৩য় সংস্করণ, ২০২১
আর্কন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আর্কন |
| Author | তানজীম রহমান |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ৩য় সংস্করণ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 336 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.53 Kg |
| ISBN | 9789848729724 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
25 Ratings and 17 Reviews
পাঠকদের মন্তব্য
১৭টিYeah Yea , Jan 14, 2025
"অসাধারণ একটি বই ।"
Zakaria Minhaz , Feb 25, 2022
"#Book_Mortem 34 #আর্কন লেখকঃ তানজীম রহমান প্রচ্ছদঃ ডিলান প্রকাশনীঃ বাতিঘর মূদ্রিত মূল্যঃ ২৬০ টাকা #কাহিনী_সংক্ষেপঃ ৫ জন খারাপ মানুষকে অন্ধ করে ছেড়ে দেয়া হলো একটি গোলকধাঁধায়। যেখানে রয়েছে অন্ধকার জগতের ভয়ংকর এক প্রানী যাকে মারতে হলে লাগবে নির্দিষ্ট একটি ছুড়ি। আর সেই ছুড়িটাও আছে এই গোলকধাঁধারই কোনো এক জায়গায়। এই অন্ধ ৫ জন মানুষের গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আর তা হলো খুঁজে বের করো ছুড়ি আর মেরে ফেলো সেই অন্ধকারের প্রানী কে। কাজটা কি এতোটাই সহজ?? #পর্যালোচনাঃ বেশ অদ্ভুত একটা বই পড়ে শেষ করলাম। এর আগে এমন কোনো ধরণের বই পড়ার অভিজ্ঞতা আমার ছিলো না। বইটাকে একাধারে মিথোলজিক্যাল হরর থ্রিলার জনরাতে ফেলা যায়। সত্যি বলতে গতানুগতিক থ্রিলারের বাইরের এই বইটি পড়ে আমি বেশ অভিভূত হয়েছি। লেখকের প্রথম উপন্যাস হিসাবে চমৎকার লেখনী। বইয়ের একদম শেষ পর্যন্ত টানা ধরে রাখতে পেরেছেন তিনি আমাকে। শুরুটা ভয়াল একটা অংশ দিয়ে হলেও একে একে উন্মোচন করেছেন গল্পের প্রতিটা চরিত্র এবং তাদের ব্যাকগ্রাউন্ড। কে এই মানুষগুলাকে অন্ধ করে এখানে এনে ফেললো সেই প্রশ্নটার জবাব সহজেই অনুমান করা গেলেও, কেনো এনে ফেললো এই প্রশ্নের জবাবটা বেশ ইউনিক ছিলো। মাথা ঘুরিয়ে দেবার মতো টুইস্ট না থাকলেও, যে ছোটো ছোটো চমকগুলা ছিলো বইয়ে তা বেশ ভালো লেগেছে। বিশেষ করে শুভ্রর "জায়গাটায়" বেশ ভালো ধাক্কা খেয়েছি। শুভ্রকে মূখ্য চরিত্র হিসাবে রেখে এগিয়ে যাওয়া গল্পটায়, বইয়ের অর্ধেকেই এমন একটা ব্যাপার ঘটে যাবে তা ভাবতে পারিনি। হরর হিসাবে শুরু হয়ে, রহস্যময়তা আর থ্রিল ধরে এগিয়েছে কাহিনী। মাঝে এসে প্রাচীন মানিকিয়েজম ধর্মের অবতারণা করে সেটার সাথে এক চিমটি মিথোলজি মিশিয়ে চমৎকার উপভোগ্য একটা বই লিখেছেন তানজীম রহমান। মৌলিক উপন্যাস হিসাবে এটা আমার মতে একটা #মাস্টরিড বই। কিছু ছোটোখাটো আক্ষেপ যে ছিলো না বইটা নিয়ে তা নয়। বিশেষ করে শেষ ফাইটিং দৃশ্যটা আরো একটু বিশদ এবং পরিপক্ক্ব হতে পারতো। আর একজন সুস্থ মানুষের অন্ধ হয়ে যাওয়ার যে স্ট্রাগল কিংবা অমন একটা জায়গায় অন্ধ হয়ে তাদের যতোটা বাঁধার সম্মুখীন হওয়ার কথা, সেটা ততটা ভয়ানকভাবে লেখক ফুটিয়ে তুলতে পারেননি। তবে এ সবই ছোটোখাটো বিষয়। এইগুলা বাদ দিয়েই বলবো বেশ উপভোগ্য বই এটি। #চরিত্রায়নঃ দেশীয় কোনো লেখকের এতো সুন্দর চরিত্রায়ন আমাকে বেশ অবাক করেছে। গল্পের গতি ধরে রেখে কারেক্টার বিল্ডআপ করে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন লেখক। শুভ্র, বশীর, পিন্টু, শীতল এবং সিড মূল এই ৫টা চরিত্রের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কাহিনী বেশ সুন্দর আর ইউনিক ছিলো। আবার বর্তমানের গোলকধাঁধাতেও তাদের যার যার পেশা অনুসারের অবস্থানটুকুও বেশ সুন্দরভাবে ফুটিয়েছেন লেখক। শুভ্র এর আর্মি ট্রেনিং, বশীরের ধর্মভীরুতা, পিন্টুর মাদকাসক্তি, শীতলের খুনে মনোভাব আর সিডের বই পড়ে পাওয়া অগাধ জ্ঞ্যান, সবই পারফেক্টলি ব্লেন্ড করেছেন লেখক। এর মাঝে সিদরাতের বাবার চরিত্রটুকুও ভালো ছিলো। উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কোথায় নিয়ে যায় তার বাস্তব উদাহরণ ছিলেন উনি। তবে এখানেও আক্ষেপ হলো বশীর চরিত্রটা। পরবর্তীতে তার যে পরিচয় বইয়ে উত্থাপন করা হয় বাকী পুরো বইয়ে তাকে সেই অনুসারে কিছুই করতে দেখা যায় না। এটা শুধু চরিত্রায়নের নয়, গোটা বইয়েরই সবচেয়ে বড় দূর্বলতা মনে হয়েছে আমার কাছে। #প্রোডাকশনঃ ২০১৫ সালের বাতিঘরের প্রোডাকশনকে ভালো কিংবা চালিয়ে যাওয়ার মতোও বলা সম্ভব না। এক বাইন্ডিংস ছাড়া বাকী কিছুই ভালো লাগেনি। প্রচ্ছদ যেমন তেমন, অজস্র বানান ভুল, বইয়ের মাঝে থেকে এসে বারবার সিড আর শুভ্র এর নাম কে গুলিয়ে ফেলা, সবকিছুই বেশ বিরক্তির উদ্রেক করেছে। তবে আমার কাছে বইটি সম্ভবত প্রথম সংস্করণের, হয়তো নতুন সংস্করণে এসব কিছু ঠিক করা হয়ে থাকতে পারে!! #রেটিংঃ ৮/১০ (সুন্দর সাবলীল লেখনী, ইউনিক প্লট, দূর্দান্ত কারেক্টারাইজেশন, আর গতিময় থ্রিল। হয়তো আক্ষেপের জায়গাগুলো না থাকলে পারফেক্ট বইই হতো এটা আমার জন্য) #পরিশিষ্টঃ অনুবাদক তানজীম রহমান যতোটা ভালো, লেখক তানজীম রহমানও ততটাই ভালো। এই বিষয়টা আমাদের দেশের সকল লেখক/অনুবাদকের ক্ষেত্রে বলা যায় না। তানজীম রহমান সেই জায়গায় একটা আলাদা মুগ্ধতার নাম। লেখকের বাকী বইগুলো অচিরেই কালেক্ট করে নেয়ার আশায় রইলাম।"
Bella Mostafa , Jan 17, 2022
"josss boi mamahhhh. Must reaaad"
Rezen Pathan , Sep 11, 2021
"Love their service"
Simon Islam Shawon , Apr 23, 2021
"Finished in one go. Always liked his way of writing."
Ikram Ullah Sadman , Jan 18, 2021
"বইয়ের নাম : আর্কন লেখক : তানজীম রহমান ধরন : হরর থ্রিলার প্রকাশকাল : ফেব্রুয়ারি,২০১৫ প্রকাশনী : বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা : ৩৩৬ মুদ্রিত মূল্য : ২৮০ টাকা সারসংক্ষেপ : একদল খুনী।ওদের কেউ প্রথমবার খুন করতে যাচ্ছে,কেউ দূর্ঘটনাবশত খুন করেছে,কারও আবার খুন করাটাই পেশা।সবাইকে নামিয়ে দেয়া হলো মাটির নিচে এক গোলকধাঁধায়।সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোনো প্রাণী। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ওদের প্রত্যেকেই অন্ধ! পাঠ প্রতিক্রিয়া : বাপরে! কী পড়লাম এটা।হরর আমার খুব একটা প্রিয় জনরা না।কিন্তু আর্কন বইটা আমার ধারণাই পাল্টে দিয়েছে।ভেবেছিলাম গোলকধাঁধার মধ্যে একটা প্রাণীর মোকাবেলাই তো,এই আর এমনকি।কিন্তু বইটা হল ফেলুদার ভাষায় যাকে বলে আনপুটডাউনেবল।বইটা মূলত প্রশ্ন আর উত্তর দুই খন্ডে ভাগ করা।দ্বিতীয় খন্ডের আগে বুঝতেই পারবেন না কে প্রধান চরিত্র! তবে প্রত্যেক চরিত্রের ক্যারেকটার বিল্ড আপ ভালো ছিল।শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল বজায় ছিল।মাঝের আর শেষের টুইস্টটা তো মাথা ঘোরানো।আরো আছে গ্রিক উপকথা মিনোটরের কাহিনী আর প্রাচীন ধর্ম মেনিয়াকিজম!সব মিলিয়ে জমে ক্ষীর।তো আর দেরি না করে পড়ে ফেলতে পারেন আর্কন।সময়টা দারুণ কাটবে। ব্যক্তিগত রেটিং : ৫/৫ গুডরিডস রেটিং : ৪.০২/৫ ©Sadman"
sadat rafi , Mar 25, 2020
"Exciting and exceptional."
K.M. Ettahad , Mar 20, 2020
"#বই_রিভিউ_২৯ #আর্কন #লেখক: তানজীম রহমান #বইয়ের_ধরণ: হরর থ্রিলার #প্রকাশনী: বাতিঘর #পৃষ্ঠা: ৩৩৬ #মুদ্রিত_মূল্য: ২৮০ টাকা #ব্যক্তিগত_রেটিং: ৮/১০ . . একটা গোলকধাঁধা। যার মধ্যে ছেড়ে দেয়া হয় কিছু আলাদা আলাদা পেশার, আলাদা আলাদা স্বভাবের মানুষকে। কিন্তু সবাইকেই ছাড়া হয় চোখ অন্ধ করে। কারন যে প্রানীটার মুখোমুখি ওদের হতে হবে সেটার রুপ সহ্য করার মত ক্ষমতা কোনো মানুষের নেই। পাচতারকা খচিত একটা বিশেষ ছুড়িই পারবে ওই জঘন্য নারকীয় প্রাণীটাকে বধ করতে। তাই গোলকধাঁধায় ঢুকেই ওদের প্রথম কাজ হলো ওই বিশেষ ছুড়িটাকে খুজে বের করা। . . কিন্তু একের পর এক বিপদ যেন আসতেই থাকে ওদের সামনে। একেতো একে অপরের প্রতি অবিশ্বাস তারওপর বিভিন্ন নারকীয় জীব জন্তুর আক্রমন মোকাবেলা করে গোলকধাঁধার মধ্যে সার্ভাইভ করার এক শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে থেকে যেতে থাকে ওরা। . . আর্কন হলো অপদেবতাদের দূত যে নরকের অপদেবতাদের এই পৃথিবীতে আনতে ব্যবস্থা করতে পারবে। বইটিতে অভিযানের প্রতিটা স্টেপ এতটা নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে যেন মনে হচ্ছিল আমি স্বয়ং ওখানে উপস্থিত! কোনো ভাবেই বোঝার উপায় ছিলোনা এটা লেখক তানজীম রহমানের প্রথম মৌলিক উপন্যাস! . . বইটাতে এক প্রাচীন ধর্মের কথা বলা হয়েছে। যার নাম 'মানিকেয়িজম'। বইটার প্লট মূলত এই ধর্মকে ঘিরেই তৈরি করা হয়েছে বলা যেতে পারে। গুগল করে প্রাচীন বিলুপ্ত এই ধর্ম সম্পর্কে বেশ কিছু তথ্যও জানলাম। মূলত দুটা টাইমফ্রেমে উপন্যাসটির কাহিনী এগিয়েছে। একটা হলো অতীত এবং অপরটি বর্তমান অর্থাৎ গোলকধাঁধার মধ্যের বর্ণনা। . . বেশ কিছু জায়গায় ক্যারেক্টার এর নাম ওলট পালট হয়ে গেছে। যেটা স্বভাবতই বেশ বিরক্তির কারন হয়ে দাড়িয়েছিল। বাতিঘরের এই ভুল অবশ্য নতুন না। -_- বইয়ের প্রচ্ছদটা আরেকটু আকর্ষণীয় করা যেতো হয়তো। যদিও আমার বইটা ২০১৬ এর সংস্করণ। পরবর্তীতে পরিবর্তন করেছে কিনা জানিনা। বাধাই মোটামুটি ভালোই ছিল। আর এটাকে কোন জনরায় ফেলবো আমি একটু দ্বিধান্বিত ছিলাম। এটাকে শুধু হরর থ্রিলার বললে ভুল হবে বরং হরর-এডভেঞ্চার ক্যাটাগরিতেও ফেলা যেতে পারে। বইটা শেষ করে একটা প্রশ্ন মাথায় আসলো- নাজিম ভাই এরকম পাকাপোক্ত থ্রিলার লেখকদের কই থিকা সংগ্রহ করে? 🤔 বাতিঘরের কোনো বই পড়েই এখন পর্যন্ত হতাশ হইছি বইলা মনে পড়েনা আমার! -_- . #হ্যাপী_রিডিং"
Md. Raju Ahmed , Oct 16, 2019
"কাহিনী সংক্ষেপ...... "আর্কন" এ বর্ণিত হয়েছে এক অসামান্য গল্প। রয়েছে আঁধার জগতের সেই অজানা রহস্যের কথা যা ছিল সৃষ্টির শুরু থেকে। যা আজও রহস্যময় হয়ে আছে সমগ্র মানবজাতির কাছে । একদল খুনি,যাদের অজ্ঞান অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে মাটির নীচে কোনো এক রহস্যময় গোলকধাঁধায়। তাদের মধ্যে কেউ আগে খুন করেছে,কেউ প্রথম খুন করতে চলেছে আবার কেউ পেশাদার খুনি। . জ্ঞান ফেরার পর ওরা বুঝতে পারে তাদের চোখ সড়িয়ে নেয়া হয়েছে এবং জানতে পারে যে, গোলকধাঁধায় ওদের জন্য অপেক্ষা করছে এমন এক ভয়ংকর, অপার্থিব এক প্রানী যা দেখলে যে কোনো মানুষ পাগল হয়ে যাবে । এই অন্ধকার গোলকধাঁধা থেকে মুক্তির একটাই পথ। প্রানীটা কে খুঁজে মেরে ফেলতে হবে । তবেই মুক্তি মিলবে এই অন্ধকার মৃত্যুপুরী থেকে। . ওরা এটাও জানতে পারলো যে,ওদের মধ্যেই কেউ একজন আছে যে সবাইকে এই বিপদের মুখে এনেছে এবং সে নিজেও অন্ধ হয়ে ওদের সঙ্গে মিশে গেছে ! কিন্তু কে সে? শুরু হয়ে গেল একের প্রতি অন্যের অবিশ্বাস,ষড়যন্ত্র আর বেঁচে থাকার এক রোমহর্ষক লড়াই। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির এক ভয়ংকর লড়াই। বেরিয়ে আসতে শুরু করলো একের পর এক রহস্যের জাল । . প্রতি পদে পদে অজানা বিপদ, অশুভ শক্তির আক্রমন আর একে অন্যের ষড়যন্ত্র থেকে কেউ কি শেষ পর্যন্ত বাচঁবে? ফিরতে কি পারবে আলোর জগতে? জানতে হলে দ্রুত পড়ে ফেলুন #তানজীম_রহমান এর হরর থৃলার #আর্কন এই বইয়ের যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে তা হচ্ছে- একদম শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা । আমার কাছে একটুও বোরিং মনে হয়নি। ভালো বই। আশাকরি পড়বেন সবাই :-) #ব্যক্তিগত_রেটিং ------ ৫/৫ বই: আর্কন লেখক : তানজীম রহমান জনরা : হরর-থৃলার প্রকাশনী : বাতিঘর প্রকাশকাল : ২০১৫ পৃষ্ঠা সংখ্যা : ৩৩৬ দাম : ২৬০ টাকা মাত্র ।।"
BookHunter , Oct 3, 2019
"☆☆☆☆"
Rezaul Karim , Sep 16, 2019
"সিরিয়াল কিলার,ড্রাগ ডিলার,এ্যডিক্ট এরকম ৫ জনকে একটা গোলক ধাঁধার ৫ টি দরজা দিয়ে ছেঁড়ে দেয়া হলো। সাথে এক ফ্লাস্ক পানি আর একটা ছোট্ট টেপ রেকর্ডার। সেটাতে বলা তাদের এই গোলক ধাঁধায় খুজে বের করতে হবে একটি ছুঁড়ি।সেই ছুঁড়ি দিয়ে খুন করতে হবে গোলক ধাঁধায় আটক একটা কিছুকে।সেই কিছু সম্পর্কে ধারনা নেই কারোরই। সবচেয়ে বড় কথা।এদের সবাইকেই অন্ধ করে পাঠানো হয়েছে। বইটা পরলেই বোঝা যায় লেখক প্রচুর পড়াশোনা করেই লিখেছেন।সবকিছু ডিটেইলস দেওয়ায় পেজ সংখ্যা একটু বেশি।কিন্তু একটানাই পরে গেছি আমার সমস্যা হয় নি।"
S M Arafath Joy , Apr 20, 2019
"অসাধারণ প্লট এবং ভিন্নধর্মী হরর থৃলার। কিন্ত চরিত্রদের বর্ণনা অহেতুক বড় লেগেছে। কিছু বানান ভুল এবং প্রিন্টিং মিসটেকের কারণে বইটা আরও বেশি ইনজয় করতে পারিনি । তবে সবথেকে ইম্পর্টেন্ট বইয়ের শেষটা ভালো হয়েছে। সুন্দর প্লটের কারণে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছিলো। গল্প বলার স্টাইলটা ভালো লাগেনি যদিও। তবে সব মিলিয়ে ভালো লেগেছে।"
Afiq Hasan Kabya , Feb 26, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই:আর্কন লেখক:তানজিম রহমান ধরণ:থ্রিলার প্রকাশনী:বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা:৩৩৬ মুদ্রিত মূল্য:২৮০ টাকা কাহিনী সংক্ষেপে:আচ্ছা কেউ যদি আপনাকে একটি গুহায় ছেড়ে দেয়? তাও আবার অন্ধ অবস্থায়,যখন গুহার প্রতি কোণায় রয়েছে ভয়ংকর সব বিপদ।হ্যা গল্পের প্লট কিছুটা এরকমই।পাচজন মানুষ হঠাত তাদের আবিষ্কার করল এক প্রাচীন গুহায়।তাও আবার অন্ধ অবস্থায়।কিন্তু গুহায় আসার পূর্বে কেউই অন্ধ ছিলো না।এই পাচ জনের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে তেমন ই রয়েছে দুধর্ষ খুনী ও সন্ত্রাসী।কিন্তু তাদের কেনো আনা হয়েছে এই গুহায়?কেনো? এই গুহায় রয়েছে অত্যন্ত ভয়ংকর এক প্রাণী।এতই ভয়ংকর যে প্রাণীটিকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে।তাই এই পাচজনকে পাঠানো হয়েছে এই গুহায় অন্ধ অবস্থায়।এই গুহায় লুকিয়ে আছে এক।ছুরি যা দিয়ে ওই প্রাণী কে মারা সম্ভব।আর সেটাই এই গুহা থেকে বেরোনোর একমাত্র পথ।হঠাত জানা গেলো এখানে একজন রয়েছে যে বাকি চারজনকে অন্ধ করেছে এবং নিজেও অন্ধ হয়ে এখানে এসছে। কিন্তু কে সে?বোঝা যাচ্ছে না। কিন্তু আগে বাচতে হবে খুজে বের করতে ছুরি এবং সেই ভয়ংকর প্রাণীকে,হত্যা করতে হবে।শুরু হল ভয়াবহ এক অভিযান যেখানে প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে ভয়ংকর বিপদ।এই পাচজন কি পারবে ঐ প্রাণীটিকে হত্যা করতে?নাকি সবাই মারা পড়বে এই প্রাণী র হাতে? পাঠ প্রতিক্রিয়া :বইটি ভালোই লেগেছে।অসাধারণ একটি প্লট।লেখক কিছু ক্ষেত্রে চরিত্রগুলো একটু বেশী বড় করেছেন।আর প্রকাশনীর ভুল গুলো চোখে পড়ার।মত।কোথাও গল্পের চরিত্র সিড এর স্থানে শুভ্রর নাম এসেছে।এছাড়া অনেক বানান ভুল।কিন্তু এই।থ্রিলার বইটি অসাধারণ যা পাঠকদের চুম্বকের মত আকড়ে রাখবে।আমার রেটিং৩/৫ (প্রকাশনীর এই বানান ভুল না থাকলে ৪.৫/৫ দেয়া যেত) প্রগতি লিংক: https://www.progoty.com/book/96264/আর্কন"
Sawon Ahmed , Jul 16, 2016
"পাঁচজন মানুষ হঠাৎ করেই নিজেদের অন্ধ হিসেবে আবিষ্কার করলো কোনো এক প্রাচীন গুহায় । অন্ধ মানে কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে তাদের চোখ তুলে ফেলে এই গোলক ধাধা ভর্তি গুহায় পাঠিয়েছে । কেন কেন কেন? গুহায় একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে । ঐ ছুরি দিয়ে গুহায় থাকা ভয়ংকর এক প্রাণীকে মারতে হবে তাদের । আর প্রাণীটি এতই ভয়ংকর যে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে । আর তাই তাদের চোখ তুলে ফেলে পাঠানো হয়েছে এই মৃত্যুগুহায় .....। জানা গেল, এই পাঁচজনের মধ্যেই আছে একজন । যে নাকি বাকি চারজনকে অন্ধ করে নিজেও অন্ধ হয়ে এই গুহায় এসেছে । প্রশ্ন হলো, এই পাঁজনের মাঝে কে সেই ব্যক্তি ? বুঝা যাচ্ছেনা । সবারই আছে নিখুঁত অ্যালিবাই ....। কিন্তু আগে তো বাঁচতে হবে । খুঁজে বের করতে হবে বেরোনোর রাস্তা । শুরু হলো যাত্রা । শুরু হলো বেঁচে থাকার এক রোমহর্ষক অভিযান । গোলক ধাধার অজানা বিপদ, ভয়ংকর প্রাণী আর পরস্পরের ষড়যন্ত্র থেকে কেউ শেষ পর্যন্ত বাঁচবে ? জানতে হলে পড়তে হবে বইটি ...। লেখকের লেখার হাত দারুণ । কিন্তু তবুও বইটি পড়ার সময় মনযোগ হারিয়েছি বারবার । কিছু কিছু জায়গা অযথাই টেনে লম্বা করা হয়েছে ।তবুও বইটির বিভিন্ন জায়গায় রয়েছে উত্তেজনাকর মূহুর্ত। যে কেউ বইটি পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। বিভিন্ন রকমের সাস্পেন্স আপনাকে বইয়ের সাথে আটকে রাখবে নিসন্দেহে। পড়ে দেখতে পারেন বইটি।"
murad , May 28, 2016
"অদ্ভুত এক গোলকধাঁধাঁয় জেগে উঠল পাঁচজন বিভিন্ন ধরণের মানুষ। সবার মধ্যেই একটা ব্যাপারে মিল আছে, তা হচ্ছে, হয় এরা খুন করেছে, বা খুন করার পরিকল্পনা করেছে জীবনের কোন না কোন অংশে। গোলকধাঁধাঁয় তাদের জন্য অপেক্ষা করছে অদ্ভুত এক নারকীয় প্রাণী, যাকে হত্যা করা যাবে শুধুমাত্র একটা দৈব অস্ত্র দিয়ে, যা কি না ঐ গোলকধাঁধাঁর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। সমস্যা হচ্ছে, পাঁচটা মানুষই অন্ধ। কেউ তাদের কিডন্যাপ করে সার্জারি করে অন্ধ করে ফেলেছে। আরও একটা সমস্যা হচ্ছে, এই পাঁচজনের একজন সবকিছু জানে। সে-ই সবাইকে ধরে এনে অন্ধ করেছে। এবং নিজের চোখও বিসর্জন দিয়েছে সে। এটা কি কোন গেম? কোন খেলা? কান্নার শব্দ করে যে ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের আক্রমণ করছে, তারা কারা? কি আছে সুড়ঙ্গের শেষ মাথায়? বাচ্চার শব্দ করে কাঁদছে কে? সবচেয়ে বড় কথা, কি এই আর্কন? তার চেয়েও বড় কথা, কে এই আর্কন? পাঁচটা মানুষকে কাজ করতে হবে একসাথে, এই দোজখ থেকে বেঁচে ফিরতে। পথিমধ্যে তাদের মোকাবিলা করতে হবে পৈশাচিক কিছু প্রাণীকে, মুখোমুখি হতে হবে অন্ধকার জগতের অতৃপ্ত এবং প্রচণ্ড শক্তিশালী অশুভ আত্মা আর্কনের। আস্তে আস্তে জানা যাবে তাদের না বলা কথাগুলো, তাদের দুর্বলতাগুলো, তাদের অতৃপ্তিগুলো। ভয়াবহ একটা উপন্যাস। ভয় পাওয়ানো খুব কঠিন, ভয় পাওয়ানো গল্পে ৩৩৬ পৃষ্ঠা মন্ত্রমুগ্ধের মত ধরে রাখা আরো কঠিন। ভয়ের উপন্যাস, ভয়ের গল্প এই জীবনে এখন পর্যন্ত যা পড়েছি, ভয় হয়তো এর চেয়ে বেশি কয়েকটা গল্পে পেয়েছি, কিন্তু এরকম মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে নি কোনটাই। আরও একটা কথা, চমৎকার বাচনভঙ্গি, প্রশংসনীয় শব্দচয়ন এবং কয়েকটা মাথা নষ্ট টুইস্টের কারণে আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার জীবনে পড়া শ্রেষ্ঠ তিনটা হরর থ্রিলার হচ্ছে আর্কন, আর্কন এবং আর্কন।"
Roomey Rahman , Sep 15, 2015
"গল্পের প্লট টা অসাধারণ ছিল। কিন্তু প্রকাশনীর বড় কিছু ভুল আর লেখকের অপ্রয়োজনীয় কিছু কথা বারবার আমার মনোযোগ বিচ্ছিন্ন করছিল। আমার কাছে মনে হয়েছে অহেতুক গল্পটাকে টেনে বড় করা হয়েছে। আর প্রকাশনীর ভুলগুলো ছিল চোখে পরার মত। গল্পের এক চরিত্র এর কোন ঘটনা বর্ণনা করার সময় হটাৎ করে আরেক চরিত্রে পরিবর্তিত হয়ে যায়। যেমন সিড এর কোন একটা ঘটনা বর্ণনা হচ্ছে এমন সময় সিড এর যায়গায় প্রিন্টিং মিস হয়ে শুভ্র। কিন্তু এটা সেই সময় অবিরত চলতেই থাকে। ফলে পুরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম আসলে কার কথা বলা হচ্ছে। এছাড়া গল্পে কিছু টুইস্ট ছিল যেগুলোকে আমার অনেক দুর্বল মনে হয়েছে। গল্পটা আমার কাছে অনেক খাপছাড়া মনে হয়েছে। ৫টি প্রধান চরিত্রের মধ্যে অন্যতম মনে হয়েছিল শুভ্র আর সিড। আশা করছিলাম এরা ২জন শেষ পর্যন্ত সারভাইব করবে অথবা শেষ পর্যন্ত কেউ ফিরতে পারুক আর না পারুক তারা ২ জন মিলে আর্কনকে মারবে।গল্পটা যতই এগিয়ে গিয়েছে সেখানে মনে হয়েছে ৫ সংখ্যাটার গুরুত্ব ততই কমেছে। শেষের দিকে মনে হয়েছে আর্কনকে মারার জন্য ৫ জন এর না আসলেও হত। গল্পের প্লটটা মুলত পুরা গল্পটা শেষ করতে বাধ্য করেছে।"
Lenin Khan , Jun 4, 2015
"The book has a very enticing start, the author successfully kept me engaged till the end. A good start followed by stories of the characters to give a background which seemed quite long and unnecessary at times, otherwise the flow of the story was well maintained. We don't have many fantasy book written in Bangladesh background and characters having Bangla names, Arkon definitely is one of them. While readers may notice similarities with few other movies, books and sort but it never diluted the essence of the story. Moreover the author did acknowledged of being encouraged from works of his favorite authors, so no hard feelings on that. The finishing seemed to be a hurried effort, so we readers can surely demand a sequel from the author."
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটা কত পৃষ্ঠা?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আর্কন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: