১ম প্রকাশ, ২০২১
বৃষ্টিমহল - ৩
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বৃষ্টিমহল - ৩ |
| Author | ওয়াসিকা নুযহাত |
| Publisher | বর্ষাদুপুর |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 512 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.73 Kg |
| ISBN | 9789849526568 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
24 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Jolly , Dec 15, 2021
"খুব খুব খুব সুন্দর তিনটি উপন্যাস। যেমন চমৎকার গল্প, তেমন অসাধারণ লেখনী। কখনো সম্পর্কগুলোর টানাপোড়নে কষ্ট লাগছিল, আবার কখনো সম্পর্কগুলোতে স্বার্থপরতা দেখে রাগ হচ্ছিল। কিন্তু সবচেয়ে ভালো লাগাটা ছিল নির্মল বন্ধুত্ব যা পাওয়ার জন্য সত্যি ভাগ্য করে আসতে হয়। সব কিছু এত সুন্দর ভাবে বর্ণনা করা যে প্রতিটা মনোভাব, প্রতিটা পরিবেশ গভীরভাবে উপলব্ধি করা যায়। পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেক ভালোবাসা আর শুভকামনা লেখিকার জন্য। ❤️"
Nimki , Apr 16, 2021
"💙💙💙💙"
Ahamed Sahil , Apr 15, 2021
"জীবনের ১ম রিভিউ। 🥰🥰🥰 বই -বৃষ্টিমহল ৩ লেখিকা -ওয়াসিকা নুযহাত প্রকাশন- বর্ষাদুপুর যদিও রিভিউটা বৃষ্টিমহল ৩ নিয়ে তাও ১ ও ২ এর কিছু আলোচনা রাখা যায়। কারণ তিনটা বই একটি অন্যটির সাথে মিশে আছে। প্লট : খুবই দারুণ প্লট সাজানো হয়েছে। ছয়টি ছেলে মেয়ের তাদের বন্ধুত্বের গল্প। যেই বন্ধুত্ব এগিয়ে চলতে থাকে হাসি, কান্না, রাগ,অভিমান, খুনসুটির উপর। যেই বন্ধুত্বে তারা পরস্পর ওয়াদা করে এই বন্ধুত্ব কখনো তারা ভাঙ্গবে না। আসলেই কি তা সম্ভব?? জানতে হলে বইটি পড়তে হবে।🥰🥰🥰 ভালোলাগা: বইটি আমি যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। কোনো রকমের বাড়তি কথা নেই। সবই উপযুক্ত সময়ে হয়েছে বলে আমার মনে হয়েছে। তবে ওয়াসিকা আপুর এই ব্যাপারটা সত্যিই প্রশংসনীয় যে, কাহিনী বড় করার জন্য তিনি অহেতুক কোনো রকমের ফ্লাশব্যাক আনেন নি, বরং কাহিনীটা কে সুন্দর মতো এগিয়ে নিয়ে গেছেন। লেখক বা লেখিকার সার্থকতা তখন, যখন মনে হয় আসলে ঘটনাটা এভাবেই হওয়া উচিৎ ছিলো। আমারও তাই মনে হয়েছে (কিছু জায়গা ছাড়া)। ১ ও ২ সুন্দর ভাবে কাহিনী এগিয়ে যাচ্ছিলো তবে ৩ নং খন্ডে এক প্রবল ঝড় আসে,যার সূচনা অবশ্য ২য় খন্ডের মাঝামাঝি শুরু হয়েছিল। আসলে কি ছিলো সেই ঝড়???। মোটকথা তিনটি বই বিশেষ করে ৩য় টি খুবই দারুণ ছিলো🥰🥰😍😍। ওয়াসিকা আপুর ভাষা শৈলী আসলেই মুগ্ধকর। সমালোচনা: সাহিত্যের বিচারে পড়িনি, তাই তেমন কোনো সমালোচনাও ধরা পড়ে নি। তবে ৩ নং খন্ডের শেষে সামিকে করা ইমেইলে অমৃতা যা লিখেছে, তা নিজের জায়গা বোঝানোর জন্য করেছে এটা ঠিক আছে। তবে এখানে কিছু কথা আছে আমার মনে হয় এগুলো না থাকলেও তেমন সমস্যা হতো না। মানুষ পরকীয়া করে এটা সাধারণ ব্যাপার। সাধারণ এইজন্য বললাম কারণ অনেকের বইয়ে পরকীয়া ছিলো।যেমন রবি ঠাকুর, শরৎচন্দ্র এর কিছু উপন্যাসে। তবে এখানে এই ধরনের কিছু কথা আমার মনে হয় থাকা উচিৎ ছিলো না। যেমন তাদের মাঝের শূন্যতাটা আমি বুঝতে পেরেছি। তিনি আমারই ছিলেন তাই অন্য পুরুষ আসে নি আমার জীবনে ইত্যাদি( রাশেদ সম্পর্কে অমৃতার কথা)। এই ক্ষেত্রে লেখিকার জন্য একটা বড় challenge হয়ে যায় এর ending নিয়ে। কারণ বাস্তব সম্মত Ending টানতে গেলে তা দুই ভাগ হয়ে যাবে এবং অমৃতা কে যে কোন একদিক বেছে নিতে হবে। হয়তো ভালোবাসা নয়তো বন্ধুত্ব। (এটা আমার একান্ত নিজের বিবেচনা) দয়া করে কেউ ভাববেন না আমি পরকীয়া প্রোমোট করছি। আমি শুধু একটা consequences দেখালাম। চরিত্র : তেমন কিছু বলার নাই চরিত্র নিয়ে। সবাইকেই সবজায়গায় মোটামুটি focus করা হয়েছে। আমার কাছে সবচেয়ে দারুণ চরিত্র ছিলো অমৃতা আর রাশেদ🥰। উপসংহার : এতটুকুই বলবো যে বইটা আমি অনেক বেশি উপভোগ করেছি। আপনারা যারা পড়েন নি পড়তে পারেন। আশা করি ভালো লাগবে। ১০ এ যদি রেটিং এর কথা আসে আমি দিবো ৯/১০ ধন্যবাদ।"
SOHEL AHMED , Mar 23, 2021
"পাঠ প্রতিক্রিয়া : বৃষ্টিমহল৩ ওয়াসিকা নুযহাত প্রকাশনী :বর্ষাদুপুর প্রচ্ছদ মূল্য :৬৮০৳ পৃষ্ঠা সংখ্যা :৫১২ প্রচ্ছদ : মাহামুদুল হাসান আসিফ। ভালোলাগা ভালোবাসার একটা সিরিজ "বৃষ্টিমহল "।কিছু সম্পর্ক জন্মসূত্রে রক্তের, কিছু সম্পর্ক হৃদয়ের আর কিছু সম্পর্ক সব কিছু ছাপিয়ে হয়ে যায় আত্মার। তেমনি এক সম্পর্কের নাম বন্ধুত্ব। "আত্মাই শ্বাশত ", কিছু সম্পর্কের রং এক সময় ফিকে হলেও সত্যিকারের বন্ধুত্বের রংটা অম্লান থাকে আজীবন ।বন্ধুত্বের এক নব রূপ চিত্রিত হয়েছে এই সিরিজে। যা ভালোলাগা ভালোবাসায় আপ্লুত করে, মুগ্ধতা ছড়ায়। চমৎকার শব্দচয়ন, অনন্য সাধারণ বর্ণনাভঙ্গী, গভীর জীবনবোধ, গল্পকথন, নিখুঁত চরিত্র চিত্রন সব মিলিয়ে সুখপাঠ্য উপভোগ্য এক সৃষ্টি "বৃষ্টিমহল "। পারিপার্শ্বিক পরিবেশ, চরিত্র গুলোর অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তি মনের অনুভূতি এতো নিখুঁত ভাবে বর্ণিত হয়েছে, মনে হচ্ছিলো যেন একদম জীবন্ত চোখের সামনে ভাসছে।প্রত্যেকটা চরিত্রের স্বকীয়তা বজায় রেখে নিখুঁত ভাবে চিত্রিত চরিত্র গুলোর সাথে খুব সহজেই একাত্ম হওয়া যায়। তাইতো বৃষ্টিমহলের স্বপ্নটা আজ শুধু বন্ধুদেরই না পাঠকরাও হৃদয়ে ধারণ করে। অভিজিৎ বাবু তার অপরিসীম ধৈর্য্য আর ভালোবাসার প্রতিদান পেয়েছে, বিভাও নতুন জীবনে সুখেই আছে। ছন্নছাড়া আকাশ একটু একটু করে পরিবারিক পরিমন্ডলে মায়ার বাঁধনে জড়াচ্ছে। উদ্ভট সব কর্মকান্ড, হাসি ঠাট্টায় আসর জমিয়ে রাখা রুদ্র আমেরিকান ডিগ্রিতে জীবনে সফলতার আর এক ধাপ এগিয়ে যাবে। হৃদি তার স্বপ্নের টোনাটুনির সংসার না পেলেও রাজপ্রাসাদে সামির সাথে দুষ্ট মিষ্টি খুঁনসুটি আর ভালোবাসায় সুখের ভেলায় ভাসবে। কিন্তু অমৃতা.... ছয় বন্ধুর মধ্যে সব চেয়ে উজ্জ্বল নক্ষত্র, সে কি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে। তার আবেগ অনুভূতি হৃদয় নিংড়ানো ভালোবাসার মূল্য কি সে পাবে?নাকি তার বাকি জীবনটা ভালোবাসাহীন একাকী নিঃসঙ্গ কাটবে। ভালোবাসার মূল্য পেতে গিয়ে যদি আবার বন্ধু হারায়, আর তার স্বপ্নের "বৃষ্টিমহল" যা বাকি বন্ধুরাও নিজের করে নিয়েছে পূর্ণতা পাবে কি? বাস্তবায়ন হবে কি সে স্বপ্নের, নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? অর্থ বিত্ত বৈভব সম্মান মর্যাদা খ্যাতির শীর্ষে থাকলেও রাশেদুল হককে আমি অসহায় বলবো। এই চরিত্র টা আলাদা ভাবে মন ছুঁয়েছে ।এতো ভিড়ের মাঝেও যে নিঃসঙ্গ, এতো সুহৃদ থাকতেও যে ভালোবাসাহীন,এতো পাওয়ার মাঝেও যে অপূর্ন, সবার সহায় হয়েও যে নিজের ভালোবাসা টুকু প্রাপ্য সুখটুকু সামর্থ থাকা সত্বেও সমাজ পরিবার দায়িত্বের চাপে বুঝে নিতে অপারগ অসহায় এর চেয়ে অসহায়ত্ব আর কি আছে। কিছু উল্লেখযোগ্য উক্তি ঃ ৷৷ শরীর সঙ্গর চাইতে মনের সঙ্গ ঢের উত্তম। আত্মাই শ্বাশত! দেহের মৃত্যু সম্ভব কিন্তু আত্মার মৃত্যু সম্ভব না । ৷৷ ধবধবে সাদা জল রঙের ওপর ফোঁটায় ফোঁটায় লাল রং মেশালে ঠিক যেমন করে সাদা রঙের মাঝে লাল রং একটু একটু করে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনিভাবে ওদের বন্ধুত্বের সফেদ বর্ণ সম্পর্কের মাঝে ফোঁটায় ফোঁটায় প্রণয়ের অরুন বরণ রংটা মিশছিল, খুব ধীরেধীরে। ভারি সুমধুর আর মনোরম এই সম্পর্ক বদলের রঙের খেলা! ৷৷ কিছু ঘটনা মনে থাকে, জমা থাকে আজীবন বুকের তাকের গোপন ড্রয়ারে । পড়ার সময় অনুভূতির নাগরদোলায় দুলছিলাম যেন, কখনো হেসেছি, কখনো বিষন্নতায় ছেয়েছে মন, কখনো উৎকণ্ঠায় শাসরুদ্ধ বাকরুদ্ধ, শেষে 'থ 'হয়ে বসে ছিলাম। লেখিকার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে উপন্যাসের শেষটা টানা। যদিও বেশ আশাবাদী একটা সুন্দর সফল পরিসমাপ্তির। সে বিশ্বাস এবং ভরসায় "বৃষ্টিমহল ৪" এর জন্য দিন গুনছি।"
Firose Afrin ponny , Mar 14, 2021
"চরম অধৈর্য মানুষ হয়েও শ্বাসরুদ্ধকর অবস্থায় বৃষ্টিমহল ৩ শেষ করলাম।এবং বলতে বাধ্য হচ্ছি যে,লেখিকা হিসেবে ওয়াসিকা আপু স্বার্থক।কখনো চরিত্রেগুলোকে খুব ভালো লেগেছে,কখনো তাদের প্রতি হালকা অভিমান হয়েছে।অনুভূতির এই জাতা কলে হারিয়ে গেছি বারবার।কখনো খুব উৎকণ্ঠা,কখনো মায়া,কখনো রাগও হয়েছে।বন্ধুত্বের টানাপোড়েনে মনে মেঘও জমেছে।আবার খানিক বাদেই সব উড়ে গিয়েছে। মানুষের মনের মাঝে যে লেখক এতো গুলো অনুভূতি জাগাতে পারেন,নিঃসন্দেহে তিনি স্বার্থক। অপেক্ষায় আছি ৪র্থ খণ্ডের। অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইলো প্রিয় লেখিকার জন্যে ❤️🖤"
Salma Sajmin , Mar 12, 2021
"'বৃষ্টিমহল ৩' ওয়াসিকা নুযহাত 'বৃষ্টিমহল' সিরিজের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। সমসাময়িক লেখক ওয়াসিকা নুযহাতের এক বর্ণিল সৃষ্টি 'বৃষ্টিমহল' সিরিজ। ১ম খন্ড থেকেই পাঠকমহলে সমাদৃত। ফলশ্রুতিতে একে একে প্রকাশিত হয় ২য় ও ৩য় খন্ড। যারা শুরু থেকেই বৃষ্টিমহলের পাঠক তাদের নিশ্চয়ই জানা আছে উপন্যাসের চরিত্র, প্রেক্ষাপট এবং উপস্থাপিত বিষয়ে। অমৃতা, হৃদি, সামি,রূদ্র,আকাশ,বিভা এই ছয় যুবক-যুবতীর বন্ধুত্বের দৃঢ় বন্ধন,পারিবারিক ও মনস্তাত্ত্বিক দর্শনসহ নানাবিদ সংকটময় মুহূর্তও পরম্পরায় সামনে আসে। উন্মোচিত হয় চেতন-অবচেতন মনের দুর্দমনীয় কিছু রূপ। পূর্বের খন্ডগুলো পড়া থাকলে উপন্যাসের চরিত্রের ভাব-গভীরতা অনুধাবন করা আছে নিশ্চয়ই (?) তাই এখানে চরিত্রকথন তুলে ধরা অমূলক। উল্লেখযোগ্যভাবে বলতে গেলে বলতে হবে এই খন্ডে চরিত্রসমূহের পরিব্যাপ্তি সম্পর্কে। সামি পেয়েছে ডুয়ার্সের সেই মাঘী শীত সন্ধ্যেবেলার অপার্থিব স্বর্গ পরীকে। সূচনা হয় সামি-হৃদির ইচ্ছে জীবনের। দায়িত্ব, মানিয়ে নেওয়া সংসারজীবনের একেকটা দ্বার। স্বল্পভাষী অভিজিৎ আর চঞ্চলা বিভাবরী নিত্য চিনছে নিজেদের। বিশ্বাস, ভরসা আর মানসিক শান্তি বন্ধন গড়নের ভিত্তি। যেটা এই যুগলের মেলবন্ধনে শক্ত রেখা টানে। রূদ্রের স্কলারশিপে দেশের বাইরে চলে যাওয়া,আকাশের পরিবারের প্রতি কোমল টান নিজ নিজ জীবনে স্থায়ী হবার তাগিদ দিচ্ছে। আর অমৃতা? কোর্ট রুম কাঁপানো, স্পষ্টবাদী,সাহসী,বুদ্ধিমতী,দারুণ স্মার্ট মেয়েটির কী হবে? সে যে চলছে স্রোতের বিপরীতে! যার অনুভূতির দাঁড়ের সূত্রপাত 'বৃষ্টিমহল ২' এ। লেখকের লেখনীর ব্যতিক্রমের শুরুটা এখান থেকেই শুরু। "পৃথিবীতে বুঝি সব সম্পর্কের নাম হয় না। সমাজের তৈরি বাঁধাধরা সম্পর্কগুলোর বাইরেও আরো অনেক রকম সম্পর্ক আছে।"---এমনই অবিদিত সম্পর্কে আচ্ছন্ন অমৃতা-রাশেদ। চেতন আর অবচেতনার মাঝে মাঝে দোলা দিয়ে যায় তাদের ভিতরকার সুপ্ত অনুভূতির কিন্তু সমাজ-বাস্তবতা কখনো কখনো প্রশ্নবিদ্ধ করে তোলে! মানসিক শান্তি সব শান্তির উর্ধ্বে। পৃথিবীতে সেই মানুষটি সবথেকে বেশি অসহায় যিনি জীবনে সকল কিছু অর্জন করে দু'হাত ভরে ফেললেও পাননি মানসিক শান্তি। নিজের জন্য পাননি দুমুঠো প্রশান্তিময় সুখ। এখানে আমি রাশেদকে রাখবো তেমনই মানসিক শান্তিহীন শূন্যের কোঠায়। সাতাশ বছরের সংসারজীবনে নিষ্ঠার সাথে স্ত্রী-পুত্রের সকল দায়িত্ব পালন করেছেন। মনের মিল না থাকা সত্ত্বেও নির্বিকার থেকেছেন,আবদার পূরণে পিছপা হননি। কিন্তু বিধাতা তাকে তো শূন্যের কোঠায় রাখবেন না,তাইতো পরিচয় করিয়ে দিয়েছেন আরাধ্য কিছু অনুভূতির সাথে। তবে তা চরম অসময়ে! জীবন সায়াহ্নে এসে এমন ঘোর অনুভূতির দুর্বিপাকে তার জীবনে আসে চরম বিপর্যয়। দ্বিধা কাটিয়ে কোনটি বেছে নিবেন তিনি? সংসার নাকি আরাধ্য অনুভূতির? ▪️পাঠ বিশ্লেষণ: সাহিত্যের প্রধান অবলম্বন ভাবের বিষয়। যা গড়ে ওঠে মানব-হৃদয়,মানব-চরিত্র এবং বাইরের প্রকৃতিকে আশ্রয় করে। এসব উপাদান লেখকের মনের ভাব জাগিয়ে তোলে যার সার্থকতা আসে পাঠকের হৃদয়ে তা সঞ্চারের মাধ্যমে। প্রকৃতি পাগল লেখক বিভূতিভূষণ যেমন গভীর মমতা দিয়ে তাঁর সৃষ্ট রচনার চরিত্রগুলোকে আঁকেন যা সব পাঠককে চুম্বকের মতো টানে এবং মুগ্ধ করে,তৃপ্ত করে। তেমনি সমকালীন লেখক ওয়াসিকা নুযহাতের রচনার বৈচিত্র্যপূর্ণ চরিত্রের অসাধারণ ব্যাপ্তি আর ভাষাগত মাধুর্যতা বর্তমান পাঠকসমাজকে মুগ্ধ করতে বাধ্য। বৃহৎ কলেবরের 'বৃষ্টিমহল' সিরিজের প্রতিটি চরিত্র শুরু থেকেই নিজ নিজ স্বকীয়তা বজায় রেখেছে। কোথাও খাপছাড়া মনে হয়নি। উপমা,উৎপ্রেক্ষা, চিত্রকল্প কেমন যেনো আবেশ ছড়িয়ে দেয়।কাহিনী ধারাবাহিকতায় অনুভূতির তারে বেজেছে নানান সুর। ৫১১ পৃষ্ঠার 'বৃষ্টিমহল ৩' উপন্যাসে আমি ফোকাস করবো অমৃতা-রাশেদের অসম সম্পর্কের উপর। যেটা আপাতদৃষ্টিতে সমাজবিরুদ্ধ, বিবেকবর্জিতও অনেকের মতে।রাশেদ,যে কিনা সামির বাবা,ছেলের বন্ধুর সাথে সম্পর্কে জড়ানো প্রতিটা পাঠকেরই দৃষ্টিকটু। বিবেকবোধ থেকে চিন্তা করলে এখানে দোষটা কার? বাংলা সাহিত্যে পরকীয়া বহু প্রাচীন বিষয়,যা বিখ্যাত উপন্যাসগুলোতেও দেখা গিয়েছে। অমৃতা-রাশেদের পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি কিংবা মনোদৈহিক চিন্তার মিলের কারণে সম্পর্কটাকে পরকীয়ার আওতায় রেখেছিলাম শুরুতে। কিন্তু দক্ষ উপস্থাপনশৈলীর দরুন পড়াকালীন নানান সময়ে দ্বিধায় ভুগেছি অমৃতা-রাশেদকে নিয়ে। লেখক এই দুজনের মনস্তাত্ত্বিক দর্শন এতো সূক্ষ্মভাবে তুলে ধরেছেন যেটা পরবর্তীতে পরকীয়া মানতে নারাজ আমি। অবচেতন মনেই ওদের সম্পর্কটাকে স্নিগ্ধ আর নির্মল ঠেকেছে,মনে হয়েছে 'এটা হবার-ই ছিলো'। এখন কী বলবেন আমায়? পরকীয়াকে সাপোর্ট করছি নাকি বিবেকবর্জিত হয়েছি? কোনোটাই না। প্রতিটা পাঠকের উচিত প্রাপ্তমনস্কের অধিকারী হয়ে চিন্তা করা। তবেই আমার ধারণার সাথে একাত্ম হতে পারবেন আশা করি। ****আর যারা ইতোমধ্যে উপন্যাসটি পড়েছেন, এ অংশের উপর আপনার মতামত জানাবেন, হোক পক্ষে বা বিপক্ষে। একদিক দিয়ে দেখলে রোমেলা তার অবস্থানে সঠিক, কোনো স্ত্রী-ই চাইবে না স্বামীর অন্য নারীর প্রতি অনুভূতি থাকতে। তবে সবকিছুতে রোমেলার পূর্ব উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং তার ভাগ্য দায়ী। আবার ছেলে হিসেবে সামিও সঠিক। বাবা-মায়ের সম্পর্কের ছন্দপতন সন্তানের মানসিক বিষন্নতা এবং আগ্রাসী মনোভাবের জন্ম দেয়। যেটা সামির মাঝে দেখা গিয়েছে। তাইতো হিতাহিতবোধ হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললো। সামনের পরিস্থিতি কোনদিকে মোড় নিবে তা দেখার অপেক্ষায় আছি। ▪️উপন্যাসটিতে রয়েছে প্রকৃতির মনোরম বর্ণনা। লেখক নান্দনিকভাবে তুলে ধরেছেন প্রকৃতির নানা রূপ-লাবণ্য। উল্লেখ্য, "মেঘের বাড়ি বোধহয় একেই বলে। গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের দল পায়রার মতো উড়ছে চিম্বুক পাহাড়ের বুকে। ফিরোজা আকাশে চিকচিক করছে শেষ দুপুরের রুপো রঙের রোদ্দুর।" এরকম আরো নির্মল বিবরণ রয়েছে। ▪️বইটির প্রচ্ছদ উপন্যাসের মূল ধারাকে ধারণ করে, যা পাঠক পড়া শেষে অনুধাবন করতে পারবে। ▪️বইয়ের বাইন্ডিং ও পৃষ্ঠা চমৎকার। ফন্ট সাইজও সুবিধামতো ছিলো, ফলে পড়তে আরাম পেয়েছি। ▪️গুটিকয়েক বানান ভুল ছাড়া তেমন ভুল- ত্রুটি চোখে পড়েনি।পরবর্তী মুদ্রণে ভুলগুলো আশা করি থাকবে না। অবশেষে বলতে চাই,আধুনিক সাহিত্যমনস্ক পাঠকের জন্য তৃপ্তময় উপন্যাস 'বৃষ্টিমহল' সিরিজ। জীবনবোধ, দেশপ্রেম, বন্ধুত্ব,ভালোবাসা,মানসিক দ্বন্দ্ব প্রভৃতির বুননে 'বৃষ্টিমহল' পাঠকের নিকট সুখপাঠ্য বলে আমি মনে করি। লেখকের জন্য শুভ কামনা এবং অপেক্ষা পরবর্তী খন্ডের জন্য।।"
Mahbuba Dipa , Mar 12, 2021
"লেখিকা ওয়াসিকা নুযহাতের এক অনবদ্য সৃষ্টি বৃষ্টিমহল। ছয় বন্ধুর গল্প, তাদের জীবনের হাসি, কান্না, সুখ দুঃখের উপাখ্যান। আমি ভীষণ ভাবে বন্ধু পাগল মানুষ। তবে বন্ধুত্বের গল্প বলে নয়, লেখিকার অসাধারণ লেখনীর কারণেই বৃষ্টি মহল পড়া। বৃষ্টি মহল ১, ২, ৩ পড়ে, এখন ৪ এর অপেক্ষা। শুভকামনা রইলো লেখিকা ও বৃষ্টি মহলের সব বন্ধুদের জন্য।"
Rukaiya Sultana Meghla , Mar 11, 2021
"বৃষ্টিমহল ৩ উপন্যাস নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয়,#বন্ধুত্বের জয় হোক। বৃষ্টিমহল সিরিজ টা আসলে বন্ধু পাগল মানুষ দের অনেক টানে। ওয়াসিকা নুযহাত আপু এই উপন্যাসে বন্ধুত্ব কে এমনভাবে ফুটিয়েছেন যা সবাই নিজেদের নিজস্ব বন্ধুত্বের অভিজ্ঞতা করে উপলদ্ধি করতে পারে।এতটাই জীবন্ত আর বাস্তবিক সেই লিখা।এখানে সব আছে বন্ধুদের হাসি, কান্না,মজা,লাইফ এর ক্রাইসিস সব।এক কথায় অসাধারণ একটি উপন্যাস।"
Sakib , Mar 9, 2021
"#বৃষ্টিমহল_৩ #রিভিউ ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ বৃষ্টিমহল ৩ •লেখকঃ ওয়াসিকা নুযহাত •ধরনঃ সামাজিক •প্রকাশনীঃ বর্ষাদুপুর •প্রচ্ছদঃ মাহামুদুল হাসান আসিফ •মুদ্রিত মূল্যঃ ৬৮০ •পৃষ্ঠা সংখ্যাঃ ৫১২ •প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০২১ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ ইদানিং আমার যেন কি হয়েছে । কোনো একটা উপন্যাস পড়লাম । সাথে সাথেই অনুভূতিরা ঝাপটে ধরে একটা পাঠপ্রতিক্রিয়া লিখতেই হবে । কেমন লাগলো বুঝতেই হবে । হালকা পাতলা বুঝাতেও হবে । ♦পারিপার্শ্বিক দিকঃ এত দীর্ঘ কলেবরের বই বৃষ্টিমহল ৩ । ৫১২ পৃষ্ঠার বই । সময়ও লাগলো তেমন । প্রায় সকাল থেকে শুরু করা বইটা শেষ করতে করতে সময়ের দিকে চোখ পড়তেই খেয়াল হলো সময়টা প্রায় রাত ৯টার ছুঁই ছুঁই । অথচ হালকা কাজ ছাড়া একনাগাড়েই পড়ে গেছি বইটা । ♦চরিত্র বিশ্লেষণঃ •বিভা-অভিজিৎঃ বিভা অভিজিৎ এর উপস্থিতি এই উপন্যাসে কম ছিল হালকা, তাও জানি না কেনো এই জুটিটাকেই আমার ভালো লাগে খুব । কেমন শান্ত আবার নির্জন, বিভার পাগলামি সাথে অভিজিৎ এর নিখাদ ভালোমানুষী সব মিলিয়ে ওদের জুটিটাই আমার ভালো লাগে খুব । •হৃদি-সামিঃ কথায় আছে না মেড ফর ইচ আদার । এই জুটিটাকে দেখে আমার সর্বপ্রথম সেটাই মনে হয়েছে । সামির মেজাজ, অল্পতেই বিগড়ে যাওয়া স্বভাবের বিপরীতে একটু হলেই কেঁদে ভাসিয়ে দেওয়া হৃদি মেয়েটা বড্ড ইমোশনাল । বড্ড সরল সোজা । এই জুটিটাকে তাই বর্তমান পরিস্থিতিতে ভালো লাগছে খুব । জানি না পরের সিকুয়েলে কি হবে! তাও আপাতত ভালো লাগছে খুব । •আকাশঃ পুরো বন্ধুমহলে যাকে একটু হলেও ম্যাচিউর লেগেছে সে আকাশ । তাও একা হলেই ছেলেটার মধ্যে কত একাকীত্ব বোধ । তাও নিজের পরিচয়ের জন্য ছেলেটার বড্ড আত্মসম্মান । •রুদ্রঃ রুদ্র বড্ড মনভোলা, আমুদে স্বভাবের একজন । এই ভোজনরসিক ছেলেটা সহজেই পরিবেশটার গুমোট ভাবকে এক নিমিষেই বদলে সৌন্দর্যময় করে দিতে পারে । যা খুবই প্রশংসনীয় । পরিশেষে, •মনীষা+তারাঃ এই চরিত্র দুইটি উপন্যাসে বাড়তি মুগ্ধতা কাজ করেছে । মনীষার হাস্যোজ্জ্বল কথা, তারার বিষণ্ণ রাগী চাহনি উপন্যাসে সত্যিই আলাদা মুহূর্ত এনে দিয়েছে । ♦প্রিয় চরিত্রঃ এটা নিয়ে আমি যে কি পরিমাণ চিন্তিত ছিলাম । তা আমিই বুঝতে পারছি । বৃষ্টিমহল পড়ে আমার প্রিয় চরিত্র তখন লেগেছিল বিভাকে । বৃষ্টিমহল ২ পড়ে হুট করে বিভার সাথে সাথে হৃদিও যোগ দিয়ে ফেললো । অথচ বৃষ্টিমহল ৩ পড়ার পরে পুরোটাই পাল্টে গেল । আকাশ প্রিয় চরিত্র হয়ে গেল । ঝুমকিকে ওই মুহূর্তে স্বীকার না করেও মৌনসম্মতি দেওয়ার মুহূর্ত থেকে প্রিয় হয়ে গেল । ♦বিঃদ্রঃ আমার অবশ্যই অমৃতা আর রাশেদ আঙ্কেলকে নিয়ে কিছু বলার নেই । আসলে কিছু মাথাতেও আসেনি বলার মতো । যাহোক এদের অংশের মধ্যে চিঠিগুলো সুন্দর ছিল । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √পাঠপ্রতিক্রিয়া আমি মূলত পুরোটা সর্বসাকুল্যে বলে থাকি । ওয়াসিকা নুযহাত আপুর বই হিসেবে সংগ্রহের তালিকায় এটা আমার ৬ষ্ঠ বই ছিল । আর পড়া হিসেবে এটা ৫ম । আমি যখন অক্টোবর রেইন পড়েছিলাম গতবছর, পুরো মুগ্ধতা নিয়ে পড়েছিলাম । এই উপন্যাসটি কিনেছিলাম তিনজনের জন্য । তাদেরকে ধন্যবাদ জানাই । যাহোক যা বলছিলাম, বৃষ্টিমহল পড়েছিলাম যখন তাও প্রায় কয়েক মাস হয়ে গেছে । ওই প্লটটা আমার মারাত্মক ভালো লেগে গেল । খুব । তারপর এই তো দিন ২/৩ হবে, বৃষ্টিমহল ২ পড়লাম । আজকে পড়লাম বৃষ্টিমহল ৩ । আমি সাধারণত একনাগাড়ে বই পড়ি সবটা সময় । কেনো জানি না থ্রিলার জনরার উপন্যাস দিয়ে পাঠক জীবন শুরু করার কারণে আমার একনাগাড়েই পড়তে হয় । তাহলেই তৃপ্তিটা পাই । সেই তৃপ্তিটা আমি এটা পড়েও পেয়েছি । কখনো আটকে যাইনি । মনে হয়নি একটু পরে না হয় বাকিটা পড়বো । তা হয়নি । লেখকের বাক্য গঠন, আর শব্দচয়ন সবথেকে মুগ্ধ করেছে আমাকে । √আসলে উপন্যাস তো তৈরি হয় মানব জীবন থেকেই । মানুষের জীবনের প্রতিটি অলিগলিই তুলে ধরা হয় । হয়তোবা প্লটটা সামাজিক জীবনে এরকম অহরহই ঘটে বলে ঠিকই আছে । তাও সত্যিকারের জীবনে পরিণতি কিংবা কোনো সাফল্যসূচক ফলাফল আনুক বা না আনুক, অন্তত পাঠকরা চাইবে উপন্যাসে একটা ফলাফল আসুক । শত শত কষ্ট থাকলেও উপন্যাসের জীবনের উপসংহারটা ভালো হোক । সুন্দর হোক । আশা করি সেটাই হবে । অপেক্ষায় থাকা গেল পরের বইটির । ♦উপসংহারে যাওয়ার আগে একটা কথাই বলবো । এটা আমার বাড্ডে গিফট ছিল । যারা দিয়েছে তাদের জন্য ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা রইলো । অথচ বাড্ডে আসতে কত কত দেরি, কিন্তু বই পড়া শেষ হয়ে গেল । বই গিফট পেতে সত্যিই ভালো লেগেছে । ♦উপসংহারঃ পুরোদমে পাঠপ্রতিক্রিয়া দেওয়ার সংখ্যা যদি করা হয় তাহলে এটা ছিল নম্বর তিন । হয়তোবা কাঁচা, হয়তোবা সঠিক বাক্য ব্যবহার করতে পারিনি । কিন্তু তাও অনুভূতিটা আপাতত ঠিকভাবেই প্রকাশ করতে পেরেছি বলে আমার মনে হয়েছে । সাথে সাথেই অনুভূতির মাধ্যমে, কিবোর্ড এর টাচে পাঠপ্রতিক্রিয়া দেওয়ার অভ্যাসে এটাও দেওয়া হয়ে গেল । হালকা পাতলা ভুল হতে পারে । তা আশা করি ভবিষ্যতে আর থাকবে না । বৃষ্টিমহল এর পরের সিকুয়েল এর অপেক্ষায় রইলাম । শুভকামনা রইলো ।"
Rehman Sadhin , Mar 1, 2021
"😍😘😘😘😘"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বৃষ্টিমহল - ৩" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: