১ম প্রকাশ, ২০২০
আরতুগরুল গাজি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | আরতুগরুল গাজি |
| Author | আইনুল হক কাসিমী |
| Publisher | পুনরায় প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.33 Kg |
| Editor | নেসারুদ্দীন রুম্মান |
| ISBN | 978-984-97475-7-4 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
48 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিR.S. Siam , Jun 9, 2024
"খুব ভালো একটি ইতিহাসের বই। উসমানী সাম্রাজ্যের প্রারম্ভিক ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
Nowshad Nayeem Arnob , Jun 18, 2023
"Very good"
radel ahmed , Jan 10, 2022
"মাশাআল্লাহ বইটি পড়ে অনেক ভুল ধারণার পরিষ্কার হলো।"
Ashikul Islam Ashiq , Dec 18, 2021
"এই বইটা ইতিহাস এর সাথে কোন মিল নেই। এই ধরণের বই প্রগতিতে দেখতে চাই না। প্রগতিতে বাচাই কৃতো ভালো ভালো বই রাখা উচিত?"
Tawsif Munawar , Dec 14, 2021
"ইসলামের সোনালী ইতিহাস"
Morshed alam shanto , Sep 12, 2021
"good book"
Talha Junayed Tonmoy , Aug 21, 2021
"প্রত্যেক মুসলমান এর এই বইটা পড়া উচিত। বইটি পড়ে অনেক ভালো লাগলো।অনেক ভালো বইটি"
Abdullah Al Mahim , Aug 1, 2021
"অসাধারণ। অনেক পুরাতন তথ্য উঠে এসেছে ইতিহাসের মাটিতে চাপা পড়েছিল।"
sabbir ahmed , Jun 25, 2021
"বইটির অপেক্ষায় ছিলাম"
Robiul Islam , Jun 13, 2021
"অসাধারণ! ক্ষুদ্র এ বইতেও লেখক ভু বিষয় সংক্ষেপে উপস্থাপন করেছেন এবং করতে সক্ষমও হয়েছেন। আল্লাহ তায়ালা তাকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন"
sayma , May 13, 2021
"বইটার নামানুসারে কেউ যদি আরতুগ্রুল বে সম্পর্কে বিশদ জানার আগ্রহে বইটি কিনে তাহলে তাকে কিছুটা হতাশ হতে হবে। কারণ বইটি আরতুগরুল বে'র নামে হলেও সেখানে তার চেয়ে সুলতান উসমানের আলোচনাই বেশি। তারোপর এদের দুজনের আলোচনা আসে অনেক পরে, সেলজুক, আব্বাসি খেলাফত, বাইজেন্টাইন, মোঙ্গল এদের সম্পর্কে আলোচনার পর। শেষের কিছু অংশে 'দিরিলিস আরতুগ্রুল' দেখার বৈধতার বিষয়ে আলোকপাত করা হয়, যা জরুরী ছিল বলা যায়। কিন্তু প্রকৃতপক্ষে আরতুগ্রুল বে'র ইতিহাস সম্পর্কে আলোচনা ছিল সংক্ষিপ্ত। তবে লেখক শুরুতেই বলে দিয়েছিলেন আসলে আরতুগ্রুল বে'র প্রকৃত ইতিহাস সঠিকভাবে উদঘাটন করা এখনো সম্ভব হয়নি, কিছু জায়গায় কোনো কোনো ইতিহাসবিগণ বিস্তারিত প্রমাণ দেখালেও সেগুলোতে বিপুল মতভেদ রয়েছে। ধারণা করা হয় কনস্টান্টিনোপল বিজয়ী সুলতান মুহাম্মদের বাবা সুলতান বায়েজীদের সাথে মোঙ্গল সেনাপতি তৈমুর লং এর যুদ্ধ লাগলে তৈমুর লং তাকে পরাজিত করে তখনকার তাদের অধিকাংশ পাঠাগার ধ্বংস করে দেয়। যার ফলে উসমানীয়দের প্রথমদিকের ইতিহাসসমূহের সংকলন মুছে যায় এবং প্রকৃত ইতিহাস উদঘাটনে তারা ব্যর্থ হন। তাই মতভেদের আশ্রয় না নিয়ে আরতুগরুন বে সম্পর্কে সর্বাধিক প্রসিদ্ধির সাথে যে ইতিহাসগুলো উঠে এসেছে তাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন।"
Ajmal Hossain Alif , May 6, 2021
"Excellent Book."
A.R. Raheem , Mar 28, 2021
"নামটাই জানেন না। লিখেছেন বই। নামটা হচ্ছে আরতুরুল গাজি।"
Abdullah Ahmed Ayaz , Mar 12, 2021
"তেমন নতুনত্ব পাই নি।"
Abdul Hai sajim , Feb 24, 2021
"ভাল।"
পুনরায় প্রকাশন , Feb 23, 2021
"হয়তো মহান বিধির খেয়ালই ছিল এমন! মুছে-যাওয়া একটি নাম শত বর্ষ পরে ইতিহাসের ধুলোবালি থেকে খুঁড়ে আনবেন কোনো নওল গবেষক। কিছুই না-বুঝতে-পারা অস্পষ্টের ওপরে ধরবেন অনুসন্ধানের গভীর আতশি কাচ। কান পেতে শুনে নেবেন—ঘোড়ার খুরের আওয়াজ, নতুন শিশুর জন্মনাদ আর তাঁবুর অন্ধকার অন্দরে বেজে-ওঠা মৃদু কোনো নূপুরের নিক্কণ; ট্রেনের দুরন্ত বগির জানলায় দৃশ্যপটের সবই যেমন আধোআধো, তেমন করেই হয়তো চোখে ভেসে উঠবে—ঈগল পাখির ডানার ছায়া-পড়া সুগুতের ছোট্ট জায়গির, ভেড়ার পাল, দাঁড়িয়ে-থাকা একটি বালক—যে কিনা কাল শরণার্থীর এ জীবন ছেড়ে যুবক হবে উসমানি সাম্রাজ্যের স্বাধীন-সার্বভৌম রাজ্যের সনিকেত প্রতিবেশে। আর তাদের এসব আখ্যান আরও শত বর্ষ পর, টিমটিমে তথ্যের পুঁজি নিয়ে প্রথমবারের মতো লিপিত হবে বাঙলা-ভাষায়!"
Rakim Shahamat , Jan 14, 2021
"অনেক সুন্দর একটি বই। উসমানী খিলাফত সম্পর্কে মৌলিক একটি ধারণা পেতে বইটি পড়া উচিত।"
Suraiya Sharmin Sifa , Jan 11, 2021
"উসমানি সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা: আরতুগরুল গাজি লেখক: আইনুল হক কাসিমী সম্পাদনায়: নেসারুদ্দীন রুম্মান প্রকাশক: Punoray Prokashon এর পক্ষে নাসিম মুমতাজী প্রকাশকাল: অক্টোবর ২০২০ মুদ্রিত মূল্য: ২১৬ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ ইসলামের ইতিহাসে উসমানী সাম্রাজ্য একটি গৌরবাজ্জল অধ্যায়। দীর্ঘ শতাধীককাল এশিয়া, ইউরোপ ও আফরিকা মহাদেশ জুড়ে বিস্তৃত অত্যন্ত প্রতাপশালী একটি শাসনব্যবস্থার নাম 'উসমানী সাম্রাজ্য'। যে সাম্রাজ্য ব্যবস্থার মাধ্যমে ইসলামি খেলাফত কায়েম ছিল সুদীর্ঘ ছয়শত বছরের অধিক সময়। যা এখনো অবদি ইসলামি সর্বোচ্চ খেলাফত কাল। উসমানী গাজী এর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও এর মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তার পিতা আরতুগরুল গাজি। বিশাল এ সাম্রাজ্যের বীজ বপন করেছিলেন ইতিহাসের এ কিংবদন্তি পুরুষ। ১২৫৮ সালে আব্বাসি খেলাফতের পতনের পর মুসলিম উম্মাহকে মাথা উঁচু করে রাখতে তার ভূমিকা অপরিসীম। নিজ কর্ম ও অবদানের গুরুত্ব ও অনিবার্যতায় আজও তিনি ইতিহাসে চির ভাস্ব্র হয়ে আছেন। তবে আফসোসের বিষয় হলো এই মহান কিংবদন্তির কথা ইতিহাসে খুব একটা অয়াওয়া যায়না। যথা সামান্য যা পাওয়া যায় তার কোনটা মিথ্যা আর কোনটা সত্য তা বলা মুশকিল। নিরপেক্ষ তথ্যের সীমাবদ্ধতা লেখক নিজের অপারগতা একাধিকবার স্বীকার করেছেন। তবুও তিনি দক্ষ হাতে প্রচুর তথ্যের সন্নিবেশ ঘটিয়েছেন এই বইটিতে। এক্ষেত্রে তিনি মুসলিম, নন-মুসলিম উভয় ইতিহাসবিদদেরই উদ্ধৃতি উল্লেখ করেছেন। কোনো নির্দিষ্ট পক্ষ অবলম্বন করে এই বইটি রচনা করেন নি। বইটিকে যারা আরতুগরুল গাজির জীবনকাহিনী মনে করে পড়তে চাইবেন তাদেরকে হতাশ হতে হবে কারণ বইটি আরতুগরুল গাজির নামে নামকরণ করা হলেও এটি আরতুগরুল গাজির পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ নয়। বইটিকে লেখক অত্যন্ত সুন্দর ভাবে একটি প্রারম্ভিকা ছয়টি অধ্যায় ও একটি পরিশিষ্টের মাধ্যমে সাজিয়েছেন। প্রারম্ভিক তুর্কী জাতির বিস্তারিত আলোচনা, তুর্কীস্তানে ইসলামের সূচনা এবং তুর্কী জাতির সাথে কিভাবে কায়ি গোত্রের সম্পর্ক ইত্যাদি আলোচনা করা হয়েছে৷ প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেলজুক সাম্রাজ্য নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে আব্বাসি খেলাফতের বিভিন্ন দিক নিয়ে। তৃতীয় অধ্যায়ে বাইজেনটাইন সাম্রাজ্য নিয়ে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে বা আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় এ আপনারা মোঙ্গলদের পরিচয় নিয়ে ধারণা পাবেন। পঞ্চম অধ্যায় মূলত এই বইয়ের সবচেয়ে আলোচিত অধ্যায়। এই অধ্যায়ের নামেই মূলত বইয়ের নামকরণ করা হয়েছে। আরতুগরুল গাজির জীবনী নিয়ে এই অধ্যায়ে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে এই অধ্যায়ে। এছাড়াও আরতুগরুল গাজির সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবিং সর্বশেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আরতুগরুল গাজি এবং তার প্রতিষ্টিত উসমানী সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন লেখক। এবং সর্বশেষ পরিশিষ্টে শরিয়ত ও বাস্তবতার আলোকে দিরিলিস আরতুগরুল সিরিজ দেখা প্রসঙ্গে আলোচনা করেছেন এবং বাস্তব ইতিহাসের সাথে অমিলগুলো নিয়ে আলোচনা করেছেন লেখক আইনুল হক কাসিমী। বইটি পরে পাঠকরা উসমানিদের পূর্বপুরুষদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি ধারণা পাবেন, বইটি ইতিহাস প্রেমীদের তৃষ্ণা নিবারণে সহায়ক হবে। সব মিলিয়ে অসাধারণ একটি বই। মনকাড়া প্রচ্ছদ, শক্তপোক্ত বাইন্ডিং, উন্নত মানের কাগজ ও আলংকারিক ভাষার গাথুঁনি সব মিলিয়ে অন্যন্য একটি বই, যা পাঠকের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে ইতিহাস পাঠে আকৃষ্ট পাঠকদের জন্যে তো কোনো কথায় নেই। অবশেষে পুনরায় প্রকাশনকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকল কাজ-কর্মে বারাকাহ দান করুক। আমিন। - সুরাইয়া শারমিন সিফা"
Alamin Sharker , Jan 10, 2021
"ইসলামের ইতিহাসে উসমানী সাম্রাজ্য একটি গৌরবাজ্জল অধ্যায়। যে সাম্রাজ্য ব্যবস্থার মাধ্যমে ইসলামি খেলাফত কায়েম ছিল সুদীর্ঘ ছয়শত বছরের অধিক সময় । যা এখন অবদি ইসলামি ইতিহাসের সর্বোচ্চ খেলাফত কাল। উসমান গাজি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও এর মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তার পিতা আরতুগরুল গাজি। সাম্রাজ্য প্রতিষ্ঠার কণ্টকাকীর্ণ সুদীর্ঘ পথ পারি দেয়ার স্বপ্ন বুকে লালন করে অপূর্ণ অবস্থায় বিদায় নিলেও তার সুযোগ্যপুত্র পিতার স্বপ্নকে বাস্তবায়ন করেন। আব্বাসি খেলাফত ধংশের পর তিনিই মুসলিম উম্মাহ কে মাথা উঁচু করে রাখার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি ছিলেন সর্বদা ইসলামের জন্য, জাতীর জন্য নিবেদিত প্রাণ। পুনরায় প্রকাশনের স্বত্বাধিকারী Nasim Mumtajy ভাই এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমে মনোমুগ্ধকর লাল প্রচ্ছদের মোড়কে পাঠকের হাতে পৌছেছে ইতিহাসের এই মহাবীর আরতুগরুল গাজিকে নিয়ে লিখিত বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ (আরতুগরুল গাজি)। তথ্য বিভ্রাটের এই যুগে একাধিক ভিন্নধর্মী তথ্যের মাঝে লেখক চেষ্টা করেছেন সর্বোচ্চ সচ্ছল ও গ্রহনযোগ্য তথ্য পাঠকের সামনে উপস্থাপন করতে। একাধিক তথ্যের উপস্থিতি যদিও লেখককে বারবারই তথ্য বিভ্রান্তের জালে আটকে দিতে চেয়েছে তথাপি লেখক তথ্য বিভ্রান্তের দুম্রজাল ছিন্ন করে সর্বোচ্চ সঠিক তথ্যের সন্ধান দিতে চেয়েছেন পাঠককে। এক্ষেত্রে লেখককে কতটা বেগ পোহাতে হয়েছে সেটা পাঠক বই পাঠের সময়েই উপলব্ধি করতে পারবেন। বইটিকে লেখক অত্যন্ত সুন্দর ভাবে একটি প্রারম্ভিকা ছয়টি অধ্যায় ও একটি পরিশিষ্টের মাধ্যমে সাজিয়েছেন। বইটি যদিও জাতির বীর পুরুষ আরতুগরুল গাজির নামে নাম করণ করা হয়েছে তথাপি যারা বইটিকে আরতুগরুল গাজির জীবনি গ্রন্থ ভাববেন তারা হতাশ হবেন। কেননা এই গ্রন্থে আরতুগরুল গাজি সম্পর্কে যে অধ্যায় কায়েম করা হয়েছে তা নিতান্তই স্বল্প। ছয়টি অধ্যায়ের পঞ্চম অধ্যায়ে আরতুগরুল গাজির আলোচনা করা হয়েছে। ৮৫ পৃষ্ঠা থেকে ১০৬ পৃষ্ঠা পর্যন্ত মাত্র ২১ পৃষ্ঠাব্যাপি আরতুগরুল অধ্যায়। তবে বইটিতে আরতুগরুল কে আরতুগরুল গাজি হওয়ার পিছনের ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রারম্ভিকায় তুর্কি জাতির বিস্তারিত আলোচনা, তুর্কিস্তানে ইসলামের সূচনা এবং তুর্কি জাতির সাথে কীভাবে কায়ি গোত্রের সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেলজুক সাম্রাজ্য নিয়ে। সেলজুকদের উত্থান, গজনীদের উত্থান, সেলজুক সাম্রাজ্যের বিভক্ত এবং সেলজুকদের পতন ইত্যাদি বিষয়ের খুটিনাটি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। দ্বিতীয় অধ্যায়: দ্বিতীয় অধ্যায়ে আব্বাসি খেলাফতের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়: এই অধ্যায়ে বাইজেনটাইন সাম্রাজ্য নিয়ে মোটামুটি ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। চতুর্থ অধ্যায়: এই অধ্যায়ে মোঙ্গলদের পরিচয়। মধ্য এশিয়ায় মোঙ্গল আক্রমণ। মানব্য ইতিহাসের কলংকিত অধ্যায় মোঙ্গলিয়ানদের পৈচাশিকতার সংকক্ষিপ্ত বিবরণ সহ খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস নিয়ে কলম চালিয়েছেন। পঞ্চম অধ্যায়: এটাই হলো মূলত বক্ষমান বইয়ের সবচেয়ে আলোচিত অধ্যায়। এই অধ্যায়ের নামেই বইয়ের নাম করন করা হয়েছে। এই অধ্যায়ে মহাবীর আরতুগরুল গাজির জীবন নিয়ে মোটামুটি একটা ধারণা দেয়া হয়েছে। আরতুগরুল গাজির সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত আলোচনা সহ আরতুগরুল গাজি সম্পর্কে নানা অজানা তথ্য দেয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়: এই অধ্যায়ে আরতুগরুলপুত্র উসমান গাজি এবং তার প্রতিষ্ঠিত উসমানী সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন। এবং সর্বশেষ পরিশিষ্টে শরিয়ত ও বাস্তবতার আলোকে দিরিলিস আরতুগরুল সিরিজ দেখা প্রসঙ্গে আলোচনা করেছেন এবং বাস্তব ইতিহাসের সাথে দিরিলিসের অমিলগুলো নিয়ে আলোচনা করেছেন। সর্বপরি অসাধারণ একটি বই। বিশেষ করে ইতিহাস পাঠে আকৃষ্ট পাঠকদের জন্যে তো কথাই নেই। বইঃ আরতুগরুল গাজি লেখকঃঃ আইনুল হক কাসেমী। সম্পাদক : নেসারুদ্দীন রুম্মান। প্রকাশনা: পুনরায় প্রকাশন। প্রচ্ছদ :কাজী যুবাইর মাহমুদ। প্রচ্ছদ মূল্য :২১৬ ৳ #হ্যাপি_রিডিং📖 #পৃথিবী_বইয়ের_হোক।"
মুহাম্মদ রুবেল মিয়া , Jan 10, 2021
"বইয়ের নাম : উসমানি সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা : আরতুগরুল গাজি লেখক : আইনুল হক কাসিমী সম্পাদনায় : নেসারুদ্দীন রুম্মান প্রকাশনায় : পুনরায় প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ১৪৪ মুদ্রিত মূল্য : ২১৬ টাকা আরতুগরুল গাজি। ইতিহাসের এক অব্যাক্ত অধ্যায়ের নাম। সামান্য একটি যাযাবর গোত্রকে সাম্রাজ্যে পরিণত করার স্বপ্নদ্রষ্টা তিনি। তাঁর ছেলে উসমান যে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তাঁর বংশধরেরা যার ব্যাপ্তি ছড়িয়ে দেন তিন মহাদেশব্যাপি, সে উসমানি সাম্রাজ্যের ভিত্তি নির্মাণ করেন এই আরতুগরুল গাজি। কিন্তু আফসোসের কথা হলো ইতিহাসের এই মহানায়ক সম্পর্কে ইতিহাস পনেরো পৃষ্ঠার বেশি লিখেনি! আরো আফসোসের কথা হলো পনেরো পৃষ্ঠার সেই ইতিহাসকেও বিকৃত করে তুর্কি এক সিনেমা নির্মাতা তৈরি করেছেন বিশাল এক সিরিয়াল। যাতে শুধু ইতিহাস বিকৃতিই নয়, বিভিন্ন শিরকি-বিদআতি কাজ, অশ্লীলতা-ব্যভিচারেরও ছড়াছড়ি দেখা যায়। অথচ তরুণ সমাজ এর প্রতিই আকৃষ্ট হচ্ছে এবং একে সত্য বলে মনে করছে। উম্মাহর এই বাজে অবস্থা দেখেই মুফতি আইনুল হক কাসিমী রচনা করেছেন "আরতুগরুল গাজি"। বইয়ে যা আছে : আরতুগরুল গাজি বইটি শুধু আরতুগরুল গাজিকে নিয়ে লেখা হয়েছে এমনটি নয়। বরং সাতটি অধ্যায়ে বিন্যস্ত বইটিতে তুর্কিদের অপর শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সাম্রাজ্য, আব্বাসি খিলাফতের বিভিন্ন বিষয়াদি এবং দীর্ঘমেয়াদি এই খিলাফতের পতনের কারণ, মোঙ্গলদের পরিচয়, উসমানি সাম্রাজ্যের হাতে বিজিত বাইজেন্টাইন সাম্রাজ্য, এবং উসমানি খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাসও তুলে ধরা হয়েছে। পাঠক মহানায়ক আরতুগরুল গাজির পাশাপাশি সেলজুক সাম্রাজ্য, আব্বাসি খিলাফত, মোঙ্গল সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং উসমানি খিলাফত সম্পর্কেও সংক্ষিপ্তভাবে জেনে যাবেন ইনশাআল্লাহ। পূর্বেই বলেছি আরতুগরুল গাজি সম্পর্কে ইতিহাসে তেমন তথ্য জানা যায়না। বিজ্ঞ লেখক আরতুগরুল গাজির বর্ণনা দিতে গিয়ে বারবার তথ্যের অপ্রতুলতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সঠিক এবং বিস্তারিত ইতিহাস পাঠকের সামনে উপস্থাপন করার জন্য লেখক মুসলিম লেখকদের পাশাপাশি অমুসলিম লেখকদেরও উদ্ধৃতি তুলে ধরেছেন এবং নিরপেক্ষ পর্যালোচনা করেছেন। তিনি পাঠকের মনোবাঞ্ছা পূরণের জন্য চেষ্টার কমতি করেননি। আশা করি পাঠক বইটি পড়ে সত্য, সঠিক এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত ইতিহাস জানতে পারবেন ইনশাআল্লাহ। পাঠ-প্রতিক্রিয়া : দিরিলিস নামক সিরিয়াল প্রথম বের হওয়ার পর অন্যদের মতো আমিও তাতে আসক্ত হয়ে পড়েছিলাম। কিছুদিন পর থেকেই মনে হতে থাকে এগুলো ভুল, কিন্তু সন্দেহে ছিলাম। একদিন ফেসবুকে একটি পোস্ট দেখলাম এই সিরিয়ালটার পচাঁশি ভাগই বানোয়াট। এরপর থেকেই অনাগ্রহ সৃষ্টি হতে থাকে। একসময় দেখা বন্ধ করে দেই। কিন্তু মহানায়ক আরতুগরুল গাজি সম্পর্কে জানার তৃষ্ণা রয়েই গিয়েছিল। বরং অন্য সময়ের তুলনায় আরো বেড়ে গিয়েছিল। একসময় "আরতুগরুল গাজি" বইটি বের হওয়ার খবর পাই। আগ্রহ নিয়ে বসে ছিলাম কিনবো বলে। কিন্তু যখন প্রি-অর্ডার শুরু হয়, তখন হাতে টাকা না থাকায় আর সংগ্রহ করতে পারিনি। একসময় আল্লাহ তাআ'লা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ অসাধারণ এই বইটি পড়লাম। তৃষ্ণা মিটলেও এতো কম তথ্যে কি আর পেট ভরে? কিন্তু ইতিহাস যদি কথা না বলে, লেখক কি বানিয়ে ইতিহাস লিখবেন? তাই অল্পতে তৃপ্ত হওয়া ছাড়া উপায়ই নেই। অল্পর মধ্যেও লেখকের বর্ণনাভঙ্গি, তথ্যসমূহের নিরপেক্ষ পর্যালোচনা এবং তথ্যের অনিচ্ছাকৃত স্বল্পতার জন্য পাঠকের কাছে বারবার ক্ষমাপ্রার্থনা করা সত্যিই অভিভূত করে দিয়েছে। লেখকের "উসমানি খিলাফতের স্বর্ণকণিকা" পড়ে উনার লেখার ধরণ এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যানুসন্ধান সম্পর্কে জানতে পেরেছিলাম। "আরতুগরুল গাজি" পড়েও অভিভূত হলাম। আল্লাহর কাছে দুআ করি লেখকের লেখার মধ্যে আল্লাহ তাআ'লা বরকত দান করুন এবং "আরতুগরুল গাজি" সকল ইতিহাস প্রেমীর হাতে হাতে পৌঁছে দিন। আমিন।"
rmatb 786 , Jan 10, 2021
"বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে, প্রতিটি অধ্যায় আরও বিস্তারিতভাবে আলোচনা করলে ভাল হত৷ তারপরও দারুণ একটা বই৷"
Mutasim Billah , Jan 10, 2021
"বাংলা ভাষায় ইদানীংকালের রচিত অন্যতম সেরা বই, ভাবাই যায় না যে এটা বাংগালী কারো লেখা! কী চমতকার৷"
Abida Sultana , Jan 9, 2021
"আরতুগরুল গাজি— আইনুল হক কাসেমী উসমানি খেলাফতের উত্থান-পতনের ইতিহাস। এই বইটা বেশ তথ্যবহুল আর সাজানো-গোছানো। উসমানি খেলাফতের টুকটাক বেশ কিছু বই-ই পড়া হয়েছে। যত পড়েছি ততো গোড়ার দিকের ইতিহাসের প্রতি আগ্রহ বেড়েছে। এই বইটায় আরতুগরুল গাজি ও উসমান গাজির সংক্ষিপ্ত জীবনীর পাশাপাশি একদম শুরু থেকে, মানে— মূলত তুর্কি কারা, তুর্কিদের আদি আবাস, বর্তমান বসবাস, প্রাসঙ্গিক অন্যান্য গোত্র, সাম্রাজ্য—এইরকম টুকটাক অথচ গুরুত্বপূর্ণ আলাপও উঠে এসেছে। এককথায়, লেখক যে বলেছেন তার 'সুন্দর ও মসৃণ কিছু উপহার দেয়ার চেষ্টা'—বইটা মূলত তা-ই"
Abir Hasan Omi , Dec 29, 2020
"বইটি হাতে পেয়ে আমি সত্যিই অনেকে আনন্দিত। প্রগতি.কম সহ আরতুগ্রুল গাজী বইয়ের লেখক ও যারা রয়েছে সবাইকে ধন্যবাদ। বাংলায় এরকম একটা বইয়ের দরকার ছিল।অবশেষে পেয়ে গেলাম।"
Muhammad Abu Taher , Dec 13, 2020
"~ পাঠ প্রতিক্রিয়া ~ উসমানি সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা: আরতুগরুল গাজি লেখক: আইনুল হক কাসিমী সম্পাদনায়: নেসারুদ্দীন রুম্মান প্রকাশক: Punoray Prokashon এর পক্ষে নাসিম মুমতাজী প্রকাশকাল: অক্টোবর ২০২০ মুদ্রিত মূল্য: ২১৬ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ দীর্ঘ ছয় শতাধিককাল এশিয়া, ইউরোপ ও আফরিকা মহাদেশ জুড়ে বিস্তৃত অত্যন্ত প্রতাপশালী একটি শাসনব্যবস্থার নাম ---- উসমানি সাম্রাজ্য। উসমান গাজি এর প্রতিষ্ঠাতা হলেও তার পিতা আরতুগরুল গাজি ছিলেন এর স্বপ্নদ্রষ্টা। বিশাল এ সাম্রাজ্যের বীজ বপন করেছিলেন ইতিহাসের এ কিংবদন্তি পুরুষ। ১২৫৮ সালে আব্বাসি খেলাফতের পতনের পর মুসলিম উম্মাহকে মাথা উঁচু করে রাখতে তার ভূমিকা অপরিসীম; নিজ কর্ম ও অবদানের গুরুত্ব ও অনিবার্যতায় আজও তিনি ইতিহাসে চির ভাস্বর হয়ে আছেন। তবে আফসোসের বিষয় হলো, এই মহান কিংবদন্তীর কথা ইতিহাসে খুব একটা পাওয়া যায় না। যৎসামান্য যা পাওয়া যায় তার কোনটা সত্য কোনটা মিথ্যা তা বলা মুশকিল। নিরপেক্ষ তথ্যের সীমাবদ্ধতায় লেখক নিজের অপারগতা একাধিকবার স্বীকার করেছেন। তবুও তিনি দক্ষ হাতে প্রচুর তথ্যের সন্নিবেশ ঘটিয়েছেন এই বইটিতে। এক্ষেত্রে তিনি মুসলিম-নন মুসলিম উভয় ইতিহাসবিদদেরই উদ্ধৃতি উল্লেখ করেছেন। কোনো নির্দিষ্ট পক্ষ অবলম্বন করে এই বইটি রচনা করেন নি। যারা এই বইটিকে আরতুগরুল গাজির জীবনকাহিনী মনে করে পড়তে চাইবেন তাদেরকে হতাশ হতে হবে কারণ বইটি আরতুগরুল গাজির নামে নামকরণ করা হলেও আদতে এটি আরতুগরুল গাজির পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ নয়। কারণ বইটিতে তার নাম এসেছে অনেক পরে; ৮৫ নাম্বার পৃষ্ঠাতে তার জীবনকাহিনী শুরু হয়ে শেষ হয়েছে ১০৯ নাম্বার পৃষ্ঠাতে গিয়ে। এর আগে লেখক পর্যায়ক্রমে বইটিতে তুর্কি জাতি থেকে নিয়ে কায়ি গোত্রের পরিচিতি, সেলজুক সাম্রাজ্য, আব্বাসি খেলাফত, বাইজেনটাইন সাম্রাজ্য এবং মোঙ্গলদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। বইটি পড়ে পাঠকরা উসমানিদের পূর্বপুরুষদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি ধারণা পাবেন, বইটি ইতিহাস প্রেমীদের তৃষ্ণা নিবারণে সহায়ক হবে। মনকাড়া প্রচ্ছদ, শক্তপোক্ত বাইন্ডিং, উন্নত মানের কাগজ ও অালঙ্কারিক ভাষার গাঁথুনি --- সব মিলিয়ে অনন্য এই বইটি, যা পাঠকের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। পুনরায়ের জন্য অনেক শুভকামনা। মহান রব্বে কারীম, পুনরায় প্রকাশন সংশ্লিষ্ট সকলের হায়াতে বারাকাহ দান করুন, তাদের যাবতীয় পরিশ্রমকে কবুল করুন।"
Nawaz Farhan , Dec 10, 2020
"আরতুগরুল গাজিকে নিয়ে তথ্য অনেক কম থাকলেও আশার চেয়েও বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ, তবে আরেকটু দীর্ঘ হতে পারত; আরতুগরুলে অধ্যায় নিয়েই বলছি না, পুরো বইয়ের ব্যাপারেই বলছি।"
Fadlullah Zaber , Nov 30, 2020
"“আরতুগরুল গাজি” বইটা পড়লাম। উসমানি সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আরতুগরুল গাজিকে নিয়ে বাংলা ভাষায় এটাই প্রথম মৌলিক কোনো রচনা। একজন ভালোমানের ইতিহাসবিদের কাছে শুনেছিলাম ইতিহাসে উনাকে নিয়ে আলোচনা নেই বললেই চলে! বইটা পড়ে ব্যাপারটা আরও ভালো করে বুঝে আসলো। যা আছে তার বেশিরভাগই বানোয়াট। হবারই কথা! কারণ, কেউ তখনো বুঝেনি ভবিষ্যতে এই লোক হবে উসমানি সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা। তাই উনাকে নিয়ে লেখালেখি শুরু হয় উনার ইন্তিকালের প্রায় এক-দেড়শো বছর পরে। তাই তেমন কোনো নির্ভরযোগ্য আলোচনা নেই বললেই চলে। লেখক-সম্পাদক উভয়জন এই ব্যাপারটা বেশ কয়েকবার উল্লেখ করেছেন। লেখক যথেষ্ট চেষ্টা করেছেন ইতিহাস ঘেঁটেঘুটে নির্ভেজাল ইতিহাস যতটুকু পাওয়া যায় তুলে আনতে। মোটামুটি সফলও হয়েছেন, বলা চলে। বইটা পড়তে গিয়ে এক দুইবার প্রচণ্ড বিরক্ত হয়েছি। মনে হয়েছে ইতিহাসবিষয়ক পরীক্ষা আগামীকাল, আর আমি পরীক্ষার পড়া পরছি। তবে বইয়ের পরিশিষ্টের আলোকে দুইটা আলোচনা আমাকে মুগ্ধ করেছে। আলোচনা দুটো দরকারও ছিলো বটে। প্রথমত আলোচনাটা ছিলো দিরিলিস আরতুগরুল সিরিয়াল দেখার শরয়ি বৈধতা নিয়ে। এক্ষেত্রে এখানে দিরিলিস দেখার ব্যাপারে শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো বৈধতা নেই—এই ব্যাপারটা খোলাসা করা হয়েছে। এটা অত্যন্ত জরুরি ছিলো। একজন মুসলিম তার জীবনের প্রতিটা বিষয়েই শরিয়তকে জিজ্ঞেস করে নিবে। শরিয়ত শুধুমাত্র তার নামাজ রোজা হজ ইত্যাদির ক্ষেত্রে আলোচনায় আসবে, মানার প্রশ্ন আসবে বাকি সবগুলো ক্ষেত্র শরিয়ত থেকে খালি থাকবে ব্যাপারটা আদৌ এমন নয়। দ্বিতীয়ত আলোচনা করা হয়েছে দিরিলিসের সাথে প্রকৃত ইতিহাসের বেশকিছু অমিল নিয়ে। যেখানে আরগতুগরুল নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য আলোচনাই নেই, সেখানে এত লম্বা সিরিয়াল বানিয়ে ফেলা শুধুমাত্র কল্পনার উপর ভিত্তি করে ব্যাপারটা আসলেই খুব ভয়ংকর। এর ফলাফল ইতিমধ্যে আমরা পেতেও শুরু করেছি। শুধুমাত্র সিরিয়াল দেখে ওইসমস্ত লোকদের সাথে তর্ক জুড়ে দিচ্ছে, সমালোচনা করে বিভিন্ন গ্রুপে পোস্ট করছে যাদের জীবনটাই কেটে যাচ্ছে ইতিহাস নিয়ে। যাইহোক, বইটার প্রচ্ছদ বাইন্ডিং পৃষ্ঠা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। হারাম সিরিয়ালটিরিয়াল না দেখে, বিকৃত ইতিহাসের সিরিয়াল না দেখে বইটা একটু পড়েন। আশা করি ফায়দা হবে। (বি. দ্র. এটা কোনো রিভিউ না। আমি রিভিউ লিখতে পারি না। শ্রেফ একটু অনুভূতি প্রকাশ করলাম)"
Shahriar Hasan , Nov 27, 2020
"এই কাজগুলো নিয়মিত হোক। পুনরায়ের কাছে এই প্রত্যাশা থাকবে।"
mithun sarker , Nov 13, 2020
"তুর্কি সিরিজ "দিরিলিস আরতুগ্রুল" (Diriliş: Ertuğrul) বর্তমানে বিশ্বব্যাপি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই সিরিজ দেখার পর সারা বিশ্বের অনেক দর্শক আরতুগ্রুলের উত্থান এবং তার ব্যক্তিজীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সেই সব দর্শকদের মাঝে একজন হলো আমার ছাত্র অমি। ভেবে দেখলাম, সিরিজ অনেক অত্যুক্তি এবং তথ্য বিকৃত থাকতে পারে তাই ভাল হয় উসমানদের এই পূর্বপুরুষ সম্পর্কে ওর হাতে একটা বই তুলে দেয়া। আর সে সময় দেখলাম আইনুল হক কাসেমীর "আরতুগরুল গাজি" বইটি প্রকাশ পেয়েছে। আমি সুযোগটা কাজে লাগালাম। তবে উপহার দেবার আগে চোখ বুলাতে ভুলিনি। সে অভিজ্ঞতা থেকে কিছু কথা লিখছি বইটি সম্পর্কে। অদ্ভুত ব্যাপার হলো বইটির ইতিবাচক এবং নেতিবাচক দিক হিসাব করলে একটাই। লেখকের প্রচুর তথ্যের সন্নিবেশ। ১৪৪ পৃষ্ঠার বইটিতে আরতুগরুল গাজির নাম আসে অনেক পরে। ৮৫তম পৃষ্ঠায়। তাঁর আগ অবধি লেখক পর্যায়ক্রমে তুর্কি, সেলজুক, আব্বাসি, বাইজেন্টাইন এবং মঙ্গোলদের সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করেছেন। প্রথম অধ্যায় "যুগসূত্রে গাঁথা মালা" আমার বেশি ভাল লেগেছে। এই অধ্যায় পড়ে অনেক পাঠকদের একটা মস্ত বড় ভুল ভেঙ্গে যেতে পারে। সেটা হলো উসমান আর তুর্কিদের পারস্পারিক যোগসূত্র। অনেকের ধারণা আছে তুর্কি জনগণ মানে তুরস্কের মানুষ। কিন্তু মূলত তুর্কিস্তান হলো বর্তমান চীনের উইঘুরদের জিংজিয়াং প্রদেশ থেকে আনালোতিয়ার মানে বর্তমান তুরস্কের পশ্চিম সীমানা (ইউরোপ) পর্যন্ত। এই বিশাল ভূ-খন্ডে বসবাসরত সবাইক মূলত তুর্কি জাতির। আর তুর্কি বলতে উসমানদের ভাবাও অনেক বড় ভুল। তুর্কিদের ২০ টা বড় বংশ ছিল। সেগুলোর একটি ছিল অঘুজতুর্ক বংশ। আর সেই অঘুজতুর্ক বংশের ২৪ গোত্রের মাঝে একটি গোত্রের নাম হলো কায়ি গোত্র। আর এই কায়ি গোত্র থেকে আরতুগরুল গাজির উত্থান ঘটে এবং পরে তার পুত্র উসমান গাজি উসমান সম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মানে উসমানরা হলো জাতিগত দিকে থেকে বিশাল তুর্কি জাতির শুধুমাত্র ক্ষুদ্র একটা অংশ। তবে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে এসে আমি কিছুটা বিরক্তবোধ করেছি। কারণ লেখক মাত্র ১৬ পৃষ্ঠায় পুরো সেলজুক সম্রাজ্যের উত্থান পতন নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন যা ১৬০ পৃষ্ঠাতেও কম হতে পারে। এই ১৬ পৃষ্ঠায় লেখক এত বেশি তথ্যের (শাসক ও স্থানের নাম) সন্নিবেশ করেছেন যে কোন পাঠক এক বসায় বইটে পড়তে গেলে খেই হারিয়ে ফেলতে পারেন। এই সমস্যা কমবেশি সম্রাজ্য সম্পর্কিত অন্য অধ্যায়গুলোতেও ছিল। এই জন্য ছাত্রকে বলে রেখেছি সম্রাজ্যের অধ্যায়গুলো যেন সে পুরো একদিন একদিন ধরে পড়ে। তবে বইটার সবথেকে সেরা দিক হলো লেখকের নিরপেক্ষতা। অনেক তথাকথিত সেকুলার লেখকের মাঝেও ইতিহাস নিয়ে প্রচুর পক্ষপাতদুষ্টতা লক্ষ্য করা যায়। তবে লেখক আইনুল হক কাসেমী ইসলামি ভাবধারা থেকে লিখেও তথ্যের ব্যাপারে চমৎকার নিরপেক্ষতা দেখিয়েছেন। উনি মুসলিম ইতিহাসবিদদের পাশাপাশি নন-মুসলিম ইতিহাসবিদদের থেকে উদ্ধৃতি দিয়েছেন অনেকবার। ক্ষেত্রবিশেষে পক্ষ অবলম্বন করলেও উল্লেখ করেছেন উভয়পক্ষের দলিল। তবে যারা আরতুগ্রুল গাজির বিস্তারিত জীবনী হিসাবে বইটি পড়তে চান তারা হতাশ হতে পারেন। কারণ আরতুগ্রুল অধ্যায়টির পৃষ্ঠাসংখ্যা মাত্র ২৪। নিরপেক্ষ তথ্যের সীমাবদ্ধতায় লেখক নিজের অপারগতা একাধিকবার স্বীকার করে নিয়েছেন। তবে উসমানদের পূর্বপুরুষদের একটা মোটামুটি চিত্র বইটিতে আছে। কিন্তু মধ্য এশিয়ার মুসলিম এমনকি নন-মুসলিম প্রায় সকল গুরুত্বপূর্ণ সম্রাজ্য সম্পর্কে ধারণা পেতে বইটি বেশি তাৎপর্যপূর্ণ। আশা করি লেখকের লেখার সাথে আবার সাক্ষাৎ ঘটবে অন্য কোন বইতে, অন্যকোন পৃষ্ঠায়।"
আলমায়ী প্রকাশন , Nov 6, 2020
"আরতুগরুল গাজি৷ তিন তিনটি মহাদেশে (এশিয়া, ইউরোপ, আফ্রিকা) দীর্ঘ ছয়শত বছরের অধিককাল শাসনের ছড়ি ঘুরিয়েছে যে প্রতাপশালী উসমানী সালতানাত, তার স্বপ্নদ্রষ্টা ছিলেন এই আরতুগরুল৷ কিন্তু তার ব্যাপারে ইতিহাসে খুব একটা পাওয়া যায় না, তাছাড়া উসমানীদের উত্থানের সময়কালে বিশ্বের অবস্থা কী ছিল তা জানার প্রয়োজন মনে করি সকলেরই! নইলে উসমানীয়দের অবদান, তাদের গুরুত্ব বুঝতেই পারবো না৷ অন্য দশটি রাজবংশের সাথে তাদের পার্থক্য তুলে ধরতে অবশ্যই তৎকালিন বিশ্বের পরিস্থিতির সাথে পরিচিত হওয়া দরকার! তবে মূল ফোকাস যেহেতু আরতুগরুল গাজি, তাই তার নামেই বইয়ের নামকরণ করা হয়েছে, এই নাম নিয়ে বোদ্ধা কারও আপত্তি থাকলে তার বোধবুদ্ধি নিয়ে আমার সন্দেহ! লেখক, সম্পাদক ও প্রকাশককে অশেষ ধন্যবাদ৷ বইটি সত্যান্বেষী পাঠকের হাতে হাতে পৌঁছে যাক এই কামনাই করি৷"
প্রশ্ন ও উত্তর (Q&A)
4 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কি হার্ড কভারের?
বইয়ের পৃষ্ঠা কেমন?
বইটি কি এখন আপনাদের স্টকে আছে???
আমাকে একটা দিতে পারবেন?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আরতুগরুল গাজি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: