১ম প্রকাশ, ২০২৩
বারুদের দিনরাত্রি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বারুদের দিনরাত্রি |
| Author | রুজহানা সিফাত |
| Publisher | ছাপাখানা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.33 Kg |
| ISBN | 9789843552976 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Rafa , Mar 21, 2024
"বারুদের দিনরাত্রি ❝স্বপ্নগুলোতেও কেমন মরচে পড়েছে। শুধু বা'রু'দ আর আগুন ঝরে স্বপ্নে। আর কতদিন এই দুঃস্বপ্নের দিন চলবে, এই যু'দ্ধ চলবে জানি না।❞ ~বারুদের দিনরাত্রি আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে রয়েছে এক র'ক্তক্ষয়ী ইতিহাস। দীর্ঘ নয়মাস যু'দ্ধে'র পর বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। পরাধীনতার শেকল থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। মুক্তিযু'দ্ধে'র সময়কার নানা কাহিনী নিয়ে রচিত হয়েছে লেখক রুজহানা সিফাতের উপন্যাস ‘বারুদের দিনরাত্রি’। ◼️কাহিনী সংক্ষেপ: ১৯৬৯ সালের উত্তাল সময়ে চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে মিনা পাল। মিনা বিশ্ববিদ্যালয়ে আসার পর তুখোড় ছাত্রনেতা রফিকের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে, ১৯৭১ সালে রফিকও মাতৃভূমিকে স্বাধীন করতে করতে যু'দ্ধে যোগদান করে। রফিক কী যু'দ্ধ শেষে ফিরে আসবে? রফিক আর মিনার সম্পর্কের পরিণতিটাই বা কী? অন্যদিকে, রফিকের বন্ধু সাহেদের ছোটবোন বীথিও রফিককে মনে মনে পছন্দ করে, যা অপ্রকাশ্যই থেকে যায়। বীথি কী নিজের মনের কথা প্রকাশের সুযোগ পাবে? পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে যু'দ্ধে যোগ দেয় ক্যাপ্টেন মাসুদ। নিজের প্রিয়তমা স্ত্রী মিলিকে রেখে নেমে পরে যু'দ্ধের ময়দানে। মাসুদ আর মিলির কী আর দেখা হবে না? কী হয়েছিল তাদের সাথে? উপরের সবগুলো প্রশ্নের উত্তর রয়েছে রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘বারুদের দিনরাত্রি’ তে। ◼️ পাঠপ্রতিক্রিয়া: বর্তমান সময় থেকে ভিন্ন সময়ের প্রেক্ষাপটে রচিত ‘বারুদের দিনরাত্রি’ উপন্যাসে তখনকার সময়ের সংগ্রাম, যু'দ্ধ, হ'ত্যা'যজ্ঞ, গ'ণহ'ত্যা, ধ'র্ষ'ণ ও নির্যাতনের করুণ কাহিনী বর্ণিত হয়েছে। উপন্যাসের শুরুটা হয়েছে চমৎকারভাবে। যু'দ্ধের সময়কার লেখা একটি চিঠি দিয়েই মূলত সূচনা হয়েছে উপন্যাসটির। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু হয়ে উপন্যাসের কাহিনী গড়ায় স্বাধীনতা যু'দ্ধ পর্যন্ত। এই যু'দ্ধের পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছিল পূর্ব বাংলার মানুষ। নিজেদের প্রাপ্য অধিকার ছিনিয়ে আনতেই বাংলার মানুষ প্রাণ বাজি রেখে যু'দ্ধে নেমে পড়ে। দেশকে স্বাধীন ও শত্রু মুক্ত করাই ছিল তাদের মূল লক্ষ্য। আমাদের ইতিহাসের কালো অধ্যায় অর্থাৎ ২৫ শে মার্চ, ১৯৭১ এর বর্ণনাও রয়েছে বইয়ে। এই রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষের উপর হ'ত্যা'যজ্ঞ চালায়। অপারেশন সার্চ লাইটে বহু মানুষ প্রাণ হারায়, অনেক মা-বোন ধ'র্ষ'ণসহ নানা পাশবিক নির্যা'তনের স্বীকার হয়। বইটিতে ২৫ শে মার্চ রাতের বর্ণনাটা পড়ে মনে হচ্ছিল সবকিছু যেন চোখের সামনে ভাসছে। তখন মানুষ কী কঠিন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছে! এই সময়ের কথা কল্পনা করে মনে মনে বারবার শিউরে উঠছিলাম। যু'দ্ধে সব শ্রেণী, পেশার মানুষ অংশ নিয়েছিল। কিন্তু কত মানুষের নামই আমাদের সবার অগোচরে রয়ে গেছে। লেখক বইয়ে এমন কিছু চরিত্রের উল্লেখ করেছেন। কোহিনূর চরিত্রটির মতো মানুষের অবদান ইতিহাসে লেখা না থাকলেও, তারা না থাকলে এই স্বাধীনতা অর্জন এত সহজ হতো না। চমৎকার প্লটে রচিত উপন্যাসটির সমাপ্তিটাও ছিল বাস্তবসম্মত। সমাপ্তিটুকুর জন্য উপন্যাসটি মনে আরো বেশি দাগ কেটেছে। ◼️বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের পূর্ব প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ শত্রুমুক্ত একটি দেশে নির্ভয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি। সব বয়সী মানুষেরই এই আত্মত্যাগের ইতিহাস জানাটা খুবই প্রয়োজনীয়। তবে, উপন্যাসে একাত্তরে নারীদের উপর হওয়া বর্বর অত্যাচার এবং ধর্ষণ এরও উল্লেখ রয়েছে। এরজন্য প্রাপ্তবয়স্ক বা ১৮+ বয়সীদের জন্য বইটা উপযোগী। বইটা পড়ে বর্তমান প্রজন্ম আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার ভয়াবহতা উপলব্ধি করতে পারবে। জানতে পারবে দেশের সব শ্রেণী, পেশার মানুষের ত্যাগের ও সংগ্রামের ইতিহাস। ◼️বইয়ের প্রচ্ছদটাও কাহিনীর সাথে একদম মানানসই। প্রচ্ছদের রং, তারকাটার সীমানা, মুষ্টিবদ্ধ হাত, র'ক্ত, রেডিও, চিঠি ইত্যাদি সবকিছু প্রচ্ছদটাকে অসাধারণ করে তুলেছে। বিশেষ করে বইয়ে চিঠি পোড়ানোর কথা বেশ কয়েক জায়গায় উল্লেখ আছে। প্রচ্ছদেও এই বিষয়টি ফুটে উঠেছে। এককথায়, বইয়ের প্রচ্ছদটা দুর্দান্ত! ছাপাখানা প্রকাশনীর বইয়ের কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অন্যসব বইয়ের মতোই এই বইটির কোয়ালিটিও টপনচ। ◼️ব্যাক্তিগত মতামত- মুক্তিযু'দ্ধ ও সেই সময়কার ঘটনা নিয়ে লেখা উপন্যাসগুলো বরাবরই পড়তে ভীষণ ভালো লাগে। সেসময়ে আমাদের দেশের মানুষ কি অবস্থা দিয়ে গিয়েছিল তার একটা ধারণা এই উপন্যাসগুলো হতে পাওয়া যায়। ‘বারুদের দিনরাত্রি’ তেমনি একটি উপন্যাস। উপন্যাসের পাতায় পাতায় যু'দ্ধের বী'ভ'ৎ'সতার বর্ণনা পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠে। লেখক শুধু মুসলমানদের কথা উপন্যাসে উল্লেখ করেনি, সেসময় হিন্দুরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছে তাও তুলে ধরেছেন। শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তানি হানাদার বাহিনী এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম চালিয়েছে, যা ছিল একদমই অনুচিত। আসাদ, রাহুল, জোনাকি, রুমির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পড়ে চোখ অজান্তেই ভিজে উঠেছিল। এছাড়া, উপন্যাসে বীথি ও তার পরিবারের সাথে ঘটা ঘটনাটা পড়ে মনটাই খারাপ হয়ে গেছিল। যু'দ্ধের সময় অনেক পরিবারই হয়তো এমন নৃ'শং'সতার মধ্য দিয়ে গিয়েছিল, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার প্রমাণ বহন করে। উপন্যাসে লেখক ১৯৭১ সালের নানা খুঁটিনাটি বর্ণনাও দিয়েছেন। যেমন: জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির নিজস্ব ভাষা বাঙালী জাতীয়তাবাদের স্বপ্ন দেখিয়েছিল। এটিসহ আরো কিছু ঘটনার উল্লেখ রয়েছে বইটিতে। দেশকে স্বাধীন করতে যারা অবদান রেখেছেন, তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব না। মৃ'ত্যু'কে প্রতি মুহূর্তে সঙ্গী করে তারা দেশকে স্বাধীন করতে যু'দ্ধ করেছে। তাদের জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশে বসবাস করতে পারছি। এই উপন্যাসটি ইতিহাসের কিছু খণ্ড চিত্রের উপর ভিত্তি করেই রচিত, যা বাঙালি জাতির আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। ◼️বই পরিচিতি: বই: বারুদের দিনরাত্রি লেখক: রুজহানা সিফাত প্রকাশনী: ছাপাখানা প্রকাশনী প্রচ্ছদ: ফাইজা ইসলাম ক্যাটাগরি: রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস প্রকাশকাল: নভেম্বর, ২০২৩ মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৬০"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বারুদের দিনরাত্রি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: