১ম প্রকাশ, ২০২০
আবোল তাবোল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | আবোল তাবোল |
| Author | সুকুমার রায় |
| Publisher | প্রিয়মুখ |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 143 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.28 Kg |
| ISBN | 9789848078532 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Zuairia Zahra , Aug 16, 2021
"সেই কুটিকাল থেকে আমি একজন ছড়া পড়ার লোক। আজও প্রতিদিনকার পত্রিকা হাতে পেলে আমি পাতার পর পাতা খুঁজে পেতে ছড়া গিলি! ছড়াকারদের আমার কাছে বরাবরই অবাক মানব বলে মনে হয়। ছন্দ - তাল মিলিয়ে ছড়ার ভেতরে একটা সুন্দর অর্থ গুজে দেয়ার বিষয়টা আমার অপূর্ব লাগে! আর সে ছড়া যদি লিখেন স্বয়ং সুকুমার রায়, তাহলে তো আর কথাই নেই! 'আবোল তাবোল' বলে সুকুমার রায়ের একটা ছড়ার বই আমার পড়া হয়েছ। বইটি আমাকে তোহফা দিয়েছিলো আমার এক ছাত্রী। কম বেশী ৫০ পাতার বইটি কোন এক বিকেলে এক বসায় পড়ে এতোটাই বিমহিত হয়েছিলাম যে তার কয়দিন বাদে নিজেই ছড়া লিখতে কলম ধরেছিলাম। ডায়েরী ঘাটালে ডজনখানেক ছড়ার সন্ধান পাওয়া যাবে এখনো! 'আবোল তাবোল' এর ছড়াগুলোর বিষয় খুবই সাধারণ আর সহজ। কিছুতে সমাজের মানুষের নানা অসুন্দর চিন্তাধারার দিকেও ইশারা দেয়া হয়েছে। হালকা টোকা দেয়া হয়েছে আমাদের চারপাশে বিদ্যমান বিভিন্ন বৈষম্য ভরা রীতিনীতির উপর। ছড়াকার সাহেব নৈপুণ্যের সাথে এসব সরল বিষয়ের উপর ভাবনা জাগানো মজার ছড়া রচনা করেছেন। ছড়াগুলোর নাম রেখেছেন মিষ্টি-দুষ্টু শব্দে। বাক্যেও তিনি ব্যাবহার করেছেন বাংলা ভাষার সবচাইতে চিত্তাকর্ষক আর কৌতুহল - উদ্দীপক শব্দগুলো। তাল-লয়- ছন্দে টইটুম্বুর হয়েছে বইটি! জন্ম হয়েছে কালজয়ী এক ছড়া গ্রন্থ। বইটির আগাগোড়া সব কয়টি ছড়া রসে ভরপুর। কোনটি পড়ে হেসে কুটিকুটি হয়েছি, কোনটিতে হাসলে মাথায় কিছু ভাবনা জড়ো হয়েছে। সবকয়টি ছড়াই মাস্টার পিস। তাই কোনটিকে যে সবচাইতে পছন্দের সিল দিবো ঠিক করা কঠিন। তারপরও যদি বলতে হয় তো বলবো 'সৎপাত্র' ছড়াটি আমার এক নাম্বার প্রিয়। সে সময়ের গোড়া হিন্দু সমাজে একজন মানুষের চরিত্র - স্বভাব - আচরণ আর যোগ্যতার চাইতেও তার বংশ পরিচয়কে বেশী প্রাধান্য দেয়া হত। সুকুমার রায় মেধাবী ছড়াকার। তিনি এই অপ্রীতিকর মনভাবটিকে নিয়ে মজার ছলে পাঠকের মনে প্রশ্ন তৈরি করেছেন। দুষ্টুমির মোড়কে চিন্তার খোরাক হয়েছে এই ছড়াটি। ছড়া পড়ার কোন বয়স হয় না - লাগে না কোন বিশেষ সময়। যারা পড়তে ভালোবাসেন তারা এই বইটি পড়ে দেখতে পারেন। আনন্দ আর হাসির বইটি নিজে পড়া জন্য অসাধারণ। আর প্রিয়জনকে রঙিন কাগজে মুড়িয়ে উপহার দিতে এই বইয়ের কোন জুড়ি নেই।"
Jonaid Hossain , Aug 11, 2021
"#priyomukh_Progoty_book_club_review_2021 বইয়ের নাম : আবোল তাবোল লেখক : সুকুমার রায় প্রকাশনী : প্রিয়মুখ পৃষ্ঠা : ১৪৩ দাম : ১২০/- রিভিউয়ার : জোনাইদ হোসেন একটি প্রশ্নের উত্তর চেয়ে শুরু করতে চাই। নিরেট বিনোদনের জন্য আপনি কি করেন? স্বভাবিক ভাবে অনেক কিছুই করতে পারেন। যেমন: ঘুরতে যাওয়া, গান শুনা, আড্ডা দেয়া, মুভি দেখা ইত্যাদি। আমার মনে হয় নিরেট বিনোদন ও কিছুক্ষণ মজার সময় কাটানো ও এর প্রতিক্রিয়ায় মাঝেমাঝে খিলখিল করে হাসার জন্য "আবোল তাবোল" বইটি ও পড়তে পারেন। বইটি সুকুমার রায়ের বিভিন্ন সময় লেখা ছড়ার সংকলন। ছড়ার নাম শুনে এ প্রশ্ন মনে আসা ভুল হবে যে, এটা শিশু-কিশোরদের বই। আমি মনে করি বইটি আবাল-বৃদ্ধ-বনিতা সবাইকে বিনোদন দিবে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দনাথ দত্তকে।কিন্তু সুকুমার রায়ের ছন্দের কারুকাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বইটিতে। সুকুমার রায় পদার্থবিদ্যা ও রসায়নে বি.এসসি. পাস করেন। বিজ্ঞানের ছাত্র ছিলেন বিধায় বোধহয় কবিতাতেও মাপজোখের অভ্যাসটা স্পষ্ট। তার ব্যবহৃত ছন্দ গুলো এত নিখুঁত যে, মনে হয় নিক্তিতে মাপা। বইটিতে ৯৫ টি ছড়ার সংকলন করা হয়েছে। এটি লেখকের একমাত্র" ননসেন্স " ছড়ার বই। যাদের বিষয়বস্তু হলো: বিভিন্ন কাল্পনিক গল্প, হাসির ঘটনা ও আজগুবি কিছু চরিত্র উপস্থাপন। তবে অন্যান্য লেখকদের ছড়া থেকে এই ছড়াগুলোর অনন্য বৈশিষ্ট্য হল এদের জাদুকরী অন্তমিল। শুধুমাত্র ছন্দের মিল গুলো পড়লেই ভালো লাগে। সে দিক দিয়ে বইটির গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা কবিতা বা ছড়া লিখতে চান তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। কবিতা কিংবা ছড়ার জন্য ছন্দের জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক কবিতা বা ছড়া কোন না কোন ছন্দে রচিত। কবিদের সেটা কবিতাতে প্রয়োগ করতে হয়।এই বইয়ের ছড়া গুলোতে অন্তমিলের সবচেয়ে সুন্দর প্রয়োগ হয়েছে। যা দেখলে মুগ্ধ হবেন তো বটেই, খাতা-কলম নিয়ে এমন করে একটি ছড়া লেখার ইচ্ছা তৈরি হবে। এখানে বোধহয় বইটির সার্থকতা। সুকুমার রায় বাংলা সাহিত্যে "ননসেন্স" ছড়ার প্রবর্তক। তিনি ছিলেন মূলত একজন শিশু সাহিত্যিক।চলচ্চিত্রকার সত্যজিত রায় তারই সুযোগ্য পুত্র। হ-য-ব-র-ল, পাগলা দাশু, আবোল তাবোল, ভাষার অত্যাচার ইত্যাদি তাঁর বিখ্যাত কিছু বই। বাবুরাম সাপুড়ে, শব্দকল্পদ্রুম, রামগরুড়ের ছানা, কমড়ো পটাশ এইরকম উদ্ভট কিছু শব্দ শুনেছেন নিশ্চয়ই। শব্দগুলো সুকুমার রায় এই বইতে ব্যবহার করেছেন। এগুলো সম্পর্কে জানতে হলে পড়ে নেবেন বইটি। পরিশেষে বলব,কবি জসীমউদ্দীনের কবিতাগুলোতে একটি ভাবাবেগ তৈরি হয়, পাশাপাশি থাকে সুন্দর ছন্দ মিল । যেমন :"নকশী কাঁথার মাঠ "কাব্যটির কথা বলা যায়। জীবনানন্দ দাশ তার কবিতাগুলোতে উপমার প্রয়োগ করেছেন সর্বাংশে। কল্পনার জগতে বিচরন করেছেন। যেমন :তার কাব্য" রূপসী বাংলা " এর কথা বলতে পারি। আল মাহমুদ তার কবিতাগুলোতে কল্পনা ও উপমার প্রয়োগ করেছেন একসাথে। সাথে কিছু দার্শনিক বার্তা দেয়ার চেষ্টা করেছেন। যেমন: তার" সোনালি কাবিন "কাব্যের কথা বলা যায়। কিন্তু এই বইটি সেগুলো থেকে একটু ব্যতিক্রম। যেহেতু এটি ছড়ার বই।এখানে কোন দার্শনিক বোঝাপড়া, প্রকৃতি কিংবা গ্রামবাংলার উপমা নেই।গুরুগম্ভীর কোনো বানী নেই। নিরেট দুটি বিষয় মাথায় রেখে বইটি পড়া উচিত হবে বলে মনে করি। ১. অসাধারন ছন্দের মিল দেখা ও শেখা। ২.বিনোদনমূলক ও আনন্দ আনন্দদায়ক কিছু সময় কাটানো। বইটির কোন ছড়াগুলো পড়ে হাসি পাবে? জানতে চাইলে বলবো অনেকগুলো ছড়া। বিশেষভাবে "ঠিকানা" ও "সৎপাত্র" ছড়া দুটির কথা বলতে পারি।"
Nikhil Rahman , Aug 9, 2021
"#priyomukh_Progoty_book_club_review_2021 বইয়ের নাম: আবোল তাবোল লেখকের নাম: সুকুমার রায় প্রকাশনী: প্রিয়মুখ রিভিউয়ার: নিখিল রহমান বাংলা ভাষায় ভাবগাম্ভীর্যপূর্ণ সারিয়ালিজম কবি জীবনানন্দ দাশের কবিতায় প্রথম পাওয়া গেলেও, সর্বপ্রথম নির্ভেজাল এবং বাস্তবতার প্রাচীরভাঙ্গা মুক্ত-স্বাধীন সারিয়ালিজমের সূত্রপাত ঘটে সুকুমার রায়ের হাত ধরে। মাত্র পয়ত্রিশ বছরের জীবনকালেই তিনি বাংলা ভাষার শিশুসাহিত্যের এক স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যেন শিশু থাকতেই তিনি ইহলোক ত্যাগ করেন কোনো কল্পনাতীত, পরাবাস্তব পরলোকের খোজে। 'আবোল তাবোল' তাঁর সৃষ্ট প্রায় সকল ছড়া ও ছন্দের এক সংকলন। সুকুমার রায়ের সৃষ্টি-সুখের উল্লাস ও অলীক চিন্তাধারা মায়াময় এক আশ্রয় নেয় আবোল তাবোল গ্রন্থের প্রতিটি পাতায়। আষাঢ়ে ও অবাস্তব চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি প্রতিটি ছড়ায়। কল্পনার রাজ্যে সৃষ্টি করেছেন কিম্ভূত, হাসজারু, কুমড়ো পটাশ, হুঁকোমুখো হ্যাংলার মতো উদ্ভট সব প্রাণী। সবার মুখে মুখে ভ্রাম্যমান 'বাবুরাম সাপুড়ে' বা 'রামগড়ুরের ছানা' কিন্তু মিলবে এই বইতেই। তার সাহিত্য শুধু ছোটদের কল্পনাশক্তির বিকাশের জন্য নয়, সুকুমার রায়ের রসের জালে আটকাবে সকল পতঙ্গ, সকল পাঠক। তাঁর লেখার রাজত্বে না ছিল কোনো সংবিধান, না ছিল কোনো সীমানা-প্রাচীর। খেলেছেন তিনি সব নিয়েই। বাংলা শব্দের ধ্বনিবৃত্তি নিয়ে খেলে যেমন তিনি তৈরি করেছেন 'শব্দকল্পদ্রুম' নামক এক ছন্দের সাগর, মানুষের কথোপকথনে কথার মারপ্যাঁচ নিয়ে খেলে তিনি রচনা করেছেন 'বুঝিয়ে বলা', 'ভয় পেয়োনার' মতো সব ছড়া। আবোল তাবোল পড়লে বোঝা যায় যে সুকুমার রায় তাঁর জীবনের সবকিছু, সকল বস্তু ও ঘটনা, প্রতিটি মুহূর্ত এক ছন্দময় লেন্স দিয়ে দেখতেন। তাঁর জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে গেথে ছিল ছন্দ ও তাল। তাঁর রঙ্গিন কল্পনার ক্যামেরায় ধারণকৃত সেই চমৎকার খেয়ালী পৃথিবী দেখার একমাত্র পথ হলো তাঁর রচিত ছড়া পাঠ ও বিশ্লেষণ করা। আবোল তাবল বইটিতে কিংবদন্তী এ ছড়াকারের ৮৪ টি ছড়া একসাথে পাওয়া যাবে। তবে সুকুমার রায়ের কিছু কমিকসের ন্যায় তৈরি, নিজের আঁকা চিত্রের সাথে একটি করে ছড়ার লাইন যুক্ত করা কাজ ছিল। এই বইতে সেগুলোও একসঙ্গে পাওয়া গেলে মন্দ হতো না। এই আবোল-তাবোল বর্তমানে, 'বাবল'-এর ভেতর জীবনে, সকল 'ট্রাবল' হতে চিন্তা সরিয়ে স্বাভাবিকের 'ডাবল' হাসি হাসতে এই বইটিই হওয়া উচিত সঙ্গী। ''আয়রে তবে, ভুলের ভবে অসম্ভের ছন্দেতে।'', স্বয়ং সুকুমার রায়ের এ নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়া যায় কি?"
Rakib Hasan , Jul 3, 2021
"নতুন পাঠক কে দিয়েছিলাস।ছোট মানুষ পড়ে খুশিতে আত্মহারা। ছোটদের পড়তে দিতে পারেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আবোল তাবোল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: