১ম প্রকাশ, ২০২৪
বন্দিনী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বন্দিনী |
| Author | ডাঃ সাবরিনা হুসেন মিষ্টি |
| Publisher | আহমদ পাবলিশিং হাউজ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.34 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
22 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টি
880****841 , Jun 21, 2025
"কাউকে পজেটিভ মুল্যায়নের জন্য একটি লাইনই যথেষ্ট, তবে নেগেটিভ মূল্যায়নের জন্য ভুমিকা থেকে উপসংহার কমপক্ষে তিনবার পড়া উচিত। আর এখানে দেখলাম বেশির ভাগ রিভিউয়ারদের মুখবন্ধ না পড়েই সমালোচনা করছেন, তাকে বিচার করছেন, কিন্তু তার যোগ্যতাকে নয় কেনো? আমার মুখবন্ধ পড়ার পর মনে হলো পড়া উচিত। তাই 4 star🥰"
880****356 , Jun 29, 2024
"nice book to read. very good."
jub****com , Jun 21, 2024
"the writer has no significance values"
Wasifa Noor Tamanna , Mar 31, 2024
"ভিন্ন ধরনের বই। পড়ে ভালো লেগেছে। মনে হয়েছে জেলের কোন চিত্র বাস্তবে দেখছি। অজানা অনেক কিছু জানলাম।"
Leeon Haque , Mar 30, 2024
"বইটি ভালোই লাগলো। জেলখানার আসল চিত্র এর থেকেও ভয়ংকর।"
Al- jubayer Ahmed , Mar 26, 2024
"মোস্ট ফাউল একটা বই, অতি জঘন্য, নিম্নমানের লেখা , শুধুমাত্র মানসিক বিকারগ্রস্থ রোগীরাই এমন বই পড়তে পারে ।"
880****831 , Mar 24, 2024
"বইটি খুব ভালো লেগেছে।"
sha****com , Mar 19, 2024
"এবারের বইমেলার অন্যতম আকর্ষণ ছিল "বন্দিনী"। সামাজিকভাবে লেখিকা সাবরিনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য থাকলেও সেখানে আমি যাচ্ছি না। একজন পাঠক হিসেবে আমি কোনো লেখকের সৃজনীর মূল্যায়ন করব এটাই স্বাভাবিক। ১! লেখক পরিচিতি: লেখক সাবরিনার পরিচয় হিসেবে দেখতে পাই তিনি একজন বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা(কার্ডিয়াক সার্জন)। পিতা অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। মাতা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কর্মরত। তাঁর শৈশবের অনেকটা অংশ কেটেছে নেদারল্যান্ডসে। তাঁর ভাষ্য মতে ষড়যন্ত্রের শিকার হয়ে তিঁনি কারাগারে কাটান তিনটি বছর। ২! বন্দিনী পরিচিতি: "বন্দিনী" লেখিকা সাবরিনার প্রথম গ্রন্থ। এটাকে কেউ উপন্যাস বলে ভুল করবেন না। এটা তার "জীবন উপাখ্যান।" মুখবন্ধ সহ মোট ৩০টি শিরোনামে তাঁর জেল জীবনের ভয়াবহ অধ্যায়ের এক অন্ধকার জগৎকে পাঠক সমাজে উন্মুক্ত করেছেন। "বন্দিনীর" অন্যতম বৈশিষ্ট্য- এর এক পর্ব পড়তে শুরু করলে অন্য পর্ব পড়ার ইচ্ছে প্রকৃতিগতভাবেই জন্ম নেয়। লেখিকার ভাষা প্রয়োগের দক্ষতাও দারুণ। উচ্চবিত্ত পরিবারের সন্তান হয়েও জেল জীবনের অন্ধকার অধ্যায়গুলোকে মেনে নিয়েছেন অবলীলায়। জেলখানায়ও দিয়েছেন ফ্রি স্বাস্থ্য সেবা। নরমাল ডেলিভারিতে অনেক সন্তান জন্ম নিয়েছে তার হাতেই। জেলখানায় নারী কয়েদিদের নানা দুঃখ-দুর্দশার চিত্র, তাদের আধিপত্য বিস্তারের ইতিহাস, অপরাধের নেপথ্যের ইতিহাস সবই উঠে এসেছে "বন্দিনীতে"। বর্ণনার দক্ষতাই লেখাটিকে আরও বেশি চিত্তাকর্ষক করে তুলেছে। কিছু জায়গায় অপরাধের নগ্ন চিত্র এমনভাবে প্রকাশিত হয়েছে যে পাঠকগণ চমকে উঠতে পারেন। নারী সমকামিতা বিষয়টিও যে জেল জগতে রয়েছে সে সত্যটিও তিনি আড়াল করতে চাননি। বিকৃত মানসিকতার এ রূপকে লেখিকার চোখে 'নিষ্ঠুর পরিবেশগত সৃষ্টি' বলেই মনে হয়েছে। কিন্তু সত্য প্রকাশ এবং ধারণ করার সামর্থ অনেক দুর্বল মানুষের থাকে না, তাতে লেখকের দোষ কোথায়? কখনও সরাসরি কিংবা নিরাপত্তার স্বার্থে বন্দিনীদের প্রকৃত নাম বদলের মধ্য দিয়ে অপরাধীদের জেল জীবন ও তাদের অপরাধের নেপথ্যে থাকা বাস্তব ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। "বন্দিনী" না পড়লে অনেক পাঠকই হয়ত জানবেন না, স্বাভাবিক জীবনের বাইরেও অস্বাভাবিক জীবন যাপনকারী মানুষের সংখ্যাও কম নয়। লোম শিহরিত করা অনেক ঘটনাকে অবাস্তব মনে হলেও আসলে তাঁর গ্রন্থে বর্ণিত সকল ঘটনাই সত্যি। ৩। লেখক ও "বন্দিনী" সম্পর্কে আমার মন্তব্য: লেখিকার সাথে প্রথম সাক্ষাতে তাকে অতি সরল ও সুহৃদ বলেই মনে হয়েছে। মনে হয়েছে এত বিতর্কের পরেও ওনি চাইলেই পারতেন বই মেলার এই ধূসর ধুলোয় পা দুটিকে নোংরা না করে কোনো এসি রুমে বসে রোগী দেখতে। পারতেন রোগীদের সিরিয়ালে রেখে হাজার হাজার অর্থ উপর্জন করতে। কিন্তু তা না করে বেছে নিয়েছেন মানুষকে আপন ও সচেতেন করার এক অনবদ্য পথ। হাতে তুলে নিয়েছেন সমাজকে পরিবর্তন করার শ্রেষ্ঠ হাতিয়ার কলমকে। প্রথমতই বলে নিচ্ছি সময়ের স্বল্পতার জন্য বইটি পড়তে তিন দিন সময় নিয়েছি। তবে বই পড়ে একবারও মনে হয়নি কোনো নতুন লেখকের লেখা প্রথম বই পড়ছি। বর্ণনার স্বার্থে তিনি বিভিন্ন বিখ্যাত লেখকদের উদ্ধৃতি, ক্ষেত্রবিশেষে নিজস্ব উদ্ধৃতির প্রয়োগ করেছেন যা সত্যিই অসাধারণ। তাঁর ভাষা প্রয়োগ ও শব্দ চয়নের ধরণ অনন্য। তবে তাঁর বর্ণনার উন্মুক্ততা কখনও কখনও আমাকে ধাঁধিয়ে দিয়েছে, বিচলিত করেছে। ভেবেছি এমন করে উন্মুক্ত বর্ণনার আশ্রয় না নিয়ে রূপকের আশ্রয় নিলেও পারতেন। পরক্ষণেই মনে হয়েছে- এটা হয়ত অজ্ঞ পাঠক হিসেবে আমারই সংকীর্ণতা। বইটি পড়ে অপরাধীদের অন্ধকার জগৎ ও জেল জীবনের ভয়াবহতা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। এটা উপলব্ধি করতে পেরেছি অন্তত আল্লাহর শুকরিয়া করার মত সুন্দর একটা অবস্থায় তিঁনি রেখেছেন। ৪। বন্দিনীর কয়েকটি সুন্দর উদ্ধৃতি: ক.) "ধর্ম পালনের চেয়ে রক্ষায় মানুষ সদা তৎপর।" খ.)" জগৎসংসারে সব ভালোবাসাই ঘর বাঁধার জন্য হয় না, সব ভালোবাসা সমাজের চোখে স্বীকৃতি পায় না।" গ.) "প্রয়োজন যেখানে অদম্য, নৈতিকতা সেখানে উপেক্ষিত।" ঘ.) "ধর্ম যেখানে বিপন্ন, রক্ষার তাগিদ সেখানে বেশি।" ঙ.) " সত্য প্রমাণ করতে হয়, মিথ্যা ছড়িয়ে দিলেই চলে।""
ahmed samir , Mar 3, 2024
"রূচির দুর্ভিক্ষ চলা ব্যক্তিত্বদের জন্য শ্রেষ্ঠ"
Md Abdullah , Mar 2, 2024
"একেবারেই মূল্যহীন বই। এটা কিনবেন না"
880****775 , Feb 20, 2024
"ভালো লেগেছে। একেবারেই সাধারনভাবে মন থেকে লেখা। লিখতে থাকেন, আশা করি এরপর আরো ভালো কিছু লিখবেন এবং অন্য কিছু নিয়ে লিখবেন।"
mit****com , Feb 18, 2024
"good writing"
raj****com , Feb 16, 2024
"Good"
Habibul Hasan Plabon , Feb 15, 2024
"it was a good book . Both educational and interesting. The book worths reading.."
Viqarunnisa nooncollege , Feb 14, 2024
"বইটি আমার কাছে খুব ভালো লেগেছে."
Johirul Islam , Feb 13, 2024
"রুচির মহামারীতে আক্রান্ত লোকজনের জন্য শ্রেষ্ঠ বই"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Is this available in stock now?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বন্দিনী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: