হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বিবাহ বিভ্রাট - নওরীন জাহান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বিবাহ বিভ্রাট

11 Ratings | 11 Reviews
TK. 110 TK. 220 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমরা এই দুনিয়ায় মুসাফির হয়ে এসেছি, আবার চলে যেতে হবে গন্তব্যে, সৃষ্টিকর্তা আমাদের প্রশান্তির জন্যে বিবাহের বিধান দিয়েছেন যা আমরা যথাযথ ভাবে পালন করলে পরকালীন সও...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমরা এই দুনিয়ায় মুসাফির হয়ে এসেছি, আবার চলে যেতে হবে গন্তব্যে, সৃষ্টিকর্তা আমাদের প্রশান্তির জন্যে বিবাহের বিধান দিয়েছেন যা আমরা যথাযথ ভাবে পালন করলে পরকালীন সওয়াব এবং জাগতিক প্রশা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বিবাহ বিভ্রাট
Author নওরীন জাহান
Publisher আয়ান প্রকাশন
Edition ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.19 Kg
Editor তানজীল আরেফীন আদনান
ISBN 9789849655527
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.73

11 Ratings and 11 Reviews

★★★★★
8
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১১টি
Ruponti Shahrin

Ruponti Shahrin , Jun 16, 2022

★ ★ ★ ★ ★

"বিবাহ বিভ্রাট। দুটি শব্দের মেলবন্ধনই বলে দিচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। যে বিবাহ নিয়ে এতো আনন্দ। তার সূচনা পর্বতে থাকে পাত্র-পাত্রী দেখার উন্মোচন অনুষ্ঠান। সূচনাতে যেখানে এত্ত বিভ্রাট, তার ফলাফলটা কিভাবে রহমতময় হবে? কখনও ভেবে দেখেছেন কি? আলোচ্য বইটির প্রথম অংশে ঘটক পর্বে উঠে এসেছে গায়ে হলুদ সমাচার, দাওয়াত, গেইট ধরা, বিবাহের অনুষ্ঠান, ইসলামের রুকন, দেনমোহর সংক্রান্ত বিষয়। বিবাহের সুন্নত 'ওয়ালিমা' -কে কেন্দ্র করে দ্বিতীয় পর্বটি আয়োজন করা হয়েছে। আর সর্বশেষে সুন্দর গঠনমূলক পরিসমাপ্তিতে রয়েছে ব্যাপক চমক। দাম্পত্য জীবনের খুটিনাটিও রয়েছে৷ শিক্ষনীয় বার্তা কী তবে? বিদআত প্রথা পালনের কুফল কি নেই? এসব কড়া আলোচনা চাই জমজমাট করবে ক্ষুদ্র পরিসরে বিবাহ বিভ্রাট সম্পর্কিত এই বইটিকে। বই- বিবাহ বিভ্রাট ( পেপারব্যাক) লেখিকা- নওরিন জাহান সম্পাদনা - তানজিল আরেফীন আদনান প্রকাশনি- আয়ান প্রকাশন মূদ্রিত মূল্য - ২২০ টাকা পৃষ্ঠা - ১১২"

আলমগীর আল হাসান

আলমগীর আল হাসান , Jun 16, 2022

★ ★ ★ ★ ★

"- বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। 'বিয়ে' নামক সম্পর্ক গঠনের মাধ্যমে আল্লাহ তা'আলা আমাদেরকে অর্ধেক দ্বীন পূর্ণ করার সুযোগ করে দিয়েছেন। একে-অপরকে দ্বীন ও দুনিয়ার কার্যক্রমে অনুপ্রেরণার যোগানদাতা বানিয়েছেন। বিয়ে হচ্ছে– একটি আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। ▪️পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো— তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” (সুরা রুম :২১); - বিয়ে যেমন জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের মাধ্যম, তেমনি এটি বিশেষভাবে আল্লাহর ইবাদতের অংশও বটে। আল্লাহ তা'আলা আমাদের জন্য এই নিয়ামতকে সহজ করে দিয়েছেন। অথচ, আমাদের সমাজের বাস্তবতার দিকে তাকালে একরাশ দীর্ঘশ্বাস ফেলতে হয়। এই সমাজ বিয়েকে করে দিয়েছে কঠিন। মুসলিম সমাজে এখন বিয়েতে বর-কনে দেখা থেকে শুরু করে, বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত– বিভিন্ন কু-প্রথা, কু-সংস্কার, বিধর্মীদের দেখানো আচার-অনুষ্ঠানে লিপ্ত হয়ে, আল্লাহর অবাধ্য ও নিষিদ্ধ নীতিমালায় জড়িয়ে পড়ে অধিকাংশ বিয়ের অনুষ্ঠানগুলো। - একবার ভাবুন তো! যেই সম্পর্ক শুরুই হয় আল্লাহর অবাধ্যতা ও নিষিদ্ধ কাজের মাধ্যমে, সেই সম্পর্কে কীভাবে প্রশান্তি, তৃপ্তি, ভালোবাসা, সম্মান, সুখ আশা করা যায়? যেখানে বিয়ে ছিলো ইবাদতের অংশ, ঈমানের পূর্ণতার অংশ; সেখানে আল্লাহর ক্রোধ ও অসন্তোষের দলে নিমজ্জিত হওয়া কতটা অজ্ঞতার পরিচায়ক? লজ্জাহীনতা ও নীচতার পরিচায়ক? আমাদের এই লজ্জাহীনতা, নীচতা ও অজ্ঞতার পরিমাপ উপলদ্ধি করতে এবং ইসলামি বিধান অনুযায়ী সুন্নাহ সম্মত বিয়ে সম্পর্কে ধর্তব্য হতে, আমরা সংগ্রহ করতে পারি ‘আয়ান প্রকাশনের’ নতুন বই “বিবাহ বিভ্রাট”। - শর্ট পিডিএফ পড়ে ও সূচিপত্র দেখে বুঝা যাচ্ছে– বক্ষমাণ এই বইটিকে ‘৬টি’ পার্টে ভাগ করা হয়েছে। প্রথমেই দেখানো হয়েছে অন্যান্য ধর্মের বিবাহের রীতিনীতি ও ইসলামে বিবাহের সহজতা। তারপর ঘটকপর্ব থেকে শুরু করে পাত্রীর কতটুকু অংশ দেখা যাবে, গায়ে হলুদ, গেইট প্রথা, বিবাহের রুকন, দেনমোহর, বিবাহের গুরুত্বপূর্ণ সুন্নাহ 'ওয়ালিমা' সহ বেশকিছু পয়েন্ট সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। দাম্পত্য জীবন সুখের জন্য যেই চাবিকাঠি, স্বামী-স্ত্রীর পরস্পরের সেই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে অনেকগুলো নাসীহাহ করা হয়েছে ‘সুন্দর গঠনমূলক পরিসমাপ্তি’ পার্টে। পরিশেষে, বিদ'আত পালনের ভয়াবহতা নিয়ে আমাদের সতর্ক করে 'শিক্ষনীয় বার্তা' পার্টের মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে। - মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ এই বিয়ে বিষয়ক জ্ঞান নিয়ে আমাদের অজ্ঞতার জুরি নেই। আমাদের মস্তিস্ক থেকে অজ্ঞতার অবসান দিতে, সমাজে বিধর্মী কুপ্রথা, কুসংস্কার দূর করে সুন্নাহ সম্মত বিবাহ সম্পাদনের বিস্তার ঘটাতে বক্ষমাণ এই “বিবাহ বিভ্রাট” নামক বইটি অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী হবে 'ইন শা আল্লাহ। বিবাহ করতে আগ্রহী আছেন ও রিসেন্টলি বৈবাহিক জীবনে পদার্পণ করবেন এমন ভাই-বোনেরা বইটি থেকে উপকারি ইলম অর্জন করতে পারেন। • 📚এক নজরে বই পরিচিতি: –––––––––––––––––– নাম: বিবাহ বিভ্রাট লেখিকা: নওরীন জাহান সম্পাদনা: তানজিল আরেফিন আদনান প্রকাশনী: আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ১১২ মুদ্রিত মূল্য: ২২০৳ ."

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Jun 3, 2022

★ ★ ★ ★ ★

"ভূমিকা : বিয়ে অনেক বড়ো একটি আমল। আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্কের বিয়ে করতে আদেশ করেছেন। কারণ, তা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হিফাজত করে। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "হে যুবসমাজ! তোদের বিয়ে করা উচিত। কেননা এটি দৃষ্টিশক্তিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রাখে সুরক্ষিত।" -সুনানে তিরমিজি, হাদিস নং : ১০১৯ এজন্যই রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে অনুসরণ করে বিয়ে করা প্রয়োজন। কিন্তু বিয়ে কি আমি যেভাবে চাইলাম সেভাবে করলেই হবে? নাকি এতেও ইসলামের দিকনির্দেশনা রয়েছে? আমাদের মনে রাখতে হবে, ইসলাম হলো পরিপূর্ণ দ্বীন। এতে কোনো বিষয়ে আলোচনা বাদ পড়েনি। তেমনি বাদ পড়েনি বিবাহের বিষয়ও। বিয়ের ব্যাপারেও পবিত্র কুরআন ও হাদিস শরীফে দিকনির্দেশনা রয়েছে। আমাদের সেই দিকনির্দেশনা মেনেই বিয়ে করা উচিত। তাহলে আমরা প্রকৃত সুখী এবং সফলকাম হবো ইনশাআল্লাহ। আর সে লক্ষ্যেই আয়ান প্রকাশন এবার নিয়ে আসছে "বিবাহ বিভ্রাট" বইটি। বইটিতে যা আছে : বইটিতে বিবাহ, বিবাহের পূর্ববর্তী কর্মপরিকল্পনা এবং বিবাহের পরবর্তী সুখী জীবনের পাথেয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে বিয়ের সংজ্ঞা, অন্যান্য ধর্মে বিয়ে কী, ঘটক পর্ব, পাত্রীর কতটুকু অংশ দেখা জায়েজ, গায়ে হলুদ, বিয়ের দাওয়াত, গেইট প্রথা, দেনমোহর, ইসলামে বিবাহের তিন রুকন, বিয়েতে সম্মানি হিসেবে নতুন বউকে স্বর্ণ প্রদান, ওয়ালিমাসহ মোট ১২ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে বিবাহ পরবর্তী সুখী জীবনের পাথেয় মূলক “সুন্দর গঠনমূলক পরিসমাপ্তি”। যার মধ্যে রয়েছে ১৯ টি বিষয়। এছাড়াও আমাদের সমাজে বিয়ে নিয়ে যতো ধরনের গর্হিত, অশ্লীল এবং বিদআতি কাজকর্ম প্রচলিত আছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। সর্বোপরি বইটাকে বিবাহ বিষয়ে সংক্ষিপ্তভাবে পূর্ণপাঠই বলা যায়। বইটি কাদের জন্য : বইটি তাদের জন্য যারা বিয়ের উপযুক্ত। যারা শীঘ্রই বিয়ে করবেন অথবা কিছু পরে বিয়ে করবেন। বইটি সেই সকল অভিভাবকদের জন্য যারা তাদের সন্তানদের বিয়ের কথা চিন্তা করছেন। বইটি তাদের জন্যও যারা ইতোমধ্যেই বিয়ে করে ফেলেছেন এবং সুখী জীবনযাপন করতে ইচ্ছুক। বইটি আমাদের যুবসমাজের মধ্যে কল্যানের পাথেয় হোক, আমিন। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : বিবাহ বিভ্রাট লেখক : নওরীন জাহান সম্পাদক : তানজিল আরেফীন আদনান প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ১১২ মুদ্রিত মূল্য : ২২০"

Umme Aiman

Umme Aiman , Jun 3, 2022

★ ★ ★ ★ ★

"📚বই সম্পর্কে- "বিয়ে" ইসলামী শরীয়তের একটি ফরজ বিধান। প্রতিটি নর-নারীর উপর বিয়ে সুন্নাত।এটিকে অর্ধেক দ্বীন পূরণের অংশ বলা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত এই বিয়েতে সুন্নাত অনুসরণের পরিবর্তে বিদয়াত কাজ কর্ম করা হয়।হালাল পরিণয়ের শুরুতেই যদি হারাম কাজ প্রবেশ করে তখন সেটার পরিপূর্ণ শুদ্ধতা নষ্ট হয়ে যায়।ঠিক দুধের মধ্যে এক ফোঁটা গরুর প্রস্রাব পড়ার মত।এই "বিবাহ বিভ্রাট" বইতে লেখিকা এমন সব বিষয় নিয়ে আলোচনা করেছেন।যা পড়লে, জানলে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে শুদ্ধ হবে।বারাকায় ভরে উঠবে নব দাম্পত্য জীবন। 🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ___________________________________ বইটি ছোট-বড়, তরুণ-তরুণী, কিশোর- কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা,বর-কনে সকল প্রজন্মের মানুষের জন্য শিক্ষণীয়।বিয়েতে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের শিরক করে ফেলে নিজের অজান্তেই।এটা না করলে অমঙ্গল হবে।গায়ে হলুদ থেকে শুরু করে অসংখ্য ভুল ভ্রান্তি পূরণ করাকে অবশ্যকীয় করেনিই। আমাদের জানা উচিত মুসলিমদের বিবাহ কেমন হতে পারে।সে সকল বিষয় সুন্দর ভাবে তুলে ধরেছেন। বিয়ের পর দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর কর্তব্য।স্ত্রীর উপর স্বামীর কর্তব্য।বিবাহ পরবর্তী সময়কে একে অপরের জীবনের সুখ-দুঃখের পরিপূরক হবে।আর যখন স্ত্রীর উপর স্বামীর ভালবাসা থাকবে তখনি এই প্রচলিত পরকিয়ার মত দূষণ প্রবেশ করতে পারবে না। জীবন হবে সুখে শান্তিতে সমৃদ্ধ।এমনই সব পারিবারিক শিক্ষার বিষয় সমূহ বইটিতে ফুটে উঠেছে। পাঠকের হাতে কুরআন-হাদিসের রেফারেন্স সহ তুলে ধরতে চেয়েছেন বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলেই। 🌸পরিশেষে: _________________ সকলের জন্য এই বইটি অসম্ভব উপকারী। আমাদের জীবনে প্রতিনিয়ত অসংখ্য বিয়ের সম্মুখীন হতে হয়। আমাদের মূলত বিয়ে সম্পর্কে পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করে,এসব অনৈইলামিক কার্য কালাপ থেকে দূরে থাকতে হবে।সবাইকে সঠিক ভাবে বোঝাতে সঠিক পথের সন্ধান দিতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। 📚বই সম্পর্কে- 📙 বই- বিবাহ বিভ্রাট 🖋️ লেখিকা- নওরীন জাহান 🖊️ সম্পাদনা- তানজিল আরেফীন আদনান প্রকাশনী- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য- ২২০ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক"

salma akther

salma akther , Jun 2, 2022

★ ★ ★ ★ ★

""যে ব‍্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করলো।বাকি অর্ধেকের জন‍্য আল্লাহকে ভয় করুক।" (বায়হাকী) মানুষ প্রকৃতিগত ভাবে সমাজবদ্ধ হয়ে বাস করতে অব‍্যস্ত।একাকী বাস করা তার স্বভাবত সিদ্ধ নয়। তাই প্রয়োজন একজন জীবন সঙ্গীর যে হবে একান্ত আপন।বিবাহ মানুষকে এমন সঙ্গী দান করে এবং অর্ধেক দ্বীন পালনে সহায়তা করে। কিন্তু বর্তমান সময়ে বিয়ের আগে-পরে ও বিয়ের সময় এমন কিছু নিয়মকানুন পালন করি যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।যেই বিয়ের মাধ‍্যমে অর্ধেক দ্বীন পূর্ণ হয় সেই বিয়েই হয় সুন্নাহ'র পরিপন্থি কাজ দিয়ে। বিয়ের সময় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার ফলে এধরনের কাজ করা হয়।তাই আমাদের বিয়ের সময় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে জানতে হবে।আর এই সব জানতে '"নওরীন জাহানের'" "বিবাহ বিভ্রাট" বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। "বিবাহ বিভ্রাট" বইটিতে লেখিকা কুরআন-হাদীসের আলোকে বিয়ের আগে-পরে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিয়ের আগে পাত্রী দেখার নিয়ম,গায়ে হলুদ,দাওয়াত সমাচার, গেইট প্রথা, দেন-মহর নিয়ে বাড়াবাড়ি, সম্মানি হিসেবে স্বর্ণ আবদার ও বিয়ের ওয়ালিমা এই সব কিছু সুন্নাহ সম্মত উপায়ে পালন করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বিয়ের পরবর্তীতে সময়ে স্বামী-স্ত্রী একে অপরের জন‍্য করণীয় ও বর্জনীয় একে অপরের সাথে সম্পর্ক সুন্দর করার কিছু টিপস অত্যন্ত সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। পরিশেষে বিবাহে বিদআত প্রথা পালনের কুফল ও শিক্ষনীয় বার্তার মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে। পরিশেষে বলতে চাই আমাদের ঘর ও পরিবারে বরকতময় পরিবেশ নিশ্চিত করার জন‍্য বিয়ের সমস্ত আয়োজন ও অনুষ্ঠান সুন্নাহ অনুযায়ী করা উচিত। আর তার জন‍্য প্রয়োজন উপযুক্ত গাইড লাইন। এই গাইড লাইন হিসেবে কাজ করবে "বিবাহ বিভ্রাট" বইটি ইনশাআল্লাহ। একনজরে বইটি👇 বই:- বিবাহ বিভ্রাট লেখিকা:- নওরীন জাহান সম্পাদনা:- তানজিল আরেফীন আদনান প্রকাশনী:- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য:- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা:- ১১২"

রাব্বাতুল বাইত

রাব্বাতুল বাইত , Jun 2, 2022

★ ★ ★ ★ ★

"বই সম্পর্কে ---------------- বিবাহ বা বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।নানা রকম আয়োজনের মধ্য দিয়ে একটি বিয়ে সম্পন্ন হয়।সমাজের বাস্তব চিত্র থেকে এটি বলতে বাধ্য যে,আজকালকার বিয়েতে মানা হচ্ছে না ইসলামিক রীতিনীতি। তার বদলে পালিত হচ্ছে পাপে পরিপূর্ণ এমন সব রীতিনীতি যা ইসলাম বিরোধী। মহান আল্লাহ তাআলা আমাদের কল্যাণ লাভের জন্য বিয়ের নির্দেশ দিয়েছেন,যা আমরা যথাযথ ভাবে ইসলামিক রীতিনীতি অনুসারে পালন করলে পেতে পারি অনাবিল সুখ-শান্তি এবং পরকালীন শান্তি।কিন্তু আমরা বিয়ের সঠিক নিয়মের পরিবর্তে এমন সব মনগড়া নিয়ম পালন করছি যা প্রশান্তির বদলে এনে দিচ্ছে অশান্তি।বিয়ের এসব মনগড়া নিয়ম,ইসলামিক বিয়ের রীতিনীতি এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির উপায় নিয়ে আয়ান প্রকাশনী নিয়ে এসেছে 'বিবাহ বিভ্রাট' বইটি।যেখানে লেখিকা তুলে ধরেছেন বিয়ের উদ্ভট সব নিয়ম এবং ইসলামি বিয়ের রীতিনীতি।পাশাপাশি তিনি তুলে ধরেছেন দাম্পত্য জীবনের সুখ শান্তি লাভের পাথেয়। পিডিএফ পর্যালোচনা: ----------------------------- ১৪ পৃষ্ঠার শর্ট পিডিএফে বই সম্পর্কে খুব অল্প পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। বইটির সূচিপত্র লক্ষ করে দেখলাম বইয়ের বিষয়গুলোকে মোট ৬ টি ভাগে বিভক্ত করা হয়েছে। বইয়ের প্রতিটি বিষয় খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। এছাড়া বইটির প্রচ্ছদ মা শা আল্লাহ খুবই দৃষ্টিনন্দন হয়েছে,যা পাঠক হৃদয়কে বারংবার আকৃষ্ট করবে ব্যক্তিগত অনুভূতি : -------------------------- ব্যক্তিগতভাবে বইটি আমার অনেক ভালো লেগেছে। কল্যাণ লাভের জন্য আল্লাহ আমাদের বিয়ের নির্দেশ দিয়েছেন। যদি সেই বিয়ে আল্লাহর বিধানমতো না হয় তাহলে দাম্পত্য জীবনে নেমে আসবে অশান্তি। বইটির বিষয়বস্তুর পাশাপাশি লেখিকার উপস্থাপন কৌশল আমার মনে দাগ কেটেছে। বইটিতে সুন্দরভাবে বিবাহের মনগড়া সব আয়োজন তুলে ধরা হয়েছে,পাশাপাশি ইসলামিক রীতি মোতাবেক বিয়ের বিষয়টিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে দাম্পত্য জীবনে সুখশান্তি লাভের পাথেয়গুলোও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে,যা আমাকে বারবার আকৃষ্ট করেছে। বইটির প্রয়োজনীয়তাঃ ------------------------------- দীর্ঘদিন সমাজে কোনো রীতিনীতি চলতে থাকলে তা একসময় প্রথা হয়ে যায়। মানুষ যখন ইসলাম বহির্ভূত মনগড়া রীতিনীতির মাধ্যমে বিবাহ সম্পন্ন করে,তখন তাদের এই মনগড়া রীতিনীতি গুলো সমাজের অংশ হয়ে যায়। মানুষ চাইলেও এইসব থেকে বের হতে পারে না। এসব সমাজের মানুষের জন্য বইটি উত্তম পাথেয় হিসেবে কাজ করতে পারে বলে আমি মনে করি। বইটিতে সমাজের প্রচলিত মনগড়া বিবাহের রীতিনীতিগুলো তুলে ধরা হয়েছে,পাশাপাশি ইসলামিক বিধান মোতাবেক বিয়ের রীতিনীতি গুলোও তুলে ধরা হয়েছে। যার ফলে পথভ্রষ্ট কোনো ব্যক্তি খুব সহজেই সমাজের প্রচলিত নিয়মগুলো বর্জন করে ইসলামের বিধান মোতাবেক বিবাহ সম্পন্ন করতে পারবে। বই পরিচিতিঃ ------------------- বই~ বিবাহ বিভ্রাট লেখিকা~নওরীন জাহান সম্পাদনা~তানজীল আরেফীন আদনান"

Sabbir Ahammed

Sabbir Ahammed , Jun 1, 2022

★ ★ ★ ★ ★

"বিয়ে' শব্দটা আপাতদৃষ্টিতে দু'য়ের মাঝে সীমাবদ্ধ থাকলেও এর ব্যাখ্যা বিশাল। এর আলোচনার পরিধিও ব্যাপক। ফেতনাময় এ পৃথিবীতে বিয়েটা যেখানে সহজ হওয়া দরকার ছিল, সেখানে তা সম্পাদন করা বেশ কঠিন। তবে তারচেয়ে আরও কঠিন বিষয় হলো, শরীয়ত মেনে বিবাহ করাটা।আর এর অন্যতম একটি কারণ- আমরা ইসলামি বিয়ে' সম্পর্কে অজ্ঞ। অনেকেই আবার জিজ্ঞেস করবেন, ইসলামি বিয়ে' কেন বললাম? আমরা কি তাহলে ইসলাম মোতাবেক বিয়ে করি না? আসলে আপনি আমার কথাটার মর্ম হয়তো বুঝতে পারেন নি। এখানে ইসলামি বিয়ে' বলতে বর্তমানে বিয়ে নামক একটা সুন্দর ও পবিত্র জিনিসের মাঝে অনর্থক ইসলাম বহির্ভূত কিছু জিনিস ঢুকে পড়েছে। তাই যেখানে বিয়েটা একটা বরকতের মাধ্যম হয়ে উঠবে, সেখানে তা না হয়ে তার উল্টোটা ঘটে। কেননা, আমরা বিয়ে নামক পবিত্র একটা জিনিসকে শুরুই করি অনৈসলামিক বিভিন্ন কালচার/সংস্কৃতি দিয়ে। তাহলে কিভাবে সেখান থেকে বরকতের আশা করা যায়? এসব থেকে বাঁচতে আমাদের আগে এ বিষয়ে জানতে হবে। জানতে হবে পাত্রী দেখার নিয়মটা কি, গায়ে হলুদ সম্পর্কে ইসলাম কি বলে, দেনমোহর কেমন হওয়া উচিত। এছাড়াও একজন দম্পতি তার সংসাারকে সুন্দর করতে তার কাঠামো বা পদ্ধতি সম্পর্কে বিভিন্ন কৌশল জানতে হবে, জানতে হবে কীভাবে স্বামী-স্ত্রী একে অপরের মন জয় করা যায়। আর এসব সম্পর্কে জানার একটা অন্যতম মাধ্যম 'বই। আপনাদের জন্যই বিবাহ সম্পর্কে কিছু উপকারি তথ্য দিয়ে সাজানো আয়ান প্রকাশনি থেকে তানজিল আরেফিন আদনানের' সম্পাদনায়, নওরীন জাহানের 'বিবাহ বিভ্রাট' বইটি বের হয়েছে। আশা করি, যারা বিয়ে সম্পর্কে তেমন কিছু জানেন না তাদের জন্য বইটি মোটামুটি কাজে দিবে। আর যারা জানেন, তাদের রিমাইন্ডার হিসাবে কাজে লাগবে ইনশাআল্লাহ। ……………………………… বইটিতে মোটাদাগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে। যেমন— * বিবাহ যে কঠিন এবং অন্যধর্মে বিবাহের দিকটাও তুলে ধরা হয়েছে একটি দৃষ্টিকোণকে কেন্দ্র করে। *গায়ে হলুদ সংক্রান্ত তথ্য সন্নিবেশিত হয়েছে। *বিবাহে যে গেইট আটকানো প্রথা- সে ব্যাপারেও আলেকপাত করা হয়েছে। *দেনমোহর বিষয়টা এখন যেন মাছের বাজারের মতো হয়ে গেছে। সে টপিকেও আলোচনা হয়েছে। *সুন্দর গঠনমূলক জীবনের যাত্রা ও তার পরিসমাপ্তি ঘটাতে স্বামী স্ত্রীর করণীয় বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। *শেষে বিয়ে বিষয়ক কিছু বিদায়াত যা আমাদের সমাজে প্রচলিত তা তুলে আনা হয়েছে। আপনারা বইটি নিজেদের সংগ্রহে রাখতে পারেন। সর্বোপরি, উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন এবং আরও নতুন নতুন উপকারি ও দরকারি বইগুলো উপহার দিন।"

Sazzad Hossain

Sazzad Hossain , May 31, 2022

★ ★ ★ ★ ★

"বিবাহ বিভ্রাট . . বিবাহ বা বিয়ে – এটি রাসূলের অন্যতম একটি সুন্নাহ। সামর্থ্য থাকা পরও বিবাহহীন থাকাকে রাসূল (সাঃ) খুবই নিন্দনীয় ও তার সুন্নাহর পরিপন্থী বলে ঘোষণা করেছেন। ১৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত পিডিএফ থেকে দেখা যায় যে ৬টি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। বইয়ের শুরুর দিকের কয়েক পৃষ্ঠা পড়ে বোঝা যাচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা তাত্ত্বিকভাবে করা হয়েছে। বইটির পরতে পরতে বুঝা যায় সামাজিকতার নামে বিয়েকে ঠিক কতটা কঠিন ও জটিল সেটা তুলে ধরা হয়েছে। অন্যদিকে অবৈধ সম্পর্ককারীদের খুব সহজেই সমাজে চলতে দেখা যায়। স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি কি কি দায়ীত্ব, কর্তব্য – এসব আলোচনা এসেছে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে। এতে করে বিয়ের বাস্তব অবস্থা সম্পর্কে একটি ভাল বুঝ চলে আসবে। স্বামী-স্ত্রী – দুইজনের জন্যই টিপস দেয়া হয়েছে কিভাবে দাম্পত্য জীবনকে সুখি করবে। নিঃসন্দেহে এটি বিবাহিত – অবিবাহিত – উভয় ধরনের নারী-পুরুষের কাজে আসবে এই বইটি।"

Juwairiya Radwan

Juwairiya Radwan , May 29, 2022

★ ★ ★ ★ ★

"বর্তমান সময়ে বিয়েটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে। বিয়ে শব্দটা শুনলেই মাথায় নেমে আশে একরাশ হতাশা,ভাবনা, দুশ্চিন্তা আর জঞ্জাল। কালের আর্বতে সব কেমন পরিবর্তন হয়ে দাঁড়ালো। বিয়ে একটি বন্ধনের নাম। দুজন ভিন্ন মানুষ একটি হালাল সম্পর্কের মাঝ দিয়ে পরস্পরের কাছে আসার নামই বিয়ে। বর্তমানে যা হয়ে দাঁড়িয়েছে আতঙ্কে। মানুষ যখন বিয়ে বলতে কেবল ফাসাদ বুঝে নিচ্ছে ঠিক সেই মূহুর্তে বাজারে এসেছে বিবাহ বিভ্রাট নামক বইখানা। বিবাহ বিভ্রাট বইটিতে রয়েছে আমাদের অজানা অনেক বিষয়। আমাদের অজানা হাজারো বিষয় রয়েছে যেগুলো আমরা না জেনেই বিয়ের মতো একটি হালাল সম্পর্কে কেবল বিভ্রাট হিসেবে বিবেচনা করে যাচ্ছি। বিয়েটা আমাদের চোখে এবং সমাজে কেবল সমস্যা হিসেবে ধরা দিচ্ছে। এই সকল বিষয়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য লেখিকার কলম চালানো। ইসলামে বিয়ে সহজ এবং অত্যন্ত সুন্দর। ইসলামের বিয়ের সৌন্দর্য গুলোকে ভুলে গিয়ে আমরা আজ বিয়ে নামক শব্দটিকে বিভ্রান্ত আর অশান্তি হিসেবে ধরে নিচ্ছি। বিয়ের এই সুন্দর নিয়মগুলো সুন্দর ভাষায় লেখিকা আমাদের জন্য উক্ত বইতে তুলে ধরেছেন। যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বই কথন __________ বিবাহ বিভ্রাট লেখকঃ নওরীন জাহান প্রকাশনায়ঃ আয়ান মূল্যাঃ ২২০৳"

Akash Sagor

Akash Sagor , May 28, 2022

★ ★ ★ ★ ★

"◾বিবাহ বিভ্রাট◾ বিবাহ বিভ্রাট নামটা কেন অন্যরকম লাগছে না? অন্যরকম লাগলেও বর্তমানের আলোকে কিন্তু ঠিকই আছে। বর্তমান বিবাহ কিন্তু আমাদের মাঝে বিভ্রাটের মতোই ধরা দিয়েছে। বিয়ের চিন্তা করা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত সকল ক্ষেত্রেই সে বিভ্রাট লক্ষণীয়। ফলে বিবাহ মানেই হয়ে দাড়িয়েছে অশান্তি আর অশান্তি। অনেকেই একটি কথা বলে থাকেন- আজকাল বিয়ে হয়ে গেছে কঠিন আর জেনা হয়ে গেছে সহজ। কথাটা খুবই যুক্তিযুক্ত। একটু চিন্তা করে দেখি এসব সমস্যার মূল কি, এর সমাধানটা কি? আসলে একটু মাথা খাটালেই বলা যায় সমস্যার মূল ইসলামবিমুখীতা আর সমাধান দিতে পারে ইসলামই। এ বিষয়গুলোকে মাথায় রেখেই লেখা বই বিবাহ বিভ্রাট। যেখানে লেখিকা ইসলামের আলোকে বিয়েকে তুলে ধরেছেন। সাথে তুলে ধরেছেন অন্য ধর্মের বিয়ে বিধান যাতে আমরা বুঝতে পারি বিয়ের ক্ষেত্রেও ইসলামই সেরা। বইটিতে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। বইটি পড়লে আশা করা যায় বিয়ে বিভ্রাট থেকে শান্তি ও রহমতে রূপ নিবে।"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , May 24, 2022

★ ★ ★ ★ ★

"◾প্রারম্ভিকা: ________________ “বিয়ে” শব্দটা উচ্চারণে যতটা সহজ এর দায়িত্বগুলো ঠিক ততটাই কঠিন। ছোট্ট এই শব্দটাকে ঘিরে মানুষের মনে জল্পনাকল্পনার শেষ নেই। মানুষটা হোক সে নিজে বিবাহযোগ্য, হোক গার্ডিয়ান, নয়তো পরিবারের অন্যকোনো সদস্য। “বিয়ে” শব্দটা উচ্চারণেই যেনো কারো মনে আনন্দের হিল্লোল বয়ে যায়, কারো মনে আসে তার দায়িত্বের কথাগুলো, আর কারো মনে বাসা বাঁধে অজানা এক ভয়! এখনকার এই ফিতনার যুগে ভয়টা তো আরও বেশি। হোক পারিবারিক আলোচনা, বা বন্ধুদের আড্ডা, নয়তো ধরুন ওয়াজ-মাহফিল-সবখানেই প্রসঙ্গ যখন হয় বিয়ে, তখন সবাই-ই যেনো একটু নড়েচড়ে বসে। তাই না! আজকের আলোচ্য বইটিও বিয়ে সম্পর্কিত। ◾বই অভ্যন্তরে: ______________ ❝আল্লাহর নির্দশনসমূহের মধ্যে অন্যতম হলো- তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।❞ (সূরা রুম: ২১) পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন- বিয়েতে রয়েছে প্রশান্তি, প্রেম-প্রীতি, ভালোবাসা, দয়া। কিন্তু আসলে কি সবার বিবাহিত জীবন সুখের হয়! আচ্ছা, আপনি যা অপছন্দ করেন সেটা যদি আপনার স্বামী/স্ত্রী করতে থাকে তাহলে কি আপনি পছন্দ করবেন? সংসারে শান্তি আসবে? ঠিক তেমনি, আপনি যদি আল্লাহর অপছন্দের কাজগুলো করে আপনার এই সুন্দর সম্পর্কটাকে শুরু করেন, তাহলে সেখানে কি আল্লাহর দয়া, রহমত, বরকত থাকবে? মোটেও না! আগে তো তাহলে জানতে হবে বিয়েতে আমাদের করণীয়, বর্জনীয় কোনগুলো! বিয়ের সংজ্ঞা, অন্যান্য ধর্মে বিয়ে কী, ঘটক পর্ব, পাত্রীর কতটুকু অংশ দেখা জায়েজ, গায়ে হলুদ, বিয়ের দাওয়াত, গেইট প্রথা, দেনমোহর, ইসলামে বিবাহের তিন রুকন, বিয়েতে সম্মানি হিসেবে নতুন বউকে স্বর্ণ প্রদান, ওয়ালিমাসহ মোট ১২ টি পরিচ্ছেদে বিবাহপাঠ সম্পন্ন করা হয়েছে। বিবাহ করে নিলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না, সব সুন্দরভাবে চলতে থাকে না। তাহলে আর সমাজে এতো সংসার ভাঙতো না। বিবাহের পর দায়িত্ব আরও বাড়ে। তখন আরও অনেক কিছু শেখার, জানার রয়েছে। আর তাইতো লেখিকা “সুন্দর গঠনমূলক পরিসমাপ্তি” পাঠের মাধ্যমে আরও ১৯ টি টপিক নিয়ে আলোচনা নিয়ে এসেছেন। যেগুলোতে স্বামী-স্ত্রী উভয়ের দায়িত্ব কর্তব্যগুলো উঠে এসেছে, একের প্রতি অন্যের ব্যবহার কেমন হবে, কিভাবে সংসার সুখের হবে সেগুলো তুলে ধরা হয়েছে। সবশেষে আরো একটি টপিক রয়েছে “বিদআত প্রথা পালনের কুফল”। যেহেতু শর্ট পিডিএফ পড়েছি তাই এই টপিক নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে, বিয়েতে বা বিয়ে উপলক্ষে আমাদের সমাজে নানারকম রীতিনীতি যেগুলো শতবছর ধরে চলছে এগুলো নিয়েই বোধহয় আলোচনা করা হয়েছে বলেই মনে হচ্ছে। সবশেষে বলবো, বইটাকে কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছে। যেহেতু বইটা বিয়ে সম্পর্কিত, তাই এখানে তালাক নিয়েও প্রয়োজনীয় আলোচনাটুকু উল্লেখ করা যেতো। আজকাল তালাক শব্দটা যেনো ডালভাত হয়ে গিয়েছে। কথায় কথায় তালাক, হাসিতামাশায় তালাক, কী বলছে, বলাতে কী হচ্ছে সেদিকেও তাদের ভ্রুক্ষেপ নেই। এমতাবস্থায় এই টপিকটা খুব মিস করছি বইটাতে। তবে বইয়ের লাস্ট টপিক “শিক্ষণীয় বার্তায়”এই সম্পর্কিত কিছু আছে কিনা সেটাও ভাবছি। থাকলেই প্রচ্ছদের সাথে বইয়ের অল টপিক একদম মিলে যাবে। ইন শা আল্লাহ! এছাড়া সবমিলিয়ে বইটা ভালো লেগেছে। প্রয়োজনীয় কুরআন, হাদীসের বাণী রেফারেন্সসহ তো আছেই। শর্ট পিডিএফে বইটির খুব অল্প অংশই দেওয়া হয়েছে তাই আর কিছু বলা সম্ভব হচ্ছে না। বইয়ের ভাষা ব্যবহার সহজবোধ্য হয়েছে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বিবাহ বিভ্রাট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বিবাহ বিভ্রাট পাতা: 1 / 12
পাতা 2
বিবাহ বিভ্রাট পাতা: 2 / 12
পাতা 3
বিবাহ বিভ্রাট পাতা: 3 / 12
পাতা 4
বিবাহ বিভ্রাট পাতা: 4 / 12
পাতা 5
বিবাহ বিভ্রাট পাতা: 5 / 12
পাতা 6
বিবাহ বিভ্রাট পাতা: 6 / 12
পাতা 7
বিবাহ বিভ্রাট পাতা: 7 / 12
পাতা 8
বিবাহ বিভ্রাট পাতা: 8 / 12
পাতা 9
বিবাহ বিভ্রাট পাতা: 9 / 12
পাতা 10
বিবাহ বিভ্রাট পাতা: 10 / 12
পাতা 11
বিবাহ বিভ্রাট পাতা: 11 / 12
পাতা 12
বিবাহ বিভ্রাট পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।