হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বর্ষাদ্রোহকাল - তাজরিয়ান আলম আয়াজ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বর্ষাদ্রোহকাল

8 Ratings | 3 Reviews
TK. 230 TK. 267 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“তারা রাতের আঁধার শরীর জুড়ে মাখে, তাদের অস্ত্রগুলোয় শান দিয়ে খুব যত্ন করে রাখে। যখন ছিঁড়ল বাঁধন মধ্যরাতের পরে, তখন বল্গাবিহীন ঘোড়ার মতো প্রবল পায়ে ছুটল তারা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“তারা রাতের আঁধার শরীর জুড়ে মাখে, তাদের অস্ত্রগুলোয় শান দিয়ে খুব যত্ন করে রাখে। যখন ছিঁড়ল বাঁধন মধ্যরাতের পরে, তখন বল্গাবিহীন ঘোড়ার মতো প্রবল পায়ে ছুটল তারা বধ্যভূমির তরে। হুক্কাহুয়া হু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বর্ষাদ্রোহকাল
Author তাজরিয়ান আলম আয়াজ
Publisher উপকথা প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.28 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.25

8 Ratings and 3 Reviews

★★★★★
3
★★★★☆
4
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Ashrafun Nahar

Ashrafun Nahar , Mar 14, 2025

★ ★ ★ ★ ★

"❝তবু আজ উছলে পড়ুক জায়নামাজেও ইনকিলাবের গান, আবেদের সিনায় সিনায় জাগ্রত হোক আমরা মুসলমান। আবারও গর্জে উঠুক আকসা জুড়ে ইন্তিফাদার গান, কুদসের গম্বুজে ওই কুরবানি হোক তামাম মুসলমান। যারা আজ ভাবছে হেসে- এই লড়াইয়ে ওরাই সফলকাম, তাদেরই কান-কুহরে পৌঁছিয়ে দে হাবিয়া পয়গাম। ওরা সব ভাবছে যাদের এই দুনিয়ার অভুক্ত মিসকিন, তাদের ওই গুলতিতে তুই দে লিখে দে শাহাদাতের দ্বীন। যেখানেই ভাঙছে ওরা শেখ জাররার ভাইবোনেদের ঘর, সেখানেই দে ফুঁকে দে ইস্রাফিলের শিঙ্গাতে তোর স্বর। তোরা দ্যাখ পুড়ছে আমার ফিরদাউসের কুব্বাতু সাখরা, জ্বলে ওঠ- দে গুঁড়িয়ে তেল আবিবের শয়তানি আখড়া। তুলে ফ্যাল ধুল-মরুতে রোপণ করা গারকাদি উদ্ভিদ, লাথি মার- নাশ করে দে জায়নবাদের দাজ্জালি উম্মিদ। কসম ওই আরশে আজিম অধীশ্বরের- শান্তি অনর্থক, রকেটের বিস্ফোরণে যাক পুড়ে আজ মুসার কবর তক।❞ ফ্ল্যাপঃ বর্ষার সাথে আমাদের সম্পর্ক সেই আদ্যিকালের। বৃষ্টি পড়লেই মেঠোপথ ডুবে যায় কাদায়; টিনের চালে টুপটাপ বাজে যন্ত্রসঙ্গীত; রান্নাঘর থেকে ভেসে আসে খিচুড়ির ঘ্রাণ। শহুরে জানালার পাশে ধোঁয়া ওঠা গরম কফি নিয়ে বৃষ্টি দেখতে থাকে বিরহী কিশোরী। কানে গুঁজে থাকা ইয়ারফোনে বাজে পুরনো দিনের গান- 'এই মেঘলা দিনে একলা'। সেই বর্ষাই আবার আমাদের বুকে জ্বালায় বিদ্রোহের বারুদ। চির অবাধ্যতার এই বুলগাকপুরে বার বার গর্জে ওঠে প্রতিশোধের নেশায় উন্মত্ত মেঘশাবকের পাল। স্বাধীনতার রক্তলাল পতাকা উঁচিয়ে ধরে বিপুল গৌরবে। বর্ষার বিরহ আর বর্ষার বিদ্রোহ এভাবেই মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের এই মাতৃভূমিতে। আমাদের চোখের সামনেই বর্ষাকাল পরিণত হয় বর্ষাদ্রোহকালে। পাঠ্যানুভূতিঃ শেষ দেখার পর "নির্জনা" "দ্বিধা" গ্রাস করে সব ওয়াক্ত, প্রেমিকের জমানো "অভিমান" সব, কবিতায় হয় ব্যক্ত। প্রেমের মৌসুম শেষে, গুমোট বর্ষা গায় "ইন্তিফাদার গান", "আবরার ফাহাদ" "বারোয়ারি রাত"-এ আহ্বায় "দ্রোহের আজান"। "জ্বর" গায়ে জনতা, "যদি" "বিপ্লব তুমি উদ্ধত হও", " কিছুই না চেনা মেয়ে"ও বলবে, "ইয়ে আজাদি ঝুটা হ্যায়"। অগণিত "বৃথা চেষ্টা"র পর "ক্রীতদাস" বলে—"এক দফা"। " বিদায় নেওয়ার ক্ষণ"-এ "ভিজছে মুসাফির", মুক্তির " তৃষ্ণা", পাঞ্জেরী, কান পাতো পূবে, ও কীসের "পায়ের আওয়াজ"? বিজয়ী যোদ্ধার দল? বাঙাল মুলুকে নতুন "সূর্যোদয়"! মুক্ত আকাশ, ঐ দ্যাখো, দু'চোখ ভরে স্বাধীনতার সূর্য লাল, হাতে কবির শব্দে আঁকা দ্রোহ-প্রেম-প্রকৃতির মিশেল ❝বর্ষাদ্রোহকাল❞ ⇨বইঃ বর্ষাদ্রোহকাল ⇨কলমেঃ Tazrian Alam Ayaz ভাই ⇨প্রচ্ছদঃ মাইশা তাবাসসুম ⇨শব্দবিন্যাসঃ শামিমা অর্ণী ⇨প্রকাশনায়ঃ উপকথা প্রকাশন"

Zayed Akber

Zayed Akber , Mar 3, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তাজরিয়ান আলম আয়াজের প্রথম কাব্যগ্রন্থ 'বর্ষাদ্রোহকাল' বের হচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দ অনুভব করি। প্রগতিতে অর্ডার করে ফেলি, বই হাতে এলে উল্টাতে থাকি একেকটি পৃষ্ঠা। উৎসর্গের পাতা দেখে কিছুক্ষণ থেমে গেলাম, বুকটা ধুক করে উঠলো, শিরায় দোল খেলো উষ্ণতম রক্তের ধারা। নিজের প্রথম বই প্রিয়জন কিংবা কাছের মানুষদের নয়, তিনি উৎসর্গ করেছেন আমার বোন, শহিদ ফেলানীকে! "কী করে ভুলব আমি ফেলানীর শোক? কাঁটাতারে ঝুলে ছিল ষোলো কোটি লোক।" উর্দুকে বলা হয় কবিতা লেখার আদর্শ ভাষা, বাংলার সাথে নানা ভিনদেশি শব্দের প্রয়োগ মাধুর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেই কারিগর, যিনি অদ্বিতীয়, পরম করুণাময়! সেই অসীম সত্তাকে তিনি ধারণ করলেন নিজের কবিতায়। দারুণ প্রেমময় সম্বোধন, শুদ্ধ আবেগের বাক্য, হৃদয় নিঙরে নেয়া চরণগুলো দিয়ে যেন আপনার চেয়ে আপন করে নিলেন সুমহান স্রষ্টাকে। অবশ্য কিছু কিছু কবিতা নিয়ে ধার্মিক মুসলিমদের মনে জাগতে পারে অভিযোগের তির। তবে সেগুলো চিন্তার খোরাক, রূপকার্থে লেখা। আমার মতে, এটুকু স্বাধীনতা একজন কবিকে দেওয়া উচিত, যিনি বহু সাধারণ মানুষের চেয়ে বেশি ভালোবাসতে পারেন। আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে আমি তার জন্য তেমনই। স্বৈরাচার সরকারের বিরোধিতা আর সমালোচনাকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। জুলাইয়ের সেই দুর্বিনীত দিনগুলোতে তাঁকে দেখেছি অসীম সাহস আর শানিত লেখায় বিপ্লবের অংশ হতে। আইবিএ তে পড়া এই যুবক চাইলেই মুখে কুলুপ এঁটে বসে থাকতে পারতেন, কিন্তু বিবেক আর শিরদাঁড়া তাঁকে দ্রোহের আগুনের দিকে ঠেলে দেয়, এখানেই তাঁর কবিসত্ত্বার সার্থকতা। এমন কতো প্রতিবাদী প্রাণ হারিয়ে গেল - ভাবলে চোখ জ্বালা করে। জুলাই আর জুলুমের ভয়াবহ সেই অতীত বইটিতে অবধারিতভাবে এসেছে কবিতার আড়ালে। রোমান্টিক কবিতা রয়েছে প্রচুর। আমার বিশ্বাস, এই পঙক্তিগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে সময়ের সাথে। কোনোটি প্রেয়সীর বর্ণনা দিতে দিতে পৌঁছে গেছে আরশে আজিম অধীশ্বরের কাছে প্রার্থনার মিনতি হয়ে, আবার কোথাও নিরেট বিরহ। কবিতা পড়ার অভ্যাস না থাকলেও এই বই পড়তে আপনার ভালো লাগবে। ছন্দের শেকলে তিনি বুনেছেন স্বপ্ন, নিরাশা, আনন্দ আর স্মৃতির সনির্বন্ধ শিল্পকর্ম। কবিতার শব্দশৈলীর ব্যাপারে তাঁকে শুচিবায়ুগ্রস্ত বলা যায়, প্রত্যেকটি কবিতা সলিড ও এক্যুরেট। প্রায় পাঁচ বছর ধরে গড়ে তোলা বাগান থেকে সেরা ফুলগুলো বেছে নিয়েই যেন বইটি সাজিয়ে তুলেছেন তিনি। সুতরাং, এই কাব্যগ্রন্থ আমার চোখে দশে দশ - আমি সুবিচার করেছি কি না তা না হয় আপনারাই পাঠ করে বিবেচনা করুন!"

Mobashshir Ahmed

Mobashshir Ahmed , Feb 13, 2025

★ ★ ★ ★ ★

"💖💖"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
নতুন ঝড়
একটু পড়ে দেখুন
নতুন ঝড় মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
অচিনকাব্য
একটু পড়ে দেখুন
অচিনকাব্য মুহিব খান
(2)
TK. 140 -40% OFF
TK. 84
আমার গান - প্রথম পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - প্রথম পর্ব মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
আমার গান - দ্বিতীয় পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - দ্বিতীয় পর্ব মুহিব খান
(3)
TK. 200 -40% OFF
TK. 120
বিমুগ্ধ সন্ধ্যার গান
একটু পড়ে দেখুন
বিমুগ্ধ সন্ধ্যার গান কামাল আহসান
(1)
TK. 190 -48% OFF
TK. 99

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বর্ষাদ্রোহকাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বর্ষাদ্রোহকাল পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।