১ম প্রকাশ, ২০২৬
আকাশপ্রিয়া
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আকাশপ্রিয়া |
| Author | সাবিকুন নাহার নিপা |
| Publisher | অন্যধারা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 360 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.57 Kg |
| ISBN | 978-984-29291-3-7 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টিIts You , Aug 17, 2026
"আকাশপ্রিয়া এই বইটির নাম এতো সুন্দর। আকাশপ্রিয়া নামের একটি মেয়ের গল্প। শুরু হয়েছিল এক সাধারণ মেয়ের গল্প দিয়ে, মেয়েটি জীবন যেভাবে দেখে সেভাবেই বর্ণনা করা হয়েছে। তারপর শুরু হলো ক্ল্যাইম্যাক্স। সাধারণ মেয়েটি সব হারিয়ে নিজের পায়ে উঠে দাঁড়ালো। এটা যেন একদম বাস্তবের সবার গল্প । বাস্তবেও চেনা, আপনজনেরা এমন মুখোশ পড়ে থাকে। আকাশপ্রিয়ার মেডিক্যাল কলেজ লাইফের পার্টটুকু বেশী ভালো লাগছে৷ রুমমেট, বন্ধুদের খুনশুটি, একে অপরের পাশে থাকা, পাগলামি, হই হুল্লোড় করা। এই পার্ট টা আমি আবারও পড়ব। পুরোপুরি পয়সা উসুল একটা বই। এই বইটা আমি সবাইকে পড়াব। এমন একটা বই সবার পড়া উচিত।"
pur****com , Jun 30, 2026
"শুরুটা যেমন সরল আর নির্ভেজাল—ঠিক তেমনই একটা মেয়ের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখার সুযোগ দেয় গল্পটা। কিন্তু ধীরে ধীরে জীবন যখন তাকে ধাক্কা দেয়, তখন সেই কোমলতা আর আগের জায়গায় থাকে না। খুব নিঃশব্দে, খুব স্বাভাবিকভাবেই সে বদলে যায়। এই বদলে যাওয়াটা লেখক এমনভাবে এঁকেছেন যে, কোথাও বাড়াবাড়ি লাগে না—বরং মনে হয়, “হ্যাঁ, এমন তো হয়… এমনই তো হওয়ার কথা।” সবচেয়ে বেশি নাড়া দিয়েছে “আম্মা” চরিত্রটা। এক ধরনের শক্ত, নির্ভরতার ছায়া—যেখানে ভালোবাসা আছে, আবার বাস্তবতার কঠিন শিক্ষা দেওয়ার ক্ষমতাও আছে। আর হাসনাত সায়র… চরিত্রটা ও ভালো লাগছে।সত্যিই যদি কেউ থাকতো এমন। গল্পের টুইস্টটা সত্যিই চমকে দেওয়ার মতো।মেয়ে আর বাবার সম্পর্কের পালাবদলে কখন যেন নিজের চোখের কোন ও ভিজে উঠেছে। আর নুহাশ… তাকে আরেকটু পেলে ভালো লাগতো।এই আফসোসটা থেকেই যায়।তিন বান্ধবীর বন্ধনটাও খুব আপন লেগেছে। সব মিলিয়ে “আকাশপ্রিয়া” এমন এক গল্প, যেটা পড়ে মনে হয়—বিশ্বাস আর ভালোবাসা, এই দুইটার মাঝেই হয়তো সবচেয়ে বড় বিভ্রমটা লুকিয়ে থাকে। আর সেই বিভ্রম ভাঙার শব্দটা- কিন্তু সবচেয়ে বেশি কষ্টের। এক কথায় সুখপাঠ্য একটি বই"
Sharmin Afroz , Jun 14, 2026
"প্রথমেই প্রশংসা করতে চাই বইতে ঘটনার উপর ভিত্তি করে সাতটা আলাদা নামকরণে অধ্যায় দেওয়াটাকে। ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে৷ গল্পের শুরুতে আকাশপ্রিয়া তার ফুপুর বাড়ি রেইনবো কলোনিতে থাকতে শুরু করে। মূলত ওর ফুপু বাড়ির একটা ঘটনাকে কেন্দ্র করে ওকে নিজের কাছে রেখে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেয়। সেখানেই ওর সাথে বিভিন্ন ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম আকাশপ্রিয়ার সুখী ও ছিমছাম একটা জীবনের বর্ণনা পড়তে চলেছি। কিন্তু না নিপা আপু যত টুইস্ট রেখেছে বইতে! আমি সেগুলো পড়ার সময় কখনো চমকেছি, কখনো আপন মানুষের দ্বিচারিতা দেখে হতাশ হয়েছি আবার পরক্ষণেই কষ্টে,দুঃখে আমার কান্না পেয়েছে। মানুষ শক্তের ভক্ত নরমের যম। এজন্য নরম মনের কাউকে পেলেই ডমিনেটিং নেচারের মানুষরা নিজের ইচ্ছেমতো তাদের হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। তারা ধরেই নেয় তারাই সর্বেসর্বা, তাদের সিদ্ধান্ত অপরপক্ষ মানতে বাধ্য। হাসি চরিত্রটার মধ্যে এই দিকটা প্রকট ছিল। নিজের জীবনের ভুল থেকে তিনি তো শিক্ষা নেনইনি উল্টো পুরনো ঘটনার জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছিলেন। আমি আমার নিজের জীবনেও এই সম্পর্কের মানুষ গুলোর থেকে স্বার্থপরতা ছাড়া কিছু পাইনি এজন্য আকাশপ্রিয়ার কষ্টটা বেশি অনুভব করেছি পড়ার সময়। বিশ্বাস ভাঙা, আপন মানুষদের থেকেই প্রতারণার স্বীকার হওয়া খুব বেদনাদায়ক। বাইরের মানুষের দেওয়া কষ্ট সহ্য করে নেওয়া যায়। কিন্তু যাদের জন্য নিজের সকল ইচ্ছা-মর্জি বিসর্জন দিয়ে দেওয়া হয় শুধুমাত্র তাদের মন রাখবার জন্য তাদের বাধ্য হবার জন্য পরবর্তীতে যখন কষ্টটা তাদের থেকেই পাওয়া হয় তখন সেটা অসহনীয় পর্যায়ে চলে যায়। আপন মানুষের অচেনা রুপ ব্যথিত করে বেশি। আকাশপ্রিয়া যে ধাক্কাগুলো খেয়েছে এগুলো ওর আসলেই পাওয়া দরকার ছিল। সম্পর্ক চেনার জন্য দরকার ছিল। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য দরকার ছিল। অপাত্রে বিশ্বাস এবং ভালোবাসা ঢালার প্রতিদান যদিও খুব নির্মমভাবেই পেয়েছে ও। প্রথম যখন ভর্তি পরিক্ষা দিতে গিয়ে আকাশপ্রিয়া পাশের মেয়েটার খুশি দেখে আফসোস করেছিল নিজের জন্য ওর এমন কেউ নেই বলে। তখন আমি মনে মনে খুব চেয়েছিলাম ওর জীবনেও যেন এমন একটা মূহুর্ত সামনে আসে। আমার সেই ইচ্ছাটা পূরণও হয়েছে অবশ্য। এই বইতে সবচেয়ে বেস্ট ছিলেন শেলী চরিত্রটা। উনাকে আমার শুরু থেকেই নির্ভেজাল একজন মানুষ মনে হয়েছে। পরবর্তীতে নিজের কাজে তা প্রমাণও করেছেন যদিও। একজন নিঃস্বার্থ মমতাময়ী মা। আসলে রক্তের সম্পর্কের মানুষও ধোঁকা দিয়ে দেয়। ইচ্ছা কিংবা অনিচ্ছায় তারা আমাদের মনে এমন ক্ষতের সৃষ্টি করে যা হাজার চাইলেও মুছে ফেলা যায় না। আকাশপ্রিয়ার জীবনেও এমনই একটা মানুষ ওর কষ্টের কারন হয়েছে যাকে ও সবচেয়ে বেশি বিশ্বাস করত, একটা সম্মানিত স্থান দিয়েছিল জীবনে। অথচ যার কাছে থেকে সারাজীবন দূরে থেকেছে, যার কাছে কোনো আশা রাখেনি সে-ই ওর সবচেয়ে খারাপ সময়ে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল। ওর হয়ে শক্তভাবে লড়াই করেছে। ওকে আবার মাথা উঁচু করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। আকাশপ্রিয়ার বাবা চরিত্রটাও একদম মনে গেঁথে রাখার মতো ছিল। আমি সত্যিই পড়ার সময় কাঁদছিলাম বাবা-মেয়ের মুহুর্তগুলো। মেয়েদের জীবনে বাবার মতো ছায়া কেউ হতে পারে না। কখনোই পারে না! বাবার হাত মাথার ওপর থাকলে সব যুদ্ধ জয় করে ফেলা যায়। আকাশপ্রিয়াও যেমন পেরেছিল। আরেকটা চমৎকার চরিত্র হচ্ছেন হাসনাত সায়র। উনার উপদেশ, সমস্যার সমাধান বের করে দেওয়ার ধরন আমাকে মুগ্ধ করেছে। যদিও ওনার কাজই ছিল সেটা তবুও আকাশপ্রিয়ার মনের ক্ষত সারতে উনি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। ওনার জন্য আকাশপ্রিয়া অনেক কিছু থেকে ওভারকাম করতে পেরেছে যা একসময় ওকে আতঙ্কিত করে রাখত। মনের ক্ষত সারতে কাউন্সিলিংয়ের প্রচুর দরকার! এছাড়াও নুহাশ, আলোকবর্ষা,রুবা,জেরিন ওদের বন্ধুত্বও অনেক সুন্দর ছিল। ওদের অবদানও কম ছিল না আকাশপ্রিয়ার কলেজ জীবন আনন্দে ভরে তোলায়, সুন্দরভাবেবেঁচে থাকায়। আর একজন যার কথা না বললেই নয় নাজমীন নাহার। যার জন্য এত সুন্দর একটা নাম পেয়েছি আমরা! আরেকজন মমতাময়ী সত্তা। জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না কিন্তু যাদের দেয় তাদের উচিত সেই সুযোগকে কাজে লাগিয়ে জীবন গুছিয়ে নেওয়া। ভালোবাসা আসলেই সুন্দর যদি মানুষটা সঠিক হয়! এটা ওনার জীবনের কাহিনী পড়ে আরও গাঢ়ভাবে উপলব্ধি করলাম। এবার নিপা আপুর কাছে আমার অনুরোধ পারলে ওদের নিয়ে আরেকটু লিখবা প্লিজ! আমার ওদের আরও পড়তে ইচ্ছে করছে। ওদের আরও জানতে চাই। আকাশপ্রিয়ার তো শুধু মানুষ হারায় কিন্তু অনেককিছু হারিয়েও আবার যে মানুষগুলোকে ও নতুনভাবে পেয়েছে তারা সারাজীবন ওর পাশে থেকে যাক। ওর হয়ে থেকে যাক!"
Rabeya Sultana , May 28, 2026
"আমি বই পড়ি অনেক কিন্তু রিভিউ লিখেছি খুবই কম। একটা গল্প পড়তে পড়তে আমার মাথায় অনেক কথাই ঘুরপাক খেতে থাকে কিন্তু যখনই লিখতে বসি সব গুলিয়ে যায়। তবুও কিছু কথা না বললেই নয়।আজ কথা বলবো আমার পছন্দের জায়গা দখল করে নেওয়া আকাশপ্রিয়া কে নিয়ে। আকাশপ্রিয়া সাতটি অধ্যায় নিয়ে রচিত যেখানে প্রতি অধ্যায় এত সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে যে পাঠক পরের অধ্যায়ে কি হয়েছে জানার জন্য ব্যাকুল হয়ে যাবে।আমিও তার ব্যাতিক্রম নই। আকাশপ্রিয়া রেইনবো কলোনিতে ফুপুর কাছে পড়তে আসা একটা মেয়ের গল্প যাকে আমি ভীষণ পছন্দ করেছি।ওর সাথে আমি নিজের এত মিল খুঁজে পেয়েছি যে এই ব্যাপারটা আমার কাছেও অস্বাভাবিক ছিলো।আকাশপ্রিয়া ভীষণ নরম হৃদয়ের মেয়েটির চেনা মানুষের থেকে পাওয়া আঘাতে শক্ত হয়ে যাওয়ার গল্প। এখানে আমার মনে হয়েছে সব মেয়ের আসলে প্রিয়ার মতই হওয়া উচিত। ভালোবাসার মানুষদের জন্য ভীষণ ভালোবাসা জমিয়ে রাখা আর অসম্মানের সঠিক জবাব দিতে জানা। প্রথমে যে বাউন্ডুলে ছেলেটাকে নিপা আপু দেখিয়েছেন আমার ব্যক্তিগত ভাবে তাকে ভীষণ ভালো লেগেছে। অনুভূতি অপ্রকাশিত রেখেও যে কাউকে ভালোবাসা যায় তা বাউন্ডুলে ছেলেটাকে দেখে সব ছেলেদের শেখা উচিত। এরপর একে একে সবাই যারা আকাশপ্রিয়ার দিনলিপি জুড়ে ছিলো,,দু একটা চরিত্র ছাড়া সবাইকে এত ভালো লেগেছে। আকাশপ্রিয়া কে নিয়ে আমার অনেক অনুভূতি। ঘুমাতে গিয়ে আমি ওর কথা ভাবি ,ক্লাসে স্যারের লেকচারে মনোযোগ না দিয়ে আমি ওকে নিয়ে কি লিখবো তা ভাবি,,অথচ যখন লিখতে বসলাম।শব্দই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এই উপন্যাসে আমার ভীষণ পছন্দের কিছু চরিত্র - আকাশপ্রিয়া,নুহাশ,রুবা, বর্ষা,জেরিন,আম্মা,প্রিয়ার মায়ের পছন্দের মানুষ,,,হাসনাত সায়র। যদি কেউ আমায় জিজ্ঞেস করেন এই উপন্যাস থেকে আমার কিছু শেখার আছে কিনা তবে বলবো হাসনাত সায়রের কথাগুলো যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে তবে অবশ্যই জীবনের কঠিন সময়ে কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত তা বুঝতে পারবে।এছাড়াও কথাগুলো এতটাই বাস্তবধর্মী যে সবাই বেশ পছন্দ করবে। আকাশপ্রিয়া উপন্যাসের সব চরিত্র যে আমার ভালো লেগেছে তা নয় , কিছু চরিত্র কে আমি এত ভীষণ ভাবে ঘৃনা করেছি।যেন তারা আমার সাথেই অন্যায় করেছেন।সত্যি বলতে আমি বাস্তবে এমন মানুষ অনেক দেখেছি।আমি যে তাদের এত প্রবল ভাবে ঘৃনা করতে পেরেছি তার কারন হিসেবে বলবো নিপা আপুর সহজ সাবলীল বর্ণনা করার গুন।একি ভাবে কিছু চরিত্র কে ভালোবাসার পিছনেও তার একই গুন কাজ করেছে। বইটির ভূমিকায় লেখা আছে পড়াশেষে মনে হবে আকাশ প্রিয়া কে একটু ভালোবাসা যায়।আমি বলবো একটু না প্রিয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি।আর কিছু না হোক তুমি আমাকে রিডিং ব্লক থেকে বের করে এনেছো,,, আমাকে ভীষণ সুন্দর কিছু সময় উপহার দিয়েছো,,, আমার জীবনের সাথে তোমার ভীষণ মিল আবার ভীষণ অমিল,, সবমিলিয়ে তোমায় ভীষণ ভালো লাগে প্রিয়া.... আয়েশা তাহরিম"
Jakiya Khan , Mar 8, 2026
"আমি বরাবর নিপা আপুর মনস্তাত্ত্বিক পারিবারিক রহস্য উপন্যাস গুলো বেশি উপভোগ করি। রোমান্টিক জনরার চেয়ে লেখক এই জনরায় বেশি পরিপক্ব। একটি পরিবারের ,সম্পর্কের ,আপন মানুষ,দূরের মা্নুষ চেনার যে দিক,নিজেকে ভালোবাসার,বেঁচে থাকার উপায়, জীবনের চড়ায় উতরাই প্রতিটি ধাপ এত রিয়েলভাবে উপস্থাপন করে,বিশ্লেষণ করে। সাইকোলজিক্যাল টার্ম গুলো এত সুন্দর ভাবে গুছিয়ে লেখেন আমি পড়তে পড়তে শিখে ফেলি,ধারণ করে ফেলি। এ গল্পটা ভীতু,সরল,সবাইকে অকপটে বিশ্বাস করে,ভালোবেসে হারতে বসা আকাশপ্রিয়ার। যাকে সবাই মিথ্যে ভালোবাসায় মুড়িয়ে রেখেছিলো। সদ্য কৈশোর পেরিয়া যাওয়ার সময় চরম বাস্তবতার সম্মুখীন হয়।যারা তাকে সারাজীবন ভালোবেসেছে, বিশ্বাস করেছে তা কেবলই শো - অফ। তারপর একটা শক্ত হাত, পরম মমতা,নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজেকে প্রমাণ করার তীব্র জেদ জন্ম দেয় নতুন আকাশপ্রিয়ার। এই গল্পের ভেসে উঠেছে আমাদের সমাজের টিপিক্যাল,শিক্ষিত মুখোশধারী বর্বর ফ্যামেলির চিত্র।লুজার,মেরুদন্ডহীন পুরুষের মুখোশ। এই গল্প আকাশপ্রিয়ার পরিবারে লুকিয়া থাকা এক বিভীষিকাময় অধ্যায়ের। যার রহস্য বেধ করে বেরিয়ে আসে কিছু সুন্দর সম্পর্ক আর কিছু কুৎসিত মুখোশ। রুবা, বর্ষা, নুহাশ আকাশপ্রিয়ার বন্ধুহীন জীবনে শেষ অবধি থেকে যাওয়া বন্ধুরা। গল্পের সবগুলো চরিত্রই নিজ নিজ জায়গাই সুন্দর সাবলীল। এ গল্পটা সুন্দর,অনেক কিছু শেখার, বুঝার,উপলব্ধি করার আছে। আমি আসলে গুছিয়ে কিছু লেখে বুঝাতে পারছি না। রেকোমেন্ডেড ❤️❤️❤️"
Diha , Mar 7, 2026
"নিপা আপুর প্রথম উপন্যাস আমি পড়েছি বাড়ির নাম বৃষ্টি লেখা। সত্যি কথা বলতে আমার সেরকম ভালো লাগে নি। হুমায়ুন আহমেদ এর ভাইব ছিল লেখায়,আবার তার গল্পের মতো পড়ার পর একটা অতৃপ্তি রয়ে গেছে। আমার ভালো লেগেছে অপ্রেমের গল্প টি যেভাবে শেষ হয়েছিল। একটা মিস্টি প্রেমের গল্প, সম্পুর্ন অশ্লীলতা মুক্ত (যাদের লুতুপুতু প্রেম পছন্দ তাদের আবার ভালো লাগবে না)। কি করিলে বলো পাইবো তোমারে যখন পড়লাম তখন মনে হয়েছে পার্ফেক্ট গল্প, সব ঠিক ঠাক আছে, কোথাও কোন কমতি নেই (যার যার পার্সোনাল চয়েস)। তারপর পড়লাম আকাশ প্রিয়া। আমি যাস্ট স্পীচলেস। মনে হয়েছে কোনো বয়স্ক, বিখ্যাত লেখক এর গল্প পড়ছি। প্রথমেই বলবো আপনি যদি সাতকাহনের দীপাবলির ফ্যান হয়ে থাকেন, তাহলে আকাশপ্রিয়া আপনার আপনার ভালো লাগতে পারে। লেখক সুন্দরভাবে গল্পটা সাজিয়েছেন। বিশ্বাস, ভালোবাসা আর বন্ধুত্বের অভূতপূর্ব সংমিশ্রণ। বেশী কিছু বলবো না,স্পয়লার হয়ে যেতে পারে। আকাশপ্রিয়া নামের মতোই শুন্য থেকে শুরু করে আকাশছোয়ার গল্প। জীবন যে কোনো সময় যে কোনো পথে যেতে পারে, প্রভাব প্রতিপত্তি এগুলো থাকলেও কপালে দু:খ থাকলে সেটা এড়ানো যায় না। জীবন সত্যিই আনপ্রেডিক্টেবল।"
Naz , Mar 7, 2026
"আকাশ প্রিয়ার ফ্লাপে আছে বিস্বাসের আড়ালে এক নি:শব্দ বিভীষিকা। আসলে এই লাইনের মধ্যে উপন্যাসের কাহিনী লুকিয়ে আছে। আমরা আমাদের আশেপাশের মানুষ কে কত বিশ্বাস করি, ভালোবাসি অথচ দিনশেষে তারাই আমাদের ক্ষতি করতে বিন্দুমাত্র ভাবেনা। মেয়েদের জন্য তো সেটা আরো বেশি, আবার সে যদি হয় মা হারা মেয়ে তাহলে তো কথাই নেই। আকাশ প্রিয়া এমনই এক মা হারা মেয়ের গল্প যাকে তার আশেপাশের মানুষ খুব ভালোবাসে কিন্তু ১৮ বছর বয়সের পর সে এক চরম সত্যের মুখোমুখি হয়। এক দিনে আমি এই উপন্যাস শেষ করেছি। না,আমার কোনো বিরক্তি লাগেনি। মনে হয়েছে শেষ করতে না পারলে টেনশনে ঘুমাতে পারবো না। আকাশপ্রিয়া আমাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। তাই আমি বলব, আকাশ প্রিয়া প্রত্যেক টা মেয়ের বিশেষ করে প্রত্যেকটা টিনএজ মেয়ের জন্য মাস্ট রিড একটা উপন্যাস।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আকাশপ্রিয়া" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: