হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
চার মূর্তি - ডিউক জন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

চার মূর্তি

5 Ratings | 4 Reviews
TK. 159 TK. 180 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একের পর এক অঘটন ঘটছে অ্যাকশন সিনেমার শুটিং ইউনিটে। এগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি ধুরন্ধর কারও নীলনকশা? কেউ কি ফাঁদে ফেলতে চাইছে নামি স্টান্টম্যান ভিনসেন্ট ডিজেল...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

একের পর এক অঘটন ঘটছে অ্যাকশন সিনেমার শুটিং ইউনিটে। এগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি ধুরন্ধর কারও নীলনকশা? কেউ কি ফাঁদে ফেলতে চাইছে নামি স্টান্টম্যান ভিনসেন্ট ডিজেলকে? শুটিং দেখতে গিয়ে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title চার মূর্তি
Author ডিউক জন
Publisher অবসর প্রকাশনা সংস্থা
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.21 Kg
ISBN 9789848800362
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

5 Ratings and 4 Reviews

★★★★★
3
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
Mehjabin Alam

Mehjabin Alam , Apr 23, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"motamoti lagse nite paren"

Nusrat Fatema

Nusrat Fatema , Oct 6, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রিয় বই।"

Zamsedur Rahman

Zamsedur Rahman , Jul 14, 2022

★ ★ ★ ★ ★

"গাল ফুলিয়ে বসে আছে জিনা পারকার। সেটা তিন গোয়েন্দার নজর এড়াল না৷ কিশোর শীতল দৃষ্টিতে জিনাকে পরখ করছে৷ এমন সময় রবিন নিচু স্বরে বলে উঠল, 'মেয়েটার কিছু একটা হয়েছে। আজ সকাল থেকে তার মাঝে একধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করছি।' 'খাইছে! ভূত-প্রেতেে ধরেনি তো?' আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দিল মুসা৷ ভয়ে তার পেট চো-চো করছে। খিদে লাগার আর সময় পেল না। জিনার ব্যাপারে এবার দলনেতা কিশোরের মন্তব্য শোনার অপেক্ষায় রইল রবিন আর মুসা। কিন্তু সে ভাবলেশহীন দাঁড়িয়ে আছে। দীর্ঘ নীরবতা কাটিয়ে জিনার কাছে এগিয়ে গেল কিশোর৷ 'অভিমানের কারণটা জানতে পারি?' 'আমি কি তোমাদের দলের কেউ না?' প্রশ্নের জবাবে প্রশ্ন ছুঁড়ে দিল জিনা৷ 'অবশ্যই। আমরা তো একই দল।' 'তাহলে কেন আমরা চার গোয়েন্দা নই?' জিনার এবারের প্রশ্নে কিশোরের মুখ ফ্যাকাসে হয়ে যায়। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো৷ আরেকটু কাছে গিয়ে জিনার কাঁধে হাত রাখল কিশোর। কাঁপা গলায় বলল, 'চার গোয়েন্দা হবার চান্স নাই। ইতোমধ্যে লেখক ডিউক জন এই নামে সিরিজ শুরু করেছেন। চার গোয়েন্দা সিরিজের প্রথম বই চার মূর্তি এখন সর্বত্র এভেইলেবল। সময় করে পড়তে পারো।' জিনা পারকার পরবর্তীতে 'চার মূর্তি' পড়েছে কী না জানি না। কিন্তু আমি পড়েছি৷ বইটি নিয়ে পাঠ প্রতিক্রিয়া জানানোর পূর্বে মনে হলো তিন গোয়েন্দাকে একটু রি-ক্রিয়েট করে স্মরণ করা যাক৷ কেননা বইটি মূলত তিন গোয়েন্দা সিরিজের আদলেই তৈরি করা হয়েছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়, আনন্দের। তিন গোয়েন্দার সাদৃশ্যে এ বইতেও স্থান-কাল, চরিত্র, কাহিনি বিন্যাসে ব্যাপক মিল রয়েছে৷ তবে মৌলিকত্ব যে একেবারেই নেই তা নয়৷ লেখকের লিখনশৈলী, উপস্থাপনে নতুনত্ব আছে৷ সমকালীন নানান বিষয়, ঘটনাকে উপজীব্য করে গল্প-সংলাপ তৈরি করা হয়েছে যা বেশ উপভোগ্য ছিল৷ দৃশ্যের নিখুঁত বর্ণনায় প্রতিটি ঘটনা যেন চোখের সামনে ঘটতে দেখা যায়। যা আপনাকে বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি আটকে রাখবে৷ তবে বইটির একমাত্র দুর্বল দিক- চরিত্র গঠনে৷ এমনিতেও পড়ার সময় তিন গোয়েন্দার চরিত্রগুলো বারবার মনে পড়ছিল৷ কিন্তু স্বভাব বৈশিষ্ট্যে তাদেরকে যেমন পৃথকভাবে সনাক্ত করা যায়, চার মূর্তিতে আদনান, মুকিত, দীপ্র ও পাভেলকে আলাদাভাবে সনাক্ত করা সম্ভব হয়নি৷ বরং মাঝে মধ্যে খুব কনফিউশান তৈরি হতো কে কী বলছে বা করছে! আশা করি সিরিজের পরবর্তী বইয়ে এই জটিলতার সমাধান মিলবে। ১৮ অধ্যায়ে বিভক্ত ৮০ পৃষ্ঠার বইটি এক বসাতেই পড়ে ফেলা সম্ভব। কিশোর উপযোগী অ্যাডভেঞ্চার-থ্রিলার উপন্যাস হিসেবে নিঃসন্দেহে সুখপাঠ্য। বইয়ের নজরকাড়া প্রচ্ছদ আর প্রোডাকশন বেশ চমৎকার। কাহিনি সংক্ষেপ- সুদূর ক্যালিফোর্নিয়ায় বাঙালি কমিউনিটিতে চার গোয়েন্দার বসবাস। আদনানদের স্যালভেজ ইয়ার্ডে সিনেমার শ্যুটিং করার চুক্তি করেন হলিউডের অন্যতম প্রযোজক-পরিচালক ড্যানি পেপ। কিন্তু শ্যুটিং শুরুর পর থেকেই একের পর এক অঘটন ঘটছে সিনেমার সেটে। এগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি ধুরন্ধর কারও নীলনকশা? কেউ কি ফাঁদে ফেলতে চাইছে নামি স্টান্টম্যান ভিনসেন্ট ডিজেলকে? সত্যের খোঁজে রহস্যটার সঙ্গে জড়িয়ে গেল আদনান, মুকিত, দীপ্র আর পাভেল। তদন্তে নেমেই দিশেহারা অবস্থা হলো ওদের। সন্দেহভাজন যে একজন নয়, একাধিক! এদিকে শুধু বিপদ নয়, মৃত্যুও ছোবল হানতে পারে যখন-তখন! এ অবস্থায় চার বন্ধু কি পারবে কেসটার কিনারা করতে? বই: চার মূর্তি লেখক: ডিউক জন প্রচ্ছদ: সাদাতউদ্দিন আহমেদ এমিল প্রকাশনী: অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠা: ৮০ মলাট মূল্য: ১৮০ টাকা . জামসেদুর রহমান সজীব ১৪ জুলাই ২০২২"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Apr 22, 2022

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম : চার মূর্তি লেখক : ডিউক জন প্রকাশনায় : অবসর প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২২ পৃষ্ঠা সংখ্যা : ৮০ মুদ্রিত মূল্য : ১৮০ ডিটেকটিভ ঘরানার গল্প-উপন্যাস আমাদের কার না-পছন্দ? বাংলাদেশে এমন কোনো পাঠক কি আছে, যারা কিশোর বয়সে মাসুদ রানা সিরিজ বা তিন গোয়েন্দা সিরিজের উপর হুমরি খেয়ে পড়েনি? পাওয়া বড়ই দুষ্কর। সেই মাসুদ রানা সিরিজ এবং তিন গোয়েন্দা সিরিজে প্রধান লেখকের পাশাপাশি সহযোগী হিসেবে এবং কয়েকটি সংখ্যায় মূল লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ডিউক জন। লেখালেখির যুগটা বড়ো হলেও সংখ্যাটা বেশি বড়ো না। মাত্রই আঠারোটি বই লিখেছেন। কিন্তু সেই আঠারোটি বইয়েই করেছেন বাজিমাত। পৌঁছে গেছেন পাঠকদের হৃদয়ে। ডিটেকটিভ ঘরানার উপরই তাঁর লেখালেখির হাত চড়েছে বেশি। এই সংস্করণে তাঁর সর্বশেষ বই "তিন গোয়েন্দা"। এই বইটি নিয়েই আমরা কথা বলবো। বইটির কাহিনী সংক্ষেপণ : আমেরিকার ক্যালিফোর্নিয়ার অন্তর্গত বাঙালি পল্লিতে বাস করেন ভাঙারির ব্যবসা করা নাসিম রেজা। তাঁর এখানেই পকেট খরচ যোগানোর জন্য মাঝেমধ্যে কামলা খাটে চার বন্ধু আদনান, মুকিত, দীপ্র আর পাভেল। আদনান নাসিম সাহেবেরই সন্তান এবং বাকিরা তাঁর বন্ধু। একদিন যখন তাঁরা তাদের জাঙ্ক ইয়ার্ডে কাজ করছিলেন এমন সময় সেখানে আগমন ঘটে হলিউডের সিলভার স্ক্রিন ফিল্ম স্টুডিয়োর প্রযোজক ড্যানি পেপ এর। তিনি তাঁর অ্যাকশন ফিল্ম " ডু অর ডাই" এর অভিনয়ের একটি সিনের জন্য বেছে নেন নাসিম রেজার জাঙ্ক ইয়ার্ডটিকে। নাসিম রেজা প্রথম রাজি না হলেও ড্যানি পেপ তাঁকে শেষপর্যন্ত রাজি করান। পরদিনই শুরু হয় শুটিং এর কাজ। কিন্তু বিপত্তি শুরু হয় এরপর থেকেই। একের পর এক অঘটন ঘটতে থাকে শুটিং ইউনিটে। দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও এগুলো কি আসলেই দুর্ঘটনা নাকি কারও নীলনকশা ছিলো? যদি নীলনকশাই হয় তাহলে কে খেলছে এই ভয়ঙ্কর খেলা আর কেনই বা খেলছে? চার মূর্তি আদনান, মুকিত, দীপ্র আর পাভেল নেমেছে এরই অনুসন্ধানে। তাঁরা কি শেষপর্যন্ত দূর্ঘটনার কারণ অনুসন্ধান করতে সমর্থ হয় নাকি তাদের চোখকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করে কেউ? জানতে হলে পড়তে হবে টানটান উত্তেজনায় ভরপুর "চার মূর্তি" উপন্যাসটি। পাঠ-প্রতিক্রিয়া : ডিটেকটিভ ঘরানার গল্প-উপন্যাস বরাবরই আমার প্রিয় একটি জনরা। এধরণের বই আমাকে টানে খুব। তাঁর উপর ডিউক জনের লেখার কথা আর কি বলবো? "রক্তাক্ত স্বর্গ" গল্পগ্রন্থ বা মাসুদ রানা সিরিজের "শকওয়েভ" পড়েই তাঁর লেখার প্রেমে পড়ে গেছি। কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখাটা কতোবড়ো শৈল্পিক ব্যাপারস্যাপার তা শুধু লেখকেরাই বলতে পারবেন! ডিউক জনের লেখায় সে শৈল্পিকতা বিদ্যমান আছে পূর্ণরূপেই। "চার মূর্তি" উপন্যাসটির প্লট নির্মাণ, চরিত্র সৃষ্টি, কাহিনীর প্রসারণ সবকিছুই ছিল শৈল্পিক। লেখার মধ্যে রম্য, সন্দেহ, রহস্য সৃষ্টি করে লেখক পাঠককে নিয়ে গেছেন অভিভূত হওয়ার জগতে। সেই অভিভূত অনুভূতির মধ্য দিয়েই লেখক পাঠকদের ঘুরিয়ে ফেলেছেন ক্যালিফোর্নিয়ার বাঙালি পল্লি থেকে হলিউড পর্যন্ত। আর বইয়ের কাহিনীটা ছিলো খুবই চমকপ্রদ এবং ভীতিজাগানিয়া। পাঠকদের অভিভূত করে দেওয়ার মতো একটি কাহিনী। সেইসাথে বইয়ের প্রচ্ছদ, কাগজের মান, বানান, লেখার শৈল্পিকতা ও নান্দনিকতা ছিলো খুবই উঁচুমানের। যা আপনাকে বইটি পড়তে অবশ্যয় উৎসাহিত করবে। বইটি আমার যেমন ভালো লেগেছে আশা করি অন্যান্য পাঠকদেরও ভালো লাগবে। আর বইটিকে রেটিং দেওয়ার কথা বললে আমি ১০ এর মধ্যে পূর্ণ ১০ ই দিব!"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"চার মূর্তি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
চার মূর্তি পাতা: 1 / 9
পাতা 2
চার মূর্তি পাতা: 2 / 9
পাতা 3
চার মূর্তি পাতা: 3 / 9
পাতা 4
চার মূর্তি পাতা: 4 / 9
পাতা 5
চার মূর্তি পাতা: 5 / 9
পাতা 6
চার মূর্তি পাতা: 6 / 9
পাতা 7
চার মূর্তি পাতা: 7 / 9
পাতা 8
চার মূর্তি পাতা: 8 / 9
পাতা 9
চার মূর্তি পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।