হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বৃশ্চিক - পিয়া সরকার এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বৃশ্চিক

6 Ratings | 3 Reviews
TK. 279 TK. 350 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

পশ্চিমবঙ্গের একটি গঞ্জ শহর নবগ্রামে খুন হয়ে যায় মৌপিয়া হালদার। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা মণিরঞ্জন হালদারের কনিষ্ঠ কন্যা মৌপিয়ার খুন একটি বিশেষ কারণে ভ্রু...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

পশ্চিমবঙ্গের একটি গঞ্জ শহর নবগ্রামে খুন হয়ে যায় মৌপিয়া হালদার। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা মণিরঞ্জন হালদারের কনিষ্ঠ কন্যা মৌপিয়ার খুন একটি বিশেষ কারণে ভ্রু কুঁচকে দেয় প্রশাসনে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বৃশ্চিক
Author পিয়া সরকার
Publisher বুক স্ট্রিট
Edition ১ম প্রকাশ ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 136
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.28 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.17

6 Ratings and 3 Reviews

★★★★★
1
★★★★☆
5
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Rafia Rahman

Rafia Rahman , Mar 17, 2025

★ ★ ★ ★ ★

"কোনো সম্পর্কের মূল ভিত্তি কী বলুন তো... ভালোবাসা? না হয়নি। উত্তরটা হবে ❝বিশ্বাস❞। বিশ্বাস যে সম্পর্কে থাকে না তা বেশিদিন টিকেও না আবার কোনোরকমে চললেও ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। কিন্তু এই কোনোরকমে বা জোর করে সম্পর্ক টেকানোর ফলাফল অনেকসময় এতোটাই বিভৎস হয়ে যায় যে শেষে নিজেকেই দোষ দেওয়া লাগে কেন এমনটা করতে গেলাম! কিন্তু নিজের দোষে যখন অন্যরা ভুক্তভোগী হয় তখন? নবগ্রামের রুলিং পার্টির মেম্বার মণিরঞ্জন হালদার এলাকার একজন নামি-দামি মানুষ। এককালে রেল স্টেশনের ম্যানেজারও ছিলেন। সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন ছোট মেয়ের নির্মম হত্যা রহস্যের কারণে। এলাকায় সেরা মেধাবী ছিল মৌপিয়া হালদার। শুধু একাডেমিক না বরং বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ছিল দারুণ দক্ষ। এমন একটা মেয়ের মৃত্যুর ফরেনসিক রিপোর্ট দেখে কেঁপে ওঠে গোয়েন্দা পুলিশ অফিসার দর্শনা। খুনের পর ধর্ষণ! তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ইনস্ট্রুমেন্ট দিয়ে রেপ! অন্যদিকে দর্শনা যাকে গুরু হিসেবে শ্রদ্ধা করে গণেশদা, তার ভাইয়ের ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মৌপিয়ার কেসে। হালদার পরিবারের প্রতিটি সদস্য কোনো না কোনো রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করছে। জানা যায় বেশ কিছু সময় ধরে কেউ মৌপিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মারার চেষ্টা করছিল! বিষ দেওয়া ব্যক্তি আর খুন করা ব্যক্তি কি একজনই নাকি ভিন্ন? মৌপিয়ার কেসে কাজ করতে যেয়ে আরও দুটো কেসের সন্ধান পায় দর্শনা। বহুবছর আগে রেল এক্সিডেন্টে মারা গেছে মৌপিয়ার ছোট মামা। এক্সিডেন্ট যেন মনে হয় এমনভাবেই খুন করা হয়েছে বিধানের বাবাকে। আশ্চর্যের বিষয় হলো এই দুটি কেসেই মণিরঞ্জন হালদারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল কিন্তু প্রমাণ হয়নি কিছুই। তাহলে কি কেউ প্রতিশোধ নিয়েছে মৌপিয়াকে খুন করে? ২০২২ সালের নভেম্বর মাসে বইটা পড়া শুরু করেছিলাম। কিন্তু আর শেষ করা হয়নি ব্যস্ততার কারণে। প্রায় ভুলেই বসেছিলাম। কিন্তু গুডরিডসে রেকর্ড চেক করতে যেয়ে হঠাৎ দেখি বইটার একটুখানি পড়ে রেখে দিয়েছি। নতুন করে শুরু করে দেখি আগের পড়া কিছু মনে নেই। কয়েক ঘন্টায় বইটা শেষ করে ফেললাম। কিন্তু আফসোস হচ্ছে ভেবে যে এমন দারুণ বইটা এতো দীর্ঘ সময় না পড়ে রেখে দিয়েছিলাম। শুরুতে সাধারণ একটা মার্ডার মিস্ট্রি মনে হয়েছিল। কিন্তু "বিশ্বাস" নিয়ে যে খেলা দেখানো হয়েছে... অসাধারণ। বইয়ের টুইস্ট তেমন একটা নেই বলতে গেলে। পুলিশি প্রসিডিওর ও ফরেনসিক তদন্তের দারুণ বর্ণনা করা হয়েছে। খুনি কে হতে পারে এটা অনেকটা আগেই বলে দেওয়া হলেও মাস্টারমাইন্ডকে দর্শনা কীভাবে ধরবে এটা দেখার বিষয়। ধাপে ধাপে প্রতিটা অংশ বর্ণনা করা হয়েছে। কিন্তু কোনো অপ্রয়োজনীয় আলোচনা করা হয়নি। প্রায়ই দেখা যায় প্রোটাগনিস্টকে "অসাধারণ" দেখাতে যেয়ে অবাস্তব ক্ষমতাসম্পন্ন দেখানো হয়। কিন্তু বইয়ে দর্শনা বাস্তব চরিত্র হিসেবেই ফুটে উঠেছে। প্রোটাগনিস্ট ও এন্টাগোনিস্ট দু'জনের সাইকোলজিক্যাল খেলা দারুণ জমেছে। লেখনশৈলী একদম ঝরঝরে সুন্দর সাবলীল। শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছি। পড়ার সময় শুধু একটা সমস্যা হয়েছিল আর সেটা হলো নামে। নবগ্রাম থানার ওসি "সামন্ত" ও গণেশদার সহযোগী "সুমন্ত" প্রায় কাছাকাছি নাম হওয়ার জন্য প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম একই মানুষ মনে করে। শতদলের মৃত্যু নিয়ে আরও স্পষ্টতা থাকলে ভালো হতো। পরবর্তী বইয়ের হিন্টও এই বইয়ের শেষে রয়েছে। আর এই অংশটাই বেশি চমকে দিয়েছে। দর্শনার একটা অতীত আছে যেটা এই বইয়ে অনেকটা ধোঁয়াশার মধ্যেই রাখা হয়েছে। সমাপ্তি অংশ পড়ে মনে হয়েছে রহস্যের খোলাসা পরের বইয়েই পাওয়া যাবে। বই: বৃশ্চিক লেখক: পিয়া সরকার জনরা: সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ প্রকাশনী: বুকস্ট্রিট প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২২ পৃষ্ঠা সংখ্যা: ১৩৬"

Abdullah-Al-Wasib

Abdullah-Al-Wasib , Jan 14, 2023

★ ★ ★ ★ ★

"থ্রিলার খুব বেশি পড়া হয় না, তবে থ্রিলার কোনো বই হাত নিলে শেষ না করা পর্যন্ত মাথায় অন্য কিছু প্রবেশ করে না! অসাধারণ একটা বাংলা থ্রিলার, যা বেশ আনন্দ নিয়ে পড়লাম৷ অনেকদিন মনে রাখার মতো!"

Rony

Rony , Mar 19, 2022

★ ★ ★ ★ ★

"বাস্তবসম্মত একটি বই। আমার কাছে ভালো লেগেছে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

ia this available

ঊধতধএdayalchandra barman • 16 Jul, 2024
A
Dear Customer, Sorry, the publication does not have printed copies of this book. Click ''Request for Reprint'' to get a notification via SMS/email when the book is available from the publisher. Thanks for your question.
Rafid Ahmed • 16 Jul, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বৃশ্চিক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বৃশ্চিক পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।