হ্যারল্ড ল্যাম্ব |
| Publisher | দিব্যপ্রকাশ |
| Edition | ২য় সংস্করণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 206 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.35 Kg |
| Translator | যায়নুদ্দিন সানী |
| ISBN | 9789849054597 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
20 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Arif Mohammad Mohiuddin , Apr 25, 2025
"অনুবাদ কিছু কিছু স্থানে দুর্বোধ্য। তা সত্ত্বেও ইতিহাস পাঠ্য হিসেবে বইটি দারুণ উপভোগ্য।"
Muslim Tahmeed , Aug 13, 2021
"motamoti"
Ajmal Hossain Alif , May 6, 2021
"Excellent Book."
rk sumon , Apr 18, 2021
"বইটা পরলে সেই সময়ের অনেকটা ধারনা পাওয়া যায়।যারা ইতিহাসের অজানাকে জানতে চায় তারা এই বইটি পড়তে পারেন।সবচেয়ে মজার ব্যাপার বইটি পড়ার সময় আপনার মনে হবে আপনি সেই সময়ের সমাজে বসবাস করছেন।"
S.M. RAIHAN RAHMAN , Apr 13, 2020
"চেঙ্গিস খান এমন একজন সম্রাট যিনি প্রায় পুরো পৃথিবীতে প্রায় সাতশো বছর শাসন করেছিলেন। চেঙ্গিস খান কি প্রকৃতই খুব বেশি নৃশংস শাসক ছিলেন? পৃথিবীর এত বড় অংশ জয় করার পেছনে ওনার রণকৌশল ছিল কেমন? ছোটবেলা থেকে ধীরে ধীরে ওনার বড় হয়ে ওঠা, ওনার ক্ষমতার শীর্ষে থাকার সময়কাল, ওনার মৃত্যু, ওনার মৃত্যু পর ওনার উত্তরাধিকাদের পৃথিবী শাসন ইত্যাদি আরও অনেক কিছু জানার জন্য ‘চেঙ্গিস খান, সব মানুষের সম্রাট’ একটি দারুণ বই। বইটি লিখেছেন মার্কিন ইতিহাসবিদ হ্যারল্ড ল্যাম্ব এবং অনুবাদ করেছেন যায়নুদ্দিন সানী। বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটি চেঙ্গিস খানের জীবনের উপর লেখা গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত। বইটি থেকে চেঙ্গিস খানের কিছু উক্তি তুলে ধরা হলোঃ ১। আমার সবচেয়ে বেশি রাগ হয় যখন শুনি একজন শিশু তার বাবা-মার অবাধ্য, ছোট ভাই তার বড় ভাইয়ের, একজন স্ত্রীর মাঝে একজন স্বামীর তার বিশ্বস্ততা খোঁজা, স্বামীর প্রতি একজন স্ত্রীর পূর্ণ সমর্পণ না থাকা। গরিবদের সাহায্য করতে ধনীদের ব্যর্থ হওয়া আর নেতার প্রতি অধীনস্তদের সম্মান না দেখানো। ২। কোনো কাজের গুণ লুকিয়ে থাকে তার সফল পরিসমাপ্তিতে। ৩। একজন নেতাকে সবসময় তার সেনাদের ক্ষুধা, তৃষ্ণা চিন্তার করা উচিত, তাহলে সে তার অধীনে থাকা সেনাদের কষ্ট বুঝতে পারবে। তবেই সে তার সেনাদের আর পশুদের সামর্থ্যের খেয়াল রাখতে পারবে। ৪। ভিখিরির মতো খালি হাতে কারো কাছে যাওয়া মানে তার বন্ধুত্ব চাওয়া নয়, নিজেকে অথর্ব প্রমাণ করা। ৫। আকাশে কেবল একটাই সূর্য আছে আর স্বর্গের একটাই শক্তি আছে। আর পৃথিবীর বুকে কেবল একটাই খাঁ খান থাকা উচিত। বইটির কিছু অংশ নিচে তুলে ধরা হলঃ ‘মধ্য এশিয়ার ভয়ানক শীতে আড়াই লাখ কষ্টসহিষ্ণু সেনা এগিয়ে চলতে লাগল। হয়তো আধুনিক সেনারা এই অবস্থাই থাকলে তাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হতো। মঙ্গোলরা খুব একটা মনঃক্ষুণ্ণ হয়নি। ভেড়ার চামড়ার তৈরি পোশাক পরে তারা তুষারপাতের মাঝেই শুয়ে পড়ত। প্রয়োজনে কখনো তাঁবুগাড়ি তাদের উষ্ণতা দিত। খাবার কম পড়লে কখনো তারা ঘোড়ার একটা শিরা কেটে ঘোড়ার রক্ত পান করে আবার শিরাটা বন্ধ করে দিত।’ ‘এর আগেই সির নদীর উত্তরে, ওত্রারে খানের দুই পুত্র পৌঁছে গিয়েছিলেন। এই ওত্রারের শাসকই মঙ্গোল ব্যবসায়ীদের হত্যা করেছিল। আর সেই হত্যার নির্দেশ দেয়া ইনালজুক তখনো ওত্রারের শাসক। তিনি ভালোমতোই জানতেন মঙ্গোলদের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা খুবই ক্ষীণ। তিনি শ্রেষ্ঠ কয়েকজন যোদ্ধা নিয়ে নিজেকে দুর্গে অন্তরীণ রাখলেন, পাঁচ মাস সেখানে ছিলেন। তিনি শেষ সময় পর্যন্ত যুদ্ধ করেছিলেন। যখন মঙ্গোলরা তার এলাকা দখল করে তার শেষ সেনাটিকে হত্যা করেছিল, তখন তিনি একটি টাওয়ার আশ্রয় নিয়েছিলেন। যখন তার তীর শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি তার শত্রুদের দিকে পাথর ছুড়ছিলেন। এমন মরিয়া আচরণের পরও তাকে জীবিত ধরা হয় এবং খানের কাছে পাঠানো হয়। খান তখন তার চোখে আর কানে গরম রুপো ঢালার নির্দেশ দেন- তার কাজের পুরষ্কার হিসেবে পাওয়া একটি মৃত্যু।’ ‘এভাবে একে একে পার্শ্ববর্তী সব শহরগুলো চালাকি করে আক্রমণ করা হলো। এক জায়গায় খুন হয়ে যাওয়া মানুষের মাঝে শুয়ে থেকে কিছু মানুষ বেঁচে গিয়েছিল। এ খবর মঙ্গোলরা শুনল, আর এরপরে নির্দেশ জারি হয় ভবিষ্যতে সব বাসিন্দাদের মাথা কেটে ফেলার।’ ‘মৃত্যুর সময় চেঙ্গিস খানের নেতৃত্বাধীন সেনা দলে তার রাজকীয় রক্ষী ছাড়া চারটি সেনাগুচ্ছ ছিল, অর্থাৎ মোট ১,৩০,০০০ সেনা।’ ‘চেঙ্গিস খান মারা গিয়েছিলেন সুংদের ভূমিতে। আর মঙ্গোলরা কী হারিয়েছে তা শত্রুদের বুঝতে না দেয়ার জন্য তার মরদেহ বহনকারী যোদ্ধারা মরুভূমিতে না পৌঁছা পর্যন্ত পথে যাদের সঙ্গেই দেখা হয়েছিল, তাদের সকলকে হত্যা করে। আর গোবিতে উপজাতির সকল মানুষ, পুরনো যোদ্ধারা সবাই তার মরদেহ বহনকারী গাড়ির পাশে চলতে চলতে উচ্চস্বরে শোক জানিয়েছিল।’"
Nayim Uddin , Feb 26, 2020
"সাধারণের মধ্যে অসাধারণ এটি।।। মানুষের জীবনের উত্তান পতন সব থেকে দেখে শেখার আছে।।।"
Md. Shahadat Islam , Nov 10, 2019
"#REVIEW:- Book: Genghis Khan: Sob Manusher Somrat_Writer: Herold Lamb_Translator: Zaynuddin Suny# The world was ruled over decades by many emperors among whom Genghis Khan was many much discussed and glorious chief of the world. This book feeds us about how Genghis overcame from a tribal group to the entire world. His struggle from childhood in Gobi desert with Mongolian culture and rules to become the greatest leader of them is fantastically described in this book. Though the translation is average but well enough to understand the history of late Genghis history. Overall the book is nice!"
Md. Saiful Islam , Apr 4, 2019
"great book"
Sami Khondakar , Feb 26, 2019
"বই ভালো তবে অনুবাদ কিছুটা বাজে..... কিছু কিছু অংশে অনুবাদের অবস্থা এমন যে, কি বলতে চাইছে তাই বুঝা যাচ্ছে না... আবার কিছু কিছু অংশ বুঝার জন্য ১০-১৫ বার পড়া আর চিন্তা করা লাগে....😑 যাই হোক ভালো একটি বই....অনুবাদ খারাপ হলেও পড়া যাবে...ইতিহাস জানা যাবে সেটাই বড় কথা.... অনুবাদক কেও ধন্যবাদ তবে নেক্সট টাইম আরেকটু গুছিয়ে লেখার জন্য অনুরোধ করব....☺"
Tultul Zabin , Jan 19, 2017
"‘চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট’ বিশ্ববিখ্যাত শাষক চেঙ্গিস খান এর জীবনী নিয়ে লেখা পৃথিবীর ইতিহাসের সর্বাধিক পঠিত বই । বইটির লেখক হ্যারল্ড ল্যাম্ব । হ্যারল্ড ল্যাম্ব একজন প্রসিদ্ধ লেখক । তিনি তার জীবনে অনেক জীবনী ও ইতিহাসভিত্তিক বই রচনা করেছেন ,ক্রুসেডের ওপর লেখা তার ২ খন্ডের বইটি দারুনভাবে প্রশংসিত হয়েছিল । এর জন্য বইটি নিয়ে চলচিত্র নির্মিত হয়েছিল । লেখক এর লেখা বইটি বাংলাতে অনুবাদ করেছেন অধ্যাপক যায়নুদ্দিন সানী । তার জন্ম ২৫ এপ্রিল ১৯৭০ সালে রাজশাহীতে । স্কুল জীবন থেকেই তিনি সাংস্কৃতি মনা । বইটি অনুবাদ করে প্রথম প্রকাশ করেন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে । বইটির প্রকাশনা সংস্থা দিব্যপ্রকাশ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । চেঙ্গিস খান , একটি নাম , অসাধারন একটি জীবনী । প্রায় সাতশ বছর পুর্বে যে কিনা প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলো । তার অনেক উপাধি রয়েছে , কিন্তু তিনি চেঙ্গিস খান নামেই জনপ্রিয় । যে কিনা তার বুদ্ধিমত্তা ও ক্ষমতা দিয়ে তার এতো বড় সম্রাজ্য পরিচালনা করেছিলেন । কে সে ? কোন স্থান থেকে সে এসেছে ? কিভাবে সে তার এই অবস্থা কে অনন্য উচ্চতায় পৌছে দিয়েছিল ? সবকিছুই জানা যাবে বইটি তে । চেঙ্গিস খান কে নিয়ে পৃথিবী তে অসংখ্য বই লেখা হয়েছে, প্রকাশিত হয়েছে কিন্তু তারপরেও এই বইটি পৃথিবী তে তার জীবনী নিয়ে লেখা বইগুলার মধ্যে সর্বাধিক পঠিত বই । কারন বইটি তে লেখক চেঙ্গিস খান এর জীবণী এত অসাধারন ভাবে লিখেছেন যা পাঠকের মনে ধরবেই । চেঙ্গিস খান এর জীবণী ও তার ব্যাপারে সকল ধারনা পরিষ্কার করে দিয়েছেন লেখক বইটিতে ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: