হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর - মির্জা ইয়াওয়ার বেইগ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৪র্থ মৃদ্রণ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর

56 Ratings | 30 Reviews
TK. 102 TK. 133 -23% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর” বইটির ফ্ল্যাপের কথাঃ বিয়ের মতাে অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে। পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলাে সঠিকভাবে সম্...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর” বইটির ফ্ল্যাপের কথাঃ বিয়ের মতাে অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে। পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলাে সঠিকভাবে সম্পন্ন করা না। হয়। কুর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর
Author মির্জা ইয়াওয়ার বেইগ
Publisher সিয়ান পাবলিকেশন
Edition ৪র্থ মৃদ্রণ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 62
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.09 Kg
ISBN 9789843375872
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.45

56 Ratings and 30 Reviews

★★★★★
26
★★★★☆
29
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
MD. Jobayer Khan

MD. Jobayer Khan , Jul 25, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice book. shobar pora uchit."

Md. Yusuf Ali

Md. Yusuf Ali , Dec 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বিয়ে করার আগে নিয়েছিলাম। যতটা আশা করেছিলাম তেমন কিছুই পাইনি।"

Tahmida Labiba

Tahmida Labiba , Oct 16, 2025

★ ★ ★ ★ ★

"এই বইটাকে কী শব্দ দিয়ে বিশেষায়িত করবো সে শব্দ আমার অভিধানে খুঁজে পাচ্ছিনা! ভয়ংকর রকমের সুন্দর! এক বসাতেই পড়ে ফেলার মতো একটা অসাধারণ বই! বিয়ের পূর্ব থেকে শুরু করে বিবাহিত হয়ে যাওয়ার পরের প্রত্যেকটা টু দ্যা পয়েন্টে আলোচনা এসেছে। বই পড়ে এক কথায় বইয়ের প্রেমে পড়ে গিয়েছি; জীবনসঙ্গীর প্রেমে আর কখন পড়বো! আমি পড়েছি আলহামদুলিল্লাহ। সঙ্গীকে ও পড়তে দিয়েছি....✌️😊 তাহমিদা তাবাসসুম লাবিবা - শিক্ষার্থী : ঢাকা বিশ্ববিদ্যালয়"

Sheikh Saadi Hossain

Sheikh Saadi Hossain , Sep 15, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"উপকারী বই"

Abdullah Bari

Abdullah Bari , May 18, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনুবাদ ঝড়ঝড়ে। বিয়ে সম্পর্কে অন্যান্য বইগুলোর মতোই। নতুন কিছু বলার নেই"

Mohammad Yunus

Mohammad Yunus , Mar 9, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক সুন্দর একটি বই"

unknown

unknown , Feb 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ, বইটি পড়ে ভালো লাগলো"

Thufira Jesrin Nori

Thufira Jesrin Nori , Feb 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব ভালো একটা বই"

Hanifa Khatun

Hanifa Khatun , Oct 11, 2024

★ ★ ★ ★ ★

"উপকারী ও সময়োপযোগী বই।"

Nahmida Sultana

Nahmida Sultana , Jul 22, 2023

★ ★ ★ ★ ★

"আমার জীবনে বিয়ের বিষয়ে পড়া এটাই প্রথম বই।লেখকের বাস্তবজ্ঞান দেখে মুগ্ধ না হয়ে পারিনি এবং বিয়ের বিষয়ে চিন্তার জগতেও বিশাল পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। পাত্র,পাত্রী নির্বাচনের ক্ষেত্রে লেখকের হৃদয়গ্রাহী পরামর্শ মন ছুঁয়ে গেছে।যেমন:শুধু নার্সারির বাচ্চাদের মতো বাবা-মা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব বা তার পরিবার নিয়ে খুব খোতানোর বিষয়ে নিষেধাজ্ঞা কারণ বিয়ে একজনকে করা হয়,পুরো পরিবারকে না।দাম্পত্যে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটানো,সন্তান প্রতিপালনকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নিজেদের সম্পর্কের বারোটা না বাজানো,নিজেদের কথা বলার সুযোগ রাখা তবে তা গিবত না ইত্যাদি খুবই ভালো লেগেছে।"

Tashfin Islam

Tashfin Islam , May 16, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ছোটখাটো গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি বই। বিয়ে নিয়ে একদম বেসিক ও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।"

Nahidul Islam

Nahidul Islam , Aug 15, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানতে পারলাম। বুঝদারের জন্য অনেক উপকারে আসবে বইটি।"

Mahinur Shakil

Mahinur Shakil , May 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই ভাল একটি বই আলহামদুলিল্লাহ্।"

Rafi Islam

Rafi Islam , Mar 13, 2022

★ ★ ★ ★ ★

"ডিটেইলস পড়ে মনে হলো বইটা খুবই উপকারী। গিফট দেয়ার জন্য এককপি অর্ডার দিলাম"

Foysal Furkan Rafi

Foysal Furkan Rafi , Sep 24, 2021

★ ★ ★ ★ ★

"কলেবর ছোট, তবে অনেক সমৃদ্ধ, উপকারী এবং তথ্যবহুল।"

Shoaib Mahmud

Shoaib Mahmud , Aug 1, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনুবাদ ভালো হয়েছে"

Jannatun Nayeem

Jannatun Nayeem , Jul 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"osadharon ekta boi,sobar pora uchit"

Md. Abdullah Abu Sayed

Md. Abdullah Abu Sayed , Mar 26, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Ashfiqur Rahman

Ashfiqur Rahman , Mar 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই"

Md. Naimul Hasan

Md. Naimul Hasan , Feb 20, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই প্রয়োজনীয় একটি বই।"

Akash

Akash , Mar 9, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা খুব বেশি বড় না, তবে অসাধারণ"

Kazi

Kazi , Feb 25, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি পড়ার পর অবিবাহিতদের চিন্তার জগৎ কিছুটা পরিবর্তন হবে পাত্রী পছন্দের বেলায়।যারা আগেই পছন্দের মানুষ বাছাই করে ফেলেছেন এ বই পড়ে তারা ঠিক ঐ গুণ গুলো নির্দিষ্ট মানুষের মাঝে খুঁজতে গেলে বিপদ।যারা ঝাড়া হাত পা হয়ে আছে তাদের প্রজ্ঞা ও বিচক্ষণতা বাড়াবে এ বই।বা কোন বন্ধু পরামর্শ চাইতে আসলে তাদের হাতেও এবই ধরিয়ে দেয়া যায়।"

Omar Faruk

Omar Faruk , Feb 5, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এটি আমাকে এই উপলদ্ধি দিয়েছে যে, আপনি মানুষ হলেই এই বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন , আপনাকে বিয়ে করার পুর্বে এবং পরে দুই সময়েই এই জ্ঞান কল্যান দানে অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্"

Dr. Asif Shufian Arnab

Dr. Asif Shufian Arnab , Jan 14, 2020

★ ★ ★ ★ ★

"সত্যি বলতে অনুবাদ পড়ার সময় মনেই হয়নি আমি অনুবাদ পড়ছি। আমার ব্যক্তিগত রেটিং যদি সার্বিকভাবে দেই বইটা সম্পর্কে তাহলে বলতে হবে, সুন্দর প্রচ্ছদ সুন্দর অনুবাদ অসাধারণ কিছু নসিহা যা বইটা পড়ে শেষ করার পর বাস্তব জীবনে এ্যপ্লাই করতে ইচ্ছে করবে। তাই আমার রেটিং- ৫/৫ ‘বিয়েঃ স্বপ্ন থেকে অষ্টপ্রহর’ পড়ার পর আমি উপহার লিস্টে বইটা যুক্ত করেছি। আমার পরিবারের সদস্যদেরকেও যারা বিয়ের উপযুক্ত হয়েছে বা বিয়ে করেছে তাদেরও বইটা উপহার দেয়ার নিয়াত করেছি।"

Md Sanaul

Md Sanaul , Nov 8, 2019

★ ★ ★ ★ ★

"বিয়ের জন্য ৬ টি বিষয় খুব দরকার ১। ইসলাম (দ্বীন, সালাত, চরিত্র, চেহারা, সতর্কতা,) ২। প্রেমে পরা ভুলে জান ৩। আচার আচারন ৪। কথোপকথন ৫। ২ জনের জিবনের কিছু অভিন্নলক্ষ ৬। পরিবার।"

Muhammad

Muhammad , Nov 5, 2019

★ ★ ★ ★ ★

"বিয়ে। দুই অক্ষরের একটি শব্দ। কিন্তু বিয়ের মাধ্যমেই তো সব শেষ নয়। এ যে সবে শুরু - নতুন এক সম্পর্কের, নতুন এক জীবনের, নতুন কিছু দায়িত্ববোধের। অথচ দুঃখের বিষয় জীবনের এই অতি গুরুত্বপূর্ণ ধাপ, দাম্পত্য জীবন আমরা শুরু করি একেবারে অজ্ঞতা থেকে। বড় বড় ডিগ্রী থাকে, দ্বীনদ্বার, কিন্তু দাম্পত্য জীবন মধুর হয় না- এরকম দৃষ্টান্তও দেখা যায়। এর কারণ আমরা দাম্পত্য জীবন সম্বন্ধে আগে থেকে জানার চেষ্টা করি না। কীভাবে একজন আদর্শ স্বামী হব, আদর্শ স্ত্রী হব, আদর্শ পিতা-মাতা হব এসব জানার চেষ্টা করি না। স্বামী-স্ত্রী একে-অপরের প্রতি কীরূপ আচরণ কাম্য, বিয়ের পর নিজ পিতা-মাতা ও স্ত্রীর বিরোধ হলে কী করণীয়, পুত্রবধুর সাথে কীরূপ আচরণ হওয়া উচিত ইত্যাদি প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে ভাবি না। জানার চেষ্টা করি না। এই বই এসব জিনিসকে আলোকপাত করেই লেখা।বিবাহিত অবিবাহিত প্রায় প্রত্যেকের জন্য অবশ্যপাঠ্য বই বলা যায়। দাম্পত্য জীবনে অজ্ঞতার পরিণামস্বরুপ অনেক সংসার নস্ট হয়ে যায়। জীবনের জটিল এ অধ্যায়ে অধিকাংশ মানুষ প্রবেশ করে একেবারে অপ্রস্তুত অবস্থায়। এধরনের বিষয়বস্তু নিয়ে লেখা ছোট্র কিন্তু উপকারী এ বইটি অবশ্যই অবশ্যপাঠ্যা হবার দাবী রাখে। লেখক নিজের দেখা সুখী দাম্পত্য জীবনের মূলনীতিগুলো বর্ণনা করেছেন পাকা জহুরীর মত, ইসলামের চোখে। এ ব্যাপারে এই বইটি সময় নিয়ে পড়লে ও সোনালী নীতিগুলো কাজে লাগাতে পারলে সকলের জন্যই উপকারী বই সাব্যস্ত হবে সন্দেহ নেই।বইয়ের প্রচ্ছদ চমৎকার। অনুবাদ ভাল হয়েছে। কলেবরও খুব বড় নয়। বইটি নিজে পড়ার জন্য বা নবদম্পতিকে উপহার দেবার জন্য কিনতে পারেন। লেখক মির্জা ইয়াওয়ার বেইগ প্রাচ্যের প্রতিনিধি, জন্ম ভারতের হায়দ্রাবাদে। তিনি একাধারে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার, বক্তা, লেখক, করপোরেট কনসালটেন্ট, বিজনেস এনালিস্ট ও লাইফ কোচ। লিখেছেন অসংখ্য জ্ঞানগর্ভ ইসলামিক বই আর সুন্দর লেকচার।ইসলামিক কন্টেন্ট এর কপিরাইটের ঘোরবিরোধী এ শায়খ প্রায়ই পশ্চিমা দায়ীদের ইসলামকে বাণিজ্যিকরণের বিরোধিতা করেও নজর কেড়েছেন। লিখেছেন ইসলামের বিয়ে, দাম্পত্য জীবন, রাসূলুল্লাহ (স) এর জীবন থেকে লিডারশিপ লেসন, শিশুলালন পালন, ইসলামের প্রাথমিক পরিচয় সহ সুন্দর বেশ কিছু বই। লেখক দীর্ঘদিন দাম্পত্য সমস্যার সমাধান দিয়েছেন অসংখ্য মানুষকে। অনুসন্ধান করেছেন দাম্পত্য সমস্যার মূল কারণ। নিরূপণ করেছেন সফলতার কিছু সোনালী নীতি।এই বইটি তারই এক ক্ষুদ্র প্রয়াস।সূরা রোমের ২১ নাম্বার আয়াতে আল্লাহতালা বলেছেন, বিয়ে আল্লাহরই একটি নিদর্শন। এ আয়াতে আল্লাহ তিনটি তাৎপর্যমূলক শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন তিনি আমাদের মধ্য থেকে আমাদের জন্য জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে ক/ আমরা সুকুন লাভ করতে পারি, খ/ আমাদের একে অপরের জন্য ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন আর গ) একে অপরের জন্য পয়দা করে দিয়েছেন রাহমাহ বা মমতা। লেখক এভাবেই বিয়ের তিনটি তাৎপর্য বর্ণনা করে সেগুলোর আলোকে দাম্পত্য জীবনের শুরু থেকে অস্টপ্রহর পর্যন্ত চলার বেশ কিছু সোনালী নীতি দিয়েছেন। বর-কনে দেখা বা খোঁজা থেকে শিশু লালনপালন - ছোট্র এ বইয়ে মোটামুটি সবকিছুরই কিছু সুন্দর মূলনীতি তুলে ধরেছেন। আমি এখানে অল্প কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরব। বিস্তারিত জানতে বইটি পড়তে পারেন। ক) ইসলামে বিয়ে ১/ ভালবাসা তৈরি হয় সম্মান থেকে। আমরা যাকে সম্মান করিনা, তাকে ভালোবাসতে পারিনা। তাই স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্বাবোধ থাকতে হবে। ২/ স্বামী-স্ত্রী পরস্পর একটি বিশেষ আয়নার মত। চেস্টা করতে হবে স্মৃতির এ আয়নায় ভাল স্মৃতিগুলো ধরে রাখতে আর মন্দগুলো ভুলে যেতে। আমরা যেন মানুষের ভাল গুণগুলি পাথরের উপর আর ভুলগুলো বালির উপর লিখি। তাহলে ভালোটির প্রভাব দীর্ঘদিন রয়ে যাবে আর মন্দটা বাতাসের প্রথম ঝাপটাতেই মুছে যাবে। ৩/ জীবনসঙ্গীকে সময় দেয়া, তাদের ভাল বন্ধু হওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা অত্যাবশ্যক। দুজনে মিলে করেন এমন কিছু কাজ বানিয়ে নিতে হবে। আলাদা একটি চোখের ভাষা যদি তৈরি করা যায় সবচেয়ে ভাল হয়। এজন্য পরিশ্রম করতে হবে, সবর করতে হবে। একে অপরের পরিপূরক হতে হবে। খ) বিয়ে - স্বপ্নের শুরুঃ জীবনসঙ্গী নির্বাচনের জন্য ছয়টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ১/ ইসলামঃ ইসলামের মৌলিক বিষয়গুলো পালন করে কিনা। যেমনঃ সালাত,সাওম, যাকাত, কুরআনের জ্ঞান ইত্যাদি। আখলাকের বিষয়টিও গুরুত্ব পাবে। চেহারায় ইসলাম আছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ। মেয়েদের ক্ষেত্রে পর্দা আর ছেলেদের ক্ষেত্রে দাড়ি। দেখে পছন্দ হওয়াও গুরুত্বপূর্ণ। কয়েক মাস বাদেই রূপলাবণ্য বা স্মার্টনেসের আকর্ষণ হারিয়ে যাবে। তাই দ্বীনদ্বারি ও তাকওয়ায় গুরুত্ব দেন। কারণ এই মানুষটিই আপনার ভবিষ্যত সন্তানের দেখভাল করবে। ২/ প্রেমে পড়ে যাওয়ার কথা ভুলে যান। পড়ে যাওয়া কখনোই ভাল নয়। সম্মানবোধই সত্যিকার ভালোবাসা তৈরি করবে। সত্যিকার ভালবাসা হয় সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা থেকে। তখন বিয়ের ২৫ বছর পরেও বউ এর প্রেমে পড়বেন। ৩/ তার ঘরের মানুষের সাথে নিজের আচার ব্যাবহার কেমন জানলে ভাল হয়। দ্বীনদ্বার অনেক মানুষেরও আচার ব্যাবহার ভাল হয়না এমন উদাহারণ আছে। অথচ আচার ব্যাবহার গুরুত্বপূর্ণ। কারণ এমন আচার ব্যাবহারই আপনি সারাজীবন পাবেন। ৪/ কথোপকোথনঃ মানসিকতা সম্পর্কে ধারণা পেতে চাইলে তার দৃষ্টিভঙ্গির গভীরতা, গঠনমূলক চিন্তাভাবনা বা কোন পরিস্থিতির ব্যাপারে সামগ্রিক বিবেচনা জানার চেস্টা করুন। সে কি সমালোচনা করতে বেশি ভালবাসে নাকি সমাধানেও আগ্রহী? পার্থিব বিষয় নিয়ে বেশি কথা বলে নাকি আখিরাত নিয়ে? যখন ধর্ম নিয়ে কথা বলে, অন্যের দোষ ধরতে বেশি মত্ত নাকি নিজের সীমাবদ্ধতা ও উন্নয়ন নিয়েও আগ্রহী? বিয়ের আগেই দ্বীনি দুনিয়াবি জরুরি লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলে নিন। বিয়ের পরে চেঞ্জ হওয়ার আশা করবেন না। যদি এমন মানুষকে পছন্দ হয় যার পরিবর্তন প্রয়োজন, তবে সে কাজটি তাকেই করতে দিন। আপনি বরং এমন কাউকে খুজুন যাকে দেখে মুগ্ধ হবেন, তার মত হতে চাইবেন।ইন্টারনেটে কারো প্রোফাইল দেখে বিয়ে করা জুয়া খেলার মত, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যথেস্ট খোজখবর নেয়া ও মাহরামের উপস্থিতিতে সাক্ষাতের অনুমোদন ইসলাম দিয়েছে, যাতে করে আগেই ভালোভাবে জেনে নিতে পারেন।স্বামী স্ত্রীর পারস্পরিক কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ। এমন যেন না হয়, বিয়ের কয়েক বছর পর তার সাথে কথা বলার কমন টপিকই খুঁজে পাচ্ছেন না, শুধু দায়সাড়া প্রয়োজনীয় কথাই হচ্ছে। তাই এমন কাউকে বিয়ে করেন, যার সাথে মন খুলে কথা বলা যাবে, প্রিয় বিষয়গুলো আলোচনা করা যাবে। ৫/ অভিন্ন লক্ষ্য নির্ধারণঃ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন হওয়া উত্তম। নতুবা সমগ্র জীবন লড়াই করতে হবে। এমন কাউকে খুঁজুন - যে হবে আপনার আনন্দ বেদনার সাথী। তার সাথে এমন কিছু কাজ করতে পারবেন যাতে উভয়েরই আগ্রহ আছে। দীর্ঘকালীন অভিন্ন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে নেওয়ার মধ্যেই নিহিত সুখী দাম্পত্য জীবনের রহস্য। ৬/ পরিবারঃ সম্ভাব্য জীবনসঙ্গীর পরিবারের প্রতি খেয়াল রাখুন। তাদের আকিদা, ধর্মীয় প্রথা, সংস্কৃতি, অভ্যাস, রীতিনীতি গুরুত্বপূর্ণ। তাদের সাথে থাকতে পারবেন কিনা, তা অনেকাংশে এগুলোর উপর নির্ভর করে। একেবারে মন মত না হোক, অমিল যাতে কম হয়, মানিয়ে যাতে কম নিতে হয়।ভিন্নতা যত কম, সুখী হওয়ার সম্ভাবনা তত বেশী। গ/ বিয়ে- স্বপ্ন থেকে সংসারে নামক এ অধ্যায়ে সংসার জীবনের প্রয়োজনীয় অনেক সোনালী নীতি উঠে এসেছে। সেগুলো না হয় বই পড়েই জানবেন। সুন্দর দাম্পত্য জীবনের বৈশিষ্ট্য, সুখী হওয়ার সূত্র, দাম্পত্য জীবন সফল করার উপায়, অসুখী দাম্পত্যজীবনে সুখ ফিরিয়ে আনার উপায় ইত্যাদি বিষয় নিয়ে অসাধারণ আলোচনা এসেছে এ অংশে।"

Md. Hosen Ali

Md. Hosen Ali , Oct 11, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি দাম্পত্যজীবকে সুখ ও সমৃদ্ধকরণে ভূমিকা রাখবে। খুব দারুণ একটি বই।"

MD. Abdullah Al Menon

MD. Abdullah Al Menon , Oct 11, 2019

★ ★ ★ ★ ★

"এই বইটি খুব ছোট হলেও অনেক বেশি উপকারী। এক বসায় পড়ে ফেলা সম্ভব। অসাধারণ একটি বই। বইটিতে বিয়ে করার পূর্বে পাত্র-পাত্রীদের আচার-আচর, পছন্দ অপছন্দের অনেক বিষয় তুলে ধরেছেন লেখক। বিয়ের পর দম্পতিরা তাঁদের সমস্যাগুলো পারিবারিক জীবনে কিভাবে সমাধান করবে তার একটা সমাধান দেবার চেষ্টা করেছেন লেখক৷ তথ্যবহুল বই না হলেও অসাধারণ উপকার পাবেন বলে আশা করি। আমি পড়েছি। ভালো। অনেক ভালো। আপনিও পড়ে দেখুন। ইনশাল্লাহ ভালো লাগবে...।"

Wahida Akhtar Sanna

Wahida Akhtar Sanna , Aug 13, 2019

★ ★ ★ ★ ★

"বই - বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর লেখক - মির্জা ইয়াওয়ার বেইগ ভাষান্তর - আবদুল্লাহ আল মাহমুদ মুদ্রিত মূল্য - ১৩৫ টাকা লেখকের "Marriage : Making and Living of It" বইয়ের অনুবাদ এই বইটা, সমানভাবে প্রয়োজনীয় বিবাহিত এবং অবিবাহিতদের জন্য। বিয়ের জন্য বর/কনে নির্বাচন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবণের বিভিন্ন পর্যায়ে মুসলিম দম্পতির করণীয় ও বর্জনীয় বিষয়গুলো খুব সাধারণ কিন্তু সুন্দর উপমা এবং উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে। "আজ আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে হালালকে ব্যয়বহুল, জটিল এবং কঠিন করে ফেলা হয়েছে; আর হারামকে করা হয়েছে সহজলভ্য - ফ্রি! কিন্তু ইসলাম হালালকে সহজ করেছে আর হারামকে করেছে কঠিন।আর এজন্যই বিয়ে এতটা সহজ, সরল এবং বাহুল্য ব্যয় থেকে মুক্ত।" ইসলামে বিয়ে কতটা সহজ, তার বিবরণ আছে বইটিতে। আবার যারা তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছেন এবং পরিবার-সমাজের কারণে বিয়ে করতে না পেরে আফসোস করছেন, তারা বইটা পড়ে উপলব্ধি করতে পারবেন যে, বিয়ের পর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনি নিজে তৈরি কি না? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পারস্পরিক আচরণ এবং সৎ মানসিকতার গুরুত্ব যে সবচেয়ে বেশি তা উপলব্ধি করা যায়। কিভাবে বিয়ের ২৫/৫০ বছর পরও প্রতিদিন সকালে সম্পূর্ণ নতুনভাবে আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়া পুরোপুরি সম্ভব, লেখক সেটাও দেখিয়ে দিয়েছেন বইটিতে। শেষ করছি বইটির ভূমিকায় লেখকের লিখা দুটি বাক্য দিয়ে, " দাম্পত্য জীবনের সুখশান্তি কেবল স্বামী-স্ত্রীর মন-মানসিকতা ও আচার-আচরণের উপরই নির্ভর করে। তারা যদি সত্যিই সুখী হতে চায় তাহলে কেউ তা রোধ করতে পারবে না; আর তারা যদি অশান্তি সৃষ্টি করে তাহলে কেউই তাদের শান্তি এনে দিতে পারবে না।""

Mohaiminul Islam

Mohaiminul Islam , Jun 19, 2019

★ ★ ★ ★ ★

"মাসা আল্লাহ"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 1 / 10
পাতা 2
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 2 / 10
পাতা 3
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 3 / 10
পাতা 4
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 4 / 10
পাতা 5
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 5 / 10
পাতা 6
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 6 / 10
পাতা 7
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 7 / 10
পাতা 8
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 8 / 10
পাতা 9
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 9 / 10
পাতা 10
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।