২য় সংস্করণ, ২০২৩
বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস |
| Author | মুফতি আবু লুবাবা শাহ মনসুর |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ২য় সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 296 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.58 Kg |
| Translator | মহিউদ্দিন কাসেমী |
| ISBN | 9789849695059 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টিSaif uddin , Jun 3, 2025
"ফিলিস্তিনের ইতিহাসের সেরা বই"
Md Elias Salim , Oct 10, 2024
"বই পড়তে সবাই চায় কিন্তু দামের জন্য কিনতে পারেন না।"
Abu Muhammad , Nov 21, 2023
"বর্তমান প্রেক্ষাপটে এটির চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বই হতে পারেনা। এতে ফিলিস্তিনের ইতিহাস, সংঘাতের মূল কারণ, হামাসের প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য বিবৃত হয়েছে। যা এই বিষয়ের জন্য বেশ উপকারী বলে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ"
ফারহানা বিনতে আমিন , Nov 20, 2023
"আল আকসা,আল -কুদস তিন ধর্মের মানুষের জন্যই আবেগ -ভালোবাসার জায়গা।কিন্তু,যুগে যুগে এ ভূমিতে সংগঠিত হয়েছে করুণ ক্রুসেড, নারকীয় ষড়যন্ত্র আর পশ্চিমাদের অন্ধ দখলদারিত্ব। বিষয়টি নতুন করে আলোচিত হতে শুরু করে হামাস ও ইসরাইলী পাল্টা যুদ্ধ থেকে।একজন নারী ও মা হিসেবে হৃদয় বিদীর্ণ হয় রোজ।যখন দেখি একজন মা কঠিন সময়ে এ্যানেস্থেশিয়া ছাড়াই সিজার করতে বাধ্য হচ্ছেন।গাযার সবচে বড়ো হসপিটালে ইহুদীবাদীদের জঘন্যতম হামলায় অগনতি শিশুদের লাশ দেখে। বইটি পাঁচটি অধ্যায়ে সন্নিবেশিত। ১ম অধ্যায়ে-বায়তুল মাকদিস,মাসজিদুল আকসার পুনঃনির্মাণ,জায়নবাদ ও ইহুদিদের বিকৃতি,দাউদ আ. ও মুসা আ. এর সময় ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। ২য় অধ্যায়ে-ইয়াহুদি রাষ্ট্রের অভ্যুদয়,ব্যালফোর ঘোষণা,আমেরিকা-সৌদি আরবের ভূমিকা,ইহুদিদের গোপন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় উঠে আসছে। ৩য় অধ্যায়ে-৭০ জন ধর্মগুরুর বৈঠক,ঐতিহাসিক শত্রুতার সূত্রপাত, অপারেশন,লিবার্টি হামলা নিয়ে উঠে এসেছে। ৪র্থ ও ৫ম অধ্যায়-হায়কাল তথা সুলায়মানি কাঠামো,গাস এমিউনিম ও শেষ প্রত্যাবর্তন সহ নানা অজানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির আলোচনার বিষয়বস্তুর দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যায়-সংগ্রহে রাখার মতো একটা মাস্টরীড বই।একজন সচেতন মুসলিম যেমন অপর একজন মুসলিমের কষ্টেও ব্যথা অনুভব করবে তেমনি নিজেদের ইতিহাস সম্পর্কে জানার প্রয়াস থাকবে।আমি সকলকে এ বইটি কালেক্ট করতে সাজেস্ট করব। আল্লাহ আমাদের মুসলিম সমাজের জ্ঞানের খরা,হীনতা দূর করে দিন। বই:বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস লেখক:মুফতি আবু লুবাবা শাহ মনসুর রিভিউ প্রদানে-ফারহানা বিনতে আমিন"
Nayeem , Nov 19, 2023
"ফিলিস্তিনে ইসরাইলের বর্তমান গণহত্যা যারা প্রত্যক্ষ করবে তাদের সবারই জানার আগ্রহ থাকবে এই পবিত্র ভূমির ইতিহাস এবং মুসলিমদের কাছে এর তাৎপর্য। সেটা জানাতেই কলম ধরেছে পাকিস্তানের একজন মুখলিস আলেম। উন্মোচন করেছেন এই উম্মাহর গাদ্দারদের ভূমিকা যারা মুসলিমদের প্রথম কিবলাকে তুলে দিয়েছে ইহুদিদের হাতে। এই বইটি পূর্বে আকসার কান্না নামে প্রকাশিত হয়। ফিলিস্তিনের রক্তক্ষয়ী ইতিহাস জানার জন্য নির্ভরযোগ্য বই।"
Toyob Ullah , Nov 15, 2023
"বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস বইটি অন্যান্য ইতিহাস গ্রন্থের মতোই একটি গুরুত্বপূর্ণ বই। এ বইটিতে ফিলিস্তিনের ইতিহাস খুবই সুন্দরভাবে তুলে আনা হয়েছে। তুলে আনা হয়েছে বায়তুল মাকদিসেও ইতাহাস। তার সাথে সাথে তুলে ধরা হয়েছে ইহুদীদের গভীর ষড়যন্ত্র। ইহুদীবাদ প্রতিষ্ঠায় তাদের পরিকল্পনা ও চক্রান্ত। বলতে গেলে বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস জানতে বইটি অত্যান্ত সহায়ক হবে। পাঠকের মনের চাহিদা পূরণ করবে।"
Md. Juwel Rana , Nov 11, 2023
"আমাদের প্রানের বাইতুল মাকদিস এবং ফিলিস্তিন এর ইতিহাস জানতে অন্যান্য বই থেকে উক্ত বইটি বেস্ট হিসেবে মনে করি৷"
আবু লাবীব , Oct 31, 2023
"বইটি পড়েছি। খুব গুরুত্বপূর্ণ একটি বই।"
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"‘বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস’ বইটি কোনো চিরায়ত রূপকথার উপাখ্যান নয়, এটি একটি নির্দিষ্ট ভূখণ্ডকে ঘিরে আবর্তিত ইতিহাস, ঐতিহ্য আর ষড়যন্ত্রের গল্পগাঁথা। ইতিহাসকে একটু ভিন্ন চোখে দেখতে চাইলে পড়তে পারেন এই বইটি।"
alamgir manik , Oct 31, 2023
"বইটির পুরোনো সংস্করণ 'আকসার কান্না' এবং নতুন সংস্করণ 'বায়তুল মাকদিস এবং ফিলিস্তিনের ইতিহাস' উভয়টিই আমার পড়া হয়েছে। আমার চোখে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে এই বইয়ে সেরা একটি কাজ হয়েছে বলে মনে হয়েছে। পাঠক আশা করি এই বই থেকে ফিলিস্তিনের ইতিহাস বিষয়ক অজানা অনেক কিছু জানতে পারবে"
বইপড়ুয়া , Oct 30, 2023
"ফিলিস্তিনের ইতিহাসেও ওপর, শতবছরের সংঘাতের আদ্যেন্ত জানতে অতুলনীয় একটি বই।"
Sajid Shahriar , Oct 30, 2023
"#বুকরিভিউ বই - বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস - ইয়াহুদিদের ষড়যন্ত্র। লেখক - আবু লুবাবা শাহ মানসুর। অনুবাদ - মহিউদ্দিন কাসেমী। প্রকাশনী - কালান্তর পাবলিকেশন। মুদ্রিত মুল্য - ৫০০ টাকা। পৃষ্ঠা - ২৯৬ পৃষ্ঠা। ❓ভূমিকা - ---------------------------- ইতিহাসের বই ৩ টি ধরনের হয়ে থাকে - ০১. গতানুগতিক সন-তারিখ সম্বলিত ধারাবাহিক ইতিহাস গ্রন্থ। ০২. ইতিহাসের নিদিষ্ট বিষয় এবং ঘটনার উপর মুল্যায়নধর্মী ইতিহাস গ্রন্থ। ০৩. ইতিহাস আশ্রিত উপন্যাস। এই বইটিকে ২য় ধরণের বই বলা যায়। বইটি তথ্যবহুল। ❓বইটির (-) পয়েন্ট & অসম্পূর্ণতা - -------------------------------------------------------- ০১. বইটিতে গুরুত্বপূর্ণ অনেক ছবি এবং মানচিত্র সংযুক্ত করা যেত । এর অনুপস্থিতিতে বইটি অসম্পূর্ণ লাগছিলো। ০২. বইটির টাইমলাইন ২০০১ - ২০০৩ এর মধ্যে। তাই বেশীরভাগ আলোচনা প্রায় ২১-২২ বছরের আগের। ০৩. বইটিতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা শুরু করা হলেও সম্পুর্ন করা হয় নি। ০৪. বইটিতে লেখকের মতামত / উপস্থাপনা পদ্ধতি সর্বজনীন হয়নি। তিনি যেহেতু পাকিস্তানের নাগরিক, তাই আলোচনাগুলো পাকিস্তানের প্রক্ষ্যাপটে এসেছে। ০৫. বইটিতে কিছু আলোচনা একটু বেশী গৎবাঁধা হয়ে গেছে। ❓বইটির (+) পয়েন্ট & ভালোদিক - ------------------------------------------------------- ০১. বইটির আলোচনা গুলো খুব সাবলীল। সংক্ষিপ্ত ভাবে একই বইয়ে অনেক ঘটনা সন্নিবেশিত হয়েছে। ০২. বইটির মাধ্যমে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানা গেছে। ০৩. বইটির চিঠি ও সাক্ষাৎকার অংশে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সবদিক থেকে "বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস - ইয়াহুদিদের ষড়যন্ত্র" একটি ভালো প্রজেক্ট হয়েছে। দৃশ্যত কোন সমস্যা চোখে পড়েনি। বইটির মুদ্রণ, বাঁধাই প্রচ্ছদ সুন্দর হয়েছে। 🌹🌹 পার্সোনাল রেটিংক্স - ৩.৫/৫ 🌹🌹"
hadaya tullah , Oct 21, 2023
"বায়তুল মাকদিস, ফিলিস্তিন ও ইয়াহুদিদের সম্পর্কে জানার জন্য এটা হলো একটা মাস্টার পিস বই৷ এ বিষয়ে এতো চমৎকার বই বাঙলাভাষায় রচিত বা অনূদিত আছে বলে আমার জানা নাই৷ যারা ফিলিস্তিন, মুসলিমদের প্রথম কেবলা বায়তুল মাকদিস আর অভিশপ্ত জাতি ইয়াহুদী সম্পর্কে জানতে আগ্রহী তাদের অবশ্যই এই বইটি পড়া উচিত বলে করি৷ বিশেষত যারা ধর্মীয় আলোচক, যারা মানুষদের ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানান বা জানাচ্ছেন এ বইটি পড়া তাঁদের জন্য জরুরি মনে করি৷ গত কয়েকদিন আগে হামাসের অভিশপ্ত জাতির ওপর হামলার পরই ফিলিস্তিন সম্পর্কে জানতে আগ্রহী হই৷ সে আগ্রহ থেকেই বইটি পড়া শুরু করি৷ এতই ভালো লাগলো যে, মন চাচ্ছে সামর্থ্য থাকলে প্রত্যেক মুসলিমকে এই বইটা দিয়ে বলতাম, দেখো, পড়ো, আমাদের ইতিহাস৷ এই ফিলিস্তিন আমাদের৷ এই মাসজিদুল আকসা আমাদের৷ অভিশপ্ত ইয়াহুদীরা পরগাছা৷ আমাদের আশ্রিত, অথচ আজকে এরাই আমাদেরকে আমাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চায়৷ আমার মত হয়তো অনেকেই ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস জানেন না৷ তাদের করজোড়ে বলবো, অবশ্যই ফিলিস্তিন সম্পর্কে লেখা একটি বই পড়ুন৷ নিজেদের ইতিহাস জানুন৷ আত্মমর্যাদা বাড়বে বই কমবে না৷"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: