১ম প্রকাশ, ২০১৯
বিভ্রম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বিভ্রম |
| Author | জয়নাল আবেদীন |
| Publisher | ভূমিপ্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 400 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.56 Kg |
| ISBN | 9789849345817 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
26 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
Gazi Tariq Arafat , Mar 30, 2024
"ক্ষমতা আর ধর্মের শাসনের ঠান্ডা যুদ্ধ। দারুণ"
Abdur Raquib , Oct 24, 2022
"Amazing.. such nicely written. crisp. Highly recommending."
Sanowar Morshed , Nov 21, 2020
"আশির দশকের যুদ্ধ পরবর্তি সময়ের গ্রাম্য ও শহুরে রাজনীতির বেড়াজালে আবদ্ধ জীবনের গল্প বিভ্রুম। জেনারেল এরশাদের স্বৈরাতান্ত্রিক শাসনে শহরে বইছে উত্তাল হাওয়া। মৃত্যুকে পরোয়া না করে তাই দেশের জন্য রাজপথে চলে স্বৈরাচার বিরোধী সংগ্রাম। এই সংগ্রামের নায়ক ফরিদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ফরিদ নিজের অজান্তেই বিপ্লবী থেকে হয়ে উঠছে প্রেমিক। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট বিপ্লবী নেতা ফরিদের বন্ধু রাজীব। সংসার জীবনে প্রেম-ভালোবাসার মানুষ। কেমন যেন বালুর বাঁধের মত ভেঙে যাচ্ছে তার জীবন। এদিকে শিমুলতলীতে স্বৈরাচারির বীজ বুনেছে জমিদার ইলিয়াস শেখ। দেড়শো বছরের পুরোনো জমিদারী প্রথা না থাকলে ও জমিদারী নাম ডাক, প্রভাব প্রতিপত্তি পুরোটাই আছে আগের মত। ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষ শিকারে বের হয়েছেন ইলিয়াস শেখের পূর্ব পূরুষ জমির শেখ। ঝুম বৃষ্টির রাতে আবছায়া অবয়ব দেখে তীর ছুড়লেন জমির। তীর আঘাত করলো মুর্শিদ আলীর বুকে। ময়ূরের পাখা লাগানো বিষ মাখা তীর জন্ম দিলো অর্ধশতক ব্যাপী মনস্তাত্তিক যুদ্ধের। একপক্ষে সাম্রাজ্য হারানোর ক্ষোভে বিক্ষুব্ধ জমির শেখের নাতি ইলিয়াস শেখ, অন্য পক্ষে পিতৃ হত্যার প্রতিশোধে নির্মম মুর্শিদ আলীর পুত্র আনসার আলী। শুরু হলো প্রভুত্ব প্রসারের অভিশপ্ত বিভ্রুম খেলা। এ বিভ্রুম খেলায় জড়িয়ে পড়ে পিতা-মাতাহীন গ্রাম্য অশিক্ষিত সুন্দরী বধু নাজু। ভুল করে ভুল স্থানে ফুটে যাওয়া কিছু ফুলের মতো। শিমুলতলীর মনস্তাত্ত্বিক যুদ্ধটা শেষ পর্যন্ত তাকে ঘিরেই আবর্তিত হলো। জমিদার পত্নী জামিলা, সংসারের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও অবহেলার পাত্রী হয়েই কেটেছে সংসার জীবন। আজীবন জমিদারের নিগৃহীত হয়ে জামিলা শেষ বয়সে এসে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। ছেলেকে কি জবাব দেবেন তিনি? বাকপ্রতিবন্ধী নিরঞ্জন, আম বাগানে সারারাত নির্ঘুম বাঁশি বাজানো এই পাগলের কিসের এত দুঃখ? অন্য গ্রাম থেকে আসা এই বাকপ্রতিবন্ধীর নাম আবিষ্কার করলো কে? এতসব প্রশ্ন গোলক ধাঁধাঁর মতো, এটাই বিভ্রুম। বিভ্রুম মুলত প্রেম-বিচ্ছেদ, বিশ্বাস-অবিশ্বাস, স্বৈরাচারী রাজনীতি আর শিকল বাবার খেলা। মানুষের আদিম লোভ-লালসার চিত্র ফুটে উঠেছে।"
reshma ahmed jeba , Feb 23, 2020
"ছোট আকারে বইয়ের রিভিউ লেখা আমার পক্ষে খুব একটা সম্ভব হয়না তাই যেকেউ এড়িয়ে যেতে পারেন। উপন্যাস- বিভ্রম লেখক- Joynal Abedin প্রকাশনী- ভূমি প্রকাশ পৃষ্ঠা সংখ্যা - ৪২৩ বই মুল্য- ৪৯০/- বইমেলা-২০১৯ ব্যক্তিগত পর্যালোচনা ----------------------------- পটভুমি শিমুলতলী নামের একটি গ্রাম। আর এই গ্রামের নিষ্ঠুর জমিদার জমির শেখের মাঝেমধ্যেই রাতের বেলায় মানুষ শিকারের নেশা জাগে,আর সেই নেশায় শিকল বাবার মাজারের খাদেম মুর্শিদ আলীর শিকার হয়ে যাওয়া দিয়েই দুই পরিবারের প্রধানের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ কিংবা প্রতিশোধের শুরু হয়, যা পরবর্তীতে জমির শেখের নাতি ইলিয়াস শেখ এবং মুর্শিদ আলীর ছেলে আনসার আলীর মধ্যেও শীতল কিন্তু মারাত্নক মনস্তাত্ত্বিক প্রতিশোধের খেলা দেখা যায়। উপন্যাসে খেলার এক পক্ষ জমিদারি ক্ষমতা, ভয় এবং বুদ্ধি দিয়ে খেলে যাচ্ছেন, তো অন্য পক্ষ লাল গিলাফের ভেতরে কয়েটা ইট দিয়ে মাজার বানিয়ে, ওরস করে, মুরিদ/ ভক্ত বানিয়ে ধর্মের নামে ব্যবসা করে প্রতিপক্ষকে খেলার জবাব দিচ্ছেন। ইলিয়াস শেখের মতে জীবন মানেই খেলা এবং তার বাবা খলিল শেখ খেলতে গিয়ে ভুল করে নিজের জালেই দশ গোল দিয়ে ফেলেছেন যেটা জমির শেখের নাতি হিসেবে উনি শোধ দিচ্ছেন। আর এই দুই প্রধান চরিত্রের সাথে আরো কয়েকটি চরিত্র নিয়েই কাহিনী এগিয়ে যাওয়া। ইলিয়াস শেখের স্ত্রী জামিলা, একমাত্র পুত্র রাজিব, তার খালার মেয়ে আলো, ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু ফরিদ কিংবা জমিদার বাড়ির লাঠিয়ালের ছেলে মাসুক এবং মাসুকের সুন্দরী স্ত্রী নাজু এই প্রতিটা চরিত্রই যে গুরুত্বপূর্ণ তা লেখক ঘটনার ধারাবাহিকতায় জাত লেখকের মতো করেই পাঠককে বুঝিয়ে দিতে পেরেছেন। আমার দৃষ্টিতে এই উপন্যাসে একটা নয় দুটা হাহাকার রয়েছে। ভালোবেসে, বিশ্বাসে কিংবা বিশ্বাস রক্ষার চেষ্টা করেও রাজিব- আলোর আলাদা হয়ে যাওয়া যেমন এক ধরনের ভালোবাসার হেরে যাওয়ার হাহাকার, তেমনি ইলিয়াস শেখ এবং আনসার আলীর মধ্যকার দুজনকেই পরাজিত করবার নেশা কিংবা জিতে যাওয়ার ইচ্ছের যে সমাপ্তি লেখক দেখিয়েছেন শেষে তাও এক ধরনের ক্ষমতার পরাজিত হাহাকার ছিলো। আলো চরিত্রের মুখ দিয়ে যখন লেখক এই বাক্যটি সামনে আনেন " তুমি আমাকে যে কষ্ট দিলে, অভিশাপ দেওয়া উচিৎ। দিলাম না। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। সত্যিকারের ভালোবাসা অভিশাপমুক্ত।" তখন মনে হয়েছে এই তীব্র হাহাকারের আর্তনাদ না হলে হয়ত উপন্যাসটি সাদামাটাই থেকে যেতো। যেহেতু জীবন সবার জন্য সরল অংক কষেনা, তাই জটিল অংক কষে উপন্যাসটি শেষ না হলে আমি বা পাঠকেরা এটাই বুঝতে পেতোনা যে জীবনে কতটা অংশ জুড়ে থাকে আমাদের মনস্তাত্ত্বিক বিভ্রম। দৃষ্টির বিভ্রম কিংবা মনের বিভ্রম কোনটা যে কতো দূরে নিয়ে যায় সম্পর্ক থেকে, হারিয়ে ফেলে জীবন থেকে, মুছে ফেলে জাগতিক অস্তিত্বও কখনোবা তা বোঝা হয়ে ওঠেনা আমাদের কখনো। আমরা কেবলই বিভ্রমে পরি, কখনো মায়ার, কখনো সম্পর্কের, কখনোবা কোন হারজিতের খেলায়। সমালোচনা ------------------ বানানের ভুল পেয়েছি মুদ্রনে, যেমন চরিত্রে নাজুর নামের জায়গায় আলো, আলোর জায়গায় নাজু এবং রাজিব, ফরিদের ও নামের অদলবদল, মুদ্রনের এই ত্রুটি ভুগিয়েছে কিছুটা। প্রশংসা ----------- যেকোন লেখকের অনেক গুলা গুনের মধ্যে একটি অন্যতম গুন হলো যতোগুলা চরিত্রই আসুক প্রতিটা চরিত্রের মধ্যে ঢুকে কোন তাড়াহুড়ো না করে সফল সমাপ্তি দেখানো যেটা এই লেখক খুব দারুনভাবে করে দেখিয়েছেন তার প্রথম এবং দ্বিতীয় উপন্যাসেও। সমাপ্তির অনুভুতি ------------------------ উপন্যাস হিসেবে এটি লেখকের দ্বিতীয় উপন্যাস হলেও ব্যক্তিগত মতামতে বলবো, হয়ত লেখক সামনে আরো উপন্যাস লিখবেন, জনপ্রিয়তাও পাবেন তবে " বিভ্রম" লেখককে অন্য রকম ভাবে পাঠকের মনে বাঁচিয়ে রাখবে কিছুটা বিভ্রম জাগিয়ে হলেও। পুনশ্চঃ লেখক দীর্ঘ কলেবরে এই উপন্যাস লিখে ফেলেও ভাবনায় ছিলেন ৪০০ পৃষ্ঠার এই উপন্যাস কতো জন পড়বে ধৈর্য নিয়ে। লেখক কে জানিয়ে দিতে চাই যারা সত্যিকারের বই পড়ুয়া তারা পৃষ্ঠা দেখে ভীত হয়না, বরং নতুন নতুন গল্পের স্বাদ খোঁজ করে পৃষ্ঠা সংখ্যায় বেশি হলেও।"
Jannat Nur Tanni , Sep 26, 2019
"#বুক_রিভিঊ : #বিভ্রম ( বিভ্রম - A Novel By Joynal Abedin) #লেখক : জয়নাল আবেদীন #প্রকাশনী : ভূমিপ্রকাশ। #প্রকাশ_কাল : অমর একুশে বইমেলা ২০১৯। #প্রচ্ছদ : শওকত শাওন। #মলাট_মূল্য : ৪৯০ টাকা মাত্র। #বইয়ের_ধরন : সামাজিক ও জীবনধর্মী । #বিঃদ্রঃ : আমি ভয়ানক খুঁতখুঁতে বইপোকা। একটা সময় ছিল যখন নিছক সময় কাটানোর জন্যে বা জানার জন্যে বই পড়েছি, কিন্তু বর্তমানে বই মানেই ভালোবাসা তাই এর পরিপূর্ণতা ,ভালো-মন্দের মানদন্ড সমলোচনার সুক্ষ্ম দৃষ্টিতে বেশি দেখা হয়। #কাহীনি_সংক্ষেপ : বিভ্রম মূলতো বহুল চরিত্র বিশিষ্ট একটি বিস্তর পরিসরের গল্পের বা সামাজিক ও রাজনৈতিক জীবনের পটভূমি। এখানে চিরায়ত গ্রাম্য রাজনীতি , নিরক্ষর কুসংস্কারে আবদ্ধ গ্রামে মাজারের প্রভাব, একসময়কার অত্যাচারী জমিদার রক্তের হিংস্রতা, নারীর প্রতি অবহেলা, মানব জীবনের টানাপোড়ন, দুঃখ দারিদ্র , হটকারিতা , প্রেম-বিচ্ছেদ , ভরসা , সন্দেহ , লোভ, ইর্ষা , দাম্ভিকতা , বুদ্ধির মার-প্যাঁচ, কুটিলতা কি নেই। এমনকি এখানে বাংলার শত বছরের ঐতিহ্য লোক গানের বেশকিছু সমারহ ঘটানো হয়েছে । এছাড়াও শহুরে জীবনের কিছু অংশ স্বৈরাচার বিরোধী আন্দলনে উত্তপ্ত রাজনৈতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর অস্থির অবস্থা, দেশভক্ত কোন বিপ্লবী এর স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে জীবন হুমকির মুখে ফেলা, এমনকি মহান মুক্তি যুদ্ধকেও স্থান দেয়া হয়েছে। বিভ্রমের সূত্রপাতই হয় অর্ধ শতক ধরে চলে আসা দুইজন দুইমেরুর মানুষের অভ্যন্তরীন পূর্ব শত্রুতার জের ধরে। একটা বিষ মাখা তীর যে কতটা ভয়ানক পরিনতির সৃষ্টি করতে পারে তার উপযুক্ত উদাহরণ এই উপন্যাস। ধর্ম ও কুসংস্কারগ্রস্থ সমাজের মাঝে মাজার যে বিশাল ভূমিকা পালন করে তার বিস্তর বর্ণনা না থাকলেও অনেকটাই ধারণা রয়েছে। অদৃশ্য কোন শক্তির উপর বিশ্বাস মানব সমাজকে কতটা প্ররোচিত করতে পারে বা কোন অজানা ভীতি মানব স্রোতের দিক কতটা বদলে দিতে পারে তার বেশ ভালো উদাহরণ পাওয়া যাচ্ছে। লেখক ভিলেজ পলিটিক্স কে বেশ গুরত্ব দিয়েছেন যা কখনো কখনো রাষ্টিয় রাজনীতির মতই জটিল হয়। মানবিক অনুভূতিরর টানাপোড়ন ততটা না থাকলেও বাস্তবতার যাতাকলে কখনো কখনো মানুষের করুন পরিণতি, আবার কারো আদিম লোভ সংবরণ না করতে পারার প্রবণতা, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা, পারিবারিক জীবনের অনেক নিষিদ্ধ সত্য বহন, বীনা দোষে সন্দেহ এবং তার বাজে পরিণতি আমরা প্রতিনিয়ত করে আসছি কিন্তু কতটা তা বুঝতে পারি? লেখক এই বইয়ে প্রায় সব কিছুই টেনে এনেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা নিজের অজান্তেই বিপ্লবী থেকে হয়ে যাচ্ছে প্রেমিক, প্রেমে অন্ধ হয়ে গোবেচারা স্বামী। মুক্তিযুদ্ধে পুরো পরিবার হারানো এক শিক্ষক কোন ভ্রমে ছুটে চলেছেন মনস্তাত্ত্বিক রণক্ষেত্রে? ভুল করে ভুল স্থানে ফুটে যাওয়া কিছু ফুলের মতো কারো উপর দ্বন্ধ যুদ্ধটা শেষ পর্যন্ত কেন আবর্তিত হল? কারণ এই গল্প বিভ্রমের। এই যুদ্ধে কেউ জিতে না, কেউ হারে না। যার যা পাওয়ার নয় তাই পেয়ে যায়, যার যা হারানোর নয় সেটাই হারাতে হয়। এখানে জন্ম-মৃত্যুর মাঝে যে নাটক চলে তাকে জীবন বলে না; তার নাম বিভ্রম। #পাঠপ্রতিক্রিয়া : ব্যাক্তিগতভাবে বইটি আমার বেশ গোছানো লেগেছে। লেখক সাহেব যথাসাধ্য চেষ্টা করেছেন এই গল্পের সব চরিত্রকে ফুটিয়ে তোলার । তবে অনুভূতি প্রকাশ করতে বললে আমি ব্যার্থ হবো, আসলে আমি বিশেষ কোন চরিত্রের জন্যে আলাদা অনুভূতিই পাইনি, এই ক্ষেত্রে শিকল কিছুটা এগিয়ে ছিল বলা যায়। তবে জমিদার সাহেব এর জন্যে বেশ খারাপ লেগেছে, নেগেটিভ চরিত্র হলেও লেখক তার উপর বেশি নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। "বিভ্রম এর জমিদার সাহেব যিনি কোন রহস্য ঘেরা মাজার এর খাদেম এর সাথে বহু বছরের দ্বন্ধে জড়িত, হার জিতের লড়াই এ শেষ পর্যন্ত কে হারে এই চিন্তায়ই এক বসায় বইটি শেষ করতে বাধ্য হবেন যে কোন পাঠক" নিঃসন্দেহে বিভ্রম এর প্লট বা লেখনী অসাধারণ এখানে ফিকশন এর চেয়ে বাস্তবতা বেশি ফুটে উঠেছে। তবে এত বড় বই হওয়া সত্ত্বেও মনে হচ্ছে কিছু ক্ষেত্রে আরো বেশি মনোযোগ বা স্পেস দেয়া উচিত ছিল। সর্বোপরি বিবেচনায় বইটি বেশ ভালো, লেখক বেশ বিচক্ষনতার প্রমাণ দিয়েছেন। একজন মেডিকেলের ছাত্র হয়েও রাজনীতি, প্রকোশৈলি বিদ্যায় বেশ ভালোভাবে চোখ বুলিয়েছেন। বর্তমান সময়ে যে কয়জন নতুন লেখকের বই পড়ার সৌভাগ্য হয়েছে আমার মনে হয়নি নিজেদের লেখায় আর কেউ এত বেশি বৈচিত্র আনতে পেরেছে। লেখককে ধন্যবাদ দিতেই হয় সাবলীল ভাবে এত কিছু তুলে ধরার জন্য। আমার মতে লেখার ধরণটা বাংলা সাহিত্যের জন্য একটা মাইলফলক হিসেবে ধরাই যায়, শুভকামনা লেখক লেখকের আগামীর জন্যে । #ভালোলাগার_মত_উক্তিগুলো : *যার পৃথিবী এতটুকুতেই সীমাবদ্ধ, তার মধ্যে সৃষ্টিকর্তা আত্মসম্মানের মতো শাস্তি কেন দিলেন? *খুব কাছের মানুষের সাথে যখন কথা বলার উপলক্ষ্য ফুরিয়ে যায়, প্রকৃতি যেন বুঝিয়ে দেয় সেই মানুষটার সাথে লেনাদেনার দিন শেষ।"
Afia Ibnat , Aug 1, 2019
"বইয়ের নাম : বিভ্রম লেখকের নাম : জয়নাল আবেদীন প্রচ্ছদ : শওকত শাওন ঘরনা : সামাজিক উপন্যাস প্রকাশনী : ভূমি প্রকাশ প্রকাশ কাল : ফেব্রুয়ারি ২০১৯ মুদ্রিত মূল্য: চারশত নব্বই টাকা মাত্র পৃষ্ঠা সংখ্যা :৪২৪ কাহিনী অালোচনা: "ব্রিটিশ ভারতের শিমুলতলী গ্রাম। ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষ শিকার করতে বের হয়েছেন প্রবল প্রতাপশালী জমিদার জমির শেখ। ঝুম বৃষ্টির রাতে আবছায়া অবয়ব দেখে তীর ছুঁড়লেন জমির। তীর আঘাত করল মুর্শিদ আলীর বুকে। ময়ূরের পাখা লাগানো বিষমাখা একটিমাত্র তীর জন্ম দিল অর্ধ শতক ব্যাপী মনস্তাত্ত্বিক যুদ্ধের। এক পক্ষে সাম্রাজ্য হারানোর ক্ষোভে বিক্ষুদ্ধ জমির শেখের নাতি ইলিয়াস শেখ, অন্য পক্ষে পিতৃহত্যার প্রতিশোধে নির্মম মুর্শিদ আলীর পুত্র আনসার আলী। শুরু হলো প্রভাব বিস্তারের অভিশপ্ত বিভ্রম খেলা। কেবল এই দুজনই নন, বিভ্রমের মধ্যে পড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট রাজীব। সংসার-জীবন-প্রেম-ভালোবাসার মানুষ...কেমন যেন বালুর বাঁধের মতোই ভেঙ্গে যাচ্ছে সব। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ফরিদ নিজের অজান্তেই বিপ্লবী থেকে হয়ে যাচ্ছে প্রেমিক। আজীবন নিগৃহ পাওয়া জমিদার পত্নী জামিলা খাতুন শেষ বয়সে এসে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। পুত্রকে কী জবাব দেবেন তিনি? তরুণী আলো কেন হারাবে ভালোবাসার মানুষকে? মুক্তিযুদ্ধে পুরো পরিবার হারানো যতিন বিশ্বাস কোন ভ্রমে ছুটে চলেছেন মনস্তাত্ত্বিক রণক্ষেত্রে? এই বিভ্রমের গল্পে আছেন শিকল বাবা। গিলাফের নিচে শুয়ে থাকা অদৃশ্য, অবাস্তব কিন্তু অসীম শক্তিশালী এই পীরের মাজারে কেন বাজছে যুদ্ধের দামামা? ভুল করে ভুল স্থানে ফুটে যাওয়া কিছু ফুলের মতো যে নাজু, শিমুলতলীর যুদ্ধটা শেষ পর্যন্ত কেন তাকে ঘিরেই আবর্তিত হতে শুরু করল? কারণ এই গল্প বিভ্রমের। এই যুদ্ধে কেউ জিতে না, কেউ হারে না। যার যা পাওয়ার নয় তাই পেয়ে যায়, যার যা হারানোর নয় সেটাই হারাতে হয়। এখানে জন্ম-মৃত্যুর মাঝে যে নাটক চলে তাকে জীবন বলে না; তার নাম বিভ্রম। সামান্য এক মাজার কে কেন্দ্র করে এদেশের সল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের যে ভ্রান্ত ধারনা সে বিষয় নিয়ে লেখক বেশ সুন্দর দৃশ্যকল্প রচনা করছেন। জমিদারি প্রথার বিলুপ্তির পরেও এদেশে তার যে রেশ থেকে গিয়েছিল সে বর্ননাও বেশ ভালো ভাবে প্রকাশ পেয়েছে। পাশাপাশি শহরের রাজনীতির যে প্রভাব ছিল স্বৈরাচারি শাসনে এ দিকটাও লেখক চমৎকারভাবে বর্ণনা করছেন। সব মিলিয়ে একে ঐতিহাসিক উপন্যাস বললেও মেনে নেয়া যায়। প্রিয়য় উক্তি * বিশ্বাস এবং ভালোবাসা জমজ বোন। জন্ম হয় একসাথেই কিন্তু বেড়ে ওঠে আলাদা সত্তা নিয়ে। সব ভালবাসায় বিশ্বাস থাকে না।আবার সব বিশ্বাস ভালোবাসা পর্যন্ত গড়ায় না। * যারা মানুষের অভাবে জীবনভর অভাবী কেবল তারাই জানে ভাত না পেলে পেট যতখানি পুড়ে, কথা বলার মানুষ না পেলে বুক তারচেয়ে একটুও কম পুড়ে না।"
Tasnim Rime , Jun 30, 2019
"বই: বিভ্রম জনরা: সামাজিক উপন্যাস লেখক: জয়নাল আবেদীন প্রকাশনী: ভূমিপ্রকাশ প্রকাশকাল: বইমেলা ২০১৯ প্রচ্ছদ: শওকত শাওন পৃষ্ঠা: ৪২৪ মূল্য: ৪৯০টাকা কাহিনী সংক্ষেপ: আশির দশকের যুদ্ধ পরবর্তী সময়ের গ্রাম্য ও শহুরে রাজনীতির বেড়াজালে আবদ্ধ জীবনের গল্প বিভ্রম। জেনারেল এরাশাদের স্বৈরতান্ত্রিক শাসনে একদিকে শহরে বইছে উত্তল হাওয়া। সেই হাওয়ায় উতপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। মৃত্যুকে পরোয়া করে তাই দেশের জন্য রাজপথে চলে স্বৈরাচার বিরোধী সংগ্রাম। এই সংগ্রামের নায়ক ফরিদ। একসময় বিপ্লবী চেতনায় বুদ থাকলেও ক্রমে হয়ে ওঠে প্রেমিক। বন্ধুর প্রেমিকা অালো, দ্বীধানিত মনে আলোকে কাছে পেতে চাইলেও পরক্ষণেই বিবেকের কাছে হেরে যায় সে, কোথায় অাছে এর পরিনতি! অন্যদিকে শিমুলতলীতে স্বৈরচারীর বীজ বুনছে ইলিয়াস শেখ। দেড়শো বছরের পুরানো জমিদারী প্রথা না থাকলেও জমিদারী নাম, ভাব, প্রভাব প্রতিপত্তি পুরোটাই অাছে আগের মতো। তাই ইলিয়াস শেখও চাইছে পিতৃভুলের মাসুল দিয়ে নিজের রাজত্ব পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে। ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষ শিকার করতে বের হয়েছেন প্রবল প্রতাপশালী জমিদার জমির শেখ। ঝুম বৃষ্টির রাতে আবছায়া অবয়ব দেখে তীর ছুঁড়লেন জমির। তীর আঘাত করল মুর্শিদ আলীর বুকে। ময়ূরের পাখা লাগানো বিষমাখা একটিমাত্র তীর জন্ম দিল অর্ধ শতক ব্যাপী মনস্তাত্ত্বিক যুদ্ধের। এক পক্ষে সাম্রাজ্য হারানোর ক্ষোভে বিক্ষুদ্ধ জমির শেখের নাতি ইলিয়াস শেখ, অন্য পক্ষে পিতৃহত্যার প্রতিশোধে নির্মম মুর্শিদ আলীর পুত্র আনসার আলী। শুরু হলো প্রভাব বিস্তারের অভিশপ্ত বিভ্রম খেলা। এ খেলায় জড়িয়ে পরে মা-বাবা হীন গ্রাম্য অশিক্ষিতা সুন্দরী বধু নাজু। কারও সাতপাঁচে না থেকেও নাজুকে কেন্দ্র করে আবর্তীত হতে থাকে ইলিয়াস শেখ আর আনসার আলীর দাবার কোটের দান। এই দাবার ছকে কেবল রাজা মন্ত্রী নয় আছে প্রজারও বিস্তার। মুক্তিযুদ্ধে সর্বহারা যতিন মাষ্টার তাই তো স্বাধীনতার দু'বছর পরে আবার ফিরে আসে। কেন তার এ প্রত্যাবর্তন? কিসের ভ্রমে রাত দুপুরে ছুটে যায় জমিদার বাড়ির দিকে! জমিদার পত্নী জামিলা। সংসারের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও অবহেলার পাত্রী হয়েই কেটেছে সংসার জীবন। ইলিয়াস শেখের সারাজীবনের অপবাদ মাথা পেতে নিলেও শেষ বয়সে এসে ছেলের এক প্রশ্ন তাকে করে তোলে ক্ষতবিক্ষত। রাজীব নিজেও অাছে অস্তিত্বের সংকটে। কী তার অাসল পরিচয়? এ প্রশ্ন যে তাকে কুড়ে কুড়ে খায় দিনরাত। উপন্যাসের প্রছন্ন কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র নিরঞ্জন।বাকপ্রতিবন্ধী এ বাঁশুরিয়ার নাম নিরঞ্জন সেটাই বা কে অাবিস্কার করল! সারারাত নির্ঘুম আম বাগানে বাঁশি বাজানো নিরঞ্জন পাগলেরই বা কিসের এত দুঃখ। ঝড়ের মতো হঠাৎ করেএসে অাবার হঠাৎ নিরুদ্দেশ হয়ে কোথায় চলে যায় নিরঞ্জন, কেন যায়? এতসব প্রশ্ন গোলক ধাঁধার মতো ছকে এঁকে পর্যায়ক্রমে সাজিয়ে তোলা গল্পটা বিভ্রমের। বিভ্রম মূলত প্রেম-বিচ্ছেদ, বিশ্বাস- অবিশ্বাস দুঃখ- সুখের দোলাচালে গড়ে ওঠা এক ধর্মভিরু সমাজের আখ্যান। যেখানে অজানা ভয়কে হাতিয়ার করে মাজার বাড়িতে আনসার আলী দিনের পর দিন বিস্তার করছে তার সম্রাজ্য। ইলিয়াস শেখও বুঝি তাই সামনা সামনি লড়াইয়ে নামতে চায় না তার। শেষ পর্যন্ত কার হবে জয় এই বিভ্রমের খেলায়! নিজস্ব মতামত: অনেকগুলো চরিত্র নিয়ে বিস্তর পরিসরে লেখা বিভ্রম। তাই বলে তাল কেটে ভ্রমে হারিয়ে যাওয়ার কোনে সুযোগ লেখক রাখে নাই। শিকল পড়ে যতোটা না অনুভুতি ছিল তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগা বেড়েছে লেখকের লিখন শৈল্পের প্রতি। লেখক সত্ত্বাটা যে মানুষের প্রতি স্রষ্টার প্রকৃতি প্রদত্ত দান অার সেই সাথে প্রচেষ্টার ফসল জয়নাল আবেদীন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। একজন মেডিকেল পড়ুয়া মানুষের মাথা থেকে এত সুন্দর প্লট অার তার চমৎকার বর্ণনা মুগ্ধ করছে আমায়। রাজনীতি নিয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায়। এরশাদের স্বৈরাচারী সময় সম্পর্কে তাই তেমন কোন ধারণাই ছিল না। বিভ্রমের গল্পে দেখেছি সেই উত্তল সময়ের চিত্র। সামান্য মাজার কে কেন্দ্র করে ধর্মভিরু মানুষের জীবন প্রবাহ কতোটা পরিবর্তনশীল তার সুন্দর দৃশ্যকল্প রচিত হয়েছে এ রচনায়। গল্পের ফাঁকে ফাঁকে ছোট ছোট মুর্শিদী অার লোকগীতির ব্যবহার, ভাষার আঞ্চলিকতার টান গল্পটাকে নতুন মাত্রা দিয়েছে। এছাড়া প্রেম- ভালোবাসা অার মানুষের অাদিম লোভ লালসার চিত্রও ফুটে উঠেছে। বিশ্বাস অবিশ্বাস সর্বোপরি প্রতিশোধ প্রবণতা আর ক্ষমতার লোভে মত্ত হওয়া কিছু মানুষের মনোসতাত্ত্বিক রণক্ষেত্রের চিত্র এতোটাই বাস্তব যা পাঠককে কল্পলোকে হারিয়েেযেতে বাধ্য করবে। এক কথায় জীবনধর্মী গল্প প্রেমিকদের জন্য সুখপাঠ্য এক বই বিভ্রম। ভালো লাগা কিছু উক্তি: ★ ভয়, ভালোবাসা এবং ঘৃণা-- এই তিন জিনিস সত্যিকার অর্থে মনে একবার ঢুকে পড়লে আর বের করা যায় না। ★ একমাত্র মৃত্যৃই অাত্মীয় স্বজনকে ক্ষণিকের জন্য এক করতে পারে। মৃত্যু ছাড়া আর কারও সেই সাধ্য নেই। ★ সব পাপের জননী মিথ্যা, সব রোগের জননী দারিদ্র। ★ যারা মানুষের অভাবে জীবনভর অভাবী কেবল তারাই জানে ভাত না পেলে পেট যতখানি পুড়ে, কথা বলার মানুষ না পেলে বুক তারচেয়ে একটুও কম পুড়ে না। ★ নীরবতার চেয়ে বড় কোন শব্দ নাই। ★ তোমার লাইগ্যা কান্দিতেও সুখ, যত পারো কান্দাইয়ো লাগলে কইয়া মোর কইলজা, আমারে দিয়া রান্ধাইয়ো আমার পাগল অান্ধা মনটা, বান্ধাইয়ো তোমার মনে এক অাবদার পরকালে, আমায় রাইখো তোমার সনে ★ মানুষ নিজের কর্মরে ঢাকার লাইগ্যা একটা রুমাল পাইলেও সেইটারে চাদর বানাইতে চায়। ★ জীবনকে অযথা অকারণে অপচয় করার নাম বিপ্লব না, বরং ভবিষ্যতে কাজে লাগানোর জন্য বাঁচিয়ে রাখার নামই বিপ্লব। ★ বিশ্বাস এবং ভালোবাসা জমজ বোন। জন্ম হয় একসাথেই কিন্তু বেড়ে ওঠে আলাদা সত্তা নিয়ে। সব ভালবাসায় বিশ্বাস থাকে না।আবার সব বিশ্বাস ভালোবাসা পর্যন্ত গড়ায় না।"
Parvez Alam , Mar 29, 2019
"আমি এই লেখকের এইটাই প্রথম বই পড়ি, কিন্তু পড়ার সময় আমি ভাবিনি এইটা দ্বিতীয় বই। কি যে অসাধারন লেখা, ভাষাতে প্রকাশ করা যাবে না, তার থেকে বড় কতা এত বড় একটা উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও খাপ ছাড়া মনে হবে না, আমার কাছে বেশী ভালো লেগেছে শেষটা, ১০/১০"
Md Imtiaz Bulbul , Mar 13, 2019
"Oshombob valo laglo"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বিভ্রম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: