৩য় মুদ্রণ, ২০২২
আলিজা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আলিজা |
| Author | তায়িব অনন্ত |
| Publisher | জ্ঞানকোষ প্রকাশনী |
| Edition | ৩য় মুদ্রণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 108 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.19 Kg |
| ISBN | 9789849607366 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
38 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিElma Haque , Mar 29, 2026
"One of the best book I have ever read. The ending was outstanding ✨.looking forward more to read his writing."
Jannat Ara Suborna , Feb 12, 2025
"অসাধারণ একটা উপন্যাস। খুবই ভালো লেগেছে ভাইয়া।"
Sanyaa Onu , Feb 21, 2024
""আলিজা" এই উপন্যাস আমার সত্যিই অনেক ভালো লেগেছে। লেখক "তায়িব অনন্ত" এর প্রত্যেকটি উপন্যাস আমার বন্ধুমহলে বেশ জনপ্রিয়। যে বা যারা বই পড়তে পছন্দ করেনা তাদেরও দেখেছি এক বসায় পড়ে শেষ করে ফেলতে। লেখকের হাতে জাদু আছে,উপন্যাস টি পড়তে যেয়ে কোনোপ্রকার অন্তত বোরিং ফিল হবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে জহির চরিত্র টা বেশি ভালো লেগেছে। আরও অনেক অনেক অনেক উপন্যাস পড়তে চাই ঠিক এরকম "আলিজা" উপন্যাস এর মতো যা মন ছুয়ে যাবে।🌼"
Ly Moon , Mar 22, 2023
"চমৎকার লেখনি। আরো লিখুন, আরো সুন্দর কিছুর প্রত্যাশায়!"
Emran Lentu , Mar 22, 2023
"ছোট উপন্যাস। অল্প সময়ে শেষ হয়ে গেলো। বেশ ভালো লাগলো। প্রথম উপন্যাস হিসেবে দারুন লিখেছেন।"
Tasnim Binte Habib , Feb 26, 2023
"আলিজা বই টা খুব সহজ ভাষার একটা বই। পড়তে থাকলে মনে হবে আরেকটু পড়ি, আরেকটু পড়ি। ছোট্ট একটা বই তবে গল্প টা অনেক সুন্দর। 🖤"
Habiba Rida , Feb 24, 2023
"আলিজা একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে।একটা মেয়ের জীবনের টানাপোড়েনগুলোকে খুব সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করতে পেরেছেন লেখক।গল্পের প্রতিটা চরিত্র এমন বাস্তব করে ফুটিয়ে তুলতে পেরেছেন আর এখানেই লেখকের সার্থকতা।"
Salwah Chowdhury , Feb 22, 2023
"Can't be thankful enough for coming across the writer himself and the books at the boimela this year. Both his books, Aliza and Khushbu are wonderful reads! I finished each book in one day! They were a treat to read!"
Saima Islam , Feb 19, 2023
"কি সুন্দর লেখনী! সুন্দর গল্প! পড়ার পর অনেক দিন আলিজায় ডুবে ছিলাম,এভাবেই লেখকের লেখা মনে লেগে থাকে! আরও আরও এমন অনেক সুন্দর লেখা চাই তায়িব..."
Humayon Kabir , Feb 19, 2023
"প্রত্যেকের জীবনেই আলিজার মতো একজন থাকে।কিন্তু দিনের মাঝখানে তারা আবরারের মতো কাউকে দেখে ইমপ্রেস হয়।দিন শেষে ভুল বুঝে যখন আবার আসতে চায় তখন অনেক দেরি হয়ে যায় কারন তখন চন্দ্রা নামের কেউ আসে.....জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা। জীবন সুন্দর।... আলিজা বাস্তব জীবনের গল্প।"
Sabrina Afrin Simi , Feb 11, 2023
"I just finished Taeeb's book, "Aliza", and all I can say is WOW. He's done it again and exceeded all my expectations. This book was such a rollercoaster of emotions, and I was completely hooked from start to finish. Taeeb has a way of making you feel like you're right there in the story with the characters. The world he created in "Aliza" was so vivid and alive, and I found myself completely transported to another place. And the characters! Oh my gosh, the characters. Aliza, in particular, was so well-written and complex. It made me on the edge of my seat, and I was rooting for them the whole way. Overall, I can't recommend "Aliza" enough. If you're a fan of Taeeb's work or just a fan of great storytelling in general, then you need to pick up a copy of this book. It's seriously that good. Thanks for another amazing read, Taeeb! You're the best!"
RIFAT KHAN , Feb 6, 2023
"যতটুকু পড়েছি আমার অনেক ভালো লেগেছে,চরিত্র দুটি কথা আর কি বলবো, আহ।ধন্যবাদ লেখককে আশাকরি এরকম আরো কিছু বই আমরা ২০২৩ সালের বই মেলায় পাবো।"
Tabassum Binte Habib , Dec 15, 2022
"সাবলীল ভাষা সাথে সুন্দর একটি গল্প! প্রথম থেকে শেষ পর্যন্ত একজন পাঠককে গল্পের সাথে জুড়ে রাখতে পেরেছে কিন্তু শেষটা জহিরের সাথে আরো সুন্দর কিছু হলেও পারতো.."
Nasrin Ruma , Dec 15, 2022
"অসম্ভব ব্যস্ততায় বই পড়ার অভ্যাস নেই আজ বহু বছর। হঠাৎ করে কি ভেবে ভেবে যেন আলিজা অর্ডার করে ফেললাম। অফিসে অনেক কাজের ব্যস্ততায় শুধু ৪-৫ পাতা পড়া হয়েছে। এরপর শুধু অপেক্ষা করেছি কখন বাড়ি যাব আর কখন পুরো উপন্যাসটি পড়তে পারব। বাড়ি ফিরে একটানা পুরো বইটি শেষ করে ফেললাম। আমি আসলে সাহিত্য অনেকটা বুঝি না, তবুও আমার কাছে একটি সার্থক উপন্যাস হলো পুরোটা সময় পাঠকের মনোযোগ ধরে রাখা। এই উপন্যাসটি ঠিক তাই করেছে। কাঁচা হাতের লেখা বা নতুন লেখকের লেখা কোনটাই মনে হয়নি। আমার সব থেকে প্রিয় চরিত্রটি হলো আলিজার মা। জীবন যুদ্ধে কি অদ্ভুতভাবে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন! আলিজার মায়ের চরিত্রটি আমার কাছে ঠিক আমার নিজের মায়ের মত। জীবন যুদ্ধে বারবার পরাজিত হয়েও যে হার মানেননি, দুটো কন্যা সন্তান নিয়ে একা এগিয়ে গিয়েছেন, এখনো এগিয়ে যাচ্ছেন! আলিজার চরিত্রটি একটু জটিল, তবে আকর্ষণীয় বটে। এমনি এমনি তো জহির আলিজার প্রেমে পরেনি! পুরো উপন্যাসটি পড়ে অনেকেগুলো ইমোশন একসাথে অনুভব করলাম। লেখকের নিজের রিভিউ এর উত্তরে বলবো, অবশ্যই আপনার জন্য অনেক প্রার্থনা আর শুভকামনা রইল।"
Ayma Rahman , Sep 27, 2022
"এক কথায় অসাধারণ একটা গল্প ,জহিরের চিঠি গুলা কোনো প্রেম ময় না কিন্তু মায়া আছে।চন্দ্রাবতী আলিজা চরিত্রটা সুন্দর।পরবর্তী চন্দ্রবতীর জন্য অপেক্ষায় আছি। আসা করব খুব তারাতারি নতুন পাব।এমন নতুন গল্প বই পরার আগ্রহ বাড়ায়। অনেক অনেক শুভকামনা রইল...."
syful islam , Sep 10, 2022
"ভাইয়া অবশেষে জহির কার? আলিজার নাকি চন্দ্রাবতীর??? পড়া শেষ করলাম... অসাধারণ লিখা.... খুব ভালো লেগেছে প্রিয় ভাইয়া.... দীর্ঘদিন পর অনেকদিন পর খুব সুন্দর একটা উপন্যাস পড়লাম 🥰🥰❤️"
Sadiya , Aug 31, 2022
"রিভিউ লেখায় তেমন পারদর্শী নই। তবে আলিজা বইটি পড়ে আশেপাশের অসংখ্য আলিজার কথা মাথায় আসলো। বইটি পড়তে খুব বেশি সময় লাগেনি,লেখকের প্রথম বই হলেও পাঠককে আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে যা বইটি একবারেই শেষ করতে বাধ্য করবে বলে মনে হয়েছে। আলিজা চরিত্রটি বেশ জটিল, কিছু প্রশ্নের উত্তর রয়ে গেছে। আবার আলিজার মা'কে নিয়ে অন্য গল্প ও হতে পারতো। একা এক মহিলা কিভাবে মেয়েকে বড় করেছেন এতো প্রতিকূলতায় সেসব বিষয় যোগ করে আরো হাইলাইট করা যেতো ভদ্রমহিলাকে। কিছু অসম্পূর্ণ গল্প থেকে গেছে যা ২য় অংশে পূরণ হবে বলে আশা করছি। শুভকামনা🌻"
KFC , Aug 29, 2022
"Overall, notun lekhok hisebe boita sotti khubi valo hoyechhe. Boi pore mone hoyechhe paka haater likha. Dowa kori jeno aro valo valo boi upohar dite paren amader. Poroborti boi er opekkhay roilam."
Tanjima Tanni , Aug 23, 2022
""আলিজা" উপন্যাসের গল্পটা পরিচিত!! আলিজা আপনার পরিচিত, আমার ও। "আলিজা" তায়িব অনন্তের প্রথম উপন্যাস। লেখক তাঁর চমকপ্রদ ন্যারেটিভ স্টাইলের মাধ্যমে পাঠককে আটকে রেখেছেন কাহিনির শেষ পর্যন্ত৷ গল্প পড়তে পড়তে কোন এক সময় আপনার মনে হতে পারে, আপনিই হয়তো জহির কিংবা আবরার, অথবা আলিজা কিংবা চন্দ্রাবতী!!! অন্যদিকে রিটা বেগম এবং বাতেন সাহেবের চরিত্রও গল্পে এক অনন্যতা জুড়ে দিয়েছে। এই দুই চরিত্রের টানাপোড়েন আলিজাকে অনন্য সত্তায় বিকশিত হতে সাহায্য করেছে। লেখক তার গল্পের নায়িকাকে একটি "ধোঁয়াটে চরিত্র" হিসেবে দেখাতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বলে আমার মনে হয়েছে। এক সময় মনে হতে পারে মেয়েটাকে হয়তো আপনি বুঝেই ফেলেছেন, পরক্ষণেই তার চরিত্রের হঠকারিতায় আপনার ভুল ভেঙ্গে যাবে৷ আলিজাকে সহজে ঠাহর করা যায় না। সময়ের সাথে সাথে যে নিজেকে পাল্টে ফেলার এবং অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার এক আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মিয়েছে; জীবনের পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে মিলাতে যার পৃথিবী নিষ্ঠুর; প্রিয়জনের ভালোবাসাও অন্তসারশূন্য। এত হিসাব মেলানোর ব্যর্থ-অব্যর্থ চেষ্টায় আলিজা কাকে চায় এই প্রশ্নের উত্তর পাবেন গল্পের শেষ পর্যন্ত পড়লে। আলিজা চরিত্রের এই কুয়াশাচ্ছন্নতাই যেন এই গল্পের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের শেষে আলিজার জহিরের কাছে ফিরে যাওয়া, কিংবা জহির-চন্দ্রাবতীর মিলন; এসবকিছুর জন্যে আমরা আলিজার সিধান্তহীনতাকে দোষারোপ করতেই পারি। কিন্তু আমার মনে হয়েছে লেখক এই গল্পে আলিজাকে সবকিছুর উর্ধ্বেই রেখেছেন। কোন কিছুর জন্য দোষ দেয়া যায় না তাকে। এই আলিজা চরিত্রের খুব কাছাকাছি গেলে আপনার মনে হতে পারে সেই যেন টি এস ইলিয়টের প্রুফ্রক কিংবা আলবার্ট কামুর বিখ্যাত উপন্যাস "দ্যা আউটসাইডার" এর মারসো কিংবা ফ্রানস কাফকার "মেটামরফোসিস" নভেলার গ্রেগর স্যামসা। আপনিও "আলিজা" পড়ুন, আলিজাকে জানুন... আগামী বইমেলায় আসছে লেখকের নতুন উপন্যাস "দখিন হাওয়া"। নতুন বইয়ের অপেক্ষায় রইলাম...."
Mafruha , Jun 7, 2022
"নতুন লেখক হিসেবে ভালই লিখেছে তবে কিছু কিছু বিষয় কেমন হটাৎ শুরু হটাৎ শেষ কোনো ব্যাখ্যা নেই, এই বিষয়টা কেমন যেনো। ওভারঅল খারাপ না।"
Taeeb Ananto , May 22, 2022
"আমার প্রথম সৃষ্টি আলিজা নিয়ে অনেক ভয় ছিলো। কি করলাম, কিভাবে করলাম, আদৌও কিছু হলো কিনা, লেখায় কাচা হাতের গন্ধ রয়ে গেছে কিনা। সব টেনশন দূর হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন লেখকের প্রথম উপন্যাসের দুইটি মুদ্রণ শেষ হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? মোনাজাতে রাখবেন যাতে আরো লিখতে পারি।"
Tanjin Shanta , Apr 13, 2022
"নতুন লেখক হিসেবে অনেক সাবলীল লেখা। গল্পের শেষটুকু পড়ে মনে হলো লেখকের আরো লেখা চাই। অপেক্ষায় থাকলাম পরের বই মেলার। শুভ কামনা তায়িব অনন্ত।"
jesmine Ara chowdhury , Apr 7, 2022
"নতুন লেখকের মাঝে এত পরিপক্বতা অবাক করার মতো। আলিজার আরেকটি পর্ব হলে মন্দ হতো না। শুভকামনা"
nabila sohar , Mar 19, 2022
"আলিজার চরিত্রটা প্রতিটি মেয়ের মধ্যেই খুজে পাওয়া যায়। যদিও শেষটা অন্যরকম হতে পারতো। জহির আলিজার, চন্দ্রাবতি কেবল রিবাউন্ড। আলিজার ২য় খন্ডের অপেক্ষায় থাকলাম। নতুন লেখক হিসেবে প্রথম বইটি অসাধারন হয়েছে এবং ভবিষ্যতে লেখালেখির জন্য তায়িব অনন্ত'র প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইলো।"
md. Fazlay Rabbi , Mar 18, 2022
"chomotkar legeche. bhalo hok ei writer er poth chila"
Sheikh Manee Marzan , Mar 17, 2022
"লেখকদের মাঝে মাঝে "Writer's block" হয় আর সাময়িকভাবে তারা কিছুই লিখতে পারেন না। আমার ধারনা পাঠকদেরও মাঝে মাঝে তেমন ধরনের ব্লক হয় যেটা আমার হয়েছিলো। বইপ্রেমী আমি গত ১.৫ বছরের বেশী হবে কোনো বই পড়িনি। এক দুই পাতা পড়ে আর ভালো লাগতোনা। গতকাল বইমেলা থেকে Taeeb Ananto এর "আলিজা" বইটা কিনে আমার সেই ব্লক কেটেছে। এক বসাতে শেষ করার মতো একটা অসাধারণ বই বহুদিন পর পেলাম। খুব সহজ কিন্তু গোছানো বাংলায় দারুন গল্প জমানোটা কিন্তু সবাই পারে না। যারা পারে তাদের উপর নিশ্চয় করুণাময় এর অসীম কৃপা। উপন্যাসটা শেষ করার পর মনে হচ্ছে এটার একটা পরের অধ্যায় আসুক আবার মনে হচ্ছে নাহ এই শেষটাই ভালো। পাঠককে এমন দ্বিধায় ফেলে দেয়াটা কিন্তু সহজ বিষয় না..... সবাইকে অনুরোধ করবো একদম পকেটসাইজ তাই ব্যাগে করে নিয়ে এক জ্যামে (অবশ্যই ঢাকার জ্যাম :p) অথবা বাসের ভেতর দূরের রাস্তায় পড়ে শেষ করার মতো একটা সুন্দর বই খুজলে বইমেলার জ্ঞানকোষ প্রকাশনী থেকে "আলিজা" সংগ্রহ করতে পারেন।"
M M R , Mar 11, 2022
"ভালো লিখেছে। মাথা ভালো। চিঠির খেলাটা মজার লেগেছে। তায়িবের ভবিষ্যৎ ভালো বলে আমি বিশ্বাস করি। আলিজা পড়ে দেখুক সবাই, এই কামনা করি।"
Sumya Hossain , Mar 6, 2022
"আলিজারা ভুল করে ভুল থেকে শিখে আবার কেউ কেউ হারিয়ে যায়।। আর চন্দ্রাবতীরা ভালোবাসে বিনা স্বার্থ এ।। কষ্ট পায় ভালোবাসার মানুষের আর্তনাদে।। অনেক সুন্দর সাবলীল ভাবে জহির আলিজা বা রিটা রহমান কে তুলে ধরেছেন। লেখক এর জন্য এর জন্য শুভ কামনা।।"
Naeem , Feb 27, 2022
"- কী করতেছেন? - বইয়ের রিভিউ লিখতেসি। - ক্যান? আপনি কি সাহিত্যের পন্ডিত? - না। আমি সাহিত্যের উজবুক। এজন্যই পন্ডিত না হয়েও রিভিউ লিখতেসি। - আপনার লেখা রিভিউ পড়বে কে? - আমি একা পড়বো। আর কেউ পড়বে না। - লিখেন। আমিও পড়বো। পড়ার পরে আপনাকে পঁচাবো। প্র-চু-র পঁচাবো। প-র্যা-প্ত পঁচাবো। (*** May Contain Spoiler ***) বিশাল জেরা পর্ব শেষ করে যে বইটি নিয়ে রিভিউ লিখতে বসলাম, তার নাম " আলিজা"। ছোট একটি উপন্যাস। লেখক "তায়িব অনন্ত।" লেখকের প্রথম উপন্যাস। যদি ভুল না করে থাকি, তাহলে "নন্দিত নরকে" ছিল হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস। সেটিও ছিল একটি ছোট উপন্যাস। ছোট উপিন্যাসগুলোতে অনেক ক্ষেত্রেই গল্পটা হয় খুবই ঠাসবুনটের। কিন্তু চরিত্রগুলোর সাথে কোন কোন ক্ষেত্রে অবিচার করা হয়ে থাকে। চরিত্রের বিকাশ হয় অপর্যাপ্ত। পড়ার পরেও চরিত্রগুলো সম্পর্কে আরও ডিপলি জানতে ইচ্ছা করে। আবার এটাই হয়তো ছোট উপন্যাসগুলোর মজা। শেষ হয়েও কিছুটা রেশ থেকে যায়। আলিজাও তার ব্যাতিক্রম নয়। পুরো বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র হতে পারতো আলিজা'র মা। অনেক লম্বা একটা সময় ধরে যিনি একাই একটা পরিবারকে টিকিয়ে রেখেছেন। যাঁর স্বামী রাজকুমার সিদ্ধার্থ স্টাইলে বহুযুগ আগের একরাতে নিরুদ্দেশ হয়েছেন কেবল মেয়ে সন্তানের পিতা হবার কষ্টে, সেই মহিলাই যখন ঘুরে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে কন্যা সন্তান বড় করে তুলতে পারেন, এমন চমৎকার একটা চরিত্রকে লেখক সাহেব আরও একটু সময় দিলে মন্দ হতো না। এছাড়া, গল্পের খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি চরিত্র আবরার সাহেবের চারিত্রিক সনদ বোঝার জন্য খালি বারে বসে তার মদ্যপানের অভ্যাস বা ছাত্রীর সাথে প্রেম না দেখিয়ে উনার চরিত্রের আকর্ষণীয় ঠিক কোন দিকটার জন্য মেয়েরা উনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, সেটিও আরেকটু ডিটেইলে দেখার তৃষ্ণা অনুভব করছিলাম। উপন্যাসে আরও কিছু চমৎকার চরিত্র, বিশেষ করে চন্দ্রার বাবা-মা ঠিক কি কারণে জহিরের মা'র প্রতি এতটা অনুরক্ত, সেটা স্টাবলিশ করার জন্য অতীতের স্পর্শকাতর কোন একটা গল্প জানারও তৃষ্ণা অনুভব করছিলাম। বারবারই বলছি, পাঠকের তৃষ্ণা না মেটানোও নান্দনিক। সেদিক থেকে চিন্তা করলে আলিজা 'নন্দন'। আরও হাজার দিক থেকে চিন্তা করলে আলিজা অসামান্য। এবারে সেই দিকগুলোর দিকে একটু তাকানো যাক। উপন্যাসের গল্পটা দারুণ। প্রত্যেকটা ছেলের জীবনের কোন না কোন পর্যায়ে একজন করে আলিজা আসে। ছেলে বলা ভুল হলো। বালক বললে বেটার হয়। প্রত্যেকটা বালকের জীবনেই কোন না কোন সময় আলিজারা আসে। আলিজারাই ছেলেদেরকে বালক থেকে পুরুষে রূপান্তরিত করে। আবার প্রতিটা প্রেমের মাঝেই আবরারদের হাতছানি থাকেই। অসুস্থ হাতছানিতে নিজের প্রেয়সীর ভোট ঠিক কোন ব্যালটে পড়বে, সেটা প্রেয়সীর চারিত্রিক শক্তির ওপর যতটুকু নির্ভর করে, আবার প্রেমিক তার প্রেয়সীকে কতটুকু ভালো রাখতে পারছে, তার ওপরও অনেকাংশে নির্ভর করে। আলিজা উপন্যাসের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, এই উপন্যাসে কাউকেই সরাসরি আসামী পোট্রে করা হয়নি। কারো দোষ না থেকেও যে জীবন না পাওয়ার হয়ে উঠতে পারে, সেটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। সবার জীবনে আলিজা-আবরার যেমন আসে, ক্ষত উপসমের ওষুধ হিসাবে চন্দ্রাও তেমনই থাকে। কিন্তু চন্দ্রারা বেশিরভাগ সময়ই ঠকে যায়। জহিরদের চেয়েও বড্ড বেশি ঠকে যায় আমাদের চন্দ্রারা। সেইসব দিক থেকে চিন্তা করলে আলিজা উপন্যাসটা সবাইকে ছুঁয়ে দেবে। কারণ গল্পটা সার্বজনীন। কারণ গল্পটা আপনার জীবনের গল্প। আমার জীবনের গল্প। উপন্যাসটা পড়ার সময় অবশ্যই নিজের ছায়া খুঁজে পাবেন উপন্যাসের কোন না কোন চরিত্রের সাথে। বাস্তব জীবনে আপনি কি রিটা রহমান নাকি জহিরের খালা? জহির নাকি আবরার? চন্দ্রা নাকি আলিজা? জানতে হলে পড়ে ফেলতে পারেন "আলিজা" উপন্যাসটা। জীবনের প্রথম উপন্যাসেই সবাইকে ছুঁয়ে দিতে পারাটা অনেক বড় ব্যাপার। "আলিজা" উপন্যাস দিয়ে সেই কাজটা করে ফেলেছেন তায়িব অনন্ত। এই লেখক তাঁর পরের উপন্যাসগুলোতে কী করতে যাচ্ছেন, সেটা ভেবে আনন্দ হচ্ছে। পৃথিবীর সুন্দরতম প্রতিযোগিতা হচ্ছে, সৃজনশীলতার প্রতিযোগিতা। বাংলাদেশের বেস্টসেলার প্রতিষ্ঠিত লেখকদের জন্য তীব্র একটা প্রতিযোগিতা সামনে অপেক্ষা করছে, এটা ভাবতে ভালো লাগছে। সৃজনশীলতার যুদ্ধ তীব্রতর হোক এই শুভ কামনা করি।"
Tahmina Mili , Feb 26, 2022
"আসসালামু আলাইকুম তায়িব ভাইয়া, আজকে বইমেলা থেকে আপনার বইটি কিনলাম। যেহেতু বইটি খুব একটা বড় না তাই আজকেই পড়ে ফেললাম। অনেক বছর বই পড়া হয়নি আমার আর আমি যে খুব বইপোকা এখন সেটা তা মনে হয় না। হ্যা, একটা সময় হয়তো ছিলাম। আপনাকে সর্বপ্রথম রেডিও তে শুনেছিলাম, এরপর ফেসবুকে দেখলাম, টিভি তে ও দেখেছি। আপন টাইপের মনে হয়েছিল আপনাকে। যদিও কখনো আপনার সাথে সাক্ষাৎ হয়নি, কখনো ফেসবুকে মেসেজ ও করিনি। মাঝখানে কয়বছর ফেসবুক থেকে উধাও ছিলাম তাই আপনার কোন খবর ও জানতাম না। এখন একদিন ফেসবুকে দেখলাম আপনি বই লিখেছেন, ইচ্ছা হল বইটা পড়ার, তাই কিনে নিয়ে আসলাম। বইটা কিছুটা পড়ার পর হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পরল। আমি জানি আপনি স্যারের লেখার ভক্ত, সেটা কিছুটা বইতে লেখার ভংগিতে ও প্রকাশ পেল। একটা সময় প্রেমের গল্প ও ভাল লাগতো কিন্তু বয়স বাড়তে থাকলে মনে হয় প্রেমের গল্প ও বিরক্ত লাগে...হা হা হা...আচ্ছা যাই হোক সত্যি কথা বলতে বইটি পড়তে পড়তে আমার একটু বিরক্ত কেন লেগেছে জানেন? সবসময় গল্পের নায়ক কেন খুব সুন্দরী মেয়ের প্রেমেই পড়ে? হ্যা, আপনি বলতে পারেন এটাই তো বাস্তবতা। মানে গল্পের নায়িকা কে পরীর মতো সুন্দরী ই কেন হতে হয়? সাধারন চেহারার মেয়ে কেন হতে পারে না? হয়তো আমি মেয়ে বলে বলতে পারেন, সুন্দরী মেয়েদের অন্য মেয়েরা জেলাস ফিল করে, হয়তোবা কিন্তু কেন জানি একটা সাধারণ চেহারার কোন মেয়েকে নায়ক পছন্দ করলে আমার বেশি ভালো লাগতো। একান্তই ব্যাক্তিগত মতামত আমার। আসলে কেউ প্রেমে পরলে এতকথা মনে আসার কথা না, অনেক সময় আত্মার সম্পর্ক সবকিছুর উর্ধে হয়ে উঠে। কিন্তু আলিজা চরিত্রের মেয়েটিকে খুব কাছের কেউ মনে না হতে পারলে ও মেয়েটির জীবন অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক বিবেচনায় সহমর্মিতা কাজ করেছে। আর জহির চরিএের সাথে কি লেখক চরিত্রের কোন মিল আছে? মনে হল কিছুটা হলে ও আছে। শেষ টা কিন্তু আমার ভালো লেগেছে কারন যথাযথ ভাবেই গল্প বা মুভি তে নায়ক-নায়িকার হ্যাপি এন্ডিং হতে দেখা গেলেও বাস্তবে তা সবসময় হয় না, এজন্যই মনে হয় ভালো লেগেছে। "তুমি যাকে ভালবাসা তার চেয়ে যে তোমাকে ভালবাসে তাকেই আপন করে নেওয়া মনে হয় যুক্তিসংগত।" ভাইয়া আমার কোনকথা যদি আপনার খারাপ লাগে তাহলে মাফ করে দিবেন। মনে হল আপনাকে প্রথম বারের মত কিছু লিখি। তাই আপনাকে জানানো। আপনি আমার এই মেসেজ পড়বেন কি না জানি না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
আমি বই টি নিতে আগ্রহী। তবে order করতে পাছি না। সম্ভবত আপনাদের stock এ available নেই। বই টা কবে নাগাত available হবে জানালে খুব ভালো হয়। 🖤
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আলিজা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: