১ম প্রকাশ, ২০১৫
আনোয়ারা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আনোয়ারা |
| Author | মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন |
| Publisher | মাটিগন্ধা |
| Edition | ১ম প্রকাশ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.28 Kg |
| ISBN | 98477034304831 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Ahsan Hriday Ahmed , Jul 12, 2026
"বই : আনোয়ারা লেখক : মোহাম্মদ নজিবর রহমান প্রকাশনী : মাটিগন্ধা #রেটিং :- ০৪/০৫ মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের 'আনোয়ারা' উপন্যাসটি বিশ শতকের প্রথম দিকের বাঙালি-মুসলিম মধ্যবিত্ত সমাজের এক জীবন্ত দলিল। ১৯১৪ সালে প্রথম প্রকাশিত এই উপন্যাসটি সেই সময়ে অবিভক্ত বাংলার মুসলিম সমাজে সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ হিসেবে সমাদৃত হয়েছিল, এবং সেই জনপ্রিয়তার পেছনে শুধু গল্পের টান নয়, বরং একটি উপেক্ষিত সম্প্রদায়ের মানুষ প্রথমবারের মতো সাহিত্যের আয়নায় নিজেদের মুখ দেখতে পেয়েছিল বলেই এই উপন্যাস তাদের হৃদয় স্পর্শ করেছিল। উপন্যাসের কেন্দ্রে রয়েছে আনোয়ারা ও নুরুল ইসলামের প্রেম, বিবাহ এবং তারপর এক দীর্ঘ বিড়ম্বনার কাহিনী। নুরুল ইসলাম একজন শিক্ষিত, ধর্মপ্রাণ ও উদ্যমী মানুষ। বি.এ পর্যন্ত পড়ে সে বাড়ি থেকে ছয় মাইল দূরে বেলগাওয়ের জুট কোম্পানিতে পঁয়ত্রিশ টাকা বেতনের চাকরি নেয়। সেখান থেকে সততা ও অভিজ্ঞতার বলে পাটের ব্যবসায় নেমে মাত্র দুই-তিন বছরের মধ্যে সে লক্ষপতি হয়ে ওঠে। উত্তরবঙ্গের পাবনা অঞ্চলের পাটকেন্দ্রিক অর্থনীতির এই বাস্তব চিত্রটি লেখক অত্যন্ত দক্ষতার সাথে উপন্যাসের ভিতরে বুনে দিয়েছেন, যা কেবল একটি পরিবারের চেয়ে সেই সময়ের পরিবর্তনশীল সমাজের আর্থিক রূপান্তরের ইতিহাসও বটে। আনোয়ারা চরিত্রটি লেখকের মানসকন্যা। স্বাস্থ্যবিজ্ঞান, ভূগোল, ভারতের ইতিহাস পড়া এই মেয়েটি চারুপাঠ, সীতার বনবাস ও মেঘনাদ বধ কাব্য বুঝে বুঝে লিখতে পারে। সে নিরহংকার, বিবেকবান এবং সংসারজীবনে মানিয়ে নেওয়ার অপূর্ব ক্ষমতার অধিকারী। স্বামীর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অসীম। নজিবর রহমান আনোয়ারাকে দিয়ে সেই সময়ের শিক্ষিত মুসলিম নারীর একটি আদর্শ প্রতিমূর্তি গড়তে চেয়েছিলেন এবং সেই চেষ্টায় তিনি অনেকটাই সফল। অন্যদিকে নুরুল ইসলামের চরিত্রে কর্তব্যবোধ, নির্ভীকতা, ক্ষমাশীলতা ও সারল্যের যে মিশ্রণ, তা তাকে সেই সময়ের গ্রামীণ মুসলিম মধ্যবিত্তের একটি বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়ে দেয়। তবে এই দাম্পত্য সুখ বেশিদিন স্থায়ী হয় না। বিভিন্ন গম্ভীর পরিস্থিতি ও পারিপার্শ্বিক ষড়যন্ত্র তাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে। এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে খোরশেদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী গোলাপজান। নৈতিক চরিত্রে দুর্বল খোরশেদ আলী ওনার স্ত্রীর প্রতি অন্ধ দুর্বলতার কারণে মেয়ে-জামাইকে হত্যার ষড়যন্ত্রে পর্যন্ত জড়িয়ে পড়তে দ্বিধা করে না। কিন্তু এই উপন্যাসের সবচেয়ে প্রাণবন্ত ও জটিল চরিত্র হলো গোলাপজান। সে ধূর্ত, লোভী এবং আনোয়ারার রূপ দেখে ঈর্ষায় জ্বলে। টাকা আত্মসাতের লোভে সে নুরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু হত্যা করতে গিয়ে তার হাত থেকে ছুরি পড়ে যায়, সে থরথর করে কাঁপতে থাকে এবং শেষ পর্যন্ত লোভের বশে নিজের ছেলেকেই হত্যা করে বসে। এই একটি দৃশ্যেই গোলাপজানের ভেতরের দ্বন্দ্ব, লোভ ও পরিণতি একসাথে স্পষ্ট হয়ে ওঠে, এবং এখানেই লেখকের চরিত্র নির্মাণের দক্ষতা সবচেয়ে বেশি উজ্জ্বল। সমাজচিত্র হিসেবে 'আনোয়ারা' অত্যন্ত সমৃদ্ধ, উপন্যাসে দেখা যায় বংশ গৌরবের অহমিকা তখনকার সমাজকে কীভাবে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। একইসাথে উপন্যাসে ফুটে উঠেছে শিক্ষিত ধনাঢ্য মুসলিম পরিবারের জীবনযাত্রার পরিবর্তনের ছবি, যেখানে আনোয়ারা রূপার খাটে বসে সোনার আলনায় চুল শুকায়। এই দুই বাস্তবতার পাশাপাশি অবস্থান উপন্যাসটিকে একটি বিশেষ সময়ের সামগ্রিক সমাজছবি হিসেবে মূল্যবান করে তোলে। নারী শিক্ষার প্রতি লেখকের স্পষ্ট সমর্থন এই উপন্যাসে বারবার প্রকাশ পেয়েছে। আনোয়ারার বান্ধবী হামিদার পিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষক, হামিদার স্বামী বি.এ পাশ করে ওকালতি পেশা গ্রহণ করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষার এই বিস্তার লেখক গভীর সমর্থনের সাথে উপস্থাপন করেছেন। তবে উপন্যাসের ভেতরে ধর্মীয় আদর্শের যে প্রবল উপস্থিতি, তা কখনো কখনো চরিত্রগুলোকে রক্ত-মাংসের মানুষের চেয়ে আদর্শের বাহন হিসেবে বেশি প্রতীয়মান করে তোলে। 📌 সমালোচকরা বলেছেন, জনপ্রিয়তার বিচারে এই উপন্যাসের দাবিই সর্বাগ্রে বিবেচ্য। পাঠকরা বিশেষভাবে প্রশংসা করেছেন চরিত্রগুলোর বাস্তবতাকে। আনোয়ারার বিবেকবোধ, সহনশীলতা এবং ব্যক্তিত্ব পাঠককে মুগ্ধ করে। এই বইয়ের পাঠকের অধিকাংশই ছিলো নারীরা। লেখক 'নুরল এসলাম' চরিত্রটিকে নানা গুণের সমন্বয়ে এমন ব্যক্তিত্ববান করেছেন যে তাকে 'স্বপ্নপুরুষ' বললে ভুল হবে না, কিন্তু তাই বলে নারীদের ছোট করেননি। বরং শিক্ষা-দীক্ষা, চিন্তা-চেতনা ও চারিত্রিক গুণাবলি মিলিয়ে উপন্যাসের শ্রেষ্ঠ চরিত্রটি একজন নারী। মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান উল্লেখ করেছেন যে মধ্যবিত্ত মুসলিম গৃহের আচার-আচরণ, ঈর্ষা-বিদ্বেষ, ত্যাগ ও বিনয় এ উপন্যাসে অসাধারণ সফলতার সঙ্গে চিত্রিত হয়েছে। সমালোচকরা কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে। হাসান হাফিজুর রহমানের মতে, উপন্যাসে যুগের আলেখ্য আছে কিন্তু প্রকৃত যুগচেতনা অনুপস্থিত। এটি পরিপূর্ণ শিল্পসম্মত উপন্যাস নয় বলেও কেউ কেউ মনে করেন। সংখ্যায় কম হলেও উপন্যাসে হিন্দু চরিত্রগুলোকে মোটাদাগে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা আধুনিক পাঠকের কাছে অস্বস্তিকর লাগতে পারে। পরিবার ও সমাজের সামগ্রিক জীবনকে ছাপিয়ে নারীর জীবনকে অনেকটা অন্তঃপুরে বেঁধে দিয়েছেন লেখক। "সতীর সর্বস্ব পতি" এই দৃষ্টিভঙ্গি নারীর জীবনকে সীমিত করে তোলে বলে মনে করেন অনেক পাঠক। তবে এই সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিলেও 'আনোয়ারা' তার ঐতিহাসিক গুরুত্ব থেকে বিচ্যুত হয় না। একটি বঞ্চিত ও পিছিয়ে পড়া সমাজের প্রথম সাহিত্যিক কণ্ঠস্বর হিসেবে এই উপন্যাসের মূল্য চিরকালীন।"
Dr. Asif Shufian Arnab , Dec 23, 2019
"পারিবারিক জীবনের ক্ষুদ্র ও সূক্ষ্ম বোধগুলো আনোয়ারা উপন্যাসে লেখক অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। মধ্যবিত্ত মুসলিম পরিবারের ঘরের কোণে, আঙিনায় কিংবা গোয়ালঘরে যেখানে যা ঘটছে তার নিপুণ চিত্র এঁকেছেন লেখক। স্নেহময়ী দাদি, ব্যক্তিত্বহীন অসহায় পিতা, প্রীতিস্নিগ্ধ সখী, ঘরে পোষা মোরগ, গোয়ালের গরু, আকবরি পোলাও, সৎ মায়ের বিদ্বেষ যাবতীয় চিত্র অতি যত্নের সাথে ফুটিয়ে তোলা হয়েছে আনোয়ারা উপন্যাসে। আমার কাছে 'আনোয়ারা' হচ্ছে সুন্দর ও আদর্শশোভিত পারিবারিক ছবি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আনোয়ারা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: