১ম সংস্করণ, ২০২০
চেহেল সেতুন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | চেহেল সেতুন |
| Author | হাসান হামিদ |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম সংস্করণ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 88 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.17 Kg |
| ISBN | 9789847765686 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Moulee Akhund , Apr 26, 2020
"#বুক_রিভিউ_চেহেল_সেতুন "চেহেল সেতুন", ঐতিহাসিক একটি উপন্যাস যাতে বিধৃত হয়েছে আওরঙ্গজেবের সময়কাল থেকে বাংলার শেষ নবাবের মসনদি আসনে অবরোহণের ইতিহাসের এক মর্মস্পর্শী গল্প। বইটি পড়তে পড়তে ঘুরে এসেছি যেন আমাদের অতীত ইতিহাসে। মনে নতুন করে অনুভব করেছি প্রাচীন বাংলার ইতিহাসের উত্থান ও পতন, আর আমাদের মতন সাধারণের ভাগ্যের নতুন নতুন মোড়। ইতিহাস লেখেন যুদ্ধের বিজয়ীরা, বা শাসকের অত্যাচার থেকে মুক্তির পরে স্বাধীন মানুষেরা। লেখক কার ভাষায় ইতিহাসকে তার লেখায় বয়ান করতে যাচ্ছেন, পড়তে শুরু করার সময় সেই কৌতূহল ছিল প্রবল। পড়তে পড়তে মনে হল, লেখক তো শুধু লিখেই গিয়েছেন তার মনের চোখে দেখা সত্যকে, আর দেখিয়েছেন সাধারণের জন্য আগত একের পর এক ভাগ্যের বদল এবং বাংলার মসনদে আসা যাওয়া ও টিকে থাকার পথচলায় অধিপতিদের অসহায় সময় অথচ দৃঢ় মনঃ শক্তি। দিল্লির অধিপতি বাদশাহ আওরঙ্গজেব গল্পের পটভূমির প্রথম নায়ক। পরাক্রমশালী সম্রাট আওরঙ্গজেবের দুঃসময়ে মুহাম্মদ হাদি যে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিল সে হলো বাংলার রাজস্ব আদায়ের জন্য সম্রাটের নিয়োগকৃত দেওয়ান, উপাধি হল তার করতলব খান। তার সাথে বিরোধিতা শুরু হয়ে গেল সুবাদার শাহজাদা আজিমুদ্দীনের। উপন্যাসের কাহিনীর শুরু এখান থেকেই। এই উপন্যাস পড়তে পড়তে ইতিহাসের বাঁকবদলে টানটান উত্তেজনার জগতে দেখে এলাম তাঁর ও আরও কত ইতিহাসের পাতায় পাতায় রয়ে যাওয়া চরিত্রের জীবন্ত ছবিতে আঁকা যুদ্ধ ও প্রেম, বিশ্বাস ও বিশ্বাস ঘাতকতা, স্বেচ্ছাচারিতা ও বিচক্ষণতা, লোভ লালসা ও ব্যভিচারের বয়ানের বয়ে চলা। এই চমৎকার উপন্যাসটিকে সেরা পাণ্ডুলিপি নির্বাচিত করার জন্য বইপ্রেমি পাঠকদের হয়ে ঐতিহ্য-রোদ্দুরকে অনেক ধন্যবাদ জানাই। শাসক আওরঙ্গজেব, মুর্শিদকুলী খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলিবর্দী খান, সিরাজ উদ দৌলা- প্রতিটি চরিত্রের শক্তিশালী বাস্তব সেই ধারাবর্ণনায় লেখক তাঁদের বুদ্ধি আর চারিত্রিক দৃঢ়তা দিয়ে আমার মনকে আন্দোলিত করেছেন। আবার, অল্প কিছু লোকের অমানবিক অবস্থানে পুরো ভবিষ্যতের জন্য আসন্ন বিপর্যয় গড়ে ওঠার বিপন্ন প্রাক ইতিহাস আমাকে ভাবিয়েছে, ক্ষুব্ধ করেছে। কোন বিরতি ছাড়াই একটানে বইটি পড়া শেষ করেও অতৃপ্তি থেকেই গেল। লেখকের কাছে দাবি, আমাদের ইতিহাসপ্রিয় পাঠকের জন্য আরও লিখুন। বইয়ের ভ্রমণে ইতিহাসের এই যাত্রায় ছেদ পড়েছে ঠিকই, তবে যা পড়েছি তার রেশ সহজে কাটার নয় । এক নজরেঃ বইয়ের নামঃ - চেহেল সেতুন লেখক - হাসান হামিদ প্রকাশনী - ঐতিহ্য প্রকাশকাল -অমর একুশে বইমেলা ২০২০ মুদ্রিত মূল্য - ১৬০/- পৃষ্ঠাসংখ্যা - ৮৮"
Faiza Habib , Apr 24, 2020
"#চেহেলসেতুন_রিভিউঃ It was the best of times It was the worst of times.... চার্লস ডিকেন্স এর টেল অফ টু সিটিস এর চমৎকার এ লাইন দুটি যেন চেহেলসেতুন গল্পে আক্ষরিক অর্থেই মিলে যায়। চেহেলসেতুন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা উপন্যাস।চেহেলসেতুন একটি মহলের নাম,এই মহল,মহলটাকে আবর্তিত করে একজন ক্রিতদাসের নবাব হয়ে উঠার কাহিনী। একবার উইকিপিডিয়ায় ঐতিহাসিক উপন্যাস এর সংজ্ঞা দেখেছিলাম, ঐতিহাসিক কাহিনির একটি অপরিহার্য উপাদান হলো,এটি অতীতে সংঘটিত হবে এবং সেকালের রীতিনীতি এবং সংস্কৃতির খুটিনাটি ফুটিয়ে তুলবে।আমার মনে হয় তা অনেকাংশেই লেখক চেহেলসেতুন উপন্যাস এ ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এ গল্প সম্পর্কে বলার আগে প্রাককথন হিসেবে বলা যায়, একদা হিন্দুস্তান থেকে সহস্র ক্রোশ দূর থেকে সম্রাট বাবুর এসেছিল রাজ্য স্থাপনের নিয়তে,ইব্রাহিম লোদী পরবর্তীতে রাজপুতদের সাথে যুদ্ধে বিজয় এর মাধ্যমে উপনিবেশ এ নিজের শাসন কায়েম করেছিল,তারই উত্তরাধিকার সম্রাট আওরঙ্গজেব যার শাসন আমলের শেষদিকের ঘটনাকে কেন্দ্র করেই এ উপন্যাস। পরাক্রমশালী সম্রাট আজ চিন্তায় অস্থির, দক্ষিনাত্যের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধে আজ সে সর্বশান্ত।রাজকোষ অর্থের অভাব,দীর্ঘ মেয়াদী যুদ্ধে দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে।তাই বাংলার রাজস্ব আদায়ের জন্য বিশ্বাসী লোক দরকার।আর এ থেকেই ঘটনার শুরু। আওরঙ্গজেবের এ দুঃসময়ে মুহাম্মদ হাদি তার শেষ ভরসাস্থল। মুহাম্মদ হাদি একদা যে ব্রাহ্মণ ছিলো সে হলো বাংলার রাজস্ব আদায়ের জন্য সম্রাটের নিয়োগকৃত সুবেদার।এভাবেই পরিবর্তিত হলো বাংলার মানুষের ভাগ্যের।বাংলার অনাবাদী জমিকে কি করে আর ও ফলন উপযোগী করা যায়,রাজস্ব আদায়ের ব্যবস্থা করা,কৃষককে কম সুদে ঋণের ব্যবস্থা করেছিলেন করতলব খান(মুহাম্মদ হাদির উপাধি)। বাংলার সুবেদার থেকে মুর্শিদাবাদ এর সফর যে সহজ ছিলো না তা তো বুঝাই যায়।মসনদে বসার সময় তার নতুন নাম হয় মুর্শিদকুলী খান। মীরজাফর,জগৎশেঠ,রায়বল্লভ প্রমুখের বিশ্বাস ঘাতকতার কথা আমাদের অবিদিত থাকলেও সিরাজউদ্দৌলার পূর্ব পুরুষ যে ছলনার সাথে মসনদ দখল করেছিল তা আড়ালেই থেকে গেছে জন সাধারণের। তবে এ বইয়ের শেষ অংশে পাঠকের যে অতৃপ্তি,জানার আগ্রহ,কৌতুহল বৃদ্ধি করে নাটুকে শেষ তাতেই লেখকের লেখনীর মুন্সিয়ানা। লেখকের প্রতি একটাই অনুরোধ এর পর উপন্যাসের ব্যাপ্তি আরেকটু বৃহৎ আকারে চাই। এ উপন্যাস নিঃসন্দেহে ঐতিহ্য -রোদ্দুর সেরা পান্ডুলিপি পাবার যোগ্য।"
Yasir Arefin Tusher , Feb 12, 2020
"বইটিতে দরিদ্র ব্রাহ্মন ঘরে জন্ম নেয়া বিক্রি হয়ে যাওয়া এক শিশুর ইতিহাস ফুটে উঠেছে। কৃতদাস হয়ে তিনি ইরানে চলে যান এবং তার নাম রাখা হয় মুহাম্মদ হাদী। তারপর একসময় ভারতবর্ষে ফিরে এসে বাংলার নবাবি গ্রহন করেন এবং মুর্শিদ কুলি খান উপাধি লাভ করেন। তাঁর রাজধানির নাম রাখা হয় তাঁর নামানুসারে "মুর্শিদাবাদ"। প্রাসাদ "চেহেল সেতুন" কে ঘিরে লিখা মাত্র ৮৭ পৃষ্ঠার এই বইতে লেখক মুর্শিদকুলি খানের জীবনের ঘটনাচক্র, কৃতদাস থেকে নবাব হয়ে উঠার গল্প এমনভাবে উপন্যাস আকারে তুলে ধরেছেন যে, তা এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। ইতিহাসভিত্তিক বই পড়তে যেমন বিরক্তির উদ্রেক হয় এই বই পড়তে গিয়ে তেমন কিছুই মনে হয় নি।"
Shahriar Hasan , Feb 4, 2020
"লেখকের আগের বই অজস্র আলোর পেরেক প্রবন্ধ সংকলন হলেও সুখপাঠ্য ছিলো। এবার উপন্যাসটিও এর ব্যাতিক্রম হয়নি। দোয়া করি লেখকের লেখালেখির হাত প্রসস্থ হোক আরো।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চেহেল সেতুন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: