১ম প্রকাশ, ২০১৭
আজ এই রক্তস্নাত দিনে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | আজ এই রক্তস্নাত দিনে |
| Author | নবীরুল ইসলাম বুলবুল |
| Publisher | সাউন্ডবাংলা |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 76 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.18 Kg |
| Editor | কামরুন নাহার |
| ISBN | 9789849256007 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Pathik Munier , May 15, 2017
"‘আমার ইচ্ছে ছিলো না
হাতিরঝিলের বিচিত্রবর্ণা আলোর নীচে দাঁড়িয়ে
হৃদয়ভাঙ্গা কথা হোক কোন!‘

পড়ছিলাম নবীরুল ইসলাম বুলবুলের কাব্যগ্রন্থ- ‘আজ এই রক্তস্নাত দিনে’। বইটি নিয়ে কোন আলোচনার শুরুতে এমন তিনটি লাইন উল্লেখের যদি কোন কারণ উপস্থাপন করতে হয় আমাকে, তবে বলব- বইটির সত্যিকার পরিচিতি তুলে ধরতে এই লাইন তিনটিই যথেষ্ট। হ্যাঁ সত্যিই, আমাদের আজ হৃদয়ভাঙ্গা কোন কথা হওয়ায় কথা ছিল না। কিন্তু কবি যখন উচ্চারণ করেন- ‘বিশ্বাস করো, অনুপমা/ এই পৃথিবীর পথে আমি তোমাকে হারাই/ এ আমার ইচ্ছে ছিলো না।‘ তখন আমাদেরও অনেক কথাই মনে পড়ে যায়।

‘আজ এই রক্তস্নাত দিনে’ গ্রন্থটি একুশে বইমেলা ২০১৭তে প্রকাশিত নবীরুল ইসলাম বুলবুলের ৩য় কাব্যগ্রন্থ। এর আগে প্রকাশিত হয়েছে ‘ইচ্ছেরা উৎসে ফিরে আসে’ ও ‘কেউ কারো জন্য দাঁড়িয়ে থাকে না’ নামেকবির আরো দু’টি কাব্যগ্রন্থ। যেহেতু বর্তমান আলোচনাটি তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘আজ এই রক্তস্নাত দিনে’ নিয়ে, সেহেতু অন্য দুটি গ্রন্থের ব্যপারে সবিস্তার বয়ানে আপাতত যাচ্ছি না। তবে উপরোল্লেখিত গ্রন্থ দুটির নামেই আপনি হয়ত আন্দাজ করতে পেরেছেন এর অভ্যন্তরীণ কাব্যরূপ।

সর্বমোট ২৮টি কবিতা নিয়ে ‘আজ এই রক্তস্নাত দিনে’। একটি বইয়ে স্থান পাওয়া সবগুলো কবিতার মধ্যে অল্প কিছু কবিতাই থাকে, যার কাব্যগুণে পুরো বইটি উৎরে যায়। বিচার-বিশ্লেষণের এমন দৃষ্টিকোণে দেখলে এ গ্রন্থটিও উৎরে যাবে ‘এ আমার ইচ্ছে ছিল না’ ‘আজ এই রক্তস্নাত দিনে’ ‘এই আকাশ এই মৃত্তিকা তোমার আমার’ ‘বদলে রেখেছি আস্থা’ ‘সত্যের ঝিকিমিকি বিভ্রম’ এমনই কিছু কবিতার কাব্যগুণে। আর এ বইটির আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো বইটির প্রতিটি কবিতারই বাংলার পাশাপাশি রয়েছে সাবলীল ইংরেজি অনুবাদ। এমন চিন্তার জন্য কবিকে সাধুবাদ জানাই। সাথে ধন্যবাদ জানাতেই হয় এর অনুবাদক কামরুন নাহারকে।

প্রচ্ছদটি বিষয় নির্ভর হলেও শিল্পী ফাঁকি দিয়েছেন যথেষ্টই। এতো সুন্দর কাব্যায়োজনে এমন একটি প্রচ্ছদ পাঠক হিসেবে আশা করিনি আমি কিংবা কেউ কেউ। এ বিষয়ে প্রকাশকের আরো একটু খেয়াল রাখা উচিৎ ছিল হয়ত। প্রতিটি কবিতার সাথে সাথে কবিতার সৃজনকাল এবং স্থান উল্লেখের বিষয়টি বেশ ভালো লেগেছে।

নবীরুল ইসলাম বুলবুল। কবিতার কল্পপথে সেই ১৯৭৯ সালে স্কুল জীবনেই যাত্রা শুরু। পেশায় কৃষিবিদ। এতটুকুই নিভৃতচারী এই কবির সংক্ষিপ্ত পরিচয়। দেশ, নারী, সমকাল তার কবিতার বিষয়। ভালোবাসেন পলিমাটির ঘ্রাণ। আর তাই যান্ত্রিকতার চক্রে ঘুরে-ফিরে আপনিও হয়ত পেতে পারেন ফেলে আসা কোন রেললাইন, বাঁকা পথ, মাটির ঘ্রাণ।

চমৎকার সব চিত্রকল্পে এগিয়ে গেছে গ্রন্থটি। তাই বারবার ভাবায় কবির সাহসী উচ্চারণ- ‘ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত পরিশ্রুত স্বপ্নসাধ/ বুকে চেপে এই সবুজ প্রান্তরে নির্বিঘ্ন হেঁটে যেতে/ বাঁধা দেয়, কে ও!’"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আজ এই রক্তস্নাত দিনে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: