হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বিপন্ন এক মানুষজন্মে - মোবারক খান হৃদয় এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বিপন্ন এক মানুষজন্মে

8 Ratings | 3 Reviews
TK. 95 TK. 135 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

এইসব সন্ধ্যা , মেঘ, পাহাড়, সমুদ্র, লাথি মেরে পড়ে থাকতে চাই বিশ্বস্ত বিছানায়। কেউ তবুও ভালােবাসা নিয়ে কথা বললেই কেঁপে ওঠে। তােমার নিঃশব্দ চলাচল দেখি প্রাণের...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

এইসব সন্ধ্যা , মেঘ, পাহাড়, সমুদ্র, লাথি মেরে পড়ে থাকতে চাই বিশ্বস্ত বিছানায়। কেউ তবুও ভালােবাসা নিয়ে কথা বললেই কেঁপে ওঠে। তােমার নিঃশব্দ চলাচল দেখি প্রাণের পথে। কচ্ছপের জীবন নি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বিপন্ন এক মানুষজন্মে
Author মোবারক খান হৃদয়
Publisher ভূমিপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 64
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.18 Kg
ISBN 9789849460336
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.63

8 Ratings and 3 Reviews

★★★★★
5
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Tamim Sarker

Tamim Sarker , Apr 17, 2021

★ ★ ★ ★ ★

"এরকম কবিতা কালেভদ্রে পাওয়া যায় 🔥🔥🔥🔥"

মাদিহা মৌ

মাদিহা মৌ , Apr 28, 2020

★ ★ ★ ★ ★

"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ প্রায় প্রত্যেকটি মানুষ জীবনের বিভিন্ন সময়ে আত্মহত্যা করতে চেয়েছেন। কিন্তু ভয় হোক, কিংবা জীবনের অন্যান্য যেকোনো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারার ফলস্বরূপ বেশিরভাগ সুইসাইডাল মানসিকতার মানুষই আত্মহত্যা করতে পারে না। যাপিত জীবন যাপন করে না করতে পারা সেই আত্মহত্যা বুকের মধ্যে বয়ে বেড়াতে বেড়াতে একসময় সাধারণ নিয়মে মারা যান। এই ধারণাটিকে ব্যর্থতা কবিতা মাত্র দুই লাইনে লিখেছেন এভাবে- "আত্মহত্যা মূলত একটি পাখি। শিকারী বন্দুকের দিকে ছুটতে ছুটতে যার ফুরিয়ে যাচ্ছে আয়ু।" লেখনী এত গভীর, এত হৃদয়স্পর্শী!! বলছিলাম তরুণ কবি মোবারক খান হৃদয়ের লেখা প্রথম কবিতার বই বিপন্ন এক মানুষজন্মের কথা। আমি এখন পর্যন্ত প্রচুর গল্প উপন্যাস আর নন-ফিকশনাল বই পড়লেও, কবিতার বই খুব একটা পড়িনি। তাই কবিতার রিভিউ লেখারও প্রশ্ন আসেনি। আজ সেহেরির পর ঘুমানোর আগে শুয়ে শুয়ে এই বই পড়ছিলাম। ওমা! আমার ঘুম গেল উবে! বইটা ছেড়ে আমি আর ঘুমাতেই পারলাম না! ঠিক করলাম, এই বইয়ের রিভিউ লিখতেই হবে। আমি ডুবে গেলাম "কবির মৃত্যু" কবিতায়। "কবি তাঁর কবিতায় ঈশ্বর, ঈশ্বরের মৃত্যু নেই।" কিংবা কবি অথবা কবিতার গল্প কবিতায়; "একটা বেশ্যার মৃতদেহ দেখতে এসেছিল সবাই, বাতাসে তখনো পৌঁছেনি কবির মৃত্যুসংবাদ।" মৃত্যু কি এসব লাইনের স্রষ্ঠাকে জগৎ থেকে নিশ্চিহ্ন করতে পারবে? সব চরিত্র কাল্পনিক কবিতায় যেন কবিতার ঢঙে একটা সার্থক ছোটোগল্প পড়লাম। শেষে গিয়ে বুকটা হু হু করে উঠলো। একই রকম ভালোলাগা ছিলো বেওয়ারিশ কবিতাটায়। বার বার কানে বাজছে এই লাইনগুলো "এইযে একটা জীবন শরীরের আষ্টেপৃষ্টে জড়ায়া আছে আমার, তারে আমি চিনি না।" সিমেট্রিতে দাঁড়িয়ে কবিতার কয়েকটা লাইন পড়তে চাই। "আমি, আমার প্রেমিকা, যাকে গত সন্ধ্যায় ছিঁটে খেয়েছে একদল কুকুর, তাকে ফেরত চাই। আপনারা কুকুরগুলোকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করবেন না। রক্তারক্তি আমার পছন্দ নয়। আপনারা চাইলে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার ভয় দেখিয়ে সিক্রেট ডোর খুলে দেন। " আটটা পাঁচটা অফিস করা নিতান্তই সাধারণ অবসাদগ্রস্ত একজন প্রেমিক কেবল তার প্রেমিকার ক্লান্ত দুই চোখে চুমু খেতে চায়। কুকুরদের সাজা দিলে কি টিফিন বক্সে লুকিয়ে প্রেম পাঠানো প্রেমিকাকে ফিরে পাওয়া যাবে? উফফ! ৩৩ টা কবিতার কোনটা ছেড়ে কোনটার কথা বলব? কয়েকটার কথা তো বিস্তারিত বললামই। এছাড়াও "মেলানকোলিক", "সুকান্ত", "দুঃসময়ের বারান্দায়, শ্রী'দি!", "সুইসাইডাল সময়গুলো", "দ্য ক্লাউন আন্ডার আ ট্রি", "সুধী সমীপে" নামের গদ্য কবিতাগুলো বেশি ভালো লেগেছে। ভোর রাত থেকে প্রায় সারাদিন সময় লাগিয়ে বইটা পড়লাম। একবার মনে হয়, পড়ে ফেললে তো শেষ। আবার না পড়েও ফেলে রাখতে পারি না। কী একটা জ্বালা! শেষ করছি ডিলিউশন কবতার কয়েকটি লাইন দিয়ে। "আমাদের পিছনে পড়ে আছে একটি দুঃখী রাষ্ট্র; অতএব, আরেক পেগ মদ খেতে খেতে চলুন আমরা ব্রোথেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। বস্তুতঃ পতিতার প্রেমে কোনো দুঃখ নেই।" বই পরিচিতি বই: বিপন্ন এক মানুষজন্মে লেখক: মোবারক খান হৃদয় প্রকাশনী: ভূমিপ্রকাশ প্রচ্ছদ: সজল চৌধুরী পৃষ্ঠা সংখ্যা: ৬৪ মুদ্রিত মূল্য: ১৩৫ টাকা"

হাসিবুল হাসান

হাসিবুল হাসান , Feb 19, 2020

★ ★ ★ ★ ★

"নতুন কবি। তবে কবিতাগুলো পড়ার সময় অদ্ভুত রকমের অনুভূতি জেগেছে। কবিতা যাদের পছন্দ তারা পড়ে দেখতে পারেন। আমার বিশ্বাস ভালোলাগা কাজ করবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
নতুন ঝড়
একটু পড়ে দেখুন
নতুন ঝড় মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
অচিনকাব্য
একটু পড়ে দেখুন
অচিনকাব্য মুহিব খান
(2)
TK. 140 -40% OFF
TK. 84
আমার গান - প্রথম পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - প্রথম পর্ব মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
আমার গান - দ্বিতীয় পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - দ্বিতীয় পর্ব মুহিব খান
(3)
TK. 200 -40% OFF
TK. 120
বিমুগ্ধ সন্ধ্যার গান
একটু পড়ে দেখুন
বিমুগ্ধ সন্ধ্যার গান কামাল আহসান
(1)
TK. 190 -48% OFF
TK. 99

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বিপন্ন এক মানুষজন্মে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 1 / 7
পাতা 2
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 2 / 7
পাতা 3
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 3 / 7
পাতা 4
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 4 / 7
পাতা 5
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 5 / 7
পাতা 6
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 6 / 7
পাতা 7
বিপন্ন এক মানুষজন্মে পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।