হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আগুনকাল - মোস্তফা মনন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আগুনকাল

8 Ratings | 7 Reviews
TK. 387 TK. 450 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমাদের জীবন যাপন এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে কারা নিয়ন্ত্রণ করছে, কী ভাবে নিয়ন্ত্রণ করছে। গল্পে আবুর বড় মেয়ে প্রকৃতি বলছে, বাবা খুঁজছে, হারিয়ে য...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমাদের জীবন যাপন এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে কারা নিয়ন্ত্রণ করছে, কী ভাবে নিয়ন্ত্রণ করছে। গল্পে আবুর বড় মেয়ে প্রকৃতি বলছে, বাবা খুঁজছে, হারিয়ে যাওয়া মানুষের জীবনের
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আগুনকাল
Author মোস্তফা মনন
Publisher শোভা প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 384
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.48 Kg
ISBN 9789849473091
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.63

8 Ratings and 7 Reviews

★★★★★
4
★★★★☆
1
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
2

পাঠকদের মন্তব্য

৭টি
Ismail Uddin Sakib

Ismail Uddin Sakib , Mar 15, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ছোট্ট বিষয়কে টেনে লম্বা উপন্যাস করা হয়েছে। আহামরি কোন গল্প নয়। অর্থের অপচয়।"

Anik

Anik , May 7, 2021

★ ★ ★ ★ ★

"গল্পটা আবু ও প্রকৃতির। বাবা মেয়ের। একটা পরিবারের। একটা দেশের। কীভাবে মুনাফালোভী বহুজাতিক কোম্পানি গুলো ছলচাতুরীর মাধ্যমে তাদের পণ্যগুলো জনগণকে কিনতে বাধ্য করে তার একটি চিত্র! কখনো কী ভেবে দেখেছেন এইযে শ্যাম্পু তার অনেক গুলো ধরন, খুশকির জন্য এক ধরনের শ্যাম্পু, চুল মজবুত করার জন্য অন্য ধরনের আবার চুল সিল্ক করার জন্য অন্য আরেক ধরনের! সব গুলাই আলাদা আলাদা প্রোডাক্ট, আলাদা আলাদা করে কিনতে হয়। কী হত সব গুলো উপাদান একটার মধ্যেই হত তাহলে তো আর মানুষের অতিরিক্ত পণ্য কিনতে হত না। এমনই এক কনসেপ্ট নিয়ে লেখা উপন্যাসটি। গল্পে আবু মিয়া চিনি কলের এক শ্রমিক, নিম্নবিত্ত পরিবার। তিন মেয়ের জন্য তিন ধরনের শ্যাম্পু কিনতেই মাস শেষে তার একটা এমাউন্ট চলে যায়, তার উপর অন্যান্য প্রসাধনী তো আছেই। এই আবু মিয়াই একদিন দুই ধরনের দুইটা শ্যাম্পুর বোতল নিয়ে ঢাকা যায় কোম্পানির সাথে কথা বলতে.... মামলা করতে চায় উক্ত কোম্পানির নামে, সবাই আবু মিয়াকে আধপাগল মনে করে। ঘটনাক্রমে আবু মিয়া তার গ্রামের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পরে, মাথায় কিছুটা সমস্যা দেখা দেয়, ঢাকা শহরের দেয়ালে দেয়ালে লিখে বেড়ায় "মানুষ পণ্যদাস নয়।" এদিকে গ্রাম থেকে বাবাকে খুঁজতে আসে বড় মেয়ে প্রকৃতি। বাবাকে কি আদৌ খুঁজে পাবে প্রকৃতি আর আবু মিয়া একাই কি এসব পণ্য মাফিয়াদের সাথে লড়াই করে পেরে উঠবে? এমনই এক উপন্যাস 'আগুনকাল'। শ্রদ্ধেয় অগ্রজ মোস্তফা মনন ভাই'র লেখার ধরন খুবই ভীন্ন। লেখায় তার নিজস্বতা সৃষ্টি করতে পেরেছেন। র‍্যাটিংঃ সৃজনশীলতার কোন র‍্যাটিং হয় না। ❤️"

Sikder Diamond

Sikder Diamond , Apr 3, 2021

★ ★ ★ ★ ★

"মোস্তফা মনন একজন প্রথিতযশা নাট্যকার ও টেলিভিশান নাট্য নির্মাতা। তার রচিত উপন্যাস অক্ষর পড়েছিলাম গতবছর লকডাউনের সময়। উপন্যাসটি আর দশটি সাধারন উপন্যাসের মতো একই ধাচে ও সাচে ফেলা নয়, কয়েকপাতা পড়তেই বুঝতে পারি। এবার যখন আগুনকাল বেরুলো, তাই আর দেরী না করেই কিনে পড়তে বসে গেলাম। কি আছে এই আগুনকালে? সাধারন সবকিছুই আছে উপন্যাসে। বাবা, মেয়ে পরিবার, প্রেম ভালোবাসা ঘৃনা। তবে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। অন্য কারুর গল্পে যেখানে চরিত্রের অন্যের ভেতরকার অনুভূতি উপন্যাসে উঠে আসে না, সেখান মনন সাহেব প্রতিটী চরিত্রের অন্তর আত্মার অনুভূতি ব্যাক্ত করেছেন যেন। মানুষের দাসত্বের প্রবৃত্তি অতি প্রাচীন। তাই মানুষ নিজের অজান্তেই এই কর্পোরেট দুনিয়ায় কখন যে পন্যদাস হয়ে পরছে, তা তারা টের পাচ্ছে না। এটা সেদিক থেকে জনসচতেনতা মূলক সমকালীন নভেল বলা যায়। তবে এতে ছিস্কাদুনে শুধু ইনফরমেটিভ ডাটা দিয়ে পাতা বোঝাই করা হয়নি। রম্য স্টাইলে সোসাইটির অনেক গভিরে প্রথিত প্রবলেমে মনযোগ দেয়া সমীচীন মনে করেছেন লেখক। আমি এই লেখক ও একই ধরনের নভেল আরও পড়তে ইচ্ছুক।"

Ahona Mithun

Ahona Mithun , Feb 9, 2021

★ ★ ★ ★ ★

"আমার কাছে সেই বই গুরুত্বর্ণ যে বই পড়ে এমনিতেই ভাবনা আসে। আগুনকাল উপন্যাসের কথা বলছি। জীবনের সমস্যাগুলো লেখক মোস্তফা মনন নিরেট বাস্তবতার আলোকে বিশ্লেষণ করেছেন। গল্পে দেখতে পাই প্রায় পঞ্চাশ বছরের আবু দোকানে গিয়ে শ্যাম্পু চায়, সাথে থাকে কন্ডিশনার। তখনই বাঁধে বিপত্তি। আমার অবাক লাগে সামান্য একটা বিষয় কত বাঁক পেড়িয়ে অসামান্য হয়ে ধরা দেয় আমাদের কাছে। আমি পড়তে থাকি, গল্পে আবুর সাথে এগিয়ে যাই শহরের অলিগলি, দেখি মানুষের নানান মুখ আর মুখোশ। আবিস্কার করি বোধের অনেক জটিল ধাঁধাঁ। পরক্ষণে মনে হয়, এই ধাঁধাঁ কৃত্তিম, যা এতোদিন আসল ভেবে ভুল করেছি। আসলেইতো আমাদের জীবন এতো জটিল না। আমাদের সরল সুন্দর জীবনকে একদল ব্যবসায়ীলোক খুব সচেতন ভাবে জটিল করছে। এটা একটা আকাংখার ফাঁদ। এই ফাঁদ থেকে বের হতে হবে। গল্পের প্রধান চরিত্র আবু আর তার কিশোরী মেয়ে প্রকৃতির লড়াইটা আমার খুব পছন্দ। সমাজের প্রতিকুলতার মাঝে কি ভাবে লড়ই করে এগিয়ে যাওয়া যায়, তা আমাকে সাহস যোগায়। আবু খোঁজে তার প্রশ্নে উত্তর, মেয়ে খোঁজে আবুকে, পুলিশ খোঁজে আবুকে। উপন্যাসের পুরোটা জুড়ে টেনশন দেখতে পাই, এই টেনশন আমার মধ্যেও ভর করে। আবুকে কে আগে খুঁজে পাবে? মেয়ে নাকি পুলিশ? কখনো কখনো দম বন্ধ হবার মতো অবস্থা, আবার কখনো চোখ ভিজে ওঠে আবেগে আবার কখনো খুব জেদ হয় এই সমাজের কিছু মানুষের উপর। সব মিলিয়ে আগুনকাল উপন্যাস আমার খুবই ভালো লেগেছে।"আগুনকাল" উপন্যাসের লেখকে অসংখ্য ধন্যবাদ এত সহজ এবং সুন্দরভাবে বইটির মাধ্যমে জীবন বোধ জাগ্যত করার জন্য। আমার রেটিং ১০/৯"

Sumaiya

Sumaiya , Feb 6, 2021

★ ★ ★ ★ ★

"একজন প্রকৃত লেখক তিনিই,যার লেখা পড়ে পাঠক একটা বিষয় নিয়ে নতুন করে ভাবতে শেখে।অন্যায় আর অনাচারের বিরুদ্ধে প্রতিরোধের সর্বশ্রেষ্ঠ উপায় হলো কলমের সাহায্যে প্রতিবাদ আর জনমত গড়ে । একসময়ের কুটিলতা বিহীন সুন্দর সমাজ সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে।আবার সেই নির্মল জীবনে ফিরে যাওয়ার রাস্তা কেমন তা জানতে অবশ্যই "আগুনকাল" এ ডুব দেওয়া আবশ্যক।"

Tahamina Authoi

Tahamina Authoi , Jan 25, 2021

★ ★ ★ ★ ★

"বই রিভিউ:আগুনকাল লেখক বইকে পরিচয় করাতে গিয়ে বলেছেন,“নতুন চিন্তার উপন্যাস।” আমরাও খুঁজতে লাগলাম, উপন্যাসে নতুন চিন্তা কি? প্রথমে দেখি আবু নামের এক মধ্যবয়স্ক লোক, যিনি নিম্নমধ্যবিত্ত, তিনি দোকানে গিয়েছে শ্যাম্পু কিনতে।বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, চুলে জন্য আগের পাত্র পছন্দ করে নাই, তাই দুইশত টাকা নিয়ে এসেছে শ্যাম্পু কিনতে, সাথে কন্ডিশনারও। আবু জানতে চায়, দুইটাইতো মাথায় দিবে, তাহলে আলাদা আলাদা কেনো? একসাথেইতো ছিল? কেনো আলাদা করলো, কেনো বেশি টাকা খরচকরাচ্ছে? আবুর এই জানতে চাওয়ার মধ্য দিয়ে আমারও মনে হতে থাকে, তাইতো! প্রযুক্তি আর বিজ্ঞানের অগ্রসরে আমাদের জীবন যাপন সহজ হবার কথা, কিন্তু জটিল হচ্ছে কেনো? জীবন যাপন ব্যয়ও বাড়ছে। দোকানি আর আবুর কথোপকথনের মধ্য দিয়ে যেনো নিজের জটিল জীবনেই প্রবেশ করি।একটু এগিয়ে যাবার পর এক লাইনে থমকে থাকি। দোকানিকে আবু বলছে “মৃত মানুষের কোন শ্যাম্পু নাই? কোন কন্ডিশনার নাই? আমি কিনমু। দোকানি বলে, আবু ভাই আপনে কিন্তু পাগলামি করতাছেন। ব্যাটা বেচবি তোরা, লাভ করবি তোরা, সারা মাস খাইট্টা যে কয়টা পয়সা পাই, শ্যাম্পু, কন্ডিশনার আর মুখ ফরসা ক্রিম বেইচা সব টাকাপয়সা নিয়া ফুতুর করবি আমারে আর আমারেই কবি পাগলামি করতাছেন? ফাইজলামি পাইছস? আমার প্রশ্নের সাফ সাফ উত্তর দে। আবুর প্রশ্নের উত্তর দিতে পারে না দোকানি। আবুর মনে হয়, অবশ্যই জবাব দিতে হবে। কোম্পানির কাছে জবাব চাইবে। কয়েকটা বেশি টাকার জন্য আমাদের জীবনটাকে এত জটিল করে তুলছে কেন? আমি দেশের নাগরিক। এই জবাব আমাকে দিতে হবে। নিজের বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, সে সব বাদ দিয়ে ঢাকাগামী বাসে উঠে আবু। ঢাকা ১১০ মাইল দূরে।” পাঠক হিসেবে আমারও মনে হতে লাগলো, এর জবাব চাইতেই হবে। আবু শহরে ছুটছে, আমিও আবুর সফরসঙ্গী হলাম, আগুনকালে এইটুকু পড়ে বুঝলাম, আবুর সাথে থাকতে হবে।আমি পড়ে যাচ্ছি, পড়ার শুরুতে আমি আমার অনুভূতি প্রকাশ না করে থাকতে পারলাম না। উপন্যাস: আগুনকাল লেখক: মোস্তফা মনন ধরণ: সমকালীন উপন্যাস(সমাজ সচেতনতামূলক)"

Himel Hassan

Himel Hassan , Jan 5, 2021

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি সমকালীন উপন্যাস। নতুন করে ভাবতে শেখানোর মত এরকম বই অনেকদিন পর পেলাম। ধন্যবাদ মোস্তফা মনন এবং শোভা প্রকাশকে সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার জন্য।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আগুনকাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আগুনকাল পাতা: 1 / 11
পাতা 2
আগুনকাল পাতা: 2 / 11
পাতা 3
আগুনকাল পাতা: 3 / 11
পাতা 4
আগুনকাল পাতা: 4 / 11
পাতা 5
আগুনকাল পাতা: 5 / 11
পাতা 6
আগুনকাল পাতা: 6 / 11
পাতা 7
আগুনকাল পাতা: 7 / 11
পাতা 8
আগুনকাল পাতা: 8 / 11
পাতা 9
আগুনকাল পাতা: 9 / 11
পাতা 10
আগুনকাল পাতা: 10 / 11
পাতা 11
আগুনকাল পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।