১ম সংস্করণ, ২০১৫
চাঁদের পাহাড়
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
মিসমিদের কবচ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আরণ্যক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আরণ্যক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আদর্শ হিন্দু হোটেল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আদর্শ হিন্দু হোটেল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ইছামতী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বইটির বিস্তারিত দেখুন
| Title | চাঁদের পাহাড় |
| Author | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| Publisher | শোভা প্রকাশ |
| Edition | ১ম সংস্করণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 101 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.22 Kg |
| ISBN | 9847008403560 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
MD. EMRAN HASAN , Aug 9, 2019
"#BookReview বইঃ চাঁদের পাহাড় ধরনঃ অ্যাডভেঞ্চার লেখকঃ বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা সংখ্যাঃ ৭৯ প্রকাশকঃ জয় প্রকাশন ভারত বাংলার এক নিভৃত পল্লী গাঁয়ের সহজ সরল প্রাণোচ্ছ্বল ছেলে সঙ্কর । এফ.এ পাশ করা গাঁয়ের ফুটবলের নামকরা সেন্ট্রাল ফরোয়ার্ড, নামজাদা সাঁতারু সঙ্করের দিনগুলো কাটছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ঘুমিয়ে আর বাঁওড়ে মাছ ধরে । এমন সময় সঙ্করের মা একদিন তাকে বলেন যে, তার বাবার শরীর ভালো নয় কাজেই সঙ্করকে একটা চাকরীর চেষ্টা করতে হবে । মায়ের কথাটা সঙ্করেকে ভাবিয়ে তুলেছে । কে তাকে চাকরি দেবে ? সে চেনেই বা কাকে ? সঙ্করদের গ্রামের এক ভদ্রলোক পাটকলে চাকরি করতেন তার বিশেষ সুপারিশে সঙ্কর পাটকলের কেরানির পদে চাকরি পায় কিন্তু সঙ্করের মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর, দূর দেশে শত শত দুঃসাহসিক কাজের মাঝখানে । লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি, জনস্টন মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো । আসলে বাঙালী যে সৃষ্টিই হয়েছে কেরানী, স্কুলমাষ্টার, ডাক্তার বা উকিল হবার জন্য । অজ্ঞাত অঞ্চলের অজানা পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা । কাজেই সঙ্কর নিজের নিয়তিকে মেনেই নিয়েছিল পাটকলের কেরানি হিসেবে । তারপর দৈববলে একদিন সঙ্কর তার স্বপ্নের দেশ আফ্রিকায় একটি রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ পেয়ে যায় । উগান্ডার মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমু-ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে-- তারই একটা শাখা লাইন তৈরি হচ্ছিল আর সঙ্কর সেখানেই একটি কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোরকিপার হয়ে এসেছে । উগান্ডার এই অঞ্চল সিংহের রাজ্য । সিংহের লোলুপ রক্তক্ষুধায় প্রান হারায় আফ্রিকায় সঙ্করের একমাত্র বাঙালি বন্ধু তিরুমলসহ ক্যাম্পের কয়েকটি আফ্রিকান কুলি । সিংহের উপদ্রব আর বর্ষাকালের আগমনে সেখান থেকে ক্যাম্প সরিয়ে নেয় কনস্ট্রাকশন বোর্ড । এখান থেকে ৩০ মাইল দূরে একটি ছোট্ট স্টেশনের স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সঙ্কর সেখানে চলে গেল । এই স্টেশনে সেই একমাত্র কর্ম্মচারী । আফ্রিকার গহীন মরু অঞ্চলের সেই একমাত্র মানুষ। দিনে একটিমাত্র ট্রেন সেটি চলে গেলেই গহীন মরুর বুকে সঙ্করের সঙ্গী বিপদ আর ভয় । হিংস্র সিংহ আর আফ্রিকার সবচেয়ে বিষধর সাপ ব্লাক মাম্বার হাতে প্রাণ হারাতে বসেছিল সঙ্কর কিন্তু তবুও সঙ্করের কোন ভাবান্তর নেই কেননা এই জীবনই যে সঙ্কর চেয়েছিল । বিপদসংকুল মরুর বুকেও সঙ্কর রাইফেল হাতে ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায় যেন বিপদকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় । একদিন মরুর বুকে মুমূর্ষু অবস্থায় ডিয়াগো আলভারেজ নামের এক পর্তুগিজ প্রসপেক্টরকে খুঁজে পায় সঙ্কর যা পরবর্তীতে সঙ্করের জীবনকে আমূল পাল্টে দেয় । অসুস্থ আলভারেজকে চিকিৎসা করে সারিয়ে তুলে সঙ্কর জনমানবহীন মরুভূমিতে একজন সঙ্গী পেয়ে যায় । গল্পে গল্পে সঙ্কর জেনে ফেলে আলভারেজ একজন দক্ষ অনুসন্ধানী । আফ্রিকার মরু, অরণ্য, পাহাড়-পর্বত সবকিছুই তার নখদর্পণে । হঠাৎ করেই একরাতে আলভারেজ সঙ্করকে প্রস্তাব দেয় তার সঙ্গে হীরার খনি "মাউন্টেন অব দি মুন" এর খোঁজে যাবার জন্য । সঙ্করও কালবিলম্ব না করে আলভারেজের প্রস্তাবে রাজি হয়ে যায় । পরদিনই চাকরিতে ইস্তফা দিয়ে সঙ্কররা বেড়িয়ে পরে তাদের অভিযানে । বিপদ সংকুল অরণ্য মাড়িয়ে দুর্গম পর্বতশৃঙ্গ পেড়িয়ে সঙ্কর ও ডিয়াগো আলভারেজ এগিয়ে চলে তাদের স্বপ্নের "মাউন্টেন অব দি মুন"-এর খোঁজে । পথে আফ্রিকার আদিম উপজাতি মাসাইদের এলাকা জুলু ভিলেজে আতিথিয়তা গ্রহণ করে সঙ্কর ও আলভারেজ । গোত্র প্রধানকে তারা তাদের অনুসন্ধানী উদ্দেশ্যের কথা বলতেই তিনি তার ঘোর বিরোধীতা করে জানান যে, যারা "মাউন্টেন অব দি মুন" এর খোঁজে যায় তারা আর কখনো ফিরে আসে না । বুনিপ নামের এক অপদেবতা আছে ঐ এলাকার রক্ষি হিসেবে, বুনিপের এলাকা থেকে কেউ ফিরে আসতে পারে না । কিন্তু স্বপ্নের আস্বাদ পেতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানান বিপদ সংকুল পথে দিনরাত তারা এগিয়ে যায় রত্নের খোঁজে । দিনের পর দিন মাসের পর মাস আফ্রিকার অজানা অরণ্যে চলতে চলতে ফুরিয়ে যায় তাদের রসদ সামগ্রী- খাদ্য, বন্দুকের টোটা । এভাবে একদিন তারা পৌঁছে যায় বুনিপের এলাকায় । সঙ্করের জীবনের বিপত্তি ঘটে এখানেই । সারা জীবনের হীরার খনি আবিষ্কারের স্বপ্নকে অসম্পূর্ণ রেখে বুনিপের হাতে প্রাণ হারায় ডিয়াগো আলভারেজ ।। আলভারেজকে হারিয়ে সঙ্কর গুপ্তধনের সন্ধান করা ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল । সেখান থেকে উত্তর-পূর্ব দিকে অরণ্য পেরিয়ে রয়েছে ভয়ঙ্কর কালাহারি মরুভূমি, মরুভূমির পর চিমানিমানি পর্বত পেরোলেই দঃ রোডেসিয়া এমনটাই এক রাতে ম্যাপ দেখার সময় আলভারেজ সঙ্করকে বলেছিল । একটি বন্দুক এবং অবশিষ্ট অল্প কিছু সংখ্যক টোটা নিয়ে সঙ্কর ফিরে যাওয়ার পথ ধরল ।। শেষ পর্যন্ত সঙ্করের পরিনতি কি হয়েছিলো ?? সঙ্কর কি পেরেছিল সভ্য জগতে ফিরে যেতে ?? মরুভূমি ও পাহাড়ের পথে সঙ্করের কি হয়েছিলো, সে কি পাহাড় ও মরুভূমি পেরোতে পেরেছিল ?? এসব প্রশ্নের উত্তর "চাঁদের পাহাড়" বইটির কাছ থেকে জেনে নিবেন । ♥️📖📚"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"চাঁদের পাহাড়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: