১ম প্রকাশ
বেইলী রোড
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বেইলী রোড |
| Author | শিবলী আজাদ |
| Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
| Edition | ১ম প্রকাশ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 216 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.36 Kg |
| ISBN | 978-984-8800-17-1 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Parvez Alam , Aug 13, 2023
"শুধু দিকে মনে হচ্ছিলো ভালো লাগবে কিন্তু ভিতরে গিয়ে একটা সময় বিরক্ত হয়ে গেছি। দুর্বল রচনা। এটাকে উপন্যাস না বলে লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ বলতে পারি।"
Shaharaz Hossain Shazed , Jun 6, 2023
"গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। শেষ দিকের জন্য মন টা খারাপ হইছে বটে, তবে ২য় পত্র যদি বের হয় তাইলে আবারও আনন্দের ধারায় বইটি নিবো!"
Syeda Ustuana Hannana , Feb 23, 2022
"আমরা যারা আশির দশকের ঢাকা দেখি নাই, তাদের জন্য খুব সুন্দর একটা আয়না। কোনো অতিরিক্ত বর্ণনা নাই, তবে চোখের সামনে সব ভেসে ওঠে। রোমান্টিক কাহিনী, কিন্তু প্রেমের প্রচন্ড আকাঙ্ক্ষার সাথে পবিত্রতাও আছে, এটা বজায় রেখে আজকাল খুব একটা লিখতে পারে না কেউ। কাহিনীর গভীরতা আছে মনস্তাত্ত্বিক ক্ষেত্রে। এ ক্ষেত্রে আশির দশক না শুধু, এ যুগেও এমন মনস্তত্ত্ব কাজ করে, হয়তো প্রকাশটা ভিন্ন। বইয়ের শেষে লেখকের ব্যাখ্যা ভাল লেগেছে। এমন কত অনিক বা পৌষি যুগে যুগে তৈরী করা হয়েছে কে জানে!"
Faizur Rahman Ratul , Feb 13, 2022
""বেইলী রোড" উপন্যাসটা নিয়ে একবাক্যে বলতে গেলে বলতে হয় যে এটা সমসাময়িক সময়ে আমার পড়া সবচেয়ে বেশি অনুভূতির অনুরণন সমৃদ্ধ উপন্যাস। প্রতিটা অনুভূতি আর আবেগকে লেখক যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য। ছোট ছোট বাক্য কিন্তু কী ভীষণ তীব্র! এলোমেলো অনুভূতিগুলো কী চমৎকারভাবে গোছানো! কিশোর প্রেমের এই উপাখ্যানের গল্পটা খুব পরিচিত। গল্পের শুরু থেকে শেষের সাথে নিজের জীবনের কোন একটা অংশের মিল অন্তত শতকরা ষাটভাগ পাঠক পাবেনই। কিন্তু এর সেটিং আশির দশকের বেইলি রোড, ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোড ও তৎসংলগ্ন এলাকা লেখক যেভাবে চোখের সামনে তুলে নিয়ে এসেছেন, চরিত্রদের অনুভূতি ও ঘটনাপ্রবাহের বর্ণনায় যেভাবে তাদের জীবন্ত করে তুলেছেন, তাতে এই পরিচিত গল্পেই পাঠক এক অপরিচিত কিন্তু দুর্দান্ত স্বাদ পাবে। আশির দশকের বেইলি রোডে আপনি চরিত্রগুলোকে আপনার চোখের সামনে দেখতে পাবেন। আর উপন্যাসের শেষ অংশে যখন জট খোলা হয় এবং সেখানে সামগ্রিক বিষয়টির যে পরিণত ব্যাখ্যা প্রদান করা হয়, সেই অংশটুকুই যথেষ্ট এই উপন্যাসের পয়সা উসুলের জন্য। শুধুমাত্র ঐ পনের-বিশটা পৃষ্ঠা আমার পড়া যেকোন বাংলা উপন্যাসের অন্যতম শ্রেষ্ঠ অংশ।"
Syeda Nafse Mutmainna , Feb 3, 2022
"কি বলা যায় এতো সুন্দর একটা উপন্যাস নিয়ে,পড়তে হবে।তাও পড়ার রেশ শেষ হবেনা। খুব ভালো।খুবই ভালো।"
Tarique Mahamud , Feb 2, 2022
"উপর থেকে বিচার করলে মনে হতে পারে অন্য আর সকল আট/দশটা টিনএজ প্রেম কাহীনির মতই একটা পৌষি আর অনিকের প্রেমের গল্প। বাট, একটু ভেতর থেকে দেখার চেষ্টা করলে বোঝা যায়, কেবল একটা প্রেমের গল্পই নয়, এই কাহীনির পরতে পরতে বর্ণনা করা হয়েছে একটা পুরো জেনারেশনের কথা, খন্ড খন্ড চিত্রে ধরা পরেছে তাদের টিনএজ জীবনের চিত্র, তাদের স্কুল-কলেজের কথা, তাদের বন্ধুত্ব, সর্ম্পক, প্রেম; পরিবার-সমাজের ভেতরে তাদের বেড়ে উঠার, সমাজ এবং পরিবারের চাপ মাথায় নিয়েই নিজদের মত করে চিন্তা-ভাবনা করতে শেখার কথা। আর কেবল মাত্র যদি প্রেমের গল্পটাকেই বিবেচনা করি, তো সাম্প্রতিক সময়ে এমন চমৎকার, ডিসেন্ট টিনএজ প্রেমের গল্পই বা কটা লেখা হয়েছে? লেখক ছোট ছোট বাক্যের গতিশীল বর্ণনায় কলেজ পড়ুয়া অনিকের মানষিক দন্দের-সংঘাতের এমন সুন্দর বিবরণ তুলে ধরেছেন, এক কথায় অসাধারণ! আপনি যদি ৯০ দশকের শুরুর দিকের ঢাকা শহরের বর্ণনা পড়তে চান, সেই সময় স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরিদের মধ্যে পারস্পারিক সর্ম্পক, বন্ধুত্ব, প্রেমের সর্ম্পক কেমন ছিলো জানতে চান, অথবা যদি একটি নিখাদ সুন্দর প্রেমের গল্পই যদি পড়তে চান, তবে এই বই আপনার অবস্য পাঠ্য। বইটির ব্যাপক পাঠক প্রিয়তা কামনা করছি। এবং আশা করছি লেখক আমাদেকে নতুন প্রেক্ষাপটে আরো চমৎকার সব উপন্যাস উপহার দিবেন।"
Farhana Zaman Mimi , Jan 31, 2022
"পাঠ প্রতিক্রিয়া: বেইলী রোড - শিবলী আজাদ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি মনের ভাব কথায় বা লিখায় ভালোমতো প্রকাশ করতে পারিনা। যাইহোক, আমার বাংলা উপন্যাস পড়ার অভ্যাস বহুদিনের। বেশিরভাগ বাঙালিদের মতো লোকদেখানো হিমু, মিসির আলি না, রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে হালের লেখকদের লিখাও পড়ে দেখেছি। কিন্তু, গত একবছর বিভিন্ন কারণে বাংলা উপন্যাস পড়া হয়নি। সেই আমি এই বইটা হাতে পেয়ে ঘুমানো আর খাওয়া বাদ দিয়ে পড়ে শেষ করে ফেলেছি। পড়ার চেয়ে গিলেছি বললে বেশি মানাবে। এটা শুধুমাত্র একটা কৈশোরের আবেগের প্রেমকাহিনী নয়, বরং বন্ধুত্ব এবং পারিবারিক উন্থান পতনের গল্প বটে। উপন্যাসের শেষ দিকে বাঙালির একটা আগাগোড়া মনস্তাত্বিক বিশ্লেষণ রয়েছে। গল্পটা ছোট ছোট মায়া জড়ানো বাক্য নিয়ে লিখা। পড়তে পড়তে মনে হয়েছে আমার কোনো অনীক ছিলনা কেন, থাকলে মনের ভিতরে রেখে দিতাম। কখনো আবার পৌষির মতো সুন্দরী না হওয়ার আক্ষেপ কাজ করেছে। কিছু কিছু সময় বইটা বুকের কাছে চেপে ধরে ছিলাম আর চোখ দিয়ে পানি ঝরেছে। গত কয়েক মাস ধরে 'Platonic love' এর ভুত চেপেছে, যেটা আরো বেড়ে গেলো এটা পড়ে। ইংরেজিতে 'stream of consciousness' বলে একটা শব্দ রয়েছে, যেটা প্রতি পাতায় পাতায় অনুভব করেছি। উপন্যাস পড়তে ভালো লাগলে পড়ে দেখতে বলবো, নিরাস হবেন না আমি জোর দিয়ে বলতে পারি। আমার অনেক অনেক ভালো লেগেছে। কেমন জানি দুঃখ মেশানো ভালোলাগা!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বেইলী রোড" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: