হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আধুনিক গরু রচনা সমগ্র - মহিউদ্দিন মোহাম্মদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আধুনিক গরু রচনা সমগ্র

122 Ratings | 30 Reviews
TK. 387 TK. 450 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

জ্ঞান পিপাসু ও চিন্তাশীল প্রত্যেক মানুষের উচিত এ বইটি অন্তত একবার পড়া। বইটিতে স্থান পেয়েছে লেখকের 'সংজ্ঞাবলীর পদাবলী', 'মানুষ এবং অন্ধকারের প্রশংসা', 'ধর্ষণের স...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

জ্ঞান পিপাসু ও চিন্তাশীল প্রত্যেক মানুষের উচিত এ বইটি অন্তত একবার পড়া। বইটিতে স্থান পেয়েছে লেখকের 'সংজ্ঞাবলীর পদাবলী', 'মানুষ এবং অন্ধকারের প্রশংসা', 'ধর্ষণের সাথে পোশাকের সম্পর্ক'
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আধুনিক গরু রচনা সমগ্র
Author মহিউদ্দিন মোহাম্মদ
Publisher জ্ঞানকোষ প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 224
Country বাংলাদেশ
Language বাংলা
Category প্রবন্ধ
Weight 0.41 Kg
ISBN 9789849648567
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

122 Ratings and 30 Reviews

★★★★★
65
★★★★☆
55
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৩০টি
Sohel Rana

Sohel Rana , Jun 19, 2026

★ ★ ★ ★ ★

"এক কথায় অসাধারণ।"

Nahian hasan.

Nahian hasan. , Jun 15, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Ore goru,goru mane notun notun philosophy!!"

Abu Sowban Md Abdullah Al Mamun

Abu Sowban Md Abdullah Al Mamun , May 2, 2026

★ ★ ★ ★ ★

"চিন্তাশীল পাঠকদের জন্য বইটি অন্তত একবার পাঠ করা প্রয়োজন বলে মনে করি। তবে অযথা বিভাজনে না গিয়ে সরলভাবে বললে—যদি কেউ নিজের সীমাবদ্ধতার গণ্ডি অতিক্রম করে সমালোচনা গ্রহণের মানসিকতা ধারণ করতে পারেন এবং পক্ষপাতমুক্ত দৃষ্টিতে পড়তে আগ্রহী হন, তাহলে বইটি অবশ্যই পাঠ করা যেতে পারে। একবাক্যে যদি জানতে চাওয়া হয়—বইটি পড়ে কোনো ফায়দা হবে কি না, তাহলে বলব—হ্যাঁ, অবশ্যই হবে। এটি আমাদের সুপ্ত চিন্তাশীল সত্তাকে জাগ্রত করতে সহায়তা করবে। নন-ফিকশন হওয়া সত্ত্বেও বইটিতে রয়েছে চমৎকার রম্যরস ও সাহিত্যিক স্বাদ। এটা পড়তে গিয়ে কখনো রম্যরসে মুগ্ধ হবেন, আবার কখনো নিজের মানসিক সীমাবদ্ধতার কারণে থমকে যেতে পারেন; হারাতে পারেন পাঠের ধারাবাহিকতা, কিংবা ডুবে যেতে পারেন গভীর ভাবনায়। সবমিলিয়ে সুখপাঠ্য একটি গ্রন্থ। বইয়ের নামের মতো ভেতরের লেখাগুলোর শিরোনামও আকর্ষণীয়। যেমন—‘সংজ্ঞাবলীর পদাবলী’, ‘শিক্ষার রাজনীতিক টুপি’, ‘জিপিএ ফাইভ ও জুতার ফ্যাক্টরি’, ‘ছাগল ও তার পিএইচডি’, ‘আমাদের ইশকুল আমাদের গোরস্থান’, ‘ধর্ষণের সাথে পোশাকের সম্পর্ক’, ‘প্রশংসার নিন্দা’—ইত্যাদি। সূক্ষ্ম স্যাটায়ারের মাধ্যমে লেখক ব্যক্তি ও সমাজের নানা গোঁড়ামির ওপর আঘাত হেনেছেন। এই আঘাত থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়; বরং সবার ভেতর লুকিয়ে থাকা সংকীর্ণতার জায়গাগুলোকে রম্যের ভঙ্গিতে উন্মোচন করার চেষ্টা করেছেন। • বইটি তিনটি ভাগে বিন্যস্ত। ‘সংজ্ঞাবলীর পদাবলী’ অংশে রয়েছে ব্যঙ্গধর্মী ছোট ছোট একুশটি রচনা; ‘সূর্যগ্রহণ’ অংশে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক নানা সমস্যার বিশ্লেষণধর্মী দশটি লেখা; এবং ‘আঠারোটি পাউরুটি’ অংশে রয়েছে সংক্ষিপ্ত প্রজ্ঞাধর্মী আঠারোটি চমৎকার উক্তি। • তবে পাঠের অভিজ্ঞতায় কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে। কোথাও কোথাও লেখকের মধ্যে আত্মপ্রাধান্যবোধের ইঙ্গিত পাওয়া যায়, পাঠকের কাছে যা ভিন্নভাবে প্রতিভাত হতে পারে। পাশাপাশি, বিভিন্ন সমস্যার বিশ্লেষণ ও সেসব থেকে উত্তরণের নিমিত্ত যে তাত্ত্বিক আলোচনা করেছেন লেখক, তা অবশ্য প্রশংসার্হ; কিন্তু প্রায় সর্বত্র পাশ্চাত্য মানদণ্ডকে প্রাধান্য দেওয়ার প্রবণতাও চোখে পড়ে—যা একধরনের পাশ্চাত্যনির্ভর দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে হয়েছে। আরেকটি বিষয়ে পূর্বধারণা ছিল—লেখক হয়তো ধর্মবিমুখ বা নাস্তিক। কিন্তু বইটি পাঠের পর, বিশেষত বইয়ের উৎসর্গপত্রটি দেখেই, সেই ধারণা ভেঙেছে। বরং দেখা গেছে, তিনি অযৌক্তিক ধর্মীয় চর্চা ও ধর্মের নামে অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার—যা কখনো কখনো ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। • সব মিলিয়ে এটি একটি চিন্তাপ্রবণ ও উপভোগ্য গ্রন্থ। যদিও শুরুতে প্রকাশকের কিছু অতিরঞ্জিত মূল্যায়ন পুরোপুরি সত্য বলে মনে হয়নি। তবুও বইটি একবার পড়ে আবেদন ফুরিয়ে যায়— এমন নয়। বিষয়বস্তুর প্রাসঙ্গিকতার কারণে এটি সংগ্রহযোগ্য, এবং নিঃসন্দেহে পাঠকের চিন্তাচেতনায় কিছু না কিছু আলোড়ন সৃষ্টি করতে সক্ষম।"

abi****com

abi****com , Jan 2, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মহিউদ্দিন মুহাম্মদ এর এক অনবদ্য রচনা। তবে কভার পেজের মান খুবই খুবই খারাপ। শ্রী বিনষ্টকারী। পৃষ্ঠার মান ও খুব তেমন ভালো না। তবে এই মলাটে আবদ্ধ চমৎকার দার্শনিক রচনাবলী নিঃসন্দেহে প্রথম শ্রেণী সাহিত্যিক কাজ হিসেবেই গণ্য হবে।"

Asad Sheikh

Asad Sheikh , Jul 18, 2025

★ ★ ★ ★ ★

"যারা মুক্তচিন্তা করেন তারা অবশ্যই পড়বেন। বাংলা সাহিত্যে এমন বই অদ্বিতীয়।"

Mimi

Mimi , May 21, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মগজে গুতো খাওয়ার মতো একটি বই। 10/10। পড়তে পারেন।"

Dipta Barman

Dipta Barman , May 8, 2025

★ ★ ★ ★ ★

"এই লেখকের চিন্তার গভীরতা আমি তার লেখা আগে পড়েই বুঝেছিলাম, আর এই বইটা সেই প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। প্রতিটি গল্পই গভীর, সুনির্বাচিত মাথায় না নাড়া দেয় এমন কোনো কথা নেই। ফালতু ভণ্ডামি নেই, আছে উপলব্ধির দরজা খোলার মতো বাস্তবতা। সমাজের নানা শ্রেণি-পেশার পাঠকের জন্য শেখার মতো কিছু আছে প্রতিটি পাতায়। নিজেকে বুঝতে, চিন্তা শক্তি আর দৃষ্টিভঙ্গি বাড়াতে এই বই সত্যিই অনন্য। বইটা যেন নতুন চোখে সমাজ, মানুষ আর জীবনকে দেখার এক অপূর্ব চশমা।"

Asad Sheikh

Asad Sheikh , Mar 27, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"জ্ঞানীদের জন্য একটি সুখপাঠ্য বই। এ বই আপনাদের চিন্তা ভাবনা কে বাস্তব রূপ দেবে। আপনি যদি এ সমাজের চিন্তা ভাবনা নিয়ে চিন্তিত থাকেন আপনার যদি মনে হয় এ সমাজের মানুষদের চিন্তা ভাবনা অনেকটাই ঠিক নয় তাহলে এ বই আপনার জন্য। আপনি ভাবতেও পারবেন না মহিউদ্দিন মোহাম্মদ স্যার কত দুর্ধর্ষ লিখেছেন। ব্যক্তিগত রেটিং ৫/৫ ।"

Tanvir Ahmed

Tanvir Ahmed , Mar 11, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"লিজেন্ডারি একটা বই। সবাই হইতো এই লেখার গভির মূল্যবোধ বুঝবে না। রাম্য টাইপের বই। কিন্তু অনেক গভির অর্থ বহন করে।"

Amin Khan

Amin Khan , Mar 5, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইতে যেই গরুর কথা বলা হয়েছে তা আমাদের আশেপাশেই আছে। চিন্তার চেতনাকে নাড়া দেয়ার মত বই।"

shuvo

shuvo , Nov 22, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ দৃষ্টিভঙ্গিতে লেখনী... প্রতিটি লাইন ধরে ধরে মানুষকে ভাবতে হয়। এই সময়ের আমার দেখা সবচেয়ে শক্তিশালী লেখক.."

Md Mizan

Md Mizan , Nov 9, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"helpful"

Rudra Barua

Rudra Barua , Apr 16, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটির রিভিউ দেখে হাতে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছি আশা করি বইটি পড়ে আফসোস করবো না।"

Moloy Biswas

Moloy Biswas , Feb 24, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই উপযোগী একটা বই। মহিউদ্দিন স্যারকে ধন্যবাদ তার এহেন লেখার জন্য। বাঙালিকে তার আসল রুপ খোঁচানের জন্য।"

নাসিম মুমতাজী

নাসিম মুমতাজী , Feb 21, 2024

★ ★ ★ ★ ★

"লেখকের লেখায় অহংকারী ভাব থাকলেও তার পড়াশোনার যথেষ্ট অভাব আছে মনে হলো৷ সেই সাথে তার ভাবনাগুলোও ছেলেমানুষী বৈ কিছু নয়৷"

বই ফেরি

বই ফেরি , Feb 5, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালোবাসার আরেক নাম মহিউদ্দিন মুহাম্মদ। তার লেখা না পড়লে বই পড়ার উপকারিতা গুরুত্ব, সমাজ, ধর্ম, বন্ধু, গোত্র, জাতে, দেশ বিশ্ব, ভবিষ্যৎ আধুনিকতা আরো অনেক কিছুই সম্পর্কে চিন্তা চেতনা অবচেতন থেকে যেত।"

Md Hasan al mamun

Md Hasan al mamun , Aug 10, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যে লেখাটিতে তিনি অস্ট্রেলিয়ার একটি স্কুলের কথা বলেছেন সেটার কিছু অংশ নিয়ে লেখক আরেকটু গভীর করে ভেবে দেখতে পারতেন বলে আমার মনে হয়েছে। চুরি করা অন্যায় বা পাপ এ জাতীয় শিক্ষা শিশুকে চুরির সাথে পরিচয় করিয়ে দেয়, এটা হচ্ছে স্কুলের যুক্তি। চুরি কেন পাপ বা অন্যায় ? কারণে এতে যার চুরি হয় সে ক্ষতিগ্রস্থ হয়। এই শিশুটি বড় হয়ে একসময় চুরির সাথে পরিচিত হবে ঠিকই তবে এটা যে অন্যায় সে এটা তখন মনে নাও করতে পারে। তার মনে হতেই পারে ধনীর সম্পদে আমার অধিকার আছেই। মন্দের সাথে পরিচয় না করিয়ে দিলেই সমাজ থেকে মন্দ দূরীভূত হয়ে যাবে ? সাতার না জানা শিশু বাচ্চাকে পুকুরে পড়ে গেলে তার কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে তাকে না জানালেই কি তার পুকুরে পড়া রোধ করা যাবে ? আবার এই সকল দেশের শিক্ষা ব্যবস্থাই শিশুদের ছোট বয়সেই জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি শেখাচ্ছে এমনকি যার বয়স ১০ বছর তাকেও । এর মধ্য দিয়ে কি তাকে আমি অল্প বয়সেই যৌনতা বিষয়ক চিন্তার দিকে ঠেলে দিচ্ছি না ? মানুষ হবার আগেই সে একটা যৌন জীব, এটা বলে দিচ্ছি না ? এলজিবিটি’দের আইডিয়াও স্কুল গুলোতে প্রচার হচ্ছে । পশ্চিমা দেশগুলোতে শিশুরা ট্রান্সজেন্ডার অপারেশন এর মধ্য দিয়ে যাচ্ছে কারণ তাকে শেখানো হয় তুমি ছেলে হয়ে জন্মালেও হয়তো তোমার মনটা মেয়ের। একটা শিশুর জেন্ডার আইডেন্টিটিকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করার প্রয়োজন কি আসলেও শিক্ষা ব্যবস্থার আছে ? যার ভালো তার সব ভালো নাও হতে পারে। তাদের ভবন নির্মাণ কৌশল ভালো কিন্তু তাদের মানুষ নির্মাণ কৌশল যে সেরা তা বলার সময় এখনই আসেনি। আল্লাহ বলেন, “সৎ কাজের আদেশ প্রদান করো এবং অসৎ কাজের নিষেধ করো ।“ এই নীতির বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি বলেই এই নীতি ভ্রান্ত হয়ে যায় নাই । তবে লেখক মহোদয় চিন্তাশীল মানুষ। এমন বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন লেখক একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সহায়ক।"

Tausif

Tausif , Jul 18, 2023

★ ★ ★ ★ ★

"দ্বিজেন্দ্রলাল বলেছিলেন , "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি"। ভদ্রলোকের জন্যে আমার দুঃখ হয়। ~লেখক"

Samiya Islam

Samiya Islam , Jun 12, 2023

★ ★ ★ ★ ★

"nice book"

Mehedi Hasan

Mehedi Hasan , Mar 24, 2023

★ ★ ★ ★ ★

"বইটি পড়তে পারেন, অসাধারণ একটি বই ♥️💙"

Al Azim

Al Azim , Mar 12, 2023

★ ★ ★ ★ ★

"বইটির গভীরতা খুবই ব্যাপক। সেরার সেরা একটি বই বলতেই হবে।"

FAYSAL

FAYSAL , Feb 19, 2023

★ ★ ★ ★ ★

"সামরিক, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সরকারের সরাসরি সমালোচনা করা হয়নি।সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করা হয়েছে শ্লেষাত্মক ভাষায়"

Sanjana Jinat Mahi

Sanjana Jinat Mahi , Jan 8, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বই: আধুনিক গরু-রচনা সমগ্র লেখক: মহিউদ্দিন মোহাম্মদ পার্সোনাল রেটিং:৯.৯৯৯.../১০ ‘অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ যারা সবচেয়ে বেশি অন্ধ আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।’ ~ জীবনানন্দ দাশ বেশ কিছু 'অসাধারণ' বই পড়া হয়েছে সম্প্রতি।বিভিন্ন কারণে এইসব বইয়ের কোনোটারই রিভিউ কোথাও লেখা হয়নি।তবে,এই 'অপ্রতীম' বইটার রিভিউ না লিখে থাকতে পারছি না।বইটা পড়ে 'পরম তৃপ্তি' লাভ করেছি। তাই ভীষণ ইচ্ছে করছে বইটা পড়তে কাউকে প্ররোচিত করতে! এই পৃথিবীতে বিশেষত এই দেশে এখন অদ্ভুত এক আঁধার।অন্ধকার রাস্তায় আলো হাতে যারা হাঁটতে চান, যারা চান সমাজের সবাই আসলেই 'সুখী' হোক তারা বইটি পড়তে পারেন।এটা একটানা পড়ে যাওয়ার মতো কোনো বই নয়।আপনি বইটা পড়বেন।কখনো কখনো হেসে কুটিকুটি হবেন।বইটা আপনার চিন্তাকে,বিবেককে ধাক্কা দেবে।মগজে 'গুঁতো' খাবেন।আপনার পড়া বারবার বাঁধা পাবে।থেমে থেমে যাবে। সবকিছুর সত্য-অসত্য, ন্যায়- অন্যায়, ঠিক-ভুল নিয়ে আপনি আবারো 'স্বচ্ছভাবে' ভাবতে বসবেন।বইটার মূলত তিনটি অংশ।প্রথম অংশের নাম সংজ্ঞাবলীর পদাবলী।এই অংশে একুশটা প্রহসনজাতীয় লেখা আছে যার প্রত্যেকটাই যথেষ্ট সুখপাঠ্য এবং চিন্তাকে ধাক্কা দেয়ার মতো। দ্বিতীয় অংশে দশটি ‘গবেষণাধর্মী’ প্রবন্ধ আছে।তবে,প্রহসনের ছোঁয়া সব লেখাতেই অল্প ছিল।যা বইটির সুখপাঠ্যতার মাত্রা বাড়িয়েছে। 'মানুষ এবং অন্ধকারের প্রশংসা', 'ধর্ষণের সাথে পোশাকের সম্পর্ক', 'জিপিএ ফাইভ ও জুতার ফ্যাক্টরি', 'আমাদের স্কুল আমাদের গোরস্থান', 'ছাগল ও তার পিএইচডি ডিগ্রী', 'আমাদের বিশ্ববিদ্যালয়েরা' - এই প্রবন্ধগুলো চিন্তাশীল পাঠকদের পড়া উচিত।প্রবন্ধগুলোতে লেখক বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সমস্যা তুলে ধরেছেন।এসব সমস্যা দূর করতে বেশ কিছু সম্ভাব্য সমাধানের কথাও বলেছেন। তার বেশিরভাগই যথেষ্ট 'যৌক্তিক' মনে হয়েছে।আর সবশেষে আঠারোটি পাউরুটি অংশে 'শেষ হয়েও হইলো না শেষের' মতো ছোট ছোট কিছু তীক্ষ্ম কথা। বিভিন্ন লেখা থেকে কিছু অংশ তুলে ধরছি- 'কিছুদিন আগে সত্যকে আমি কোদাল দিয়ে আঘাত করেছিলাম। ভেবেছিলাম বরাবরের মতোই এবারও আমার কোদালটিই ভেঙে যাবে।কিন্তু আমাকে অবাক করে দিয়ে ঘুণে খাওয়া কাঠের মতো সত্য নিজেই ভেঙ্গে পড়লো মর্মর করে।' 'সময় থেকে শিক্ষা লাভ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার।শিক্ষক হিসেবে সময়ের নিষ্ঠুরতা অতুলনীয়।সময়ই একমাত্র শিক্ষক যিনি পাঠদান শেষে তার ছাত্রদের মেরে ফেলেন।' 'অহংকার এক ধরনের কল্পনা যার সাহায্যে একজন পাগল ৫ নম্বর সাইজের পায়ের জন্য ১০ নম্বর সাইজের জুতো কিনে থাকে। পাগল দিয়ে জুতো সবাইকে দেখায় এবং বলে বেড়ায়- দেখো আমার পা কত বড়! পাগলটির একথা শুনে আশেপাশের পাগলেরাও ছুটে যায় জুতোর দোকানে। তারাও কিনে আনে নিজ নিজ পায়ের জন্য বড় সাইজের জুতো।' 'জনগণ হল মানুষের পাল। পশুর পালের সাথে মানুষের পালের পার্থক্য হল পশু যখন পালবদ্ধ হয় তখন তাদের চোখ খোলা থাকে আর মানুষ যখন পালবদ্ধ হয় তখন তাদের চোখ বন্ধ থাকে।' 'প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই গোঁড়া।সে আমৃত্যু কিছু বিশ্বাসের দাস হয়ে থাকতে পছন্দ করে।' 'মানুষ সবসময়ই দুইটি জীবন যাপন করে একটি তার প্রকাশ্য সামাজিক জীবন আরেকটি তার অপ্রকাশ্য গোপন জীবন।'"

Sakibur Rahman

Sakibur Rahman , Sep 13, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"nice book"

Faijur Rahman

Faijur Rahman , Sep 5, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটা বই"

MD. Nayeemur Rahman

MD. Nayeemur Rahman , Aug 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

সিব্বীর রহমান

সিব্বীর রহমান , Jul 23, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো"

Rubayet Islam

Rubayet Islam , Jul 6, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Appreciateed book..."

Abedur Rahman Shamim

Abedur Rahman Shamim , Jul 5, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বাংলা ভাষায় নতুন এক রচনার সৃষ্টি।"

Monir Khan

Monir Khan , Jun 27, 2022

★ ★ ★ ★ ★

"A really thought provoking book, highly recommended."

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

e-book ache?

Kamrul Hasan • 04 Jun, 2023
A
দুঃখিত, বইটির ইবুক পাওয়া যাবে না।
Zakariya Arif • 04 Jun, 2023
Q

is this available now?

MD Touhidur Rahman • 29 Apr, 2023
A
Yes, this book is available you can buy it.
Al Amin Sarker • 29 Apr, 2023
Q

বইটা পেলাম না নট এভেইলেবল দেখাচ্ছে। কবে নাগাদ আসবে?

Md. Shawon • 06 Apr, 2022
A
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
Al Amin Sarker • 06 Apr, 2022

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(4)
TK. 320 -35% OFF
TK. 208
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(1)
TK. 400 -35% OFF
TK. 260
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
একটু পড়ে দেখুন
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি মাওলানা আবদুল্লাহ নাজীব
(1)
TK. 150 -0% OFF
TK. 150
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 450 -35% OFF
TK. 293
গবেষণা ৩৬০°
একটু পড়ে দেখুন
গবেষণা ৩৬০° হাসিবুল হাসান
কোনো রেটিং নেই
TK. 400 -6% OFF
TK. 378
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
একটু পড়ে দেখুন
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 1,170 -35% OFF
TK. 761
টয়োটা করোলা
একটু পড়ে দেখুন
টয়োটা করোলা মহিউদ্দিন মোহাম্মদ
(28)
TK. 280 -14% OFF
TK. 241
সাহিত্যের ক্লাস
একটু পড়ে দেখুন
সাহিত্যের ক্লাস মুহাম্মদ যাইনুল আবিদীন
(2)
TK. 320 -50% OFF
TK. 160

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আধুনিক গরু রচনা সমগ্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 1 / 7
পাতা 2
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 2 / 7
পাতা 3
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 3 / 7
পাতা 4
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 4 / 7
পাতা 5
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 5 / 7
পাতা 6
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 6 / 7
পাতা 7
আধুনিক গরু রচনা সমগ্র পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।