হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আধিব্যাধি - তৌফির হাসান উর রাকিব এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আধিব্যাধি

5 Ratings | 4 Reviews
TK. 265 TK. 340 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

শহরে বীভৎস এবং পৈশাচিকভাবে খুন হচ্ছে একের পর এক মানুষ! পুলিশ কিংবা সাংবাদিক, কেউই কূলকিনারা করতে পারছে না এ রহস্যের। এসবের সঙ্গে আদৌ কি কোনো সম্পর্ক আছে অধুনা ব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

শহরে বীভৎস এবং পৈশাচিকভাবে খুন হচ্ছে একের পর এক মানুষ! পুলিশ কিংবা সাংবাদিক, কেউই কূলকিনারা করতে পারছে না এ রহস্যের। এসবের সঙ্গে আদৌ কি কোনো সম্পর্ক আছে অধুনা বিখ্যাত এক জাদুকরের?
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আধিব্যাধি
Author তৌফির হাসান উর রাকিব
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম সংস্করণ ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 192
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.3 Kg
ISBN 9781556156786
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.60

5 Ratings and 4 Reviews

★★★★★
2
★★★★☆
1
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৪টি
KM Bakhtiar Uddin Bishal

KM Bakhtiar Uddin Bishal , Apr 18, 2024

★ ★ ★ ★ ★

"Doesn't worth the time, তেমন কিছুই নেই বলতে গেলে। কতগুলো ফ্যান্সি সেন্টেন্স ইউজ করে উপন্যাস বানায় দিছে।"

Nuzhat Tabassum

Nuzhat Tabassum , Sep 21, 2023

★ ★ ★ ★ ★

"★ শহরের বীভৎস এবং পৈশাচিকভাবে খুন হচ্ছে একের পর এক মানুষ! পুলিশ কিংবা সাংবাদিক, কেউই কূলকিনারা করতে পারছে না এ রহস্যের। এসবের সঙ্গে আদৌও কি কোনো সম্পর্ক আছে অধুনা বিখ্যাত এক জাদুকরের? হন্যে হয়ে কি খুঁজে বেড়াচ্ছে আদিনাথ তান্ত্রিক? বহুকাল আগে কোথায়ই বা গায়েব হয়ে গেল কুখ্যাত এক ব্ল্যাক-ম্যাজিশিয়ান? রহস্যময়ী ফরচুন টেলার মহিলার উদ্দেশ্য কি? এসবের সঙ্গে কিংবদন্তী কোহিনুর হীরারই বা কি সম্পর্ক! কি রহস্য আগলে রেখেছে নিশ্চিন্তপুরের যক্ষরা? ★ প্রচ্ছদ এবং নামকরণঃ একটা বইয়ের প্রচ্ছদ হয় বইয়ের কাহিনির সাথে মিল রেখে। এবং অনেকক্ষেত্রে প্রচ্ছদটা বেশ আকর্ষণ তৈরি করে। প্রচ্ছদ দেখতে আকর্ষণীয় হলেই সেই বই কিনতে আমাদের দ্বিধা থাকে না। সেক্ষেত্রে আধিব্যাধি বইটির কাহিনির সাথে মিল রেখে প্রচ্ছদটাকে খুবই আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে। গল্পের সাথে মিল রেখে নামকরণটাও স্বার্থক হয়েছে। ★ 'গোলাম রসুল' নিশ্চিন্তপুর গ্রামের কোণে ঝোপ জঙ্গলের আড়ালে একটা পুরনো জমিদার বাড়িতে আত্নগোপন করে আছে সে। কালো জাদুকর, তার কালো জাদু দিয়ে নিমিষেই মানুষকে ধ্বংস করে দিতে পারে সে। এমনই ভয়াবহ ক্ষমতা রাখে এই কালো জাদুকর। ★ পঞ্চাশ বছর আগে নিশ্চিন্তপুর এর দুই জমজ ছেলে একসাথে হারিয়ে যায়। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আর। সবাই ভেবেই নিয়েছিলো দরিয়ায় পড়ে মরে গেছে দুই ভাই। কিন্তু সেদিন যে দুই ভাইয়ের জীবনে নেমে এসেছিলো ভয়াবহ অভিশাপ তা সবার অজানা! ★ মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ায় আলম সাহেব তার পোষা কুকুর নিয়ে রাস্তায় হাঁটতে বের হন। তারপর ভয়ানক কিছু ঝাপিয়ে পড়ে তার উপর। সেখানেই দেহ ত্যাগ করেন তিনি। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই অথচ নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। কে হত্যা করেছে তাকে? কেনই বা করেছে? ★ নিশ্চিন্তপুর থানার ইন্সপেক্টর আহমেদ করিম শত তদন্ত চালিয়েও কোনো কুল কিনারা করতে পারেন নি। এমনকি সাংবাদিক তানভির ও এই খুনগুলোর পেছনের রহস্য উন্মোচন করতে পারেননি! দুজনের মুখে এক হাতাশার আবাস নেমে এলো। ★ দশ বছর আগে এক জাদুকর স্টেজে তার জাদু দেখাতে গিয়ে নানান রকমের প্রশ্নের মুখোমুখি হয়েছে এবং তিনি তার জাদু দিয়ে তাতে সক্ষম হয়েছে। তার সঙ্গী কঙ্ককে নিয়ে তার বসবাস। হঠাৎই একদিন তার সাথে দেখা দেয় এক আদিনাথ তান্ত্রিক। তার পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে আদিনাথের অনেককিছু জানা। তবে এই তান্ত্রিক কি চায় জাদুকরের কাছে? ★ গীতা এবং তার স্বামী দেব, দুজন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? কেনই বা করেছে? মহামূল্যবান কোহিনূর হীরা নিয়ে ফিচার লিখেছিলো গীতা। তবে কি তাদের হত্যার সঙ্গে এই কোহিনূর হীরার কোনো সম্পর্ক আছে? ★ জমিদার কেশরী রায়ের মৃতপ্রায় বাড়িটাতে কি এমন আছে যার কারণে জাদুকর এবং তান্ত্রিক এখানে এসে হাজির হয়েছে? পাহারায় আছে নিশ্চিন্তপুর এর যঙ্গরা। কি এমন আছে এখানে যে এত কড়া পাহারার ব্যাবস্থা করা হয়েছে? কে ই বা এই পাহারার ব্যাবস্থা করেছে? জাদুকর এবং তান্ত্রিক মিলে এসব অনুসন্ধান করতে গিয়ে কোনো নতুন রহস্যের সূচনা ঘটবে না তো? ★ ফরচুন টেলার সেভেন এর সাদা জাদুর উপর বিশ্বাসী বহু মানুষ। সাধারণ মানুষ তার কাছে সমস্যা সমাধানের উপায় খুঁজতে আসে এবং তিনি সমাধান করে দেন। কিন্তু বর্তমানে তার সামনে বসে থাকা আগন্তুক কোনো সাধারণ কেউ নয়। কে সে? তার উদ্দেশ্যই বা কি? কি চায় সে ফরচুন টেলার এর কাছে? ★চরিত্রায়ণঃ একটা বইয়ের চরিত্র বিশ্লেষণ অনেক গুরত্ব রাখে। চরিত্রায়য় ঠিক থকলে গল্প পড়ে মজা পাওয়া যায়। এই বইয়ের প্রতিটা চরিত্রকে তাদের নিজস্ব জায়গায় বেশ আকর্ষণীয় ও কর্মঠ করে সাজিয়ে তুলেছেন লেখক। যার কারণে পড়তে বেশ আগ্রহী হয়ে উঠছিলাম। ★ লেখন কোয়ালিটিঃ লেখকের লেখনশৈলী নিতান্তই দারুণ। তিনি খুব সহজ সাবলীল ভাষায় গল্পটা লিখে শেষ করেছেন। শব্দচয়ন খুবই সুন্দর ছিলো। লেখায় খুব বেশি বানান ভুলও চোখে পড়েনি। খুব ধীরেসুস্থে লিখার গতি এগিয়েছে এবং সবকিছুর বর্ণনাতীত কোয়ালিটি ছিলো অসাধারণ। যার কারণে বইটা পড়তেও কোনো অসুবিধা হয়নি। লেখকের লিখার মান নিয়ে প্রসংশা করতেই হয়। বেশ চমৎকার ভাবে তিনি সব ঘটনার ব্যাখা দিয়েছেন। তাছাড়াও তিনি লিখায় কোনোরকম কমতি দেন নি। প্রতিটা লাইনকেই সহজ করে তুলেছেন যাতে পড়তে সহজ হয়। এবং সবশেষে তার লিখন কোয়ালিটি অসাধারণ। ★ শুরু এবং শেষঃ একটা গল্পের শুরুটা যেভাবে হয় যদি শেষটাও সেভাবে মিলিয়ে নিতে পারে তবেই গল্পটা পরিপূর্ণতা পায়। আধিব্যাধি বইটির ক্ষেত্রে শুরুটা হয়েছিলে স্পেসিফিক রহস্য দিয়ে। এই রহস্য চলতে চলতে অনেকদূর পড়ার পরও রহস্য উন্মোচন হলো না। বরং একের পর এক রহস্যের মুখোমুখি হয়েই চলছিলো। একেবারে গল্পের শেষে গিয়ে রহস্য ভেদ হয়েছে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে এগিয়েছে। ★ প্রোডাকশন কোয়ালিটিঃ "আধিব্যাধি" বইটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় বাতিঘর প্রকাশনী থেকে। বাতিঘর প্রকাশনীর সম্পাদনা মানেই ভালো কিছু। বইয়ের প্রচ্ছদ কভারটা মোটামুটি হার্ড কভার ছিলো। অনেক বইয়ে দেখা যায় যে কোথাও কোথাও কালি লেপ্টে যায় যার কারণে পড়তে অসুবিধা হয়। কিন্তু এই বইয়ের লেখাগুলো একদম স্পষ্ট ই ছিলো। পৃষ্ঠা, লাইনে স্পেস, ফন্ট সাইজ ইত্যাদি সবরকিছুর কোয়ালিটি খুবই ভালো ছিলো। বাইন্ডিং মানও অনেক ভালোই ছিলো। আর এর পুরো ক্রেডিট বাতিঘর প্রকাশনীর। তাদের সম্পাদনার কাজ বেশ ভালো। তবে ভবিষ্যতে আরও ভালো সম্পাদনা আশা রাখছি বাতিঘর প্রকাশনীর কাছ থেকে। ★"আধিব্যাধি" বইটি হরর, ফ্যান্টাসি, থ্রিলার সংক্রান্ত বিষয়বস্তু দিয়ে তৈরি। কোহিনূর হীরা এবং তান্ত্রিকদের ব্যাপারে অনেক কিছু জানা হয়ে গেলো। অবশ্য তান্ত্রিকদের সম্পর্কে লেখক একটু বাড়তি বর্ণনা করেছেন। তবে অনাগ্রহী পাঠক চাইলে সেটা এড়িয়ে যেতে পারে, লেখক সেটিও বলে দিয়েছেন। বইটা পড়তে পড়তে একটা ধোঁয়াশার মধ্যে হারিয়ে গেলাম আমিও। এতগুলো নিরপরাধ মানুষকে কে বা কারা খুন করছে তা জানার জন্য বেশ আগ্রহী হয়ে উঠলাম। একের পর এক চোখ ধাধানো রহস্য। জাদুকর, কোহিনূর হীরা, কালো জাদু, যুগলবন্দি ইতিহাস, শত শত ইতিহাস যেন জেনে গেলাম বইটা পড়ে। তবে শেষটাও যেন একটা রহস্যই থেকে গেলো। পড়তে পড়তে যখন বইয়ের শেষ পৃষ্ঠায় চলে এসেছি তখন মনে হয়েছে এত তাড়াতাড়ি শেষ হলো কেন! আরেকটু রহস্য থাকতে পারতো! প্রচ্ছদটাও গল্পের সাথে মিল রেখে খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর হয়েছে। সব মিলিয়ে বেশ উপভোগ্য ছিলো 'আধিব্যাধি' বইটি। বইঃ আধিব্যাধি লেখকঃ তৌফির হাসান উর রাকিব প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী প্রচ্ছদঃ বাপ্পী খান প্রথম প্রকাশঃ অমর একুশে বইমেলা ২০২৩ মূল্যঃ ৩২০৳ ব্যক্তিগত রেটিংঃ ০৯/১০"

Nafiul Alam Rafin

Nafiul Alam Rafin , Aug 1, 2023

★ ★ ★ ★ ★

"অপ্রয়োজনীয় কথাবার্তা দিয়ে ভরা, পড়ে একদম হতাশ"

রুবেল কান্তি নাথ

রুবেল কান্তি নাথ , Mar 14, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আধিব্যাধি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আধিব্যাধি পাতা: 1 / 15
পাতা 2
আধিব্যাধি পাতা: 2 / 15
পাতা 3
আধিব্যাধি পাতা: 3 / 15
পাতা 4
আধিব্যাধি পাতা: 4 / 15
পাতা 5
আধিব্যাধি পাতা: 5 / 15
পাতা 6
আধিব্যাধি পাতা: 6 / 15
পাতা 7
আধিব্যাধি পাতা: 7 / 15
পাতা 8
আধিব্যাধি পাতা: 8 / 15
পাতা 9
আধিব্যাধি পাতা: 9 / 15
পাতা 10
আধিব্যাধি পাতা: 10 / 15
পাতা 11
আধিব্যাধি পাতা: 11 / 15
পাতা 12
আধিব্যাধি পাতা: 12 / 15
পাতা 13
আধিব্যাধি পাতা: 13 / 15
পাতা 14
আধিব্যাধি পাতা: 14 / 15
পাতা 15
আধিব্যাধি পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।