১ম প্রকাশ, ২০২২
বাতাসে ডুব সাঁতার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
অতীন্দ্রিয়
লাজ্বাতুল কাওনাইন
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বাতাসে ডুব সাঁতার |
| Author | লাজ্বাতুল কাওনাইন |
| Publisher | গ্রন্থিক প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.12 Kg |
| ISBN | 9789849649038 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিSadia Sultana , Apr 3, 2022
"কোনো কোনো গল্পকার গল্প নিয়ে কোনো নিরীক্ষা করেন না, পাঠকের দিকে কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তার ধৈর্যশক্তির পরীক্ষাও নেন না, তারা নিছক মনের আনন্দ, বেদনায় বর্ণিল ঢঙে গল্প বলে যান। গল্পের শৈলী নিয়ে উদ্বিগ্নও নন তারা। তারা শুধু চান নিজের অভিজ্ঞতা থেকে উঠে আসা গল্পগুলো নিজস্ব অনুভব দিয়ে সাজাতে। তিনি লিখছেন, নিজের আত্মাকেই যেন পরিত্রাণ দিচ্ছেন। তেমনই একজন গল্পকার লাজ্বাতুল কাওনাইন। গ্রন্থিক প্রকাশন ২০২২ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ করেছে লাজ্বাতুল কাওনাইনের গল্পগ্রন্থ 'বাতাসে ডুবসাঁতার।' পেপারব্যাক ছোট্ট এই বইটি হাতের তালুতে রেখে আরাম করে পড়া যায়। ১২৮ পৃষ্ঠার বইটিতে মোট ১১ টি গল্প আছে। মানবিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক নানা অসঙ্গতি, মাতৃত্ব, পিতৃত্ব ইত্যাদি নানা বিষয়ে লেখা এই বইয়ের গল্পগুলোর ছোট ছোট নামগুলো বেশ আকর্ষণীয়; শুভদিন, পদ্মঘ্রাণ, অব্যক্ত, ঠিক গল্প নয়, মানুষাতঙ্ক, জলহীন ঝর্ণা, ত্রিচোখা, রূপকথা, শীতের সঞ্চয়, সৌদামিনী ও বিজয়া। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে 'শুভদিন' আর 'অব্যক্ত' গল্প দুটি। কাহিনির বিন্যাস ও গল্পের সমাপ্তি ছিল টান টান আর আকর্ষণীয়। 'শুভদিন' গল্পের কাহিনি এগিয়েছে সন্তান হারানো একটি পরিবারের সদস্যদের মানসিক অবস্থাকে ঘিরে। আর 'অব্যক্ত' গল্পের কাহিনি গতানুগতিক হলেও গল্পের সমাপ্তি গল্পটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। 'মানুষাতঙ্ক' গল্পটি অভিনব। কুকুরের জলাতঙ্ক রোগের মতো মানুষের যদি সত্যি এমন ব্যাধি হতো তবে কী হতো ভেবে শিউরে উঠেছি। গল্পকার গল্পগুলোর প্রায় প্রতিটিই হেঁয়ালিভরে শুরু করেছেন। ভাষা বিন্যাস, শব্দ ব্যঞ্জনা নিয়ে খুব একটা ভাবেননি। ভেবেছেন, গল্পের গল্প নিয়ে। যেসব গল্প পাঠকের পরিচিত পরিবেশ থেকে নেওয়া হলেও কোনো গল্প কোথায় গিয়ে থামছে তার গতি সম্পর্কে পাঠক শুরুতে কোনো আন্দাজ করতে পারবেন বলে মনে হয় না। আসলে জীবনের বহুমুখী ব্যঞ্জনাই বোধহয় এমন, তাই গল্পকার লিখেছেন, 'কথায় নাকি আছে, কানার আবার রাতই বা কি আর দিনই বা কি। আসলে মানুষের জীবন অনেকটাই এমন। পথ চলছে তো চলছে আর বার বার অলিগলি দিয়ে হারিয়ে যাচ্ছে। কখনো বা গোলকধাঁধার মতো এক জায়গাতে এসে হুমড়ি খেয়ে পড়ছে। খুব চেষ্টা করছে লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ভাগ্য তার খেলা চালিয়ে যাচ্ছে। এমন সব কানা গলির পথিকদের জীবনের গল্পগুচ্ছ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বাতাসে ডুবসাঁতার। ' লিখতে লিখতে গল্পকার আলটপকা কিছু শব্দ ব্যবহার করেছেন যেমন মাফ-মুফ, মাজা, কানছিল-এসব স্বস্তিকর নয়। আসলে একটা বই যতটা মনোযোগ দিয়ে সম্পাদনা করা উচিত ততোটা মনোযোগ যেন বাতাসে ডুবসাঁতার বইটিকে দেওয়া হয়নি। বইয়ের প্রুফরিডিংও সন্তোষজনক নয়। এই দুটো ঘাটতি পূরণ করতে পারলে পাঠক হিসেবে বইটি পড়ে যে আনন্দ পেয়েছি তা নিঃসন্দেহে দ্বিগুণ হতো। বই: বাতাসে ডুবসাঁতার প্রচ্ছদ: গৌরব চন্দ্র প্রকাশনী: গ্রন্থিক প্রকাশন প্রকাশকাল: ২০২২ মলাট মূল্য: ২৫০"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বাতাসে ডুব সাঁতার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: